Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

আবু রায়হান রাসেল, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সমাজসেবা সেবা অধিদপ্তর পরিচালিত সরকারী শিশু সদনে (বালিকা) জামাই উৎসব অনুষ্ঠিত হয়েছে। পরিবত্র ঈদ-উল ফিতর উপলক্ষে এই শিশু সদনে পূবে যারা নিবাসী ছিল বর্তমানে যারা অন্যত্র বিবাহিত জীবনযাপন করছে তাদের সমবেত করে সম্বর্ধনা প্রদানের মধ্যে দিয়ে এই উৎসব পালিত হয়।


নওগাঁ’র জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের ব্যতিক্রমধর্মী ব্যক্তিগত উদ্যোগে এই উৎসবের আয়োজন করে সমাজসেবা অধিদপ্তর। সমাজেসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুর মোহাম্মদ জানিয়েছেন বাংলাদেশের মধ্যে সরকারী শিশুসদনসমুহে এধরনের আয়োজন এটিই প্রথম।


অনুষ্ঠানে এই সদনে ইতিপূর্বে যারা নিবাসী ছিল বর্তমানে অন্যত্র ঘরসংসার করছে এমন ১০ দম্পতিকে শাড়ি ও লুঙ্গি উপহার হিসেবে প্রদান করা হয়। ইদ-উল-ফিতরের দিন দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। এ সময় শিশু সদনের তত্বাবধায়ক রাজিয়া সুলতানা, সমাজসেবা কর্মকর্তা সাঈদুর রহমান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন এবং প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য এ এস এম রাইহান আলম উপস্থিত ছিলেন।


ব্যতিক্রমধর্মী এ ধরনের অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে এসব দম্পতি অত্যন্ত আনন্দিত এবং গৌরবান্বিত বোধ করেন।

বদলগাছী, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে চাকুরীজীবি সমিতির ঈদ পূর্নমিলনী ও কৃতি শির্ক্ষাথীদের পুরুস্কার প্রদান করা হয়েছে। গত রবিবার বিকেলে উপজেলার কোলা বাজারে কোলা চাকুরীজীবি সমিতির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আনসার, ভিডিপির সাবেক পরিচালক ও চাকুরীজীবি সমিতির সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন ও বিচার মন্ত্রনালয়ের বিচার বিভাগের সিনিয়র সহকারী প্রধান মোহাম্মদ মেহেদী হাসান।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মরহুম পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিকের পতœী ও উপজেলা আওয়ামিলীগের উপদেষ্টা সখিনা সিদ্দিক,জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের মেডিকেল অফিসার ডা.আদিব আল জাভেদ,রুপালী ব্যাংকের অবসরপ্রাপ্ত এজিএমমিজানুর রহমান,মার্কেন্টস্টাইল ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ নাসরিন সিদ্দিক,ইঞ্জিনিয়ার হারুনুর রমীদ, কোলা আর্দশ কলেজের প্রভাষক লিখন হোসেন, বদলগাছী লাবন্য প্রভা বালিকা বিদ্যালয়ের শিক্ষক নাজমুল হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান এসকেন্দার মির্জা বাচ্চু প্রমূখ।


এসময় জেএসসি, এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত এলাকার ১০৫ জন শির্ক্ষাথীদের গোল্ড মেডেল, প্লেট ও ডিসনারি প্রদান করা হয় এবং সাত জন দরিদ্র শিক্ষার্থীদের ফরমফিলাপ বাবদ ৭ হাজার ৫ শত টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।

বদলগাছী, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের মিঠাপুর বাজারে সোমবার বেলা ১১টায় ঈদ পুর্নমিলনী উপলক্ষে এক মতবিনিময় সভা ও ইউনিয়নের গরীব-অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরন করা হয়েছে। মিঠাপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির প্রবীন নেতা আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ও নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ফজলে হুদা বাবুল। এছাড়া থানা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাদি টিপু, যুগ্ন সম্পাদক রেজউন নবী সান্ডু, মিঠাপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আজাহার আলী, সাংগাঠনিক সম্পাদক আনোয়ার হোসেনসহ ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ইউনিয়নের প্রায় আড়াইশত গরীব ও অসহায় মানুষের মাঝে বস্ত্র হিসাবে লুঙ্গি বিতরন করা হয়।

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার দর্শনীয় স্থানগুলোতে ঈদ আনন্দ উপভোগ করতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। প্রাত্যহিক জীবনের একঘেয়েমি কাটিয়ে একটু আলাদা আমেজে সময় কাটাতে উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী উপজেলাগুলো থেকেও ছুটে আসছে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ সব বয়সের মানুষ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন কি ঈদের দুই দিনপরেও পারিবার পরিজন নিয়ে অতীত সমৃদ্ধ স্মৃতির সান্নিধ্যে ছুটি কাটাতে পেরে আনন্দিত তারা।


গত শনিবার সরজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে আত্রাই উপজেলা অবস্থিত চারটি দর্শনীয় স্থান বিশ্ব কবি রবিন্দ্রাথ ঠাকুরের কাছাড়ী বাড়ি, প্রকৃতির অনিন্দ্য নিকেতন ভবানীপুর জমিদার বাড়ি, সুটিকিগাঁছা রাবার ড্রাম ও মহত্মাগান্ধির স্মৃতি বিজড়িত গান্ধি আশ্রম। এ ছাড়া রয়েছে শাহাগোলা ইউনিয়নের কদমতলা। যা বিকাল শেষে সূর্য্য অস্ত যাওয়ায় এক অপূর্ব দৃশ্যের অবতারণা করে। প্রতি বছর ঈদ আনন্দ উপভোগ করতে আত্রাই উপজেলাসহ আশপাশের উপজেলা থেকে ছুটে আসে হাজার হাজার নারী-পুরুষ, শিশু-কিশোরসহ সব বয়সের মানুষ। আত্রাই উপজেলায় বিশেষ কোন দর্শনীয় স্থান না থাকায় বিনোদনের স্থান হিসাবে এ স্থানগুলোতে স্ব-পরিবারে ভ্রমণ করার স্থান হিসেবে বেছে নিয়েছে আত্রাই উপজেলার লোকজনসহ আশপাশের এলাকার মানুষেরা। যান্ত্রিক জীবন থেকে একটু বিনোদন পাওয়ার জন্য সবাই এই লোকেশন গুলোকে পছন্দ করে নিয়েছেন। উপজেলার পর্যটন কেন্দ্র গুলোর মধ্যে এই স্থানগুলোই অন্যতম। এই স্থানগুলোতে ঘুরতে আসলে বিভিন্ন স্থান থেকে ঘুরতে আসা পরিচিত মুখ গুলোর সাথে দীর্ঘ দিন পরে দেখা হয়ে যায় অনেকেরই। ফলে ঈদের দিনের ভিড় এক ধরণের মিলন মেলায় পরিণত হয়।


নাটোর থেকে আসা দর্শক হৃদয় হাসান জানান, আমি চাকরি করি। পরিবারকে তেমন একটা সময় দিতে পারি না। তাই ঈদে প্রকৃতির অনিন্দ্য নিকেতন ভবানীপুর জমিদার বাড়িতে স্ব-পরিবারে এসেছি বেড়ানোর জন্য। এখানকার যোগাযোগ ব্যবস্থা ভালো বলে শত শত দর্শনার্থী এখানে একটু বিনোদনের জন্য এসেছে স্ব-পরিবারে। তবে ভবিষ্যতে এখানে শিশুদের জন্য পার্কের ব্যবস্থা করলে অনেক ভালো হবে।


পার্শ্ববর্তী বাগমারা উপজেলা থেকে আসা নিশত আনজুমান বলেন, ব্যস্ততার কারণে স্ব-পরিবারে কোথাও বেড়ানোর সময় হয় না। তাই এবার ঈদে স্ব-পরিবারে দিনব্যাপী ভ্রমণের জন্য কবিগুরুর কাছারী বাড়িতে এসেছি। আমার সন্তানদের শিক্ষনীয় অনেক বিষয় এখানে আছে যা থেকে তারা বিশ্বকবির অনেক কিছু সম্পর্কে জানতে পারবে।


এবারের এই ঈদে দর্শনীয় স্থানগুলোতে তুলনামূলক ভাবে দর্শনার্থীদের উপস্থিতি ছিলো অনেক বেশি। বিশ্ব কবি রবিন্দ্রাথ ঠাকুরের কাছাড়ী বাড়ি থেকে সরকার অনেক টাকা রাজস্ব আয়ও করেছেন। এলাকার সচেতন মহল মনেকরছেন প্রাত্যহিক জীবনের একঘেয়েমি কাটিয়ে একটু আনন্দ উপভোগ করে সবাই অনেক খুশি। তারা আরো মনেকরেন কবিগুরুর কাছারী বাড়ির মত প্রকৃতির অনিন্দ্য নিকেতন ভবানীপুর জমিদার বাড়ি, সুটিকিগাঁছা রাবার ড্রাম ও মহত্মাগান্ধির স্মৃতি বিজড়িত গান্ধি আশ্রম, শাহাগোলা ইউনিয়নের কদমতলা এই স্থানগুলো জাতীয় পর্যায়ে যদি আরো আধুনিকতার ছোঁয়ায় গড়ে তোলা যায় তাহলে এই স্থানগুলো আকর্ষনীয পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে এবং সরকারের রাজস্ব আয় ও হবে।

নওগাঁ (ধামইরহাট) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাতে ১৪৪ ধারা জারি হওয়ায় নির্ধারিত স্থানে জামাত অনুষ্ঠিত হয়নি। সাধারণ ডায়েরী প্রেক্ষিতে নতুনভাবে সংস্কার পূর্বক নির্মিত ঈদগা মাঠে নামাজ পড়তে না পেরে মুসল্লিদের মাঝে চরম উত্তেজনা দেখা দেয়। তবে থানা পুলিশের তৎপরতায় অবশেষে কোন দূর্ঘটনা ঘটেনি।


জানা গেছে, উপজেলার উমার ইউনিয়নের অন্তর্গত গাংরা গ্রামের মাদার পীর সাহেবের পীরত্ব ৫০ শতাংশ জমি এলাকাবাসী মাটি দিয়ে ভরাট করে ঈদগাহ মাঠের জন্য সংস্কার করে। যার মৌজা-গাংরা, জেএল নং-১১১, আরএস খতিয়ান নং-৩৩, দাগ নং-২৮২। ওই গ্রামবাসী নতুন ঈদগাহ মাঠে নামাজ পড়ার উদ্দেশ্যে নিরলসভাবে বেশ কয়েক দিন ধরে কাজ করে মাঠ প্রস্তুত করেছিল। ঈদের আগের রাতে মাগরিবের নামাজের পর গাংরা মাদার পীর সাহেব মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ সকাল ৮ টা ১৫ মিনিটেঅনুষ্ঠিত হবে মর্মে মাইকে প্রচার করা হয়। অপরদিকে গাংরা ইসলামীয়া মহিলা আলিম মাদ্রাসা মাঠে সকাল ৮টায় ঈদুল ফেতরের নামাজ অনুুষ্ঠিত হবে মর্মে আর একটি মাইক বের করা হয়। ওই মাদ্রাসা পরিচালনা কমিটির নব নির্বাচিত দুইজন সদস্যসহ গ্রামবাসী মাদ্রাসা পরিচালনা কমিটির অনুমতি ব্যতিরেখে মাইকে প্রচার না করার জন্য বলে। পরবর্তীতে গাংরা ইসলামীয়া মহিলা আলিম মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য ও আজীবন সদস্য ক্বারী মো.আব্দুল জলিল এ বিষয়ে থানায় এ বিষয়ে বেশ কিছু আগে একটি লিখিত অভিযোগ করেন। এব্যাপারে ক্বারী আব্দুল জলিল বলেন,মাদ্রাসা পরিচালনা কমিটি এবং ঈদগাহ পরিচালনা কমিটি পৃথকভাবে রয়েছে। ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি একই গ্রামের মো.বদিউল আলম এবং তিনি উপদেষ্ট পদে রয়েছেন। সুতরাং ঈদুল ফিতরের নামাজের জন্য মাইকিং করতে মাদ্রাসা পরিচালনা কমিটির অনুমতির প্রয়োজন নেই বলে তিনি দাবী করেন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য বলেন,মাদ্রাসা মাঠে ঈদের নামাজ আদার করার জন্য ঈদগাহ পরিচালনা কমিটি নেই। নতুন ঈদগাহ মাঠে নামাজ আদায় না হলেও ওই গ্রামের মুসল্লিরা নূরাণী মাদরাসা মাঠে নামাজ আদায় করে। পুলিশের তৎপরতায় উদ্ভুত পরিস্থিতি নিয়ে কোন অঘটনা ঘটেনি। এব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.ছানোয়ার হোসেন বলেন, ওই গ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জান মালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়। জিডি নং-৪৪৬, তারিখ ১৫/০৬/১৮ ইং। সাধারণ ডায়েরীর ফলে গাংরা মাদার পীর নতুন ঈদগাহ মাঠে পুলিশের পক্ষ থেকে গত ১৬ এবং ১৭ জুন দুই দিন ধরে ১৪৪ ধারা জারি করা হয়।

মাহমুুদুুুন নবী বেলাল, নওগাঁ: নওগাঁয় ঈদের দিন শনিবার বিকেল ও ২য় দিন রবিবার সকাল থেকে আব্দুল জলিল শিশু পার্কে ছিল হাজার হাজার শিশু কিশোর, নারী ও পুরুষের উপঁচে পড়া ভীড়। নওগাঁ জেলা দেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম জেলা। এই জেলা ধানের জন্য বিখ্যাত হলেও এখানে মানুষের বিনোদনের জন্য তেমন কোন জায়গা নেই। শহরের কেন্দ্র বিন্দুতে পুরাতন একটি ছোট শিশু পার্ক থাকলেও পার্কের মাঝখানে একটি পুকুর আর হাটার জন্য রাস্তা ছাড়াও শিশুদের বিনোদনের জন্য তেমন কিছু নাই। শিশু কিশোর আর মানুষের বিনোদনের কথা ভেবে জননেতা আব্দুল জলিল শহরের বাইপাস সড়কের পাশে শিশু পার্কের জন্য জেলা পরিষদের তত্বাবধানে স্মৃতিসৌধ সংলগ্ন জমি অধিগ্রহন করে ২০১১ সালে এবং পরে ২০১৭ সালে প্রায় সাড়ে ৫কোটি টাকা ব্যয়ে আব্দুল জলিল শিশু পার্ক নামকরন করে উদ্ধোধন করা হয়। ঈদের দিন সকাল হতেই আব্দুল জলিল শিশু পার্কে ঠাই পরিমান কোন জায়গা থাকে নাই। আব্দুল জলিল শিশু পার্কে শিশু কিশোর আবাল বৃদ্ধ বনিতা সব শ্রেনী পেশার মানুষের উপঁচে পড়া ভীড়। জনগনের জন্য বিনোদনের উন্মুক্ত করে দেয়ায় এলাকার সব শ্রেনী পেশার মানুষ এখানে সময় দিচ্ছে। নওগাঁ শহরে শিশুদের বিনোদনের জন্য তেমন কোন জায়গা না থাকায় শিশুসহ আবাল বৃদ্ধ বনিতাসহ সর্বস্তরের মানুষের ঢল নামে এই পার্কে। জেলা পরিষদ নওগাঁর চেয়ারম্যান এ্যাড ফজলে রাব্বি বকু ও জলিল শিশু পার্ক নওগাঁর পরিচালক রফিকুল ইসলাম জানান শিশু পার্ক যুগোপযোগী আধুনিক মানের হওয়া সত্বেও প্রবেশ মুল্য প্রথমে ৩৫টাকা হয় কিন্তু সব শ্রেনী পেশার মানুষ ও বিশেষ করে শিশুদের কথা ভেবে তা এখন ২৫টাকা করা হয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget