Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 632 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4825 দেশজুড়ে 42 ধর্ম 3456 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2826 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মোছা: সাফিয়া বিবি (২৫) নামে এক গৃহবধু বিষ খেয়ে আত্মহত্যা করেছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার পারইল ইউনিয়নের বোদলা গ্রামে এই মৃত্যুর ঘটনাটি ঘটে। শুক্রবার রাতে রাণীনগর থানা পুলিশ সাফিয়া বিবি মৃত্যুর খবর পেয়ে লাশটি উদ্ধার করে শনিবার সকালে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।


সাফিয়া বিবি উপজেলার সদর ইউনিয়নের দাউদপুর গ্রামের মো: মুক্তার এর স্ত্রী ও বোদলা গ্রামে মৃত শহীদ উদ্দীন সরদারের মেয়ে।


জানা গেছে, সাফিয়া বিবি শুক্রবার দুপুরে বাবার বাড়ির সবার অজান্তে বিষ প্রাণ করেন। পরে তার পরিবারের লোকজন জানতে পেরে সাফিয়াকে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। সেখানে তার অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে রেফাট করেন। নওগাঁতেও তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মধ্যে তার মৃত্যু হয়। শুক্রবার রাতে রাণীনগর থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে শনিবার সকালে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।


রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান জানান, সাফিয়া বিবির মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

রিপোর্ট : ইমাম বিমান: নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝালকাঠিতে আর্ন্তজাতিক পাবলিক সার্ভিস দিবস ২০১৮ পালিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসনের নেতৃত্বে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহনে জেলাপ্রশাসন কার্যালয়ের কালেক্টরেট চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সাবকে স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসন কার্যালয়ের কালেক্টরেট চত্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


জেলা প্রশাসক মো. হামিদুল হক উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার মূল্যবান বক্তব্য প্রদান করেন। এছারাও বক্তব্য রাখেন সিভিল সার্জন শ্যামল কৃষ্ণ হাওলাদার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেলোয়ার হোসেন মাতুব্বর প্রমুখ।
অনুষ্ঠানে দেশের উন্নয়ন চিত্র তুলে ধরে মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রদর্শন করা হয়।

নওগাঁ প্রতিনিধি: আনন্দ র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় আওয়ামীলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  শনিবার বেলা ১১টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। র‌্যালীটির নেতৃত্ব দেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী রেজাউল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সহ-সভাপতি এমএ খালেক, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বাদল, জাভেদ জাহাঙ্গীর সোহেল ও বিভাস মজুমদার গোপাল, জেলা যুবলীগের আহবায়ক এ্যাডঃ খোদাদাদ খান পিটু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক অ্যাড. ওমর ফারুক সুমনসহ আওয়ামীলীগ, অ্যাড. আব্দুল বাকী, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগ স্বেচ্ছাসেবকলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠিতে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে এক কোটিপতি পরিবারের সন্তান পূর্ব চাদকাঠি এলাকার বহু অপকর্মের হোতা মাদক সেবী মো: মামুন হোসেন (৫০) কে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার বিকালে সাধনার মোড় এলাকার পারিবারিক বানিজ্যিক মার্কেট ভবন থেকে ডিবি পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়েছে। শহরের বারোচালায় পান-সুপারী বিক্রেতা বর্তমানে অঢেল টাকার মালিক আলহাজ্ব মতিউর রহমান এর পুত্র মো: মামুন হোসেন কে ইয়াবা সেবনেসর সরঞ্জামসহ গ্রেপ্তার করা হলেও এসময় তার সাথে থাকা পলিথিনে মোড়ানো বেশ কিছু ইয়াবার একটি পোটলা মুখে দিয়ে গিলে ফেলতে সক্ষম হয়েছে বলে জানাগেছে।


ঝালকাঠিতে ডিবি পুলিশের একটি সূত্র জানায়, দীর্ঘ দিন নজরদারীতে রাখার পর শুক্রবার বিকালে সাধনার মোড় এলাকায় মতি মার্কেটে ডিবি পুলিশের এসআই হেলালের নেতৃত্বে অভিযানকারী টিমের সদস্যরা অবস্থানরত মামুনের কক্ষে ঝটিকা অভিযান চালায়। এসময় তার কাছ থেকে ইয়াবা সেবনের পাইপ, গ্যাসলাইট, ফয়েল পেপার ও সরঞ্জামসহ মামুনকে আটক করলেও সেবনের জন্য আনা বেশকিছু ইয়াবা টেবলেট মুখে পুড়ে গিলে ফেলায় তা জব্দ করতে পারেনি।


এ ব্যাপারে ঝালকাঠি গোয়েন্দা পুলিশ ডিবির ওসি মো: কামরুজ্জামান মিয়া জানায়, মাদক সেবী মামুন হোসেন কে ইয়াবা সেবনের জরঞ্জামসহ আটক করা হলেও মাদক না পাওয়ায় তার অভিভাবকের সঙ্গে আলোচনা করে আমরা মাদক নিরাময় কেন্দ্রে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছি। তবে প্রভাবিত হওয়ার কোন বিষয় নেই। অন্যদিকে আটক মামুনের প্রতিবেশী একটি সূত্র জানায়, মামুনকে গ্রেপ্তারের সংবাদ ছড়িয়ে পরলে তার পরিবারের সদস্যরা মোটাঅংকের অর্থ নিয়ে বিভিন্ন মহলে দেনদরবার শুরু করে। যে কারনে তারা মোটা অংকের অর্থের বিনিময়ে মাদক নিয়ন্ত্রন আইনে মামলার পরিবর্তে পুনর্বাসন কেন্দ্রে প্রেরনে সক্ষম হয়।

নওগাঁ প্রতিনিধি: র‌্যালী ও আলোচনা সভা ও পুরষ্কার বিতরনের মধ্যে দিয়ে নওগাঁয় আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের জিলা স্কুল মাঠ থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন, সিভিল সার্জন ডাঃ মুমিনুল হক, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মনোজিত কুমার মল্লিক, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী হামিদুর রহমান, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান প্রমুখ।

নওগাঁ প্রতিনিধি: ভুল করে বাংলাদেশে আসা ভারতীয় সুমনা (১৫) নামে এক তরুণীকে পতাকা বৈঠকের মাধ্যমে তার বাবা মায়ের কাছে ফেরত দেওয়া হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় নওগাঁর সাপাহার উপজেলার বামনপাড়া সীমান্তের ২৪৬/৭ এস পিলার এলাকায় বিজিবি ও বিএসএফ এর কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।


এতে বিজিবি-১৬ ব্যাটালিয়নের আদাতলা কম্পানী কমান্ডার সুবেদার সামশুল আলম ও ভারতের ১২২ বিএসএফ কোম্পানীর কাতরইল ক্যাম্পের কমান্ডার এসিবিএ ডোগরা নেতৃত্ব দেন। সুমনা ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার গোপাল নগর গ্রামের বাসিন্দা শরিফুল ইসলামের মেয়ে।


জানা গেছে, সুমনা ১৭ জুন সকাল ১০ টার দিকে ভারতের ছত্রহাটি বিএসএফ এর কাছে তার পরিচয় পত্র জমা দিয়ে কাঁটা তারের বাইরে জমিতে কাজ করতে আসেন। সন্ধ্যায় তার অন্যান্য সঙ্গীরা নিজ নিজ বাড়িতে ফিরে গেলেও সুমনা পথ ভুলে বামনপাড়া সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশের মধ্যে চলে আসে পথ হারিয়ে ফেলেন। সুমনা ওই দিন তার নিজ দেশ ভারতে প্রবেশ না করায় ছত্রহাটি বিএসএফ ক্যাম্প থেকে বিজিবি ১৬ ব্যাটালিয়নের আদাতলা ক্যাম্পে তাদের পক্ষ থেকে পত্র প্রেরণ করেন। পত্রে সুমনাকে উদ্ধারের সহযোগিতা কামনা করেন। এরপর বিজিবির সদস্যগণ ওই তরুণীকে উদ্ধারে ব্যাপক তৎপরতা চালান। গত ২১ জুন রাত ৯টায় আদাতলা বিজিবির কোম্পানী কমান্ডার সুবেদার সামশুল আলমের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সাপাহার সদরের জিরো পয়েন্ট এ অবস্থিত নিউ মার্কেট এর সামনে থেকে ওই তরুণীকে উদ্ধার করেন।


আদাতলা বিজিবির কোম্পানী কমান্ডার সুবেদার সামশুল আলম জানান, সুমনাকে উদ্ধারের পর ছত্রহাটি বিএসএফ ক্যাম্পে যোগাযোগ করা হয়। শুক্রবার বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে সুমনাকে ফেরত দেয়া হয়েছে। ফিরে দেয়ার ফলে সুমনা ফিরে পেলেন তার বাবা মাকে এবং তার নিজ দেশ।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget