Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 634 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4827 দেশজুড়ে 42 ধর্ম 3458 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2828 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

চট্টগ্রাম থে‌কে সা‌হেদুল ইসলাম: চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা এলাকার নিজ বাসা থেকে  দিলহাম বিনতে নাসিম (১২) নামে এক স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে সৈয়দশাহ রোডের ল্যান্ডমার্ক সোসাইটির লায়লা ভবনের ষষ্ঠ তলায় নিজ বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।


ইলহাম চট্টগ্রামের মেরন সান স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিলেন। জানা যায়, সকালে তার ছোটভাইকে স্কুলে নিয়ে যান মা নাসরিন আক্তার মা আর বাবা মো. নাসির উদ্দিন সৌদী আরব প্রবাসী। তাদের গ্রামের বাড়ী সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নে।


মা নাসরিন আক্তার পুলিশেকে বলছেন, ৯টার দিকে বাসায় ফিরে তিনি ঘরের দরজা চাপানো অবস্থায় পান। পরে ইলহামের ঘরে গিয়ে তাকে বালিশ চাপা অবস্থায় শোয়ানো দেখতে পান।


তিনি বলেন, অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে বালিশ তুলে দেখি রক্তে ভেসে যাচ্ছে। তখন আমি চিৎকার দিলে পাশের বাসা থেকে আমার জা ছুটে আসেন। পরে মেয়েকে মেডিকেলে নেওয়ার পর ডাক্তার বলে মেয়ে মারা গেছে।


তিনি আরো জানান, তাদের তিন কক্ষের বাসায় তিন মেয়ে ও শাশুড়িকে নিয়ে তিনি থাকতেন। ঈদে সাতকানিয়ায় গ্রামের বাড়ি যাওয়ার পর এখনও ফেরেননি তার শাশুড়ি। তার দাবি, আলমারি থেকে তাদের বেশ কিছু গয়না খোয়া গেছে।


এদিকে প্রতিবেশীরা জানান, মেয়ের এ অবস্থা দেশে মা নাসরিন আক্তার খুশবু নিজেই ছুরি দিয়ে অাত্মহত্যার চেষ্টা চালায়। এতে তার হাত কেটে যায়।



চট্টগ্রাম মেডিকেলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. জহির ইসলাম ভুঁইয়া লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন-ইলহামকে বাসায় রেখে তার মা বাহিরে গিয়েছিল । পরে মা বাসায় ফিরে দেখেন ইলহাম রক্তাক্ত অবস্থায় ছটফট করছে। তাৎক্ষণিক মেয়েকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।



এদিকে খবর পেয়েই ছুটে যান সিএমপির বাকলিয়া থানা পুলিশ, সিআইডি, পিবিআই ও নগর গোয়েন্দা পুলিশ। তারা ঘটনার তদন্ত শুরু করেছেন।

চট্টগ্রাম থে‌কে সা‌হেদুল ইসলাম: চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জ রোড়ের বনানী আবাসিক হোটেলের ৩য় ও ৪র্থ তলায় এ অভিযান চা‌লি‌য়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২১ জন নারী পুরুষকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। হোটেলের বিভিন্ন কক্ষ হতে ৩৮০টি রাজা কনডম উদ্ধার করা হয়।


মঙ্গলবার রাত পৌনে ১১টায় এ অভিযান চালানো হয়। আটককৃতরা সবাই নারী পাচারকারী, পতিতা ও খদ্দের বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ।


গত মঙ্গলবার রাত পৌনে ১১টায় খাতুনগঞ্জ রোড়ে অবস্থিত বনানী আবাসিক হোটেলের ৩য় ও ৪র্থ তলায় এ অভিযান চালানো হয়। ডিবির অতিঃ উপ-পুলিশ কমিশনার অলক বিশ্বাস এখবর নিশ্চিত করেন।


এদিকে বিকালে ডিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন খবরের ভিক্তিতে কোতোয়ালী থানাধীন ৫১ খাতুনগঞ্জ রোডস্থ বনানী আবাসিক হোটেল এর ৩য় ও ৪র্থ তলায় অভিযান পরিচালনা করে নারী ব্যবসায়ী, পতিতা ও খদ্দের সহ ২১ জনকে গ্রেফতার


জিজ্ঞাসাবাদে তারা জানায়, পলাতক আসামীদের সহায়তায় নারী পতিতা সংগ্রহ করে অবৈধভাবে হোটেলের বিভিন্ন কক্ষে রেখে নারী পাচার ও পতিতাবৃত্তির ব্যবসা করে আসছে দীর্ঘ দিন ধরে।


এ ব্যাপারে গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী থানায়  মামলা দায়ের করা হয়েছে।

তরিকুল ইসলাম জেন্টু,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ এনএটিপি-২ প্রকল্পের আওতায় আদমদীঘি উপজেলা প্রানি সম্পদ দপ্তর কর্তৃক গত মঙ্গলবার দুপুরে সিআইজি খামারীদের মাঝে প্রদর্শনী হিসাবে বিনামূল্যে পশুখাদ্য, ম্যাট, কৃষিনাশকসহ বিভিন্ন সামগ্রী বিতরন করেন। উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ এসএম মাহবুবুর রহমান উপজেলার ঘাসচাষ প্রদর্শনী খামারী, গাভীপালন প্রদর্শনী খামারী, ছাগল পালন প্রদর্শনী খামারীসহ ১৯জন খামারীকে এসব সামগ্রী প্রদান করেন। এসময় উপজেলা প্রানি সম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডাঃ মোতালেব আলী ও বিভিন্ন খামারের মালিকবৃন্দ উপপস্থিত ছিলেন।

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: শার্শা গোগা-বেনাপোল সড়কের কালিয়ানী গ্রামের ভেতর আকবর মেম্বরের বাড়ীর উত্তরপাশের রাস্তাটি পানি নিস্কাসনের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বর্ষার পানি জমে জমে খানা খন্দকের সৃষ্টি হয়েছে। চলাচলতিতে সীমাহিন কষ্টভোগ করছে এলাকার মানুষ।দুর্ঘটনাও ঘটছে মাঝেমধ্যে।জানাগেছে এখানে পানি নিস্কানের পথটা বন্ধকরে দিয়েছে এলাকার প্রভাবশালীরা। কে এম সজল জানান সত্য কথা বলতে কি আমরা যারা ভুক্তভোগী তারাই খারাপ, কেননা কেউ যদি পানি নিষ্কাশনের সমাধানে এগিয়ে যাই, তখন দেখা যায় পিছনে কেউ থাকেনা, তার বাস্তব উদাহরণ আমি নিজে উদ্যোগ নিয়ে অনেক চেষ্টা করেছি, দেখেছি সবাই পিছনে কথা বলে তাদের সামনে (পানি বন্ধ কারীরা) একেবারে বোবা সেজে থাকে। সাংবাদিক ভাই, আপনি পানির করুণ চিত্র তুলে ধরেছেন, কিন্তু কেন এই করুণ চিত্র তার কারণ তুলে ধরলে আরও খুশি হতাম....! ভাই, আপনাকে সহযোগিতার নিমিত্তে বলি, সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করে,নিয়মিত দুরত্বে অনেক আগেই বড় বড় কালভার্ট তৈরী করে দিয়েছে, কিন্তু সমাজের কিছু নামধারী নেতা যারা তাদের নিজেদের স্বার্থ বজায় রাখতে মাছের ঘের বাঁচাতে ও নতুন নতুন বিল্ডিং তৈরী করতে ঐ কালভার্টগুলোর মুখ জোর করে বন্ধ করে দিয়েছে। এ কারনে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তিনি বলেন পানির জলাবদ্ধতা কোন প্রাকৃতিক সৃষ্টি নহে, এটা হাতে গোনা কয়েকজন সুবিধাবাদির সৃষ্টি....! উলে­খ্য কয়েকদিন আগে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে যেখানেই পানি আটকে দিয়েছে সেখানেই সেটা খুলে দেওয়া হোক....,সে যত বড় শক্তিশালিই হোক না কেন.... এটা নিয়ে চূড়ান্তভাবে লেখালেখি করে খবরটা উপর মহলে পৌঁছালে আমাদের গ্রামবাসী দারুণ ভাবে উপকৃত হবে বলে আমি মনে করি।
ওাস্তা নষ্টের মুল কারন পানি নিস্কাসন ব্যাবস্থা। পানি নিস্কাসনের ব্যাবস্থা করতে এলাকাবাসী উর্ধতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।

তরিকুল ইসলাম জেন্টু,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ আদমদীঘি উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত হয়। এ উপলক্ষে গত মঙ্গলবার বেলা ১০টায় এক র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার সাদেকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুর আলম, এসআই সাম মোহাম্মাদ প্রমূখ।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধিঃ বাংলাদেশী রফতানী পন্যবাহি ট্রাকে চাপা পড়ে ভারতীয় একজন শ্রমিক নিহত হওয়ায় ট্রাক ড্রাইভারেকে আটক করে বেধড়ক মারপিট করে ভারতীয় পুলিশের কাছে সপর্দ করেছে সেদেশের শ্রমিকরা।


বুধবার সন্ধ্যা ৬ টার সময় আরিফুল নামে বাংলাদেশের ট্রাক ড্রাইভার ( গাড়ি নং- সিএ-১১-৪১৭৭) গার্মেন্টস পন্য সামগ্রী নিয়ে ভারতীয় টার্মিনালে প্রবেশ করে। সেখানে সে অসতর্কভাবে গাড়ি চালানোর সময় সেদেশের একজন শ্রমিক তার গাড়ির নীচে চাপা পড়ে। এ ঘটনায় বিক্ষুব্ধ ভারতীয় শ্রমিকরা ড্রাইভারকে বেধড়ক মারপিট করে পুলিশে সপর্দ করে।


বাংলাদেশের রফতানি গেটের কাস্টমস সিপাই ইমরান হোসেন বলেন ড্রাইভার আরিফকে মারপিট করায় সে অসুস্থ হয়ে পড়লে ভারতীয় পুলিশ তাদের বনগাঁও মহাকুমার একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছে। এবং গাড়িটি আটক করেছে।


বেনাপোল বন্দর পরিচালক আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget