Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 635 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4828 দেশজুড়ে 42 ধর্ম 3459 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2829 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সান্তাহারে এক কিশোর প্রায় ১০দিন নিখোঁজ হয়েছে। জানা গেছে, সান্তাহার ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের আদিল হোসেন রতনের ছেলে কারিফ (১৩)। গত ২৩ জুন ২০১৮ইং তারিখে সন্ধ্যা ৭টায় বাড়ি থেকে বের হয়ে প্রতিবেশি সাইদুর রহমান মোনার ছেলে শুভ”র সাথে বাহিরে যায়। তারপর তাদের ২জনকেই অনেক খুজাঁখুজি করে সন্ধান পাওয়া যায়নি। হঠাৎ গত ২৫-০৬-১৮ইং তারিখে সকাল ১১টায় শুভ বাড়ি ফিরে আসলেও কারিফের সন্ধান মেলেনি। এতে নিখোঁজ হওয়া কারিফের পরিবার চরম দুশ্চিন্তায় রয়েছে। নিখোঁজের ঘটনায় আদমদীঘি থানায় জিডি করা হয়েছে। তার সন্ধান পেলে থানায় অথবা ০১৭৩৩-৫৩২৩২৭ ফোনে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের চৌগাছায় দু’দল সন্ত্রাসীর কথিত বন্দুকযুদ্ধে বেনাপোলের ব্যবসায়ী শহীদ হোসেন মল্লিক (৪৭) নিহত হয়েছে।
মঙ্গলবার রাতে চৌগাছা-যশোর সড়কের চান্দা আফরা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও গাঁজা উদ্ধার করেছে।
নিহত শহীদ হোসেন মল্লিক বেনাপোলর কাগমারী গ্রামের শওকত হোসেনের পুত্র। সে এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিত।
নিহতের ভাই মনির হোসেন মল্লিক অভিযোগ করে বলেন, মঙ্গলবার বিকালে শার্শা সাব রেজিষ্ট্রি অফিসের সামনে থেকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যায়। তার পর থেকে তাকে আর খুজে পাওয়া যায়নি।
আজ সকাল ১০টার সময় যশোর হাসপাতাল মর্গে এসে লাশ সনাক্ত করেন।
চৌগাছা থানার ওসি খোন্দকার শামিম উদ্দিন জানান,“ ফুলসরার চান্দা আফরা মোড়ে দুই দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলির খবর পেয়ে । পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়।
“পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক জনকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ছাড়া ঘটনাস্থল থেকে গুলিসহ একটি পিস্তল ও সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।
লাশ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানে হয়েছে। সেখানে তার পরিবার শহীদের লাশ সনাক্ত করেন।
বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান বলেন, শহীদের নামে বেনাপোল পোর্ট থানায় মাদক সহ ২১ টি মামলা রয়েছে। শহীদ বেনাপোলের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী হিসাবে চিহ্নিত ছিলেন।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ফেন্সিডিল সহ জিয়াউর রহমান ভুট্টু (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। গত মঙ্গলবার রাতে উপজেলার ইসবপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সামছুদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সদস্যরা ধামইরহাট উপজেলার ইসবপুর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযান মাদক ব্যবসায়ী জিয়াউর রহমান ভুট্টুর বাড়ি তল্লাসি করে ১০ বোতল ফেন্সিডিল সহ তাকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

সান্তাহার (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার আব্দুল হামিদ ও সাবেক ডেপুটি কমান্ডার আবির উদ্দীনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা নিয়ে ভুয়া মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা তালিকায় নাম অন্তর্ভুক্তিকরণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা বারাবর লিখিত অভিযোগ করেছেন উপজেলার ২০ জন মুক্তিযোদ্ধা। অভিযোগে উল্লেখিত সাবেক কমান্ডার ও সাবেক ডেপুটি কমান্ডারের বিরুদ্ধে বিগত যাচাই বাছাইয়ে টাকার বিনিময়ে অমুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা এবং প্রকৃত মুক্তিযোদ্ধাকে অমুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভূক্ত করা ও বিভিন্ন দূর্নিতিসহ অনেক মুক্তিযোদ্ধাকে হয়রানি করার কথা উল্লেখ রয়েছে। উপজেলার লাল তালিকা ও গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা এল.কে আবুল হোসেন,জাকের উদ্দিন, জামিলা,আবুল মজিদ,আফতাব হোসেনসহ ২০জন মুক্তিযোদ্ধা আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত একটি অভিযোগ করেন। এসব মুক্তিযোদ্ধারা আরো অভিযোগ করেন, তারা কমান্ডার হওয়ার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে ভুয়া মুক্তিযোদ্ধাকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে মুক্তিযোদ্ধা সনদ পাইয়ে দিয়েছেন। মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের সময় তারা একটি চক্রের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন।
আদমদীঘির ডহরপুর গ্রামের মরহুম মুক্তিযোদ্ধা মোজাহারের স্ত্রী অভিযোগ করেন, দির্ঘ্য ২বছর যাবৎ আমার স্বামীর ভাতার টাকা ওরা প্রতিমাসে অর্ধেক নিয়ে বাঁকি অর্ধেক আমাকে দেয় পরে অন্য মুক্তিযোদ্ধাদের সহযোগীতায় এখন ভাতার সম্পূর্ণ টাকা উত্তোলন করতে পারছি। সান্তাহার তিয়রপাড়ার মুক্তিযোদ্ধা সোহরারের মেয়ে সেফালি জানান যাচাই-বাছাইয়ের সময় তাদের টাকা দিতে হয়েছিলো। মুক্তিযদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক গভর্নর আলহাজ্ব কছিম উদ্দিন জানান, ভূয়া মুক্তিযোদ্ধাদের হাতে নেতৃত্ব থাকায় প্রকৃত মুক্তিযোদ্ধারা অসহায়।
অভিযোগকারী মুক্তিযোদ্ধারা সাংবাদিকদের বলেন, নানাবিধ অনিয়ম ও দুর্নীতি করে দাপটের সঙ্গে একনায়কত্ব চালিয়ে যাচ্ছেন সাবেক কমান্ডার আব্দুল হামিদ ও সাবেক ডেপুটি কমান্ডার আবির উদ্দীন। তাদের এসব অনিয়মের কারণে অবৈধ মুক্তিযোদ্ধাদের দাপটে প্রকৃত মুক্তিযোদ্ধারা তাদের প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত হচ্ছেন। তারা অবিলম্বে এই সাবেক কমান্ডার ও ডেপুটি কমান্ডারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান পুনঃপ্রতিষ্ঠা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। যাতে আগামীতে তারা কখনো আর আদমদীঘি উপজেলা মুক্তিযোদ্ধাদের নেতৃত্বস্থানে আসনে না পারেন। অভিযোগের বিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার আবির উদ্দীন বলেন, ‘তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন এবং সাবেক কমান্ডার আব্দুল হামিদের সাথে যোগাযোগ করে না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদেকুর রহমান বলেন, বিষয়টি উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে তদন্তের জন্য দেয়া হয়েছে।


এস রহমান সোহেল, ভোলা জেলা : ভোলার লালমোহনে ক্ষতিকারক কেমিক্যাল মিশ্রিত ৮৪ বস্তা ভেজানো সুপারি ও ২০ কেজি সোডিয়াম হাইড্রোসালফেট কেমিক্যাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (৩ জুলাই) বিকেল ৪টায় উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের কর্তারহাট বাজার থেকে এসব সুপারী ও ক্যামিক্যাল জব্দ করা হয়।

এ সময় মানব দেহের জন্য ক্ষতিকর কেমিক্যাল মিশ্রণের দায়ে সুপারির মালিক আব্দুর রহিমকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যামান আদালতের নিবার্হী ম্যাজিট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল হাসান রুমি। পরে জব্দকৃত সুপারি নষ্ট করে ফেলা হয়।

উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি বলেন, কেমিক্যাল মিশ্রণ করে ভেজানো সুপারী দেশের বিভিন্ন জেলায় নিয়ে বিক্রি করা হয়। এসব সুপারী মানবদেহের জন্য ক্ষতিকর। সুপারী তাজা এবং রং ঝকঝকে করার জন্য এসব ক্যামিক্যাল ব্যবহার করা হয়। কর্তারহাট বাজারে সোডিয়াম হাইড্রোসালফেট নামক কেমিক্যাল মিশ্রণ করে সুপারী ঢাকা পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুপারীতে ক্যামিক্যাল মিশ্রণের সময় এসব সুপারী জব্দ করা হয়।

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই-ভবানীগঞ্জ সড়কের কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দে ভরে গেছে। জীবনের ঝুঁকি নিয়ে এ সড়ক দিয়ে চলাচল করছে ছোট বড় যানবাহন। দীর্ঘদিন থেকে সড়কটির কার্পেটিং উঠেগিয়ে বেহাল দশা হয়ে থাকলেও প্রয়োজনীয় সংস্কার না করায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। আত্রাই উপজেলার দুর্ভোগের আরেক নাম আত্রাই-ভবানীগঞ্জ সড়ক।


দীর্ঘদিন থেকে প্রয়োজনীয় সংস্কারের অভাবে ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এ সড়কটি বর্তমানে চলাচলের জন্য অযোগ্য হয়ে পড়েছে। আত্রাই সীমানা থেকে বাগমারা সীমানা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তা মেরামত না করায় জীবনের ঝুঁকি নিয়ে বাধ্য হয়েই চলাচল করছে বিভিন্ন ছোটবড় যানবাহন। আর মাঝেমধ্যে ঘটে যাওয়া ছোটবড় দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে নিরীহ পথচারী।


আত্রাই-ভবানীগঞ্জ সড়ক একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। রাজশাহী বিভাগীয় শহরের সাথে সড়ক পথে যোগাযোগের জন্য এলাকাবাসীর এ সড়কের বিকল্প কোন পথ নেই। আত্রাই উপজেলাসহ রাজশাহীর বাগমারা উপজেলার হাজার হাজার লোকজন প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচল করে থাকে। এ সড়ক দিয়ে প্রতিদিন বাস, ট্রাক, ট্রলি, সিএনজি, অটোরিক্সা ও মোটরসাইকেলসহ ছোট বড় বিভিন্ন প্রকার যানবাহন চলাচল করে। সড়কের পার্শ্ববর্তী বাগমারা অংশের সংস্কার কাজ হলেও আত্রাই অংশে ৫ কিলোমিটারের মত সড়ক দীর্ঘদিন থেকে সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন যায়গায় কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনাও ঘটছে। সামান্য বৃষ্টি হলে এসব খানাখন্দে পানি জমে থাকায় যানবাহনের চাকার পানিতে পথচারীদের পোষাক পরিচ্ছদ বিনষ্ট হয়ে যায়। এ নিয়ে চরম দুর্ভোগের শিকার হন এলাকার হাজার হাজার পথচারী। উপজেলার ঐতিহ্যবাহী আহসান উল্লাহ মেমোরিয়াল সরকারী উচ্চ বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীদের এ সড়ক দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে হয়। এসব শিক্ষার্থীদেরও চরম দুর্ভোগ পোহাতে হয়।


এ সড়কের অটো চালক মতিউর রহমান বলেন, রাস্তার এ দুর্দশার কারনে আমরা জীবনের ঝুঁকি নিয়ে এ রাস্তায় গাড়ি চালাই। এখানে গাড়ি চালাতে গিয়ে একদিকে সময়ের অপচয় অপরদিকে বিভিন্ন যন্ত্রাংশ প্রায়ই নষ্ট হয়ে গাড়িরও অনেক ক্ষতি সাধিত হয়।


আহসানগঞ্জ হাটের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী বাবর আলী শেখ বলেন, প্রতি সপ্তাহের বৃহস্পতিবার হাটে এ রাস্তা দিয়ে আমাদের দোকানের মালামাল নিয়ে যেতে হয়। দীর্ঘদিন থেকে রাস্তাটির যে দুরাবস্থা তাতে মনে হয় দেখার কেউ নেই।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স ড্রাইভারি টিপু সুলতান বলেন, প্রায় দিনই রোগি নিয়ে এ রাস্তা দিয়ে আমাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাতায়াত করতে হয়। রাস্তাটির প্রয়োজনীয় সংস্কার না করায় অতিরিক্ত সময় ও কষ্ট দুটোই হয়। এ রাস্তা দিয়ে যাবার সময় রোগির সাথে আমাদেরকেও রোগি হয়ে যেতে হয়।


এ ব্যাপারে নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী হামিদুল হক পথচারীর দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, সড়কটি সংস্কারে বরাদ্দ পাশ হয়েছে। অল্পদিনের মধ্যে দরপত্র আহবানের মধ্যদিয়ে কাজ শুরু করা হবে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget