Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 632 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4825 দেশজুড়ে 42 ধর্ম 3456 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2826 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে ডাকবাংলো মাঠের পানি নি:ষ্কাশনের দাবীতে আয়োজিত মানববন্ধনে লাঠি চার্জ করেছে থানা পুলিশ।


বুধবার (১৩ জুন) দুপুরে মহাদেবপুর বাসষ্ট্যান্ডে স্থানীয় সচেতন যুবসমাজের ব্যানারে মানববন্ধনে পুলিশ লাঠি চার্জ করে এবং ব্যানার কেড়ে নিয়ে ছত্রভঙ্গ করে দেয়। বাসষ্ট্যান্ড থেকে ছত্রভঙ্গ হয়ে যুবকেরা ওই মাঠে গিয়ে পানিতে নেমে ফেষ্টন নিয়ে মানববন্ধন করে। মানববন্ধনে বক্তারা মাঠের পানি নি:ষ্কাশনসহ স্থায়ী সমাধানের দাবী করেন।মাঠের পানি নি:ষ্কাশনের দাবীতে মানববন্ধনে পুলিশের লাঠি চার্জ


উল্লেখ্য মহাদেবপুর উপজেলা সদরের একমাত্র খেলার মাঠ ডাকবাংলো মাঠটিতে একটু বৃষ্টি হলেই হাঁটু পানি জমে। স্থানীয় ঈদগাহ ময়দনে স্থান সংকুলান না হওয়ায় গত কয়েক বছর ধরে এই উপজেলায় ঈদের প্রধান যামায়াতও এই মাঠেই অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ দিন ধরে স্থানীয় প্রশাসন মাঠটির পানি নি:ষ্কাশনের ব্যবস্থা না করায় এ মনববন্ধনের আয়োজন করা হয় বলে আয়োজকরা জনান।


এব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি লাঠি চার্জ করার অস্বীকার করে বলেন অনুমতি না নিয়ে মানববন্ধনের প্রস্তুতি নেয়ায় মানববন্ধনে বাধা দেয়া হয়।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে দুস্থ্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে দাতা সংস্থা হেল্পিং হ্যান্ড ফর রিলিফ এন্ড ডেভলপমেন্ট (এইচএইচআরডি) এবং স্মোলকাইডনেস বাংলাদেশ (এসকেবি) এর আয়োজনে এসব রমজান খাদ্য প্যাকেট বিতরণ করা হয়। উপজেলার ১শত দুস্থ্য প্রত্যেককে ১৫ কেজিদুস্থ্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ চাল,দেড় কেজি চিনি,১লিটার তেল,৫০ গ্রাম গুড়া ঝাল,২ প্যাকেট সিমাই,আলু ২ কেজি,২ কেজি পিয়াজ,১কেজি খেজুড়,দুধ ৫০ গ্রাম,রসুন ২৫০ গ্রাম ও লবণ ১কেজি। এসব খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো.মঈন উদ্দিন,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা.মাজেদা বেগম প্রমুখ।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: দেশব্যাপী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বধীন আওয়ামীলীগ সরকার প্রদত্ত ঈদুল ফিরত উপলক্ষে শার্শার উলাশী ইউনিয়নের দুঃস্থ অসহায় পরিবারের মাঝে ঈদের চাল বিতরণ করে চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক।
উৎসব মুখর পরিবেশে বুধবার সকালে চাল বিতরণের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক সারাদিন দুঃস্থ অসহায় মানুষের নিজের হাতে অনেকের হাতে চাল তুলেদেন।
তিনি আরো বলেন, আমাদের ইউনিয়নে ৩ হাজার ২শ ৫৩টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল ডিজিটাল পাল্লায় মেপে এই চাল বিতরণ করি। এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন বাগআঁচড়া প্রেস ক্লাবের সভাপতি আরিফুজ্জামান আরিফ, সাধারণ সম্পাদক আবু সাঈদ, সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের প্রচার সম্পাদক মোঃ রাসেল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেম্বর সাহেব আলী , সাংগঠনিক সম্পাদক মেম্বর কবির হোসেন , আওয়ামীলীগ নেতা মেম্বর হাসানুজ্জামান, মেম্বর হাওয়া বিবি মেম্বর, যুবলীগ নেতা সবুজ, জাহাঙ্গীর ও ছাত্রলীগ নেতা জাকির হোসেন, শাহরিয়ার হুসাইন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বাংলাদেশ বিমান বাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।


মঙ্গলবার বিদায়ী বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার এর স্থলাভিষিক্ত হয়েছেন মাসিহুজ্জামান সেরনিয়াবাত।


এ উপলক্ষে বিমান বাহিনী সদর দপ্তরে বেলা ২টায় দায়িত্বভার গ্রহণ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় বিমান বাহিনী প্রধানের কার্যালয়ে নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বিদায়ী বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।


অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


এর আগে সকালে বিদায়ী বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎ বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।


বিমান সদর ত্যাগ করার পূর্বে বিমান বাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট তাঁকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এ ছাড়াও তিনি বিমান বাহিনী সদর দপ্তর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।

বিএনপির প্রতিনিধি দলের ভারত সফর নিয়ে চিন্তিত নয় আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের শক্তি জনগণ। সুতরাং বিদেশিদের কাছে অভিযোগ বা নালিশ করে লাভ হবে না। এছাড়াও মাদক ও ভেজালবিরোধী অভিযান চলবে বলেও জানান ওবায়দুল কাদের।


শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষ্যে আজ মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ প্রতিনিধি দল যখন ভারত সফরে গিয়েছিল তখন বিএনপি অভিযোগের পর অভিযোগ দিয়েছে; কিন্তু তাদের প্রতিনিধি দলের সফরে আওয়ামী লীগ চিন্তিত নয়।


ওবায়দুল কাদের বলেন, ‘ভারতের কার কার সঙ্গে আলাপ করল, কী আলাপ করল, এই নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। কারণ আমরা খুব কনফিডেন্ট আমার দেশের জনগণ আমাদের পক্ষে আছে। কোনো বিদেশি শক্তি আমাকে ক্ষমতায় বসাবে না। আমার দেশের জনগণই শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে। তাদের (বিএনপি) তো কাজই হচ্ছে নালিশ করা। এবং তারা দেশেও নালিশ করে, বিদেশে গিয়েও নালিশ করে। করুক। আমাদের নালিশের প্রয়োজন নেই।’


পরবর্তী প্রজন্মের সুরক্ষিত ভবিষ্যতের স্বার্থেই মাদক ও ভেজালবিরোধী অভিযান চলবে বলে জানান ওবায়দুল কাদের।


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলের, ‘নেক্সট ইলেকশনের জন্য শেখ হাসিনা রাজনীতি করেন না। শেখ হাসিনা রাজনীতি করেন নেক্সট জেনারেশনের জন্য। নির্বাচনে আমরা যাব। নির্বাচন আমরা করব। এটাই মূল লক্ষ্য নয়। মূল লক্ষ্য এদেশের পরবর্তী প্রজন্মের জন্য। এই যে মাদকবিরোধী, ভেজালবিরোধী অভিযান এটা পরবর্তী প্রজন্মের কর্মসূচি।’


আগামী নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত মেনে দ্বন্দ্ব ভুলে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান ওবায়দুল কাদের।

বগুড়াঃ বগুড়া পৌরসভার ১৯ নং ওর্য়াড কালিবালা গ্রামে এক প্রবাসীর স্ত্রী ২ সন্তানের জননীর হত্যা না আতœহত্যা জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।


ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ইফতারের ১০ মিনিট পূর্বে। সরেজমিনে সন্ধ্যা সাড়ে ৭টায় উল্লেখিত গ্রামে গিয়ে জানা গেছে,কালিবালা গ্রামের আফজাল হোসেনের পুত্র মিষ্টার আলী জীবন জীবিকার তাগিদে গত ১০/১২ বছর পূর্বে রোমান (প্রবাসে) দেশে যায়, তার ঘরে সুমি ও নাফসি নামের ২টি কন্যা সন্তান রয়েছে।


সুমি নামের এক কন্যার গত দেড় দুই বছর পূর্বে বিবাহ হয় এবং নাফসি (১২) স্থানীয় একটি বিদ্যালয়ে ৭ম শ্রেনীতে পড়ালেখা করে। মিষ্টার আলী প্রবাসে থাকাকালে রেহেনা বেগম(৩৫) তার দেবর পিন্টু মিয়ার সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ে এবং গত কয়েকদিন পূর্ব থেকে একই গ্রামের জয়নালের ছেলে রনি’র সাথে রেহেনা বেগম মোবাইলে সম্পর্ক স্থাপন করে থাকে এবং রনি রেহেনার বাড়িতে যাতায়াত করতো পিন্টু ও তার পরিবার জানতে পেরে রেহেনা উপর নির্যাতন করে আসছিল এ সূত্র ধরে মঙ্গলবার ইফতার পূর্ব মহুর্তে রেহেনা বেগম তার দেবর পিন্টুর বাড়িতে গিয়ে সবার অজান্তে পাকা শয়ন ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে আতœহত্যা করে। তার মেয়ে নাফসি তার মাকে অনেক খোঁজাখুজির তার দাদার বাড়িতে পাকা শয়ন ঘরে সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে ঝুলে থাকতে দেখে চিৎকার দিলে প্রতিবেশিরা এসে তাকে নামিয়ে রাখে, নিহত রেহেনার বাম হাতে রনির নাম লেখা রয়েছে যে আমার মৃত্যুর দায়ী রনি। এ ঘটনার পর থেকে শশুড়,শাশুড়ী,দেবর পিন্টু মিয়া নিখোঁজ রয়েছে। সে আতœহত্যা করেছে না হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে এ নিয়ে এলাকাবাসীর মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সংবাদ পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget