Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 632 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4825 দেশজুড়ে 42 ধর্ম 3456 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2826 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শার জামতলা হতে শার্শা সড়কের লাউতারা গ্রামের লালুর মোড়ে ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
বুধবার বিকাল সাড়ে ৪ টার সময় শার্শা থেকে আসা মোটরসাইকেল ও অপর দিক থেকে আসা ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ভ্যানের চালক সহ চার জন যাত্রী নিয়ে শার্শার দিকে আসছিলো ওই সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে ভ্যানের সাথে সংঘর্ষ হয়। ঘটনা স্থানে এক জন মারা যায় ও ৪ জনকে আহত অবস্থান শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
নিহত কন্যাদহ গ্রামের মৃত বাদল মোড়লের ছেলে আতিয়ার রহমান পতু(৬৫) ঘটনাস্থলে মারা যায়।
নিহত আতিয়ার রহমানের দুই ছেলে ও এক মেয়েকে রেখে চলেগেলেন না ফেরার দেশে। এই দূর্ঘটনা এলাকায় ও তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

হাসেম আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়ন মোছাঃ আনিছা নামে এক গৃহবধূ নির্যাতনের শিকার হয়েছেন ।


সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের আরাজী ঢাঙ্গী পুকুর গ্রামের আনিসুর রহমানের কণ্যা মোছাঃ আনিছা আক্তাররের একই ইউনিয়নের চোঙ্গা খাতা গ্রামের সাব্বির হোসেনের পুত্র হামিদুর রহমানের সাথে পাঁচ বছর পূর্বে বিয়ে হয় ।


আনিসা আক্তারের একটি মেয়ে সন্তান রয়েছে, তার বয়স দুই বছর। মেয়েটির নাম প্রিয়া। ইতিপূর্বে আনিছার বাবা তার মেয়ে ও জামাইকে ঈদের দাওয়াত দেয় । গত ১৮ জুন আনিছা তার বাবার বাড়িতে যাওয়ার কথা বলেল সাব্বির হোসেন তার স্ত্রী আনিছা আক্তারের সংঙ্গে কথা কাটা কাটি হয় এক পর্যায়ে সাব্বির অন‍্যায় ভাবে গালিগালাজ মারপিট ও শারীরিক ভাবে নির্যাতন করে ।


ঘটনাটি গড়েয়া ইউনিয়নের মহিলা ইউপি সদস্যকে অবগত করা হলে আনিসা আক্তার কে অন্ধকার এক গলিতে আহত অবস্থায় পড়ে থাকতে দেখিলে মহিলা ইউপি সদস্য তাকে উদ্ধার করে সু-চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন । আনিছা আক্তার কে তার বাবা ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করানো হয়।


বর্তমানে আনিছা চিকিৎসা ধীন অবস্থায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আছে । আনিছার দুই বছরের বাচ্চাকে তার মায়ের কাছে থেকে আলাদা করে রাখা হয়েছে। আনিছা ও তার বাবা বাদি হয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন।

সুকুমল কুমার প্রামানিক, নওগাঁ: নওগাঁর রাণীনগরে দুই সন্তানের জননী সিনকী বিবি (২৬) কে জোরপূর্বক ধর্ষনের চেষ্টায় একই গ্রামের চাচা শ্বশুড় মিজানুর রহমানের বিরুদ্ধে থানায় একটি অবিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পারইল ইউনিয়নের পারইল জোয়াদ্দারপাড়া গ্রামে। এই ঘটনার পর থেকে মিজানুর ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। সিনকী বিবি ওই গ্রামের মাজেদুল ইসলামের স্ত্রী।


সিনকী বিবি জানান, গত মঙ্গলবার দুপুরে তিনি বাড়ির উঠানের টিউবয়েল থেকে পানি আনতে গেলে তাকে একা পেয়ে পূর্ব থেকে ওত পেতে থাকা লম্পট চাচা শ্বশুড় (গ্রাম সম্পর্কে) মিজানুর রহমান তাকে হাত ও মুখ ধরে গোয়াল ঘরে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টা করে। এসময় সিনকি বিবির চিৎকারে তার ননদ নার্গিস ও দেবরের মেয়ে মৌসুমী এসে তাকে উদ্ধার করে। পরে বিষয়টি পরিবারের ও গ্রামের লোকজনকে জানানোর অপরাধে প্রভাবশালী লম্পট মিজানুর ও তার পরিবারের সদস্যরা সিনকি বিবিকে মটরসাইকেলের চেইন দিয়ে বেদম মারপিট করে গুরুত্বর আহত করে। পরে সিনকি বিবির পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। বর্তমানে সিনকি বিবি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছে। এই ঘটনার পর থেকে মিজানুর ও তার পরিবারের সদস্যরা পলাতক থাকলেও বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি না করার জন্য সিনকি বিবি ও তার পরিবারকে নানা রকমের হুমকি-ধামকি প্রদান করে আসছে।


সিনকি বিবির স্বামী মাজেদুল ইসলাম বলেন, এই ঘটনায় আমার স্ত্রী বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ প্রদান করেছে। আমি লম্পট মিজানুর ও তার পরিবারের সদস্যদের দৃষ্টান্তর মূলক শাস্তি চাই।


রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসএম সিদ্দিকুর রহমান বলেন এই বিষয়ে আমি একটি লিখিত অবিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

আশরাফুল নয়ন, নওগাঁ: নওগাঁয় বেসরকারি সংস্থা ‘দাবী মৌলিক উন্নয়ন সংস্থা, নওগাঁ’ কার্যালয়ে রমরমা মাদক সেবন এবং বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর এমন অভিযোগ দীর্ঘদিনের। গোপন সংবাদে ভিত্তিত্বে গত মঙ্গলবার রাত ১১টার দিকে পুলিশ শহরের চকরামপুর (কাঁঠালতলী) মোড় সংস্থার অফিসে অভিযান পরিচালনা করে। এসময় ভবনের দ্বিতীয় তলার একটি ঘর থেকে মাদক সেবন অবস্থায় আশিকুর রহমান ওরফে দীপ (২৬) নামে এক যুবককে আটক করে পুলিশ। আশিকুর রহমান ওরফে দীপ সংস্থার পৌত্রিক সূত্রে পাওয়া অংশিদার এবং মৃত এসএম আকরাম হোসেনের ছেলে।


স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, শহরের চকরামপুর (কাঁঠালতলী) মোড়ে একই ভবনে অবস্থিত ‘দাবী মৌলিক উন্নয়ন সংস্থা’র কার্যালয় এবং আবাসিক ভবন। দাবী মৌলিক উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক এসএম আকরাম হোসেন বার্ধক্য জনিত কারণে গত ০২/১১/২০১৫ ইং তারিখে মারা যান। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে যান। তিনি বেঁচে থাকাবস্থায় বড় ছেলে আশিকুর রহমান ওরফে দীপ মাদকাসক্তে জড়িয়ে পড়ে। তার মৃত্যুর পর অঢেল টাকার মালিক বনে যান দীপ। এতে দীপের মাদকাসক্তের পরিমান দিন দিন বৃদ্ধি পেতে থাকে। ইতিপূর্বে কয়েকবার মাদক নিরাময় কেন্দ্রে রাখা হলেও দীপের পক্ষে তা পরিহার করা সম্ভব হয়নি। মাদকসেবন করতে গিয়ে এলাকার মাদক ব্যবসায়ীর সঙ্গে জড়িয়ে দীপ হয়ে যান মাদক ব্যবসায়ী।


এরপর থেকে নিয়মিত আবাসিক ভবনের একটি কক্ষে বসেই সহপাঠী ও মাদক ব্যবসায়ীদের সাথে মাদক বেঁচাকেনা ও সেবন করত বলে এলাকাবাসীদের অভিযোগ। তবে দীপ সন্ত্রাসী প্রকৃতির বলে তার মা, ভাই-বোনেরা কিছু বলার সাহস পেত না। নিরবে তার পরিবারের সদস্যরা সহ্য করে যেত।


গোপন সংবাদের ভিত্তিত্বে মঙ্গলবার রাত ১১টার দিকে থানা পুলিশ অফিস কার্যালয়ে অভিযান পরিচালনা করে। ইয়াবা সেবনের সময় অফিসের ভবনের দ্বিতীয় তলার একটি ঘর থেকে দীপকে আটক করা হলেও অন্যরা বেলকনি দিয়ে লাফিয়ে পালিয়ে যায়। এসময় একটি গ্যাস লাইট, টেপ মোড়ানো পাইব ও ইয়াবা সেবনের দুইটি সিগারেটের আংতা জব্দ করা হয়।


নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, ঘটনায় আশিকুর রহমান ওরফে দীপসহ অজ্ঞাত ৫/৬ জনের নামে মাদকদ্রব্য আইনে থানায় মামলা হয়েছে। আসামীরা দীর্ঘদিন যাবৎ উক্ত স্থানসহ বিভিন্ন স্থানে মাদক সেবন করত। গোপন সংবাদে অভিযান চালিয়ে শয়ন ঘর থেকে তাকে আটক করা হয়। বাকী আসামীদেরও আটকের চেষ্টা অব্যহৃত আছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়।

রিফাত হোসাইন সবুজ, নওগাঁ: নওগাঁয় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের মা, ছেলে ও বাবাকে পিটিয়ে জখম করছে স্থানীয় দূবৃর্ত্তরা। গত মঙ্গলবার দুপুর ২টার দিকে নওগাঁ শহরের পার-নওগাঁ খলিফাপাড়া বউবাজার মহল্লায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে মুদি দোকানদার মো: একরামুল হক (৫৫) দোকানদারী করছিল। এমন সময় সোয়াইব হোসেন (৬) নামে এক বাচ্চা দোকান থেকে টাকা না দিয়ে চিপ্স নিয়ে যায়। এসময় একরামুল হক বাচ্চার কাছ থেকে চিপসটি নিয়ে নেয়। পরে বাচ্চাটির অভিভাবক টাকা দিয়ে সে চিপ্সটি নিয়ে যায়। তবে কিছুক্ষণ পর এঘটনাকে কেন্দ্র করে মো: দুলু (৪০), মো: দুলাল (৩২) ও মো: স্বপন (৩০) সহ ৭/৮ জন দূবৃর্ত্তরা ঐ দোকানদারের উপর হামলা চালায়।
এদিকে এ হামলার সময় একরামুলের স্ত্রী মোছা: সাবিনা ইয়াসমিন ও তার ছেলে শাকিরুজ্জামান শুভ এগিয়ে আসলে তাদেরও গুরুতর আহত করে দূবৃর্ত্তরা। এর পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে। এছাড়া হামলার মূল পরিকল্পনাকারী মো: দুলু বর্তমানে বিভিন্নভাবে হুমকি প্রদান করছেন বলে অভিযোগ করেছেন আহতদের পরিবার।
এবিষয়ে জানতে চাইলে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, উভয় পক্ষের অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদরের লখাইজানিতে একুশে পরিষদের আযোজিত শহিদ পুলিশ সুপার নজমুল স্মৃতি গাদল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গত সোমবার (১৮ জুন) বিকেল ৪টায় শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে এর শুভ উদ্বোধন করেন নওগাঁর পুলিশ সুপার ইকাল হোসেন।


লখাইজানি শাখার সভাপতি ফিরোজ হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন একুশে পরিষদ নওগাঁর উপদেষ্টা ডা. ময়নুল হক দুলদুল, প্রফেসর শরিফুল ইসলাম খান, বিন আলী পিন্টু, আব্দুস ছাত্তার মন্ডল, একুশে পরিষদ নওগাঁর সভাপতি অ্যাড. ডি. এম. আব্দুল বারী, সহ-সভাপতি প্রতাপ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক এম এম রাসেল, আজিজুর রহমান স্বপন প্রমুখ।


শহিদ পুলিশ সুপার নজমুল স্মৃতি গাদল প্রতিযোগিতা শুরুতে শহিদ নজমুল হকের অত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। শহিদ নজমুল হকের সংক্ষিপ্ত জীবনী পড়ে শুনান একুশে পরিষদ নওগাঁর সহ-সাহিত্য সম্পাদক আব্দুল্লাহ আল রাফি সরোজ।


৫ দিনব্যাপী এ প্রতিযোগিতায় ১৬ টি দল অংশগ্রহণ করছে। প্রথম দিনে ৮টি দল অংশগ্রহণ করে। আগামী ২২ জুন ফাইনাল খেলার মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটবে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget