Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর থানার উদ্যেগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় নওগাঁ সদর মডেল থানায় আয়োজিত দোয়াও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার ইকবাল হোসেন।


নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের প্রতিনিধি অতিঃ জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক ও রাকিবুল আকতার, জেলা গোয়েন্দা শাখার পুলিশের অফিসার ইনচার্জ কেএম শামছুদ্দিন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনোয়ার হোসেন, সাংবাদিক ইউনিয়নের আহবায়ক এ্যাড. শহীদ হাসান সিদ্দিকী স্বপন, সদস্য সচিব আশরাফুল নয়ন, ৭১ টিভি প্রতিনিধি তন্ময় ভৌমিক, বৈশাখী টিভি প্রতিনিধি এবাদুল হক প্রমূখ।


এ ছাড়াও জেলার ১০ টি থানার অফিসার ইনচার্জসহ জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদ বাজার।পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে উপজেলা সদরের বিপনী বিতানগুলোতে উপচে পড়া ভীড় লক্ষ্য করা যাচ্ছে। নারী, পুরুষ সহ বিভিন্ন শ্রেণির মানুষ তাদের নতুন জামা কাপড় সহ প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে ভীড় জমাচ্ছেন বিপনী বিতান গুলোতে।


উলে¬খ্য, আর মাত্র কয়েক দিন পর সারা দেশে উদযাপিত হতে যাচ্ছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর। আর প্রধান এ ধর্মীয় উৎসব, উৎসব মুখর করে তুলতে যেন সাধারণ মানুষের মধ্যে কোন কমতি নেই। রমজানের শুরুতেই ঈদের কেনা কাটায় তেমন কোন প্রভাব না পড়লেও শেষ দিকে এসে জমে উঠেছে ঈদের কেনা কাটা। আগে ভাগেই কেনা কাটার কাজ সেরে নিতে সবাই এখন বিভিন্ন বিপনী বিতান গুলোতে কেউ কিনছেন প্রসাধনী, কেউ কিনছেন জামা-কাপড়, কেউ আবার তৈরি করছেন প্রয়োজনীয় নতুন পোশাক। তবে সব চেয়ে বেশী কেনা কাটা জমে উঠেছে তৈরি কাপড়ের দোকান গুলোতে।


এবারের ঈদে তরুনীদের পছন্দের পোশাক ঐশরিয়া,পূর্নিমা,মাধুরী, ভানুমতি, রাখি-বন্ধন, জলপরী, সাত ভাই চাম্পা। তবে দো’পাট্টা ও গাউন চাহিদা একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে।
হিমেল গার্মেন্টস স্বত্ত¡াধিকারী হেলাল জানান, রমজানের শুরুর দিকে বেচা কেনা একটু কম ছিল তবে ঈদের সময় যত ঈদ এগিয়ে আসছে ততই ক্রেতাদের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে। তিনি জানান, সাধারণ থ্রিপিচ ৪শ টাকা থেকে ২ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। দো-পাট্টা ১ হাজার থেকে ২ হাজার এবং গ্রাউন্ড ৮শ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।


ঈদের কেনা কাটায় আসা স্বপ্না, নাহার, লাখি, পারুল জানান, আমরা পরিবারের জন্য পোষাক কিনেছি। আত্রাইয়ে সব ধরনের পোষাক পাওয়া যাচ্ছে। আগে পোষাক আত্রাইয়ে বাহিরে কিনতাম। এখন পোষাক কিনতে কোথায়ও যেতে হয় না। হিমেল গার্মেন্টস, বাবুমনি আর কে ফ্যাশন থেকে পোষাক কিনেছি। দামও মোটামুটি। এখানে অনেক আইটেমের কাপড় সুলভ মূল্যে পাওয়া যায়।
বর্তমানে কেনা বেচার যে ধারা এ ধারা অব্যাহত থাকলে বিগত ঈদের চেয়েও এবারের ঈদে ব্যবসা ভালোই হবে বলে জানিয়েছেন অধিকাংশ ব্যবসায়ীরা।

আবু রায়হান রাসেল ,নওগাঁ: নওগাঁয় দুর্নীতি বিরোধী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গত বুধবার সন্ধ্যায় স্থানীয় হোটেল আয়োজন মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করে।

“দুর্নীতি প্রতিরোধ করি, উন্নত বাংলাদেশ গড়ি” শীর্ষক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম।


জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সধারন সম্পাদক মোঃ কায়েস উদ্দিনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, বিএমসি সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাহফিজার রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মুশতানজিদা পারভীন এবং অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান।


এ অনুষ্ঠানে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ হামিদুল হক, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ উত্তম কুমার, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুর মোহাম্মদ, বিআরডিবি’র উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বদরুজ্জেহা, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সুলতান আহমদ, জেলা মহিলা বিষয়ক ককর্মকর্তা ইসরাত জাহান, জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মীর মোশারফ হোসেন জুয়েলসহ দুর্নীতি প্রতিরোধ কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ, সাংবাদিক এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে বিশ্ব রক্তদাতা দিবস পালন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় স্বপ্ন বøাড ফাউন্ডেশনের আয়োজনে এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে নেতৃত্ব দেন উপজেলা নির্র্বাহী অফিসার মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া। র‌্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো.আলী হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.সেলিম রেজা,ধামইরহাট ইউপি চেয়ারম্যান মো.কামরুজ্জামান,সাংবাদিক হারুন আল রশীদ,সংগঠনের সভাপতি শামীম রেজা লিটন,সম্পাদক ডা.ইমামুল মুত্তামিন গোল্ডেন,বিশিষ্ট ব্যসবায়ী সাখাওয়াত হোসেন সাগর,রুহুল কুদ্দুস বিদ্যুৎ,মোস্তাফিজুর,মিনহাজুল,প্রাপ্ত পালসহ ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ। উল্লেখ্য স্বপ্ন বøাড ফাউন্ডেশনের মাধ্যমে গত ২০১৭ সালের ১৪ জুন থেকে চলতি মাসের ১৩ জুন পর্যন্ত ১৯০ ব্যাগ রক্ত বিভিন্ন ব্যক্তিকে বিনামূল্যে প্রদান করা হয়।

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় পবিত্র ঈদ উপলক্ষে ২ হাজার ২শ দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী এবং ৭৫ দুঃস্থ মহিলার মধ্যে সেলাই মেশিন বিতরন করা হয়েছে। নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী’র সভাপতি ও ইথেন এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী ইকবাল শাহরিয়ার রাসেল ব্যক্তিগত উদ্যোগে এসব সামগ্রী বিতরন করেন।


বৃহষ্পতিবার দুপুরে নওগাঁ শহরের নওযোয়ান মাঠে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ’র জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। এ সময় ইকবাল শাহরিয়ার রাসেল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ বাদল, চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টুনুসহ চেম্বারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


কার্যক্রমের অংশ হিসেবে ৭৫ জনের প্রত্যেককে ১টি করে সেলাই মেশিন এবং ২২০০ পরিবারের প্রত্যেককে আতপ চাল, চিনি, সেমাই ও দুধ প্রদান করা হয়েছে। বিতরনকৃত খাদ্য সামগ্রী’র জনপ্রতি মুল্য ২৫০ টাকা এবং প্রতিটি সেলাই মেশিনের মুল্য ৬ হাজার টাকা করে। বিতরন দ্রব্য সামগ্রীর মোট মুল্য ১০ লাখ টাকা।

নওগাঁ প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে নওগাঁ পৌরসভার ৬নং ওয়ার্ডে ব্যক্তিগত উদ্যেগে সহ¯্রাধিক দরিদ্রদের মাঝে সেমাই চিনি বিতরন করা হয়েছে। বুধবার বিকেলে আরজী-নওগাঁ হাইস্কুল মাঠে অনুষ্ঠিত বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ৬নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও সাবেক কাউন্সিলর আলহাজ্ব শরিফুল ইসলাম।
সেমাই চিনি বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রকিবুল আক্তার, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক ও শেখ আজাদ হোসেন, পৌর পুলিশিং কমিটির সভাপতি রেজাউল ইসলাম, ৬নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের সহ-সভাপতি গোলাম মোস্তফা, সংগঠনের উপদেষ্টা সাজ্জাদ হোসেন, কালিতলা পুলিশ ফাড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ আল-মাহমুদ।
মাহে রমজানে আসন্ন ঈদ উপলক্ষে নওগাঁ পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শরিফুল ইসলাম শরিফ সহ¯্রাধিক দরিদ্রদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে এই সেমাই চিনি বিতরন করেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget