Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 634 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4827 দেশজুড়ে 42 ধর্ম 3458 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2828 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

তরিকুল ইসলাম জেন্টু,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ আদমদীঘির সান্তাহার ফাঁড়ি পুলিশ গাঁজা বিক্রি করার সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার কোচকুড়িপাড়ার ওসমান গনির ছেলে শাহাজাহান (৩৩) ও আব্দুস সামাদের ছেলে মাসুদ রানা (৩২)। এ ব্যাপারে থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
পুলিশ জানায়, গত সোমবার রাতে উপজেলার সান্তাহার আহসানুল্লাহ ডিগ্রী কলেজ এলাকায় মাদক বিক্রি করার সময় ৫২ পুড়িয়া গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।

বগুড়া আদমদীঘি: বগুড়া আদমদীঘি সান্তাহার পৌরসভার ২০১৮-১৯ অর্থ বছরের বাজেট মঙ্গলবার পৌর হল রুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার সাদেকুর রহমান।বাজেট অধিবেশন পেশ করেন পৌর মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন ভুট্ট। এই সময় আরো উপস্থিত ছিলেন সান্তাহার নাগরিক কমিটির সভাপতি ও সান্তাহার সরকারি কলেজ এর সাবেক অধ্যক্ষ মোসলিম উদ্দিন এবং সান্তাহার মডেল প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ।

তরিকুল ইসলাম জেন্টু,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সান্তাহার পৌর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেলের সদস্যরা বুধবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে ৫ জনকে আটক করেছে।আটককৃতরা হলো-সান্তাহার নতুন বাজারের তোফাজ্জল হোসেনের ছেলে মেহেদী হাসান দ্বিপ (২৬), বশিপুর সরদার পাড়ার মৃত কছির উদ্দিন সাখিদারের ছেলে হাফিজুর রহমান সাখিদার (৩৮),সাঁতাহার আদর্শ পাড়ার রুহুল আমিনের ছেলে আলমগীর হোসেন(২৬),নওগাঁ ধামকুড়ির মৃত হামিদুল সর্দার বাচ্চুর ছেলে আরমান সর্দার (৩৮) ও ছাতিয়ানগ্রাম ইউনিয়নের আব্দুল হাইয়ের ছেলে রিফাত মাশরাদি (২২)।
আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রিট সাদেকুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ৪ জনকে ১৫দিনের সাজা এবং রিফাত মাশরাদিকে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বগুড়া “খ” সার্কেলের পরিদর্শক সামছুল আলম জানান, পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃতদের জরিমানা প্রদান করা হয়েছে।

নওগাঁ প্রতিনিধি: ‘ফলের রাজা আম, আর আমের রাজা পোরশা’ ¯েøাগানে নওগাঁর পোরশায় তিনদিন ব্যাপী আম মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার নীতপুর থেকে সাইকেল র‌্যালী বের হয়। প্রায় ৮ কিলোমিটার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সারাইগাছীতে আম মেলায় এসে শেষ হয়। পরে সোরাইগাছীতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ মাহমুদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজ আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হাই।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজ আলম জানান, আমের ব্যাপক প্রচার ও প্রসারে লক্ষে আম মেলায় দেশী ও বিদেশী বিভিন্ন প্রজাতির আমের প্রদর্শণে ব্যবসায়ী ও আম চাষী ২০টি স্টল অংশ নেয়। তিনদিন ব্যাপী আম মেলা আগামী ২৯ জুন শেষ হবে। র‌্যালীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় পাঁচশ শিক্ষার্থী অংশ নেয়।
জেলা ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার সাপাহার, পোরশা, নিয়ামতপুর উপজেলা এবং পতœীতলা ও ধামইরহাট উপজেলার আংশিক বরেন্দ্র এলাকা হিসেবে খ্যাত। পানি স্বল্পতার কারণে বছরের বেশির ভাগ সময় জমি অনাবাদি পড়ে থাকত। ফলে সেখানে ধানের আবাদ না হওয়ায় প্রতি বছরই বাড়ছে আম বাগান। লাভ বেশি হওয়ায় অনেক কৃষক এখন ধান ছেড়ে আম চাষে ঝুকেছেন। প্রতি বছর প্রায় ১ হাজার হেক্টর অধিক জমিতে আম বাগান গড়ে উঠছে। এঁটেল মাটি হওয়ার কারণে এ এলাকার আম বেশ সুস্বাদু। সুস্বাদু হওয়ায় আমের রাজা চাঁপাইনবাবগঞ্জকে ছাড়িয়ে গেছে নওগাঁর আম।
এ জেলায় উৎপাদিত প্রায় সব আম আধুনিক প্রজাতির। আমের কোনো পরিচিতি না থাকায় ব্যবাসায়ীরা সেগুলোকে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের আম বলে চালিয়ে দিচ্ছেন। আমের ব্র্যান্ডিং (প্রচার-প্রচারণা)-এর অভাবে অনেকটাই পিছিয়ে আছে নওগাঁ জেলা। নওগাঁর আমকে ব্রান্ডিং হিসেবে পরিচিত করার জন্য এক ব্যক্তিক্রম উদ্যোগ গ্রহন করা হয়েছে।
সরকারি নির্দেশনায় ও প্রশাসনের নজরদারী থাকায় গত ২৫ মে গোপালভোগ আম নামানোর মধ্য দিয়ে বাজারে আম আসতে শুরু করে। এ বছর প্রচুর আমের উৎপাদন হয়েছে। তবে উৎপাদনের তুলনায় দাম তুলনা মূলক কম।
পোরশা উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজ আলম বলেন, এ উপজেলায় প্রায় ৯ হাজার হেক্টর জমিতে আম চাষ হয়েছে। এতে প্রতি হেক্টরে লক্ষ্য মাত্রা ধরা হয়েছে সাড়ে ১০ থেকে ১১ মেট্রিকটন। এ উপজেলার আম স্বাধে-গন্ধে-মানে-মিষ্টিয়তায় অতুলনীয়। আমের ব্যাপক প্রচার ও বিভিন্ন তথ্য প্রদানের জন্য ‘উপজেলা কৃষি অফিস পোরশা’ নামে একটি ফেসবুক আইডি ও ‘পোরশার আম’ নামে একটি ফেসবুক পেজ খুলা হয়েছে। আমের ব্যাপক প্রচারের জন্য এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মনোজিত কুমার মল্লিক জানান, গত পাঁচ বছরে জেলায় আম বাগান দ্বিগুণ চাষ হচ্ছে। বর্তমানে জেলায় ১৪ হাজার হেক্টর জমিতে বিভিন্ন উন্নত আম চাষ হচ্ছে। এঁটেল মাটি হওয়ার কারণে এ এলাকার আম বেশ সুস্বাদু। সুস্বাদু হওয়ায় আমের রাজা জেলা চাঁপাইনবাবগঞ্জকে ছাড়িয়ে গেছে নওগাঁর আম।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: দু'দেশের মধ্য ফল প্রসু আলোচনা হওয়ায় বুধবার সকাল থেকে পুনরায় বেনাপোল বন্দর সচল রয়েছে। উভয়পারেই বন্দরের কাজকর্ম স্বাভাবিক ভাবে চলছে। পাঁচদফার দাবীতে পেট্রাপোলের বন্দর ব্যাবহারকারী সংগঠন গুলি সোমবার সন্ধ্যায় ধর্মঘটের ডাক দেয়। যার ফলে মঙ্গলবার দিনভর বন্দরের কাজকর্ম বন্ধছিলো। বেনাপোল বন্দরে পুড়ে যাওয়া ভারতীয় ট্রাকের ক্ষতিপুরণসহ বন্দরের অভ্যন্তরে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য পাঁচদফার দাবিতে মঙ্গলবার সকাল থেকে পেট্রাপোল-বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ করে দেয় ভারতের পেট্রাপোল বন্দরের ইমপোর্ট এক্সপোর্ট মেইনটেন্যান্স কমিটি।
মঙলবার সন্ধ্যায় বেনাপোল বন্দর ব্যাবহারকারী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এ ব্যাপারে পেট্রাপোল বন্দর ব্যাবহারকারী সংগঠনের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন। দীর্ঘসময় আলোচনার পর উভয়দেশের বন্দর ব্যাবহার কারীদের সুবিধা বিবেচনায় তাদের সমস্ত দাবী দাওয়া মেনে নেয়া হয়। যার ফলে বুধবার ভোর থেকে তারা ধর্মঘট প্রত্যাহার করে।
বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারন সম্পাদক এমদাদুল হক লতা জানান, তাদের কাছ থেকে ধর্মঘটের চিঠি পাওয়ার পর সন্তোষজনক একটি সমাধানের জন্য আমরাও চিঠি দিয়ে মঙ্গলবার বিকেলে বৈঠক করে সমস্যা সমাধানের চেস্টায় ছিলাম।
তারা আমাদের ডাকে সাড়াদেয়ায় মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টির নিস্পত্বি হয়।তিনি বলেন বন্দরের কাজকর্ম এখন স্বাভাবিক রয়েছে। দু'দেশের মধ্য আমদানি রপ্তানি বানিজ্য শুরু হয়েছে ভোর থেকেই।

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে একটি রাইস মিলের বয়লার বিস্ফোরণে আব্দুল জব্বার (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার নাটশাল এলাকার “কফিল এন্ড রাজ্জাক এগ্রো লিমিটেড” কারখানায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল জব্বার উপজেলার জোয়ানপুর গ্রামের মৃত তফের উদ্দীনের ছেলে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কফিল এন্ড রাজ্জাক এগ্রো লিমিটেড কারখানায় বিকট শব্দে বয়লার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই আব্দুল জব্বার নামে একজন শ্রমিকের মৃত্যু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে ঘটনা তদন্তে কোন তদন্ত কমিটি গঠন করা হয়নি।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget