Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 632 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4825 দেশজুড়ে 42 ধর্ম 3456 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2826 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

রিপোর্ট : ইমাম বিমান: সাংবাদিক বান্ধব সংগঠন ’বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’ (বিএমএসএফ) ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে ঈদ পূর্নর্মিলনী ও সাংগঠনিক সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিএমএসএফ’র জেলা কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আ: মান্নান তাওহীদ পবিত্র কোরআন থেকে তেলোতের মাধ্যমে শুক্রবার সকালে শহরের একটি চাইনিজ রেস্তারায় অনুষ্ঠিত ঈদ পূনর্মিলনী ্ও সাংগঠনিক সভার র্কাযক্রম শুরু হয়। পবিত্র কোরআন থেকে তেলোতের পর গীতা পাঠ করেন রুহি দাস বিশ্বাস।

বিএমএসএফ’র ঝালকাঠি জেলা কমিটির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিএমএসএফ’র ঝালকাঠি জেলা কমিটির সভাপতি আজমীর হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমএসএফ প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট কাওসার হোসেন।

উক্ত অনুষ্ঠানে দেশের সকল স্তরের সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ও সাংবাদিকদের ১৪ দফা দাবী আদায়ের লক্ষে সাংবাদিক বান্ধব সংগঠন বিএমএসএফ কে আরো শক্তিশালী করে গড়ে তোলার আহবান জানিযে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা কমিটির সহ সভাপতি শফিউল আজম টুটুল, সহ সভাপতি প্রভাষক মেজবাহ উদ্দিন খান রতন, কাঠালিয়া উপজেলা সভাপতি ফারুক হোসেন খান, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল হালিম, রাজাপুর উপজেলা সভাপতি আহসান হাবিব সোহাগ, সিনিয়র সহ সভাপতি রুহি দাস বিশ্বাস, সাধারণ সম্পাদক মো: সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: খায়রুল ইসলাম পলাশ, নলছিটি উপজেলার পক্ষে জেলা কমিটির সদস্য গোলাম মাওলা শান্ত ও ইব্রাহিম খান শাকিল প্রমুখ। এ ছারাও জেলা-উপজেলা কমিটির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

বক্তব্য শেষে ঈদপূর্নমিলনী ও সাংগঠনিক সভায় রাজাপুর ও কাঠালিয়া উপজেলার নব গঠিত কমিটির পরিচিতি সভা ও নলছিটি উপজেলা শাখার অবিলম্বে অফিস নেয়ার সিন্ধান্ত গৃহীত হয়।

হাসেম আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মহেন্দ্রগাও (জিগাও) গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানিক হোসেন (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার মহেন্দ্রগাও জিগাও গ্রামের তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মানিক হোসেন উপজেলার মহেন্দ্রগাও জিগাও গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, মানিক টেবিল ফ্যানের লাইন দিতে গেলে সুইচ বোর্ডে তার হাত আটকে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হরিপুর থানার অফিসার ইনচার্জ রুহুল কুদ্দুস বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ট্রাকের ধাক্কায় সাপাহারে দুই আম ব্যবসায়ী ও বদলগাছীতে এক শিশুর মৃত্যু হয়েছে। জানা গেছে, নওগাঁর সাপাহারে ট্রাকের ধাক্কায় হিরন (৩০) ও আব্দুস সালাম (২৫) নামে দুই আম ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার উপজেলা সদর গোডাউন পাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সাপাহার থানার ওসি শামসুল আলম শাহ বলেন, নওগাঁ থেকে একটি ধান বোঝায় ট্রাক সাপাহার হয়ে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। অপরদিকে একটি ব্যাটারিচালিত চার্জার ভ্যানে করে দুই ব্যবসায়ীসহ অন্য যাত্রীরা সাপাহার বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে গোডাউন পাড়া মোড়ে ব্যাটারিচালিত চার্জার ভ্যানকে ট্রাকটি ধাক্কা দেয়। এতে চার্জার ভ্যানে থাকা দুই আম ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যান। অপর যাত্রীকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


এদিকে নওগাঁর বদলগাছীতে ট্রাকের ধাক্কায় ভ্যন যাত্রী লাব্বিক হোসেন (৮) শিশু নিহত হয়েছে। শুক্রবার উপজেলার মির্জাপুর এলাকার কুসারমাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা ভ্যানচালক মকলেছুর রহমান আহত হয়েছেন। আহত মকলেছুর রহমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, সকালে মির্জাপুরের গ্রামের বাড়ি থেকে মকলেছুর রহমান ছেলে লাব্বিককে সাথে নিয়ে ভ্যনে বদলগাছী সদরে যাচ্ছিলেন। এ সময় বদলগাছীগামী একটি ট্রাক পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থালেই লাব্বিকের মৃত্যু হয়। ঘটনার পরই ট্রাকটি ফেলে চালক ও হেলপার পালিয়েছে। বদলগাছী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন আলী জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ক্যারাম খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে শাহীন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে তার মৃতে্যু হয়েছে। এর আগে গত ১৭ জুন রাতে সদর উপজেলার তালতলী মাদরাসা পাড়ায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। নিহত শাহীন উপজেলার বোয়ালিয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে। ঘটনার পর থেকে হত্যাকারী আমিনুল ইসলাম শ্যামল (৩৫) পলাতক রয়েছেন। তিনি শেখপুরা গ্রামের মৃত আব্দুলের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (১৭ জুন) বিকেলে তালতলী মাদরাসা পাড়ায় ক্যারাম বোর্ডে গুটি সাজানোকে কেন্দ্র করে শাহীনের সঙ্গে আমিনুল ইসলামের কথা কাটাকাটি হয়। এরপর স্থানীয়ভাবে এলাকার লোকজন মিমাংসা করে দেয়। ওইদিন রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে আবারও ফুটবল খেলা দেখতে আসেন শাহীন। খেলা দেখার এক পর্যায়ে শাহীনকে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান আমিনুল ইসলাম। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। আসামিকে আটকের জোর প্রচেষ্টা চলছে।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে চুরি যাওয়া গরু ও ট্রাকসহ তিন কিশোর চোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের খড়িবাড়ী বাজারে ব্যারিকেড সৃষ্টি করে তাদের আটক করা হয়। এসময় চুরি যাওয়া তিনটি গরু ও চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক (ঢাকা মেট্রো ড-১১-৫৭৩৭) জব্দ করে পুলিশ। আটককৃতরা হলো রাজশাহীর কাটাখালি এলাকার আব্দুলের ছেলে লাল চান (১৬), মান্দার ঘোনা গ্রামের মোজাহারের ছেলে সাকিল (১৫) ও তেতুলিয়া ইউনিয়নের শালদহ গ্রামের রজিন্দ্রনাথ প্রামানিকের ছেলে সুজিত কুমার প্রামানিক (১৭)। থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদে নিয়ামতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মুকুল জানতে পারেন যে, পাঁড়ইল ইউনিয়নের বিদিরপুর গ্রামের ময়েজ উদ্দীনের বাড়ী থেকে তিনটি গরু চুরি করে চোরেরা মান্দার চৌবাড়িয়া অভিমুখে যাচ্ছে। এমন সংবাদে তাৎক্ষনিক দায়িত্ব প্রাপ্ত অফিসার ইন চার্জ নাজমুল হকের নেতৃত্বে এসআই মুকুল, এসআই সরোয়ার হোসেনসহ থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে খড়িবাড়ী বাজারের তিনমোহনী মোড়ে স্থানীয় লোকজন নিয়ে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে। চোরেরা মোড়ে পৌঁছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের ব্যবহৃত গরুসহ ট্রাকটি নিয়ে ব্যারিকেড ভাঙ্গার চেষ্টা করে। শেষে ব্যারিকেড ভাঙ্গতে ব্যর্থ হলে তারা ট্রাক থেকে নেমে পালানোর চেষ্টাকালে পুলিশ ও স্থানীয় জনতা দৌড়ে তাদের আটক করে। এসময় জনতার গন পিটুনিতে চোরেরা গুরুতর জখম হয়। পরে তাদের আহত অবস্থায় নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে পুলিশি পাহারায় তাদের চিকিৎসা চলছে। থানার দায়িত্ব প্রাপ্ত অফিসার ইন চার্জ (ওসিতদন্ত) নাজমুল হক জানান, আটককৃত চোরদের পুলিশি পাহারায় চিকিৎসা চলছে। সুস্থ্য হলেই তাদের জেলহাজতে পাঠানো হবে।

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে ট্রাক টার্মিনালে পর্যাপ্ত জায়গা না থাকায় যানজট লেগেই আছে। দীর্ঘস্থায়ী যানজটের কারণে একদিকে যেমন ব্যাহত হচ্ছে আমদানি-রপ্তানি বাণিজ্য অন্যদিকে বেড়েছে জনদুর্ভোগ। ঘন্টার পর ঘন্টা যত্র-তত্র ট্রাক রেখে চরম সমস্যায় পড়তে হচ্ছে ট্রাক চালকদের।


বেনাপোল বন্দরে প্রতিদিন গড়ে প্রায় ৬শ’ পণ্যবোঝাই ট্রাক যাতায়াত করে। এর দুই-তৃতীয়াংশ ভারতীয়। কিন্তু আমদানি পণ্যবোঝাই শত শত ট্রাক রাখার জন্য নামমাত্র একটি ট্রাক টার্মিনাল থাকলেও নেই পর্যাপ্ত জায়গা। সেখানে আবার ভারতীয় ট্রাকের চেয়ে বিভিন্ন পণ্য রাখা হয় বেশি। জায়গা না পেয়ে বাধ্য হয়ে তাই যত্রতত্র রাখা হচ্ছে মূল্যবান পণ্য বোঝাই শত শত ট্রাক। এতে বন্দরে পণ্য ও যানজটের সৃষ্টি হচ্ছে।


ব্যবসায়ীরা জানান,ট্রাক যে কারণেই আটকা পড়–ক না কেন বন্দরের নিয়মানুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে পণ্য আনলোডে ব্যর্থ হলে ট্রাক প্রতি প্রতিদিন আড়াই থেকে তিন হাজার টাকা বিলম্ব ফিস গুণতে হয়।


এদিকে, দিনের পর দিন ভারতীয় ট্রাক আটকা পড়ায় ট্রাক থেকে প্রায়ই পণ্য চুরির ঘটনা ঘটছে। পথে অতি কষ্টে থাকতে হয় আটকা পড়া ট্রাকের চালকদের। মাঝেমধ্যে চাঁদাবাজির কবলেও পড়তে হয় তাদের।


বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী ও সিএন্ডএফএজেন্ট ও রপ্তানিকারকদের অভিযোগ, সরকারি প্রতিবছর বন্দর থেকে প্রায় ১০ হাজার কোটি টাকা রাজস্ব আয় করলেও উন্নয়নে তেমন নজর নেই। বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, ট্রাক টার্মিনালে সৃষ্ট পণ্য ও যানজটের কারণে বন্দর ২৪ ঘন্টা খোলা রাখার সুফল মিলছে না।
তবে জায়গা স্বল্পতার কথা স্বীকার করে সৃষ্ট পণ্য ও যানজটের জন্য বন্দর ব্যবহারকারীদের দুষলেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম। আর কাস্টমস কমিনার মো. বেলাল হোসাইন চৌধুরী বললেন, পৌর কর্তৃপক্ষের নির্মানাধীন ট্রাক ও বাস টার্মিনালের কাজ শেষ হলে সমস্যার সমাধান হবে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget