Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 632 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4825 দেশজুড়ে 42 ধর্ম 3456 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2826 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf


এস রহমান সোহেল, ভোলা জেলা:  চরফ্যাশন-ঢাকা নৌ-রুটে লঞ্চ ভাড়া হঠাৎ করেই এক-তৃতীয়াংশ বাড়িয়ে দেয়া হয়েছে। ঈদকে ঘিরে যাত্রীদের চাপবৃদ্ধি সাথে সাথে ভাড়া বাড়িয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন লঞ্চযাত্রী। ঘাট থেকে কম ভাড়ার হাক-ডাক দিয়ে লঞ্চে তুলে মাঝ নদীতে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এ নিয়ে লঞ্চ গুলোর স্টাফদের সাথে যাত্রীদের হট্রোগোল আর বাকবিতন্ডা হয়েছে। হঠাৎ করে লঞ্চ ভাড়া নিয়ে বাড়াবাড়ির পেছনে সিন্ডিকেট এবং ঈদ বাণিজ্যই অন্যতম কারণ বলে জানাগেছে।


জানাগেছে- চরফ্যাশনের বেতুয়া – ঢাকা এবং ঘোষেরহাট এই ২টি রুটে প্রতিদিন ১২টি লঞ্চ আসা-যাওয়া করছে। এর মধ্যে ঢাকা থেকে চরফ্যাশনের বেতুয়া ঘাটের উদ্দেশ্যে ছাড়ছে ৩টি লঞ্চ । একই ভাবে ঢাকার উদ্দেশ্যে বেতুয়াঘাট থেকে ছাড়ছে ৩টি লঞ্চ। অপরদিকে ঢাকা থেকে চরফ্যাশনের ঘোষরহাট ঘাট এবং লেতরাঘাটের উদ্দেশ্যে ছাড়ছে ৩টি লঞ্চ। একই ভাবে ঘোষেরহাট ঘাট এবং লেতরা ঘাট থেকে ৩টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছাড়ছে। এই ২টি রুটে চলাচলকারী লঞ্চ গুলোতে ভাড়ার চার্ট যেমন নেই,তেমনি ভাড়া আদায়ের ক্ষেত্রে নির্ধারিত কোন পরিমানও নেই। ভাড়ার পরিমান যখন যেমন তখন তেমন করেই চলছে। এ নিয়ে যাত্রীদের সাথে লঞ্চ স্টাফদের বাকবিতন্ডা যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার।


স্থানীয় যাত্রীরা জানান-বেতুয়া-ঢাকা রুটে চলাচলকারী ৬টি লঞ্চের মধ্যে কর্ণফুলী, তাসরিফ এবং ফারহান লঞ্চের মধ্যে কয়েক মাস ধরে বাণিজ্যিক প্রতিযোগিতা চলে আসছে। এই প্রতিযোগিতার ফলে বেতুয়া থেকে ঢাকায় ডেকযাত্রীদের ভাড়া জনপ্রতি ২০ টাকা এবং ঢাকা থেকে বেতুয়ায় ডেকযাত্রীদের ভাড়া ১শ’ টাকা আদায় করা হয়। পাশাপাশি সিঙ্গেল কেবিন ৭শ টাকা ও ডাবল কেবিন ১৬শ’ টাকা পর্যন্ত ভাড়া ছিল। যদিও লঞ্চ গুলোর মধ্যে বাণিজ্যিক প্রতিযোগিতার কারণে ডেকযাত্রীদের ভাড়া হ্রাসের ঘটনা খুবই অস্বাভাবিক ছিল বলে যাত্রী ও লঞ্চ স্টাফরা স্বীকার করেছেন।


কিন্ত ঈদকে সামনে রেখে লঞ্চ গুলোর মধ্যে বাণিজ্যিক প্রতিযোগিতার অবসান হয়েছে এবং গত রোববার থেকে হঠাৎ করেই বাড়িয়ে দেয়া হয়েছে ভাড়া। ঢাকা থেকে বেতুয়াঘাটে আসা যাত্রী আবদুর রহমান অভিযোগ করেন-ঢাকা সদর ঘাট থেকে তাসরিফ-৪ লঞ্চে ডেকের ভাড়া ১শ’ টাকার কথা বলে মাঝপথে এসে ৩শ’ টাকাভাড়া আদায় করা হয়েছে। হঠাৎ ভাড়া বাড়িয়ে দেয়ার ঘটনায় মাঝরাতে ডেকের যাত্রীদের সাথে টিকেট কালেক্টরের বাকবিতন্ডার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পরে। একই ভাবে ওই লঞ্চে সিঙ্গেল কেবিনের ভাড়া ৭শ’ টাকার স্থলে ১২শ’ টাকা এবং ডাবল কেবিন ১৬শ’ টাকার স্থলে ২২শ’ টাকা আদায় করা হয়েছে বলে কেবিন যাত্রী নাহিদ সিকদার অভিযোগ করেছেন। শনিবার থেকে চরফ্যাশনের ২টি রুটে চলাচলকারী তাসরিফ,ফারহান,কর্নফুলী,গ্লোরী অব শ্রীনগর, জাহিদ, শাহরুখসহ সবগুলো লঞ্চে ই একই ভাবে বাড়া বৃদ্ধির অভিযোগ পাওয়াগেছে।


হঠাৎ বাড়াবৃদ্ধির কারণ এবং বিআইডব্লিউটিএ নির্ধারিত ভাড়ার তালিকা সম্পর্কে জানতে চাইলে তাসরিফ-৪ লঞ্চের সুপারভাইজার মঞ্জুরুল ইসলাম জানান-ব্যবসায়িক প্রতিযোগিতার কারণে আগে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কমভাড়া আদায় করা হয়েছে। ঈদকে সামনে রেখে এখন কর্তৃপক্ষের নির্দেশনা মেনে ভাড়া আদায় করা হচ্ছে । তবে কর্তৃপক্ষের থেকে কোন ভাড়ার তালিকা লঞ্চ টানানোর জন্য দেয়া হয়নি বলেও সুপারভাইজার জানান। অভিযোগ প্রসঙ্গে ফেয়ারী নেভিগেশনের জেনারেল ম্যানেজার কাজি ইকবাল জানান- ভাড়ার নির্ধারিত তালিকা লঞ্চে দেয়া হয়নি একথা সঠিক নয়। বিআইডব্লিউএ নির্ধারিত ডেকের ভাড়া ৩৭৪ টাকা এবং কেবিল ভাড়া সিঙ্গেল ১২শ’ টাকা, ডাবল ২২শ’ টাকা এবং ডিলাক্স ৫ হাজার টাকা সরকারি ভাবেই নির্ধারন করা আছে। এখন পর্যন্ত ভাড়ার নির্ধারিত হারের বেশী আদায় করা হয়নি।


এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনোয়ার হোসেন জানান লঞ্চ ভাড়া কম বেশী কিংবা ভাড়ার তালিকা টানানোর বিষয়ে উপজেলা প্রশাসনের কিছু করার নেই। ভুক্তভোগী যাত্রীরা ভোক্তা অধিকার আইনে মামলা করতে পারেন অথবা বিআইডব্লিউটিএর কাছে প্রতিকার প্রার্থী হতে পারেন।



এম এম হারুন আল রশীদ হীরা,মান্দা (নওগাঁ): নওগাঁর মান্দায় ট্রাকের (১০চাকার ট্রাক) সাথে ভটভটির মুখোমুখি সংঘর্ষে আহত ভটভটি’র চালক মামুন অর রশিদ মন্ডল (২৭) চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার বিকেলে মৃত্যুবরণ করেছেন। তবে অজ্ঞাত কারণে লাশ হস্তান্তরে রামেক কর্তৃপক্ষের গড়িমসির অভিযোগ রয়েছে। মামুন উপজেলার কুশুম্বা ইউপি’র বড়বেলালদহ গ্রামের মৃত নুর আলী মন্ডলের ছেলে। গত সোমবার বেলা ১২ টায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে উপজেলার দেলুয়াবাড়ির দক্ষিণে উত্তরা বিশ্ববিদ্যালয় কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মামুন ঘটনার দিন মান্দা উপজেলার প্রসাদপুর বাজার থেকে তার ভটভটিতে তুলার বস্তা বোঝাই করে নিয়ে রাজশাহী’র কেশরহাটে যাচ্ছিলেন। পথিমধ্য উক্তস্থানে পৌঁছলে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চার লেনের কাজে ব্যস্ত রাজশাহী’র ঠিকাদার জনৈক মামুনের ব্যবহৃত ১০চাকার মাটি ভর্তি ট্রাকের সাথে ভটভটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ভটভটি চালক ছিটকে মহাসড়কের উপর পড়ে গুরুত্বর আহত হন। তাকে মূর্মুষ অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে চালক মামুনের মৃত্যু ঘটে।
এদিকে ঘটনাটি ধামাচাপা দিতে রাজশাহীর ঠিকাদার জনৈক মামুন রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কলেজের কর্তৃপক্ষ ও কর্তব্যরত চিকিৎসককে ম্যানেজ করে লাশ হস্তান্তরে পাঁয়তারা চালায়। অনেক দেনদরবার করে গতকাল বুধবার সকালে অবশেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে বলে অভিযোগ পাওয়া গেছে। একই দিন বেলা ১১টায় লাশ পারিবারিক কবরস্থানেদাফন করা হেেয়ছে।
মান্দা থানার পরিদর্শক আনিছুর রহমান জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে ভটভটি চালকের চিকিৎসাধীন অবস্থায় রাজশাহীতে মৃত্যু ঘটায় সেখানকার সংশ্লিষ্ট থানায় মামলা করতে হবে বলে জানান।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সাড়ে ১২ কেজি ওজনের কষ্টিপাথরের স্বরসতি মূর্তি উদ্ধার করেছে জেলা গোয়েনা পুলিশের (ডিবি) সদস্যরা। এছাড়া ১০টি বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। এঘটনায় সিরাজুল ইসলাম (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার হাপানিয়া ইউনিয়নের কুসাডাঙ্গা মন্ডল পাড়া থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। সিরাজুল ইসলাম গ্রামের সেকেন্দার আলীর ছেলে।


নওগাঁ পুলিশ সুপার ইকবাল হোসেন বলেন, কষ্টিপাথরের মূর্তিটি বিক্রির উদ্যেশে সিরাজুল ইসলাম বাড়িতে নিজ হেফাজতে রেখেছিল। এমন গোপন সংবাদের ভিত্তিত্বে কুসাডাঙ্গা মন্ডল পাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের সদস্যরা। এসময় সিরাজুল ইসলামের বাড়ি থেকে সাড়ে ১২ কেজি ওজনের কষ্টিপাথরের স্বরসতি মূর্তি ও ১০টি বৈদেশিক মুদ্রা উদ্ধার এবং তাকে আটক করা হয়। মূর্তিটির আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা। আসামী একজন পুরাতন মূর্তি কারবারী সক্রিয় সদস্য। এঘটনা নওগাঁ সদর থানায় একটি মামলা হয়েছে।

নওগাঁ প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ছাত্রী শারমিন আক্তার মিমের পাশে দাঁড়িয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন। জবিতে ভর্তি হয়েও অর্থের অভাবে থেমে আছে শারমিনের পড়াশোনা এমন শিরোনামে বিভিন্ন পত্রিকায় সংবাদটি প্রকাশ হয়। এরপর নজরে আসে স্থানীয় প্রশাসনের।


গত মঙ্গলবার মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুশফিকুর রহমান শারমিনের বাড়িতে গিয়ে তার সার্বিক খোঁজখবর নেন। তাকে পড়াশুনা চালিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করেন। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে লেখাপড়ার সর্বাত্মক সহযোগীতা করার আশ্বস্ত করেন।


এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা তারেক এলাহী, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মামুনুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


২০১৭-১৮ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে মেধা তালিকায় ভর্তি হয়ে দরিদ্র পরিবারে বেড়ে উঠা মেধাবী ছাত্রী শারমিন আক্তার মিম গত ১০ জানুয়ারী থেকে প্রথম বর্ষে প্রথম সেমিষ্টারে ক্লাস শুরু করে। চারমাস মেসে থাকার পর অর্থ সংকটে পড়েন। দরিদ্র রিকসা চালক বাবা জামাল হোসেনের পক্ষে খরচ বহন করা সম্ভব না হওয়ায় গত এক মাস থেকে বাড়িতে অবস্থান করছেন শারমিন। নওগাঁর মান্দা উপজেলার মান্দা সদর ইউনিয়নের ঘাটকৈর গ্রামে বাড়ি।


জানা গেছে, পৈত্রিক সূত্রে পাওয়া চার শতাংশের জমির মালিক রিকসা চালক বাবা জামাল হোসেনে। আর সেখানে টিন ও বুনের বেড়া দিয়ে তৈরি একটি ঝুপড়ি ঘরে বসবাস করেন স্ত্রী মোরশেদা খাতুন, দুই মেয়ে শারমিন আক্তার মিম ও শাহারা আফরীন। শাহারা আফরিন মান্দা এসসি পাইলট স্কুল ও কলেজে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত। প্রতিবেশীদের সহযোগীতায় এতোদিন মেয়ে দুটিকে পড়াশুনা করিয়েছে তার পরিবার।


শারমিন আক্তার মিম বলেন, বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে। তবে পড়াশুনার সম্পন্ন দায়িত্বভার এমন আশ্বাস এখনও পাওয়া যায়নি। কৃতজ্ঞাতা প্রকাশ করছি যারা আমাকে ফোন দিয়ে খোঁজখবর নিয়েছেন এবং সহযোগীতা করার আশ্বাস দিচ্ছেন।


মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুশফিকুর রহমান বলেন, সমাজসেবা অফিস থেকে আগামীকাল বৃহস্পতিবার এককালিন পাঁচ হাজার অনুদান দেয়া হবে। এছাড়া ‘একটি বাড়ি একটি খামার’ থেকে শারমিনের বাবাকে সহজ শর্তে লোন দেয়া হবে। তার বেতন মওকুফের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে চেষ্টা করা হচ্ছে।


শারমিন আক্তার মিমের যোগাযোগ নম্বর: ০১৭৩৬-৭৫৩৫৪৪।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল পৌরসভার উদ্যেগে বীর মুক্তিযোদ্ধা প্রশাসনের কর্মকর্তা সাংবাদিক ও সুধি সমাজের সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় বেনাপোলে পৌর মেয়রের আয়োজনে পৌর কমিউনিটি সেন্টারে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহবায়ক আহসান উল্লাহ মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামলীগের শিক্ষা বিষায়ক সম্পাদক আসিফ উদ দৌলা সরদার অলোক, বেনাপোল পোর্ট থানার অফিসার্স ইনচার্জ অপূর্ব হাসান, ৪৯ বিজিবি বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওয়াহাব, শার্শা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, প্রভাষক গোলাম মোস্তফা, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইলিয়াছ আযম, দপ্তর সম্পাদক আজিবর রহমান, শ্রম বিষায়ক সম্পাদক শেখ কোরবান আলী, কোষাধ্যাক্ষ খোদাবক্স, শার্শা উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি খতিব আমেনা সাধারন সম্পাদক শারমিন আক্তার বেনাপোল পৌর প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু ,বেনাপোল পোর্ট থানার এসআই তাজুল ইসলাম, আব্দুল লতিফ পুটখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল গফফার সরদার, বেনাপোল পৌর কমিশনার রাশেদ আলী, মিজানুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক সাইদুজ্জামান বিটন, যুগ্ম আহবায়ক সেলিম রেজা বিপুল, শার্শা উপজেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরামের নেতা আমিনুর রহমান, বেনাপোল আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি রহমত আলী, ৭১ এর বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর মাষ্টার, কওছার আলী, শাহআলম, জালাল মেম্বার, বাবলু, শামসুল হোদা, আবুল হোসেন, হাজী আব্দুল লতিফ মোঃ শওকত আলী, নুর ইসলাম আলী আকবর শহীদুল ইসলাম, সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সভাপতি মোঃ সাহিদুল ইসলাম শাহীন, সহ-সভাপতি আলী হোসেন বাচ্চু, সাধারন সম্পাদক মোঃ আয়ুব হোসেন পক্ষী, সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান রিপন, সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ তামিম হোসেন সবুজ, অর্থ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক মোঃ শামিম হোসেন নয়ন, দপ্তর সম্পাদক মোঃ আরিফুল ইসলাম সেন্টু, সহ-দপ্তর সম্পাদক সুমন হুসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রাসেল ইসলাম, সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সেলিম রেজা তাজ, সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মোঃ জাকির হোসেন, সহ-সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আমিনুর রহমান তুহিন, তথ্য যোগাযোগ ও গণসংযোগ বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সহ- তথ্য যোগাযোগ ও গণসংযোগ বিষয়ক সম্পাদক মোঃ জয়নাল আবেদীন বাবু, আইন বিষয়ক সম্পাদক মোঃ জাহিরুল ইসলাম মিলন, কার্যকারী সদস্য মোঃ মেহেদী হাসান, কার্যকারী সদস্য মোঃ কাজু তুহিন, কার্যকারী সদস্য মোঃ আমজাদ হোসেন টিটু, সদস্য মোঃ লোকমান হোসেন,শেখ মঈনুদ্দিন,মোঃ লোকমান হোসেন রাসেল, শফিকুল ইসলাম, মোশারেফ হোসেন মনা, মোঃ মনির হোসেন, বেনাপোল প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ওহিদুল ইসলাম, আহসানুর রহমান আশা প্রমুখ।


এছাড়া বেনাপোল কমিউনিটি সেন্টারে আমন্ত্রিত অতিথিরা ছিল কানায় কানায় ভরা।
বিকাল ৫ টা থেকে পৌর কমিউনিটি সেন্টারের নীচে বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন আগত আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা ও স্বাগত জানান।

হাসেম আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের সদর উপজেলা ভাইস চেয়ারম্যানের উদ্যোগে দুস্থ-হতদরিদ্রের মাঝে ঈদের দিনের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।


বুধবার (১৩ জুন) বেলা ১২ টায় ঠাকুরগাঁও জেলা শহরের সালন্দরে ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ-হতদরিদ্রের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন ঠাকুরগাঁও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলমগীর।


নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মধ্যে ছিল ১৫ কেজি চাল, ১ কেজি করে তেল, দুধ, চিনি, সেমাই, মসলা, লবণ, আলু, পিয়াজ, রসুন এবং খেজুর।


উল্লেখ্য, উক্ত কর্মসূচিতে ৫০ জন দুস্থ-হতদরিদ্রের মাঝে উক্ত নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসমূহ বিতরণ করা হয়।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget