বেনাপোল সীমান্ত থেকে ইয়াবা-ফেনসিডিলসহ গ্রেফতার ২
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবা ও ১৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যশোর র্যাব-৬ সদস্যরা। রোববার সকালে বেনাপোল পোর্ট থানার ভবারবেড় ও দিঘীরপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন বেনাপোলের ভবারবেড় গ্রামের জামাল শেখের ছেলে শামীম শেখ (২০) ও দিঘীরপাড় গ্রামের আবু বক্করের স্ত্রী শাফিয়া বেগম (৩৭)।
র্যাব-৬ যশোরের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি মো. খোদাদাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য বেচাকেনার সময় তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

অডিটোরিয়ামে এ উপলক্ষে উপজেলা পারগানা সেবাস্তিয়ান হেমরমের সভাপতিত্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা আ’লীগের সভাপতি আলহাজ্ব মো.দেলদার হোসেন,সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো.শহীদুল ইসলাম,আ’লীগ নেতা ওবায়দুল হক সরকার,ফাদার কর্ণেলিউস মুরমু,কারিতাসের আঞ্চলিক ব্যবস্থাপক দিপক এক্কা, বৈদ্যনাথ কর্মকার,সাবেক ইউপি সদস্য রামজনম রবিদাস,জিল্লু মার্ডী, নরেন হাঁসদা,রবিন কিস্কু,সুরেস উরাও,নারী নেত্রী ইমেলদা মারার্ন্ডী,নগেন মুরমু,জোনাস হেম্ব্রম,কুরশীদ পাহান,প্রদীপ আগারওয়াল প্রমুখ।