Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 632 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4825 দেশজুড়ে 42 ধর্ম 3456 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2826 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

হাসেম আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিরোধী দলের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করে ঘায়েল করতে চায় আওয়ামী লীগ । মামলা দিয়ে অন্যায়ভাবে আমাদের অনেক জাতীয় নেতাকে হত্যা করা হয়েছে। আ.লীগ মামলাকে বড় হাতিয়ার হিসেবে নিয়েছে বিরোধী দলকে দমন করে রাখার জন্য।


বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তার বক্তব্যে তিনি এ কথা বলেন।


মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ একটি অনেক পুরাতন রাজনৈতিক দল। তাদের ঐতিহ্য ও সংগ্রামের ইতিহাসও রয়েছে। কিন্তু সেই আওয়ামী লীগ আজকে মামলার আশ্রয় নিয়েছে। কারণ তাদের সঙ্গে জনগণের ভালো সম্পর্ক নেই। তারা দেউলিয়া হয়ে গেছে।


তিনি বলেন, কিছুদিন আগে আ.লীগের এক নেতা প্রকাশ্যে দিবালোকে গাড়ির মধ্যে এক নারীকে ধর্ষণ করতে গিয়ে জনগণের কাছে ধরা পরে; জনগণ ওই আওয়ামী লীগ নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে দেয়। খবরের পাতা খুললেই প্রতিদিন এ ধরনের ঘটনা অহরহ দেখা যায়। বাংলাদেশ আজ দুর্নীতি সমস্ত রেকর্ড ছাড়িয়ে চলে গেছে বলে অভিযোগ ফখরুলের।


ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সহ সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, পৌর বিএনপির সভাপতি অ্যাড. আব্দুল হালিম, সাধারণ সম্পাদক তারিক আদনান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস প্রমুখ।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: শার্শায় মাদক ব্যবসায়ীদের দু গ্রæপের গোলাগুলিতে একজন মাদক ব্যবসায়ী নিহত হওয়ার কথা জানিয়েছেন শার্শা থানা পুলিশ।


শুক্রবার ভোররাতে উপজেলার নাভারন সাতক্ষীরা মহাসড়কের কুচেমোড়া পোল্টিফার্মের রাস্তায় মাদক ব্যবসায়িদের দু গ্রæপে গোলাগুলির ঘটনাটি ঘটেছে বলে জানান শার্শা থানার ওসি এম মশিউর রহমান ।


ওসি এম মশিউর রহমান আরো বলেন, কুচেমোড়া পোল্টিফার্মের রাস্তায় মাদক ব্যবসায়িদের দু গ্রæপে গোলাগুলির ঘটনা ঘটে। এতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ ও কিছু মাদক উদ্ধার করা হয় । নিহত মাদক ব্যবসায়ির মরদেহ যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।


এসংবাদ লেখা পর্যন্ত তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠিতে ৭০ পিস ইয়াবা সহ পুলিশের হাতে আটক মাদক ব্যবসায়ী ফিরোজ হাওলাদার। ঝালকাঠি সদর থানার এএসআই মিঠুনের নেতৃত্বে মাদক বিরোধী অভিযানে ১৪মে পুলিশের একটি দল ৭০ পিস ইয়াবা সহ ফিরোজ হাওলাদারকে আটক করে।


আটকের পর মাদক ব্যবসায়ী ফিরোজকে জিজ্ঞাসাবাদ করা হলে সে পুলিশের কাছে মাদক ব্যবসায়ের কৌশল ও ইয়াবা ক্রয়ের করার তথ্য প্রদান করে। এ সময় মাদক ব্যবসায়ী ফিরোজ পুলিশকে জানায়, সে ইয়াবা ট্যাবলেট কক্সবাজার থেকে ক্রয় করে ঝালকাঠিতে এসে বিক্রি করে। তার বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় মাদক আইনে মামলা করে তাকে জেল হাজতে প্রেরন করে।

তরিকুল ইসলাম জেন্টু,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সান্তাহারে গ্রীন লাইট এ্যসোসিয়েশন অব সোস্যাল সার্ভিস (গ্লাস) এর আয়োজনে অসহায়, দুস্থ ও গরীবদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। গত বুধবার বিকেল ৫টায় সমতা ক্লাব সংলগ্ন মাঠে আয়োজন করা হয়। গ্রীন লাইট এ্যসোসিয়েশন অব সোস্যাল সার্ভিস (গ্লাস) এর প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোশাররফ হোসেন, সমাজ সেবক আলহাজ্ব এসএম জাহিদুল বারী , সংগঠনের সহ-সভাপতি রেজাউল ইসলাম, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, প্রভাষক সাইফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক এইচ.এম.হাসান, সমাজ সেবক তপন মুখার্জী ডানো, সাংবাদিক তরিকুল ইসলাম জেন্টু, সংগঠনের সদস্য কাঞ্চন খাঁন,তুষার তালুকদার,পাপ্পু,লিপি,ফারজানা,তপন,বিপ্লব,মনু,সুমন প্রমূখ। গ্রীন লাইট এ্যসোসিয়েশন অব সোস্যাল সার্ভিস (গ্লাস) এর উদ্যোগে তিনশতাধিক অসহায়, গরীব,দুস্থ মানুষের মাঝে সেমাই,চিনি,দুধ ও চাল বিতরন করা হয়েছে।

তরিকুল ইসলাম জেন্টু,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সান্তাহার ইউনিয়ন পরিষদে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে গরীব ও দুস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরন করা হয়ছে। সান্তাহার ডাকবাংলোতে গত বৃহসপ্রতিবার বেলা ১১ টায় চাল বিতরনের উদ্বোধন করেন ইউ.পি চেয়ারম্যান এরশাদুল হক টুলু। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মারুফ উল হাসান খান শিপলু, আব্দুল্লাহ আল মামুন, শাহাজাহান,রুহুল আমিন,সেলিম খান,ফেরদৌস হাসান, সংরক্ষিত মহিলা সদস্য রেবেকা সুলতানা,বেদেনা আক্তার প্রমূখ। ইউ.পির ৯টি ওয়ার্ডে ১৪০৬ জনের মধ্যে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরন করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কুরুচিপূর্ন বক্তব্য দিয়ে ফেসবুকে শেয়ার করে স্টাটার্স দেয়ায় বগুড়া আদমদীঘিতে শফিকুল ইসলাম মাঝি (২৮) নামের এক ধান ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করেছে। সে আদমদীঘির নসরতপুর ইউনিয়নের বড়বড়িয়া গ্রামের আদম আলী মাঝির ছেলে তার পিতা গ্রামের মসজিদের মোয়াজ্জেম বলে স্থানীয়রা জানান। পুলিশ ও স্থানীয়রা জানান, বড়বড়িয়া গ্রামের নসরতপুর বাজারের ওই ধান ব্যবসায়ী শফিকুল ইসলাম মাঝি কয়েক মাস আগে তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কুরুচিপূর্ন বক্তব্য স্টাটার্স দেয়। ওই সময় ধান ব্যবসায়ী শফিকুল ইসলাম নিজে এ ধরনের কাজ করেনি বলে থানায় একটি জিডি করেন। ঘটনাটি এলাকায় তোলপাড়ের সৃষ্টি করলে গত বুধবার বিকেলে আদমদীঘি বাজার থেকে পুলিশ ধান ব্যবসায়ী শফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরদিন গতকাল বৃহস্পতিবার বিকেলে শফিকুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন করে পুলিশ। থানার অফিসার ইনচার্জ ওয়াহেদুজ্জামান ঘটনা নিশ্চিত করে জানায়, তাকে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য আটক করার পর জিজ্ঞাসবাদ শেষে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন করা হয়েছে। তার ফেসবুক আইডি পরীক্ষা নিরীক্ষা জন্য মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ফেসবুক আইডি পরীক্ষার পর নিয়মিত মামলা দায়ের করা হবে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget