Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 635 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4828 দেশজুড়ে 42 ধর্ম 3459 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2829 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবা ও ১৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যশোর র‌্যাব-৬ সদস্যরা। রোববার সকালে বেনাপোল পোর্ট থানার ভবারবেড় ও দিঘীরপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন বেনাপোলের ভবারবেড় গ্রামের জামাল শেখের ছেলে শামীম শেখ (২০) ও দিঘীরপাড় গ্রামের আবু বক্করের স্ত্রী শাফিয়া বেগম (৩৭)।


র‌্যাব-৬ যশোরের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি মো. খোদাদাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য বেচাকেনার সময় তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মো: সাহেদ আহমে¥দ (৬) নামে এক মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র বলাৎকারের শিকার হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার আবাদপুকুরের হাসানকুড়– আসরাফুল ইসলামিয়া মাদ্রসার পাশে বাঁশঝাড়ে এ ঘটনাটি ঘটে। বলাৎকারের শিকার মাদ্রাসার ছাত্রটি চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি রয়েছে। এঘটনায় রাণীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পেক্ষিতে নরোপশু আব্দুল মান্নানকে শনিবার সকালে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।


সাহেদ আহমে¥দ উপজেলার কালিগ্রাম ইউনিয়নের আবাদপুকুর উত্তরপাড়া গ্রামের মো: জাহাঙ্গীর আলম ওরফে জাকিরের ছেলে ও আবাদপুকুর মুতছাতøহুল নুরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র।


ছাত্রের বাবা জাহাঙ্গীর আলম ওরফে জাকির জানান, এদিন বিকেল অনুমান ৬ টার দিকে তার ছেলে সাহেদ আহমে¥দকে আবাদপুকুরের হাসানকুড়– আসরাফুল ইসলামিয়া মাদ্রসায় তার সহপাঠিদের সাথে খেলা-ধুলা করার জন্য তার ছেলেকে রেখে তিনি চলে আসেন। প্রতিদিনের মত তার ছেলে বাড়িতে না ফেরার কারনে তিনি তার ছেলেকে আনতে সেখানে যান। পরে সেখানে গেিয় দেখতে পায় পাশে বাঁশঝাড়ে তার ছেলে অসুস্থ অবস্থায় পরে আছে। তার ছেলের কাছে তিনি জানতে পারে যে তার ছেলেকে একই গ্রামের মো: আহাদ আলীর ছেলে নরোপশু মো: আব্দুল মান্নান ফুললে ফাসলে বাঁশঝাড়ে নিয়ে গিয়ে বলাৎকার করেছেন। ছেলেকে তিনি উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি দেয়।


পরে নরোপশু আব্দুল মান্নানকে তার নিজ বাড়িতে তারা ধরলে তিনি ঘটনাটি শিকার করে কৈশলে সেখান থেকে পালিয়ে যায়। তার পর থেকে অভিযুক্ত আব্দুল মান্নান পলাতক ছিলেন। এঘটনায় তিনি বাদী হয়ে রাণীনগর থানা একটি মামলা দায়ের করেছেন। মামলার পেক্ষিতে নরোপশু আব্দুল মান্নানকে গোপন সংবাদের ভিত্ততে শনিবার সকালে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত নরোপশু আব্দুল মান্নানের দৃষ্টান্ত মূলক স্বাস্তির দাবি করে ছাত্রের বাবা ও এলাকাবাসি।


এব্যাপারে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান বলেন, এঘটনায় ছেলের বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পেক্ষিতে আসামী আব্দুল মান্নানকে গ্রেফতার করা হয়েছে।

মাসুদুর রহমান রতন: শনিবার নওগাঁর পুরাতুন কালেক্টরেটর মাঠে বালক-বালিকাদের অনুর্ধ ১৬ ‘গ্রামীন খেলাধুলা’ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০১৭-২০১৮ এর আওতায় নওগাঁ জেলা ক্রীড়া অফিস এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে মোট ৬০ জন প্রতিযোগি অংশ গ্রহন করে। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা তথ্য অফিসার আতিকুর রহমান শাহ। এ উপলক্ষে আয়োজিক এক অনাড়ম্বর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা তৌহিদুল ইসলাম।এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সরকারি গ্রন্থাগারের লাইব্রেরিয়ান এস, এম আসিফ। বিভিন্ন বিদ্যায়ের শিক্ষক, প্রতিেিযাগিদের অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নওগাঁ জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহামুদুজ্জামান।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটের আদিবাসীরা নেচে গেয়ে ১৬৩তম সান্তাল হুল দিবস পালন করেছে। শনিবার সকাল ১১টায় উপজেলা পারগানা বাইসির আয়োজনে এবং কারিতাসের আলোঘর প্রকল্পেরের সহযোগিতায় উপজেলা সদরে মহান সান্তাল হুল দিবসের র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলানওগাঁর ধামইরহাটের আদিবাসীরা নেচে গেয়ে সান্তাল হুল দিবস পালন করল অডিটোরিয়ামে এ উপলক্ষে উপজেলা পারগানা সেবাস্তিয়ান হেমরমের সভাপতিত্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা আ’লীগের সভাপতি আলহাজ্ব মো.দেলদার হোসেন,সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো.শহীদুল ইসলাম,আ’লীগ নেতা ওবায়দুল হক সরকার,ফাদার কর্ণেলিউস মুরমু,কারিতাসের আঞ্চলিক ব্যবস্থাপক দিপক এক্কা, বৈদ্যনাথ কর্মকার,সাবেক ইউপি সদস্য রামজনম রবিদাস,জিল্লু মার্ডী, নরেন হাঁসদা,রবিন কিস্কু,সুরেস উরাও,নারী নেত্রী ইমেলদা মারার্ন্ডী,নগেন মুরমু,জোনাস হেম্ব্রম,কুরশীদ পাহান,প্রদীপ আগারওয়াল প্রমুখ।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: দেড় বছর আগে ভারতে পাচার হওয়া এক শিশুসহ ৪ নারী ও ৮ বাংলাদেশী নৌ-শ্রমিককে স্বদেশ প্রত্যাবর্তন এবং ট্রাভেল পারমিটের মাধ্যমে ফেরত দিল ভারত। শনিবার সন্ধ্যা ৬টার সময় ভারতের পেট্রাপোল পুলিশ ইমিগ্রেশন বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের কাছে ৮ ও বিজিবির কাছে ৪ জনকে হস্তান্তর করেন।


বেনাপোল চেকপোষ্ট পুলিশ ইমিগ্রেশন ৮ জন নৌ-শ্রমিককে এবং বিজিবি সদস্যরা ৪ জন নারীকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করেন। সেখান থেকে বাংলাদেশ নৌযান ফেডারেশনের সভাপতি শাহ আলম ৮ জন নৌ-শ্রমিককে গ্রহন করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করবেন। অপরদিকে এক শিশুসহ ৪ জন নারীকে রাইটস যশোর গ্রহন করে পরে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেবেন।


ফেরত আসারা হলো-মহিউদ্দিন,আক্তার,বেলাল হোসেন,শামিম হাওলাদার,সজিব হোসেন,আলামিন হোসেন,হাবিবুর রহমান,আমানউল্লাহ,পাপিয়া খাতুন,চায়না খাতুন, ময়না সর্দার ও শিশু শারমিন আক্তার।এদের বাড়ী ফরিদপুর,নড়াইল,বাগেরহাট,নোয়াখালী ও ঢাকা জেলার বিভিন্ন এলাকায়।


ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, দেড় বছর আগে অবৈধ ভাবে সীমান্ত পেরিয়ে তারা ভারতে যায়। সীমান্ত থেকে ভারতের মেদেনিপুর ও পশ্চিমবঙ্গ পুলিশের হাতে তারা আটক হয়। পুলিশ তাদের জেল হাজতে পাঠায়। এর পর দেড় বছরের সাজা হয় তাদের। পরে, দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগোযোগের পর ট্রাভেল পারমিট এবং স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় থাই পেয়ারার চাষ ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে। থাই পেয়ারার চাষে চাষীরা স্বাবলম্বী হয়ে উঠেছে। সেখান থেকে ১০০ জন সাধারন মানুষ নিজের ছেলে মেয়েকে সু শিক্ষায় শিক্ষিত করলে বলে জানান তিনি। ।

শার্শা উপজেলার কৃষি বিভাগের পরামর্শে ও অক্লান্ত পরিশ্রমের ফলে উপজেলার বিভিন্ন এলাকায় চাষীরা থাই পেয়ারার চাষে ঝুঁকে পড়েছে। শার্শা উপজেলায় বর্তমানে যে সমস্ত চাষীরা থাই পেয়ারার চাষ করে লাভবান বা স্বাবলম্বী হয়েছেন তাদের অনুসরণ করে থাই পেয়ারার চাষে ঝুঁকে পড়ার আশা ব্যক্ত করেছেন আরও কয়েকশ” চাষী।


শার্শা উপজেলার উলাশী ইউনিয়ন সমন্ধকাঠী গ্রামে সিরাজুল ইসলামের ছেলে রাজু আহম্মেদ দেড় বছর হয়েছে থাই পেয়ারার চাষ করে এবং বেশ লভবানা হন।


উলাশী ইউনিয়নের সম্বন্ধকাঠী গ্রামের রাজু আহম্মেদ বলেন, তিনি দীর্ঘ দিন যাবৎ কৃষি কাজের সাথে জড়িত আছেন। অন্যান্য কৃষি কাজ করে তেমন কোন আর্থিক উন্নতি করতে পারেনি। উপজেলার কৃষি বিভাগের পরামর্শে থাই পেয়ারার চাষ শুরু করেছেন। নিজের ৩ বিঘা জমি আছে প্রথমে দেড় বিঘা জমিতে থাই পেয়ারার চাষ করে বিগত দিনের ধার-দেনা পরিশোধ করে তিনি এখন স্বাবলম্বী। সংসারের সমস্ত খরচ চালিয়ে তিনি এখন নগদ টাকা জমাতে শুরু করেছেন।


রাজু আরো বলেন, প্রথমে আমার সংসার চালাতে খুব কষ্ট হতো আস্তে আস্তে আমার জিবন পাল্টাতে শুরু করে এখন আমি আরো ১০ বিঘা জমি কিনেছি আমার সব জমিতে পেয়ারা চাষ করবো।


শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার জানান, শার্শা উপজেলায় ১৯০’হেক্টর জমিতে থাই পেয়ারার চাষ করেছেনে শতাধিক চাষী। থাই পেয়ারার চাষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক চাষীরা স্বাবলম্বী হয়ে উঠেছে। প্রতি বিঘা জমিতে খরচ বাদ দিয়ে প্রতি বছর ৮০-৯০’হাজার টাকা লাভ হয়।


বাংলাদেশে থাই পেয়ারার চাষ বৃদ্ধি পেলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানী করা সম্ভব। থাই পেয়ারার স্বাদ ও গুণগত মান খুবই ভাল, তাই ভোক্তাদের কাছে এর চাহিদাও অনেক বেশী।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget