Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় শুক্রবার বেলা ১১টার সময় পুকুরের পানিতে পড়ে দুই ভাই-বোনের করুণ মৃত্যু হয়েছে। মৃত ভাই-বোনরা হল উপজেলার লক্ষণপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শিকারপুর গ্রামের কামারুল ইসলামের ছেলে রেজোয়ান (৭) ও মেয়ে মারিয়া (৬)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


ইউপি সদস্য আব্দুল জানান, সকালে দুই ভাইবোন কাউকে না বলে পুকুরে গোসল করতে নামে। তারপর থেকে তাদের খোঁজ না পেয়ে বাড়ির লোকজন খোজাখুজি শুরু করে। পরে এলাকাবাসি বাড়ির পাশে পুকুরে ভাসতে দেখে তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।


গোড়পাড়া ফাঁড়ি পুলিশের ইনচার্জ (এসআই) শেখ লুৎফর রহমান বলেন, এটি হৃদয়বিদারক ঘটনা। ছেলেমেয়ে দুটি আনন্দ করতে হাতে মেহেদীও দিয়েছিল। এখন এই শোক কিভাবে তার বাবা মা সইবে। কোন ভাবে তাদেরকে সান্তনা দেওয়া যাচ্ছে না।

হাসেম আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নে ভাগ্নেকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মামার বিরুদ্ধে। নিহত ধরনি বর্মন (৩৮) উপজেলার গোয়ালপাড়া গ্রামের লক্ষ্মীক্ষিন্দ্র বর্মনের ছেলে।


ঠাকুরগাঁও সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা বলেন, শুক্রবার বেলা ১২টার দিকে পেশায় অটোচালক ধরনির লাশ বাড়ি থেকে উদ্ধার করেন তারা।


ধরনি বর্মনের ভাই পারুক বর্মন বলেন, বৃহস্পতিবার দুপুরে মামা বীরেন্দ্র বর্মনের মেয়ের জামাইয়ের সঙ্গে ধরনির কথা কাটাকাটি হয়। এর জেরে রাত ১২টার দিকে ধরনিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান মামা।


“এরপর বাড়ির পাশের রাধা গোবিন্দ মন্দিরের সামনে তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটানো হয়।পরে ধরনিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়ার পথে তার র মৃত্যু হয়।”


ওসি আব্দুল লতিফ বলেন, “স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে বাড়ি থেকে লাশ উদ্ধার করে।নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।”


লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: দেশে চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় নওগাঁর রাণীনগরের কুখ্যাত মাদক ব্যবসায়ী মাদক সম্রাজ্ঞী নামে পরিচিত মোছা: বুলবুলি আক্তার (৩০) কে গ্রেপ্তার করেছে রাণীনগর থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কাশিমপুর ইউনিয়নের চকাদিন আলোপাড়া তার নিজ বাড়ির পাশে হেরোইন বিক্রি করা অবস্থায় ৩ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃত বুলবুলি আক্তারকে শুক্রবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে। বুলবুলি আক্তার উপজেলার কাশিমপুর ইউনিয়নের চকাদিন আলোপাড়া গ্রামের দুলাল হোসেনের স্ত্রী।


জানা গেছে, উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী ও মাদক সম্রাজ্ঞী নামে পরিচিত ছিলো এই বুলবুলি। সে তালিকা ভুক্ত একজন মাদক ব্যবসায়ী। তার পরিবারের সবাই এই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। দেশে চলমান মাদক বিরোধী অভিযান শুরু হওয়ার পর থেকে বুলবুলি ও তার পরিবারের অন্যান্য সদস্যদের পুলিশ সব সময়ই আটক করার চেষ্টা করছিলো। কিন্তু তারা সবাই পলাতক থাকার কারণে এতদিন তাদের আটক করা যায়নি। বুলবুলি তার বাড়িতে অবস্থান করে মাদক বিক্রয় করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বুলবুলিকে তার বাড়ির পাশে থেকে হেরোইন বিক্রি করা অবস্থায় গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। অভিযানের সময় তার পরিবারের অন্যান্য সদস্যরা পালিয়ে যাওয়ার কারণে তাদের আটক করা সম্ভব হয়নি।


রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান জানান, মাদক ব্যবসায়ী বুলবুলিকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে থানায় মাদ্রক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে শুক্রবার সকালে আদালতে সোর্পদ করা হয়েছে।

হাসেম আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিরোধী দলের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করে ঘায়েল করতে চায় আওয়ামী লীগ । মামলা দিয়ে অন্যায়ভাবে আমাদের অনেক জাতীয় নেতাকে হত্যা করা হয়েছে। আ.লীগ মামলাকে বড় হাতিয়ার হিসেবে নিয়েছে বিরোধী দলকে দমন করে রাখার জন্য।


বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তার বক্তব্যে তিনি এ কথা বলেন।


মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ একটি অনেক পুরাতন রাজনৈতিক দল। তাদের ঐতিহ্য ও সংগ্রামের ইতিহাসও রয়েছে। কিন্তু সেই আওয়ামী লীগ আজকে মামলার আশ্রয় নিয়েছে। কারণ তাদের সঙ্গে জনগণের ভালো সম্পর্ক নেই। তারা দেউলিয়া হয়ে গেছে।


তিনি বলেন, কিছুদিন আগে আ.লীগের এক নেতা প্রকাশ্যে দিবালোকে গাড়ির মধ্যে এক নারীকে ধর্ষণ করতে গিয়ে জনগণের কাছে ধরা পরে; জনগণ ওই আওয়ামী লীগ নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে দেয়। খবরের পাতা খুললেই প্রতিদিন এ ধরনের ঘটনা অহরহ দেখা যায়। বাংলাদেশ আজ দুর্নীতি সমস্ত রেকর্ড ছাড়িয়ে চলে গেছে বলে অভিযোগ ফখরুলের।


ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সহ সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, পৌর বিএনপির সভাপতি অ্যাড. আব্দুল হালিম, সাধারণ সম্পাদক তারিক আদনান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস প্রমুখ।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: শার্শায় মাদক ব্যবসায়ীদের দু গ্রæপের গোলাগুলিতে একজন মাদক ব্যবসায়ী নিহত হওয়ার কথা জানিয়েছেন শার্শা থানা পুলিশ।


শুক্রবার ভোররাতে উপজেলার নাভারন সাতক্ষীরা মহাসড়কের কুচেমোড়া পোল্টিফার্মের রাস্তায় মাদক ব্যবসায়িদের দু গ্রæপে গোলাগুলির ঘটনাটি ঘটেছে বলে জানান শার্শা থানার ওসি এম মশিউর রহমান ।


ওসি এম মশিউর রহমান আরো বলেন, কুচেমোড়া পোল্টিফার্মের রাস্তায় মাদক ব্যবসায়িদের দু গ্রæপে গোলাগুলির ঘটনা ঘটে। এতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ ও কিছু মাদক উদ্ধার করা হয় । নিহত মাদক ব্যবসায়ির মরদেহ যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।


এসংবাদ লেখা পর্যন্ত তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠিতে ৭০ পিস ইয়াবা সহ পুলিশের হাতে আটক মাদক ব্যবসায়ী ফিরোজ হাওলাদার। ঝালকাঠি সদর থানার এএসআই মিঠুনের নেতৃত্বে মাদক বিরোধী অভিযানে ১৪মে পুলিশের একটি দল ৭০ পিস ইয়াবা সহ ফিরোজ হাওলাদারকে আটক করে।


আটকের পর মাদক ব্যবসায়ী ফিরোজকে জিজ্ঞাসাবাদ করা হলে সে পুলিশের কাছে মাদক ব্যবসায়ের কৌশল ও ইয়াবা ক্রয়ের করার তথ্য প্রদান করে। এ সময় মাদক ব্যবসায়ী ফিরোজ পুলিশকে জানায়, সে ইয়াবা ট্যাবলেট কক্সবাজার থেকে ক্রয় করে ঝালকাঠিতে এসে বিক্রি করে। তার বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় মাদক আইনে মামলা করে তাকে জেল হাজতে প্রেরন করে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget