Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 635 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4828 দেশজুড়ে 42 ধর্ম 3459 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2829 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল(যশোর)প্রতিনিধি: সদ্য সমাপ্ত অর্থবছরে দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোলের রাজস্ব আদায়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
২০১৭-১৮ অর্থবছরে এই শুল্কভবনে ৪ হাজার ১৯৫ কোটি ৮৮ লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে ৪ হাজার ১৬ কোটি ২৪ লাখ টাকা আদায় হয়েছে বলে বেনাপোল শুল্কভবনের পরিসংখ্যান শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা মাহাবুব হোসেন জানিয়েছেন। সে হিসাবে গত অর্থবছরের বেনাপোলে রাজস্ব আদায়ে ঘাটতি পরিমাণ ১৭৯ কোটি ৬৪ লাখ টাকা বা ৪ দশমিক ২৮ শতাংশ।
মাহাবুব বলেন, গেল অর্থবছরে ভারত থেকে বিভিন্ন ধরণের ১৮ লাখ ২ হাজার ২৮৪ মেট্রিক টন পণ্য আমদানি করা হয়েছিল। লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আদায় কম হলেও ২০১৬-১৭ অর্থবছরের চেয়ে বেনাপোলে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে সাড়ে ৫ শতাংশের বেশি।
আগের অর্থবছরে বেনাপোলে রাজস্ব আদায় হয়েছিল ৩ হাজার ৮০৫ কোটি ৭০ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪৫ কোটি ৪০ লাখ বেশি ছিল ।
গত অর্থবছরে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার পেছনে বন্দরের অবকাঠামগত উন্নয়ন সমস্যা, পণ্যের নিরাপত্তা শঙ্কা এবং অযৌক্তিক হারে আমদানি পণ্যের ওপর শুল্ক বৃদ্ধির ফলে পাচার বেড়ে যাওয়াকে কারণ হিসেবে দেখছেন বন্দরের ব্যবসায়ীরা। তবে রাজস্ব কর্মকর্তারা বলছেন, উচ্চ শুল্ক হারের পণ্য কম আমদানি হওয়ার পাশাপাশি শুল্কমুক্ত পণ্যের আমদানি বেড়ে যাওয়ায় রাজস্ব আদায় কমেছে।
এই বন্দরের আমদানিকারক আবু নিদাল মোহাম্মদ ফয়সাল বলেন, অযথা হয়রানি, পণ্যের মূল্য বাড়িয়ে ধরা, ইচ্ছামতো পণ্যের এইচএস কোড পরিবর্তন করে বেশি শুল্ক আদায় করা, ঘুষ ও বন্দরে নিরাপত্তা সমস্যার কারণে ব্যবসায়ীরা অন্য বন্দরে চলে যাচ্ছে।
বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, বন্দরে পণ্যাগারের অভাবে আমদানি-রপ্তানি বাণিজ্য বাধাগ্রস্তহচ্ছে। অবকাঠামো উন্নয়ন হলে বর্তমানে যে রাজস্ব আসছে, তার দ্বিগুণ আসবে। আমদানি পণ্যের নিরাপত্তা নিশ্চিত হলে আবার শুল্ক বাড়বে বলে মনে করেন এই সংগঠনের আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান মনে করেন।
তিনি বলেন, গত দুই দশকে বেনাপোল বন্দরে আটটি অগ্নিকান্ডের ঘটনায় ব্যবসায়ীরা শত শত কোটি টাকার লোকশানের শিকার হয়েছেন। এসব ঘটনায় ক্ষতিপূরণ না পেয়ে অনেকের ব্যবসা বন্ধ হয়েছে। কেউ আবার এ পথে ব্যবসা বন্ধ করে অন্য বন্দরে গেছেন।
এসব বিষয়ে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম বলেন, বন্দরের অবকাঠামো উন্নয়নে জায়গা অধিগ্রহণ ও আমদানি পণ্যের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
“বন্দরে অগ্নিকান্ডের ঘটনা এড়াতে বিভিন্ন ধরনের সতর্কতামূলক পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব কার্যক্রম শুরু হলে এ বন্দর দিয়ে আমদানি সঙ্গে রাজস্বও বাড়বে।”

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল আন্তর্জাতিক সীমান্ত চেকপোষ্ট দিয়ে ভারতে পাচার হচ্ছে পায়ু পথে স্বর্ণ। পাচারকারী স্বর্ণমানবরা এখন এ সীমান্ত পথটি তারা নিরাপদ রুট হিসাবে ব্যবহার করছে। তবে পাচারকারীরা ইতোপূর্বে ভিন্ন কৌশল অবলম্বন করে জুতার ভিতর, ব্যাগের ভিতর, পরনের প্যান্টের বিভিন্ন স্থানে লুকিয়ে স্বর্ণ পাচার করতো কিন্তু কাষ্টমস্ তল্লাশী কেন্দ্রের সদস্যরা এ সব কৌশল সম্পর্কে ওয়াকিবহাল হওয়ায় এখন তারা লুকানো কৌশল পরিবর্তন করে স্বর্নেও বার পাচার করছে পায়ু পথে।
পায়ু পথ ব্যবহার ঐ পাচারকারী স্বর্ণ মানবের বেশ কষ্ট দায়ক হলেও এ পথটি তারা নিরাপদ মনে করছেন। একান্ত গোপনসুত্রে সংবাদ পাওয়া ছাড়া এ সব স্বর্ণ মানবদের আটক করা বেশ দুরুহ। ব্যাগেজ বা অন্যন্যা জায়গা যত সহজে তল্লাশী করে একজন পাসপোর্ট যাত্রীকে নিশ্চিত হওয়া যায় সে স্বর্ন পাচারকারী নয় কিন্তু একজন সন্দেহজনক স্বর্ণ মানবকে আটক করলে অতসহজে বোঝা যায় না সে স্বর্ণমানব কিনা। তাকে আটকের পর বেশ ঝুক্কি ঝামেলাও পোহাতে হয় কাষ্টমস্ কর্তৃপক্ষের। আটকের পর তাকে প্রথমে স্বীকার করনোর চেষ্টা করা হয়। তার পরেও যখন ঐ স্বর্ন মানব সব কিছু অস্বীকার করে তখন তাকে হাসপাতাল কিংবা ক্লিনিকে নিয়ে এক্সের করানোর পর কাষ্টমস্ কর্তৃপক্ষ নিশ্চিত হয় তার পেটের ভিতর অথবা পায়ু পথে স্বর্নের বার লুকানো আছে।
তখন তাকে নিজেদের হেফাজতে নিয়ে খাওয়ানো হয় কলা, পাউরুটিসহ তরল খাবার। চেষ্টা করানো হয় পায়ু পথ দিয়ে এ সব স্বর্ন উদ্ধারের। তবে ২ থেকে ৬ ঘন্টা, ক্ষেত্র বিশেষ ৮ ঘন্টার মধ্যে পায়ু পথের স্বর্ণের বার উদ্ধার করা সম্ভব হয় এ সব স্বর্ণ মানবের শরীর থেকে। একজন স্বর্ণমানবের পায়ু পথ থেকে সর্বোচ্চ ১৭টি পর্যন্ত স্বর্ণের বার উদ্ধার করেছে বেনাপোল কাষ্টমস্ এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেল কর্তৃপক্ষ। তবে বেনাপোল চেকপেষ্টে কর্মরত বিভিন্ন সরকারী-বেসরকারী সংস্থার কর্মকর্তারা জানান এখানে কর্মরত শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের কর্মতৎপরতা বৃদ্ধি পেলে এ পথে স্বর্ণ পাচার অনেকটা কমে যেত।
বেনাপোল কাষ্টম হাউসের জয়েন্ট কমিশনার এহসান খান জানান, ২০১৭-১৮ অর্থ বছরে বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট এলাকা থেকে স্বর্নসহ ২৭জন স্বর্ন চোরাচালানীকে আটক করেছে কাষ্টমস্ ও শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। যার মধ্যে রয়েছে ৬জন স্বর্ন মানব। এ সময় জব্দ করা হয়েছে ১৯ কেজি ৩০৪ গ্রাম স্বর্ন। যার বাজার মুল্যে ১৩ কোটি ৫১ লাখ ৬০ হাজার টাকা।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় ও চুয়াডাঙ্গা থানায় মামলা হয়েছে ১৯টি। বেনাপেল চেকপোষ্ট থেকে সর্বশেষ ৭ই জুন-২০১৮ আটক স্বর্ন মানব শরিয়তপুর জেলার আব্দুল মান্নান ব্যাপারীর ছেলে লাভলু ব্যাপারী জানান এ সব স্বর্ন তার নয় সে বাহক মাত্র । ঢাকা থেকে প্রতি পিচ স্বর্নের বার কলকাতার নিদিষ্ট স্থানে পৌছে দিলে সে পাবেন পিচ প্রতি২ হাজার টাকা মাত্র। তবে এ স্বর্নের প্রকৃত মালিক কে তাও তার জানা নেই। তার এক বন্ধু তাকে এ সব স্বর্নের বার কলকাতায় পৌছে দিতে বলেছে। তবে এ পর্যন্ত বেনাপোল চেকপোষ্ট এলাকা থেকে যারা স্বর্ন সহ আটক হয়েছে তারা কেউ স্বর্নের মালিক নয় বাহক মাত্র। তবে প্রকৃত মালিক কে ? এমন জিঞাসা বিশিষ্ঠ জনদের।
স্বর্ণ পাচারকারী ধৃত আসামীরা আটক হওয়ার পর সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষের তেমন কোন অনুসন্ধ্যান অভিযানও দেখা যায় না প্রকৃত স্বর্ণের মালিকদের আটকের ব্যাপারে। বেনাপোলের একজন সাধারন ব্যবসায়ী জানান, দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে আসা ভারতীয় গরুর টাকা (ভারতীয় গরু ব্যবসায়ী মাহজনদের) সে দেশের মাহজনদের যোগান দিতে এ স্বর্ণ পাচার। গরু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধমে ভারতীয় গরু ব্যবসায়ী মাহাজনদের বাংলাদেশে টাকা ছাড়াই পাঠনো গরু বিক্রির কোটি কোটি টাকা তারা পেয়ে থাকেন বাংলাদেশ থেকে পাঠানো এ সব স্বর্ণের মাধ্যমে। চোরা পথে ভারতে টাকা পাঠাতে নিরাপদ নয় এবং বহনেও অসুবিধার কারণে এ দেশ থেকে গরু ব্যবসায়ী সিন্ডিকেট ভারতে স্বর্ণ পাঠিয়ে থাকেন। সে ক্ষেত্রে ভারত থেকে বাংলাদেশে চোরা পথে গরু আসা বন্ধ না হওয়া পর্যন্ত স্বর্ন পাচার অব্যহত থাকবে।

তরিকুল ইসলাম জেন্টু,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশনের পোওতা রেলগেট এলাকায় চলতি ট্রেন থেকে ছোড়া পাথরের আঘাতে দৈনিক ইনকিলাব পত্রিকার আদমদীঘি উপজেলা প্রতিনিধি মুনছুর আলী গুরুতর আহত হয়েছেন। বুধবার বিকেলে উপর পোওতা রেলগেটের পূর্ব পাশের্^ এ ঘটনা ঘটে। পরে সাংবাদিক মুনছুর আলীকে গুরুতর অবস্থায় স্থানীয়রা প্রাথমিকভাবে চিকিৎসা প্রদান করেছেন।


সূত্রে জানা যায়, ঢাকা থেকে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনটি পোওতা রেলগেট এলকায় পৌছালে লাইনের পাশের্^ দাঁড়িয়ে থাকা সাংবাদিক মুনছুর আলীকে লক্ষ্য করে ট্রেনের দরজায় দাঁড়ানো টোকাই শ্রেণীর দুর্বৃত্ত তাকে পাথর নিক্ষেপ করে। এতে মুনছুর আলী গুরুতর আহত হন এবং হাতে থাকা মোবাইল ভেঙে নষ্ট হয়।
এবিষয়ে সান্তাহার রেলওয়ে জিআরপি থানার ওসি আকবর হোসন জানান, অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হবে।

আশরাফুল নয়ন, নওগাঁ: নওগাঁর নিয়ামতপুরে তুলতুলি (২৬) নামে এক গৃহবধূকে হত্যার করা অভিযোগ উঠেছে তার স্বামী মামুনুর রশিদ (৩২) এর বিরুদ্ধে। বুধবার ভোর রাতের দিকে উপজেলার চকগোপাল গ্রারে এই হত্যার ঘটনা ঘটে।


পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ১ বছর আগে নিয়ামতপুর উপজেলার চকগোপাল গ্রামের আনিকুলের মেয়ে তুলতুলির সঙ্গে পাশের গ্রামের মামুনুর রশিদের বিয়ে হয়। এর কিছুদিন পর থেকে বাবার বাড়ি থেকে যৌতুক আনতে তুলতুলিকে চাপ দিতে থাকেন মামুন। যৌতুকের টাকা না পেয়ে একবার তুলতুলির বাবার বাড়ির গরু আটকে রেখেছিল মামুন। এরই ধারাবাহিকতায় বুধবার ভোর রাতে তলতুলিকে হত্যা করে পালিয়ে যায় স্বামী মামুন ও তার পরিবার।
সকালে গ্রামবাসী ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেলে বাড়ির ভেতর গিয়ে জানালা দিয়ে তুলতুলির মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে তুলতুলির মরদেহ উদ্ধার করে। এ সময় তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি।

আশরাফুল নয়ন, নওগাঁ: নওগাঁর বদলগাছীতে ভটভটি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে উজ্জ্বল হোসেন (২৫) নামে একজন যুবক নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বদলগাছী-নওগাঁ সড়কের থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার কালাই উপজেলার রাধানগর গ্রামের আরশাফ হোসেনের ছেলে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, সকালে জয়পুরহাট থেকে ভটভটিতে করে নওগাঁ আসছিলেন উজ্জ্বল। পথে বদলগাছী উপজেলার থানার সামনে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই উজ্জ্বল মারা যায় ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং পিকআপ ভ্যান ও ভটভটি আটক করে। এব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মাসুদুর রহমান রতন, নওগাঁ: বুধবার নওগাঁর পুরাতুন কালেক্টরেটর মাঠে বালক-বালিকাদের অনুর্ধ ১৬ ‘গ্রামীন খেলাধুলা’ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০১৭-২০১৮ এর আওতায় নওগাঁ জেলা ক্রীড়া অফিস এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে মোট ৬০ জন প্রতিযোগি অংশ গ্রহন করে। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা তথ্য অফিসার আতিকুর রহমান শাহ। এ উপলক্ষে আয়োজিক এক অনাড়ম্বর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা তৌহিদুল ইসলাম।এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সরকারি গ্রন্থাগারের লাইব্রেরিয়ান এস, এম আসিফ। বিভিন্ন বিদ্যায়ের শিক্ষক, প্রতিেিযাগিদের অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নওগাঁ জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহামুদুজ্জামান।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget