Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 632 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4825 দেশজুড়ে 42 ধর্ম 3456 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2826 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে পারইল ইউনিয়নের রাতলাই গ্রামের মৃত আবুল কালাম আজাদের রেখে যাওয়া সম্পদই কাল হলো তার স্ত্রী চায়নার জীবনে। আবুল কালামের পরিবারের লোকজন শুক্রবার রাতে চায়নাকে হত্যার চেষ্টা করলেও বেঁচে যায় চায়না। বর্তমানে চায়না বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। মোছা: চামেলী আক্তার চায়না (৩৫) পাশের আদমদীঘি উপজেলার উজ্জ্বলতা গ্রামের আব্দুল হামিদের মেয়ে।


চায়নার মা মোছা: আমিজা বেগম বলেন, চায়নার কোন সন্তান ছিলো না। সে বর্তমানে দুই মাসের অন্ত:সত্বা। আমার জামাই আবুল কালাম গত ১জুন তারিখে মারা যায়। গত বৃহস্পতিবার আমার জামাইসহ তার পরিবারের মৃতদের উদ্দেশ্যে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আমার জামাই তার বাবার ১০বিঘা জমি ভাগ পায়। এছাড়াও জামাই বিদেশ থাকাকালীন অবস্থায় আমার মেয়ের নামে ব্যাংকে প্রায় অর্ধকোটি টাকা জমা রাখে। আর এই সব সম্পদই আমার মেয়ের জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। আমার জামাই মারা যাবার পর থেকে আমার মেয়ের কাছে থাকা সোনার অলংকার, টাকা ও জমিগুলো হাতিয়ে নেওয়ার জন্য মেয়ের ননদ শাকিলা ইয়াসমিন ও তার স্বামী আব্দুস সালাম পিন্টু, দেবর আলীম ও তার স্ত্রী রিনাসহ এই পরিবারের সবাই আমার মেয়েকে নানা ভাবে চাপ প্রয়োগ করতে থাকে।


এই বিষয়ে তারা আমাকেসহ আমার মেয়েকে একাধিকবার মারপটিও করেছে। ঘটনার দিন শুক্রবার দিবাগত রাতে আমি ও আমার মেয়ে চায়না একই ঘরে ঘুমিয়ে পড়ি। কিন্তু ভোর রাতে বাহিরের হট্টগোলে আমার ঘুম ভেঙ্গে গেলে দেখি আমার ঘরের দরজা বাহির থেকে লাগানো এবং আমার কাছে আমার মেয়েও নেই। এরপর শুনতে পাই বাড়ির পাশে পুকুরে বস্তাবন্দি অবস্থায় আমার মেয়ে চায়না। এই পরিবারের লোকজন আমার মেয়েকে রাতের আধাঁরে নিয়ে গিয়ে মারপিট করে হত্যার উদ্দ্যেশ্যে বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেয়। কিন্তু আল্লাহ আমার মেয়েকে বাঁচিয়ে রেখেছে। এখন আমার মেয়ে হাসপাতালের শয্যায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমি এই পরিবারের সকল নরপশুদের দৃষ্টান্তর মূলক শাস্তি চাই।

প্রত্যক্ষদর্শীরা বলেন, এদিন সকালে মসজিদ থেকে নামাজ পড়ে পুকুরের পাশ দিয়ে আসার সময় মুসল্লিরা দেখতে পায় যে পুকুরের পাশে বস্তার মধ্যে কি যেন নড়াচড়া করছে। এরপর বস্তা খুলে তারা দেখতে পান যে বস্তার মধ্যে আধা মরা অবস্থায় গৃহবধূ চায়না। এসময় চায়নার হাত,পা ও মুখ বাধা ছিলো। চায়নার মুখ দিয়ে ফেনা উঠছিলো। তার শরীরে মারপিটের একাধিক চিহ্নও দেখা গেছে। তখন আমরা চায়নাকে প্রথমে আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাই। বর্তমানে চায়না সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।


স্থানীয়রা বলছেন, চায়না শান্তশিষ্ট একজন গৃহবধূ। এই পরিবারের লোকজন তার স্বামীর রেখে যাওয়া সম্পদগুলো গ্রাস করার জন্য পূর্বপরিকল্পিত ভাবেই চায়নাকে হত্যা করতে চেয়েছিলো। তারা মারপিট করে চায়নার পেটের সন্তানসহ তাকে মেরে ফেলতে চেয়েছিলো কিন্তু তারা চায়নাকে মেরে ফেলতে পারেনি। এই পরিবারের লোকজন চায়নাকে অনেক আগে থেকেই বিভিন্ন ভাবে অত্যাচার করে আসছিলো। আমরা এই পরিবারের সবার দৃষ্টান্তর মূলক শাস্তি চাই।


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার ভান্ডাগ্রামে রফিজান অটিষ্ট্রিক ও প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার উদ্যোগে দুইদিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্র এই মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগিতা করছে। শনিবার সকালে রফিজান মেমোরিয়াল অটিষ্ট্রিক ও প্রতিবন্ধি স্কুল প্রাঙ্গনে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়। ক্যাম্পে রফিজান মেমোরিয়াল অটিষ্ট্রিক ও প্রতিবন্ধি স্কুলের শতাধিক শিক্ষার্থীসহ এলাকার প্রতিবন্ধি, বাত, ব্যথা, প্যারালাইসিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের মাঝে বিনামূল্যে এই ফ্রি চিকিৎসা প্রদান করা হয়।


এসময় উপস্থিত ছিলেন, রফিজান অটিষ্ট্রিক ও প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার সভাপতি ও সাবেক অধ্যক্ষ মো: আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মো: সামছুল আলম, স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রউফ, সদস্য এনামুল হক রানা, ডা: আজগর আলী, মুক্তিযোদ্ধা সরদার আব্দুল মতিন, আনোয়ারুল ইসলাম, নকিব উদ্দিন, ডা: ফজলুর বারী প্রমুখ।


ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট ডা: মো: আসাদুজ্জামান, থেরাপী সহকারি ওছিম উদ্দিন, টেকনিশিয়ান সুমি আক্তার, কম্পিউটার অপারেটর জাহাঙ্গির হোসেন।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় শহীদ পুলিশ সুপার নাজমুল হক পাঁচদিন ব্যাপী গাদল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে নওগাঁ সদর উপজেলার লখাইজানি গ্রামের মাঠে গাদল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ওয়ান স্টার গাদল দল মহাদেবপুর গাদল দলকে ৪-০ পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ মোফাজ্জল এবং ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন জাহাঙ্গীর।
খেলায় প্রধান অ্যাম্পেয়ার প্রফেসর শরিফুল ইসলাম খান এবং সহকারী অ্যাম্পেয়ার হিসেবে অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, প্রতাপ চন্দ্র সরকার, আশিষ সাহা, মোশাররফ হোসেন, রন্্জু আহমেদ, ফিরোজ হোসেন, রায়হান, হিরো দায়িত্ব পালন করেন।


এসময় একুশে পরিষদ লখাইজানি শাখার সভাপতি ফিরোজ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আক্তার, একুশে পরিষদের উপদেষ্টা প্রফেসর শরিফুল ইসলাম খান, একুশে পরিষদ নওগাঁর সাধারণ সম্পাদক এম এম রাসেল, একুশে পরিষদ লখাইজানি শাখার সাধারণ সম্পাদক আজিজুর রহমান স্বপন, রফিকুদ্দৌলা রাব্বি প্রমূখ। খেলা শেষে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আক্তার পুরস্কার বিতরণ করেন। খেলা শুরুর আগে শহীদ পুলিশ সুপার নজমুল হকের অত্মার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। গত ১৮ জুন খেলাটি শুরু হয়। এতে ১৬টি দল অংশগ্রহণ করে।

আশরাফুল নয়ন, নওগাঁ: নওগাঁর বদলগাছীতে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে নিল স্ত্রী। আলোচিত এই ঘটনাটি ঘটেছে উপজেলার কৃষ্টপুর চকনরসিং গ্রামে।
জানা যায়, ঐ গ্রামের উপেন চন্দ্র হাওলাদারের স্ত্রী রীতা রানী ২ সন্তানের জননী স্বামীর প্রতি পরকীয়ার অভিযোগ তুলে গত শুক্রবার দিবাগত রাতে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ বেøড দিয়ে কেটে ফেলে। আহত স্বামী উপেন চন্দ্র হাওলাদারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে স্ত্রী রীতা রানীকে গ্রেপ্তার করে এবং কর্তনকৃত লিঙ্গটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানায় রীতা রানী জানায় তার স্বামীর অন্য মেয়ের সংগে সম্পর্ক রয়েছে। ঐ মেয়ের হাত ধরে টেনে নিয়ে গেছে জঙ্গলে এটা সে সইতে না পেরে স্বামীর লিঙ্গ কর্তন করেছে। ভুল বুঝাবুঝির ভুলে সংসার জীবনের সবচেয়ে কাছের ভালবাসার মানুষটির জীবন পঙ্গু করে দিলেন ঘাতক স্ত্রী।
বদলগাছী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শাহিনুর রহমান ও এসআই নিপেন্দ্রনাথ জানায় রীতা রানীকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে উপেন চন্দ্র হাওলাদারের মামা বাদল চন্দ্র হাওলাদার বাদী হয়ে রীতা রানীর বিরুদ্ধে ৩২৬ ও ৩০৭ ধারায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

মাহমুুদুন নবী বেলাল, নওগাঁ: প্রচন্ড গরমে জীবন যাপন বিপর্যস্থ হয়ে পড়েছে। নওগাঁ জেলায় রমজান মাসের মাঝামাঝি থেকে শুরু হওয়া এই তাপদাহ একই ভাবে চলছে গত ২৫ দিন যাবত। তবে আগামী ৭২ ঘন্টার মধ্যে বৃষ্টি পাতের সম্ভবনা রয়েছে বলে নওগাঁ বছলগাছী আবহাওয়া অফিস সূত্রে জানা যায়। গত ১০ জুন ছিল নওগাঁ জেলাসহ পাশ্ববর্তি এলাকা গুলোয় সর্বচ্চো তাপমাত্রা ৩৬.৩ ডিগ্রী সেলসিয়াস। শনিবার এই তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রী সেলসিয়াস। আবাহাওয়া অফিস বলছে এটাকে মুদু তাপ প্রবাহ। শুক্রবার যোশহর জেলায় দেশের সর্বচ্চো তাপমাতা রেকর্ড করা হয় ৩৭.২ ডিগ্রী সেলসিয়াস।
নওগাঁর বদলগাছী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেকক্ষক হামিদুল হক জানান, প্রতি বছর এই সময় বাতাসে জ্বলিয় বাস্পের পরিমান বেশী থাকে। ফলে এই সময় তাপমাত্রা সাধারনত বেড়ে থাকে। বর্তমানে বাংলাদেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলে মৌসুমী বায়ু সক্রিয়। তবে এই অঞ্চলে আগামী ৭২ ঘন্টার মধ্যে বৃষ্টি পাতের সম্ভবনা রয়েছে।

মাহমুুদুন নবী বেলাল, নওগাঁ: স্বস্থিকর একটি অবস্থার মধ্যদিয়ে এবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে নওগাঁ শহরবাসী। শহরে ছিলনা অসহনীয় যানজট। চাঁদাবাজি, পকেটমার আর ছিনতাইকারীর শিকার হওয়ার কোন খবরও পাওয়া যায়নি। ১১টি উপজেলা ছাড়াও নওগাঁর পার্শ্ববর্তি জেলা বগুড়া ও জয়পুরহাট থেকেও প্রতিবারের মতো এবারও মানুষের ঢল নেমেছিল নওগাঁয় ঈদের কোনাকাটায়। শহরের অপ্রসস্থ সড়ক গুলিকে করা হয়েছিল একমূখি। সেই সড়ক গুলির যাজট মুক্ত রাখতে ট্রাফিক পুলিশের পাশাপাশি নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নিয়োজিত তরুনরাও দায়িত্ব পালন করছেন। ব্যবসা প্রধান এলাকা গুলোয় চেম্বারের স্থাপিত নিজস্ব সিসিটিভি ক্যামেরাও গুরুত্বপূর্ন ভ‚মিকা পালন করেছে। এছাড়াও ছিল ব্যবসায়িদের নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান গুলোতেও স্থাপন করা সিসিটিভি ক্যামেরা। নওগাঁর জেলা প্রশাসক মেঃ মিজানুর রহমান ও নওগাঁর পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেনের নির্দেশনায় ও ব্যক্তিগত তদারকিতে এবং জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাদের নির্রলস প্ররিশ্রমেই এতোসব সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন ক্রেতা-বিক্রেতা ও শহরবাসী। জেলা প্রশাসনের অব্যাহত ভেজাল বিরোধি অভিযান এবার ইফতারের খাদ্যসামগ্রী ও স্থানীয় ভাবে তৈরী খাদ্যদ্রব্য ছিল ভোজাল মুক্ত। যত্রতত্র বসেনি কোন ইফতার খাদ্য সামগ্রীর দোকান।


সুত্র জানায়, তীব্র গরম উপেক্ষা করে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের নারী-পুরুষের ঢল নেমেছিল ঈদের কেনাকাটায়। ১০ রমজানের পর চাঁদ রাত পর্যন্ত গভীর রাত অবধী চলেছে ঈদের কেনাকাটা। ফলে শহরে ছোট ছোট যানবাহন বিশেষ করে ইজিবাইক, ব্যাটারী চালিত রিক্্রা, সিএনজি চালিত অটো নিয়ন্ত্রন করা ছিল দূরহ ব্যাপার। তবুও সেই কঠিন কাজটিও করেছিল নওগাঁর পুলিশ বিভাগের প্রতিদিনের কর্তব্যরত পুলিশ সদস্যরা। শহর অনুপাতে বাজার মহল্লার রাস্তা গুলো অপরিকল্পিত ও অপ্রসস্থ। এছাড়াও তরুনদের তীব্রগতিতে বাইক চালানো বিষয়টিও ছিল কড়াকড়ি ভাবে নিয়ন্ত্রিত। ফলে অনাকাংখিত দুর্ঘটনাও ঘটেনি শহরে। প্রতিবার বিশেষ করে ঈদের দিন নওগাঁ শহর বাইপাস সড়কে তরুন বাইক চালকদের তীব্রগতিতে বাইক চলানোর এক প্রকার প্রতিযোগিতা চলতো। এতে প্রতি বছরই ঈদের দিন গুলোতে দূর্ঘটনায় প্রাণহানীর মর্মান্তিক ঘটনাও ঘটেছে। এবার পুলিশের বিশেষ নজরদারী ছিল এই বিষিয়টিতে। ফলে দূর্ঘটনা এড়ানো গেছে।


নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ইকবাল শহরিয়ার রাসেল বলেন, নওগাঁ শহরে এবার ঈদ ছিল স্বস্থিদায়ক । জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান ও পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন এর সমন্বিত প্রচেষ্টায় নওগাঁর মানুষ শান্তিপূর্ণ ভাবে পবিত্র রমজান মাসে কেনাকাটাসহ পবিত্র ঈদুল ফিতর পালন করতে পেরেছেন। ছিনতাই, চাঁদাবাজী পকেট মারেরমত কোন ঘটনা ঘটেনি। নওগাঁ শহরে যানজটমুক্ত ও তিব্রগতিতে তরুনদের বাইক চালানো নিয়ন্ত্রন একটি বড় সমস্যা বিশেষ করে উৎসবের দিন গুলোকে কেন্দ্র করে। সেটিও এবার সহনীয় পর্যায়ে ছিল। নওগাঁ চেম্বারে পক্ষে যতটুক ুসম্ভব সহযোগিতা করার চেষ্টা করেছি।
নওগাঁর পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন এ প্রসঙ্গে বলেন, দুই পবিত্র ঈদ ও দুর্গা পূঁজায় নওগাঁ শহরে প্রচন্ড যনজটের সৃষ্টি হয়। এই বিষয়টি নিযন্ত্রনের জন্য সর্বাত্মক ভাবে চেষ্টা করেছি। এছাড়াও বিশেষ করে তরুণ বাইক চালকদের বেপোরওয়া ভাবেই বাইক চলানোর কারনে বিগত বছর গুলোতে এই উৎসবের দিন গুলোতে দূর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এবার এবিষয়ে চালকেদের সতর্ক করে মাইকিং করা হয়েছে। বিশেষ বিশেষ স্থানে পুলিশ চেকপোষ্ট বসানো হয়েছিল। এবার আমরা এধরনের দূর্ঘটনা এড়াতে পেরেছি। ছিনতাই, চাদাবাজি ও পকেটমারের কোন ঘটনা ঘটেনি। এছাড়াও পথচারী ও বয়স্ক মানুষের কথা বিবেচনা করে লাউড স্পীকারে গান যেনো না বাজানো হয় সে বিষয়ে আগের থেকেই সতর্ক করা হয়েছিল। আমি আমার প্রচেষ্টা ও পূর্বের অভিজ্ঞতা প্রয়োগে এবং নওগাঁ বাসীর সহযোগিতায় এবার পবিত্র ঈদুল ফেতর শান্তিপূর্ন অবস্থার মধ্যদিয়ে পালন করা সম্ভব হয়েছে।


নওগাঁর জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান বলেন, পবিত্র ঈদ ও রমজান মাসকে সমনে রেখেই আমরা বিভিন্ন গ্রæপের সাথে মতবিনিময় করেছি। যেনো যে যার দায়িত্বটা সুষ্ঠু ভাবে পালন করতে পরে। এক্ষেত্রে নওগাঁ চেম্বার আব কমার্স এন্ড ই্ডাষ্ট্রি’র ভাল সহযোগিতা পেয়েছি। আমরা ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতা নিয়েছিলাম। ইমামদের মাধ্যমে প্রতিটি মসজিদে মুসল্লিগনকে বিষয় গুলো অবহিত করার জন্য। ভেজাল বরোধী অভিযান অব্যাহত ছিল। নওগাঁ জেলা পুলিশ প্রশাসনের সহযোগিতা ও ভ‚মিকা ছিল নি:সন্দেহে উল্লেখযোগ্য। এবার সকলের সহযোগিতায় আমরা পবিত্র ঈদুল ফিতর সুষ্ঠু ও শন্তিপূর্ন ভাবে পালন করতে পেরেছি।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget