Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 632 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4825 দেশজুড়ে 42 ধর্ম 3456 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2826 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে একটি পুকুরে আফ্রিকান মাগুরকাপ মাছ ছেড়ে দিয়ে বিভিন্ন প্রজাতির রেনু মাছ নষ্ট করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে মাছ চাষী মো: মশিউর আলম টুকু পুকুরে মাছ মারতে গিয়ে তা জানতে পারে। জানা গেছে, উপজেলার পারইল ইউনিয়নের বড়গাছা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো: মশিউর আলম টুকু প্রায় ৭ বছর ধরে বাড়ির পার্শ্বে একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলো। পুকুরে বিভিন্ন প্রাজাতির রেনু মাছ ছিল প্রায় ৮ লক্ষ টাকার। তিনি সোমবার সকালে মাছ গুলো বিক্রি করার জন্য মাছ মারতে গেলে পুকুর থেকে বেশ কিছু আফ্রিকান মাগুরকাপের মাছ পায়। কে বা কাহারা শত্রæতা করে এই আফ্রিকান মাগুরকপের মাছ গুলো পুকুরে ছেড়ে দিয়ে রেনু মাছ গুলো খাইয়ে ফেলে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি করেছে তার। মাছ চাষী মো: মশিউর আলম টুকু জানান, সকলের অজান্তে কে বা কাহারা আমার সাথে শত্রæতা করে আমার লিজকৃত পুকুরে আফ্রিকান মাগুরকাপের বড় মাছ ছেড়ে দিয়ে রেনু মাছ খাইয়ে ফেলে আমার প্রায় ৬ লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির রেনু মাছ নষ্ট করেছে। এব্যাপারে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান বলেন, এবিষয়ে আমার জানা নেই বা কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আতিকুর হাসান সজীব (আদমদীঘি) বগুড়া: কেন্দ্রীয়  জাতীয়তাবাদী  নির্মান  শ্রমীক দলের সাঃ সম্পাদক লায়ন ফরিদআহমেদ এর শুশুর বীর মুক্তি যোদ্ধা হারুনুর রশীদ ইন্তেকাল করিয়াছেন। (ইন্না লিল্লাহ - ওয়া- রাজিউন) মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭০  বছর । তিনি  রবিবার  ভোর  ৪ টায় স্থানীয় এক ক্লীনিকে মারা যান। বগুড়া সদরের ফুলবাড়ি গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদা জানাযা  শেষে  বাদ  আছর  পারিবারিক গোর স্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংঘটন গভীর শোক প্রকাশ করেছেন।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে তাইব হোসেন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার বড়গাছা ইউনিয়নের মালশন গ্রামের এই মৃত্যুর ঘটনাটি ঘটে। তাইব হোসেন উপজেলার মালশন গ্রামের জমির উদ্দিনের ছেলে।


জানা গেছে, রোববার সকালে তাইব হোসেন তার সহপাঠিদের সাথে বাড়ির পাশের্^ পুকুর পাড়ে খেলা-ধুলা করছিল। এ সময় পা পিছলে পুকুরে পরে যায় তাইব। তার সহপাঠিরা তাইবের বাড়িতে খবর দিলে বাড়ির লোকজন এসে পুকুরে খোঁজা খুঁজি করে তাকে মৃত অবস্থায় পায়।


রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান তাইব হোসেনের পানিতে ডুবে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলা অডিটোরিয়ামে মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শার্শা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম মশিউর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও সাবেক অতিরিক্ত মহা-পুলিশ পরিদর্শক আবদুল মাবুদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর জেলা পুলিশ সুপার আনিসুর রহমান, যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, সিনিয়র সহকারি পুলিশ সুপার নাভারন সার্কেল জামাল আল নাসের, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান মিন্নু, উলাশী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, লক্ষনপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারা বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন, বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, আব্দুল গফুর মাস্টার, সাবেক ইউপি চেয়ারম্যান আলীম রেজা বাপ্পি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সঞ্চিতা ফারহানা ঐশি প্রমুখ।যশোরের শার্শায় মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত


প্রধান অতিথি তার বক্তবে বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদক পরিবার সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে। বর্তমানে মাদকাসক্তি বাংলাদেশে একটি অন্যতম সামাজিক সমস্যা। মাদক ও মাদকাসক্ত নিয়ন্ত্রনে সবচেয়ে বড় ভুমিকা রাখতে পারে পরিবার, একই সাথে সমাজ ও রাষ্ট্রের ভুমিকা গুরুত্বপূর্ণ। মাদককে না বলি, মাদক মুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান তিনি। তিনি আরও বলেন মাদক ব্যবসায়ীরা যত বড় শক্তিশালী হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনা হবে।

তরিকুল ইসলাম জেন্টু, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: ওয়ান পাওয়ার লিমিটেডের চেয়ারপর্সন ইঞ্জিনিয়ার মমতা আলমের পিতা বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)। তিনি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে রবিবার ভোর ৪টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। বগুড়া সদরের ফুলবাড়ি গোরস্থান ঈদগাহ মাঠে মরহুমে'র নামাজে জানাজার পূর্বে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে বাদ আছর পারিবারিক গোরস্থানে দাফন সম্পূর্ন করা হয়। তার মৃত্যুতে গভির শোক প্রকাশ করেছেন ঢাকা ওয়ান পাওয়ার লিমিটেডের পরিচালক লায়ন ফরিদ আহমেদ সহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সড়ক দুর্ঘটনায় এরশাদ আলী (৫৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নওগাঁ সদর উপজেলার পাহাড়পুর বাজাওে  রবিবার সকাল সাড়ে ১০টায় এই দুর্ঘটনাটি ঘটেছে। নওগাঁ সদর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল হাই জানান নওগাঁ থেকে বদলগাছি অভিমুখী একটি দ্রæতগামী ট্রাকের নিচে পিষ্ট হয়ে মো. এরশাদ আলী নামের এক ব্যক্তি মারাত্মকভাবে আহত হন। আহত ব্যাক্তিকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।


দুর্ঘটনায় মৃত এরশাদ আলী (৫৩) পাহাড়পুর সরদার পাড়া’র মৃত এলাহী মন্ডলের ছেলে। নিহত এরশাদ বাঁশের ব্যবসা করতেন। বাড়িতে আত্মীয়স্বজন আসলে মিষ্টি কেনার জন্য পায়ে হেঁটে তিনি পাহাড়পুর বাজারে যান। মিষ্টির দোকানের সামনেই হঠাৎ একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন দ্রæত তাকে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান এবং ভর্ত্তি করান। অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার সময় রাস্তার মাঝেই তার মৃত্যু হয়।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget