Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মৌসুমীকে আটক করেছে থানা পুলিশ। থানা পুলিশ সুত্রে জানা গেছে, থানার এসআই মহসিন আলী, এসআই জাহিদ, এএসআই জাহাঙ্গীর আলমসহ সঙ্গীয় পুলিশ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার আমাইতাড়া মোড়স্থ বট গাছের নিচ থেকে ২০ পিচ ইয়াবাসহ মহাসিনা ওরফে মৌসুমী (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। মৌসুমী উপজেলার ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত রামরামপুর মনিপুর গ্রামের মাদক ব্যবসায়ী মো.শাহাজাহানের স্ত্রী। মৌসুমীর স্বামী শাহাজাহান বর্তমানে মাদকের মামলায় জেল হাজতে রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার পতœীতলা সার্কেল মো.তারেক যোবাইরের নেতৃত্বে এবং ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.ছানোয়ার হোসেনের তত্ত¡াবধানে গত ১ রমজান থেকে ২৭ রমজান পর্যন্ত প্রায় শতাধিক মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে পুলিশ আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সাংবাদিক ইউনিয়নের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের আয়োজন রেস্টুরেন্টে সাংবাদিক ইউনিয়নের আহŸায়ক অ্যাড. শহীদ হাসান সিদ্দিকী স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার ইকবাল হোসেন।
এসময় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা মানবাধিকার কমিশনের সভাপতি অ্যাড. সরদার সালাউদ্দিন মিন্টু, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব নওগাঁ জেলা কমিটির সভাপতি অ্যাড. তোফাজ্জল হক, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী হামদিুল হক, নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ কেএম শামছুদ্দিন, জাসদের সাধারণ সম্পাদক অ্যাড. ইউসুফ আলী, জেলা চাল কল মালিক গ্রæপের সভাপতি ও সাবেক জেলা যুব লীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনোয়ার হোসেন, সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব আশরাফুর নয়ন, প্রেস ক্লাবের সহ-সভাপতি বিশ্বনাথ দাস, স্থানীয় দৈনিক প্রথম সংবাদের সম্পাদক আজাদ হোসেন মুরাদ, যুগান্তর প্রতিনিধি আব্বাস আলী, বৈশাখী টিভি প্রতিনিধি এবাদুল হক, কালের খবরের প্রতিনিধি নাছিমুল হক, একাত্তর টিভি প্রতিনিধি তন্ময় ভৌমিক প্রমূখ।
এ ছাড়াও সাংবাদিক ইউনিয়নের সকল সদস্যবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় হোরোইন সেবনরত অবস্থায় আজিজুল ইসলাম (২৫) নামে মাদকাসক্ত এক ব্যক্তিকে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসি। এসময় তার কাছ থেকে এক পুরিয়া হোরোইন উদ্ধার করা হয়েছে। উপজেলার প্রসাদপুর ইউপি’ গাড়িক্ষেত্র গ্রামের গাড়িক্ষেত্র ইসলামীয়া দাখিল মাদরাসা মাঠে ঘটনাটি ঘটে গত সোমবার রাত ৯টার দিকে।


এলাকাবাসিরা জানান, খুদিয়াডাঙ্গা গ্রামের খালের পাড়ের জনৈকের ছেলে আজিজুল ইসলাম গাড়িক্ষেত্র ইসলামীয়া দাখিল মাদরাসা মাঠে প্রথমে এক পুরিয়া হোরোইন সেবন করে। ঘটনাটি এলাকাবাসিদের নজরে এলে তারা তাকে আটক করে। এসময় ধূর্ত মাদকসেবি আরেক পুরিয়া হোরোইন লুঙ্গির নিচ দিয়ে মাটিতে ফেলে দেয়।


পরে গ্রাম্য পুলিশ আবদুল জব্বারকে খবর দিয়ে থানায় নিয়ে গেলে ডিউটি অফিসার মাদকাসক্ত আজিজুলকে থানায় কাষ্টডিতে নিতে অপরাগতা প্রকাশ করে বলেন, তাকে আগে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করান।


থানায় না নেয়ায় উপায়ত্ত¡ না পেয়ে গ্রাম্য পুলিশ আবদুল জব্বার ও এলাকাবাসিরা চিকিৎসার জন্য তাকে স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করে দেন। পরদিন সকালে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।


মান্দা থানার পরিদর্শক আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনায় একটি মামলা হয়েছে। মঙ্গলাবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

খোলা বাজারে চাল বিক্রি


তরিকুল ইসলাম জেন্টু,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সান্তাহার পৌরসভার ভিজিএফ এর বিতরনকৃত চাউল খোলা বাজারে বিক্রিসহ নানা আভিযোগ পাওয়া গেছে। পবিত্র ঈদ উৎসব কেন্দ্রিক স্থানীয় গরীব দুঃখি মানুষদের দেয়া এসব ভিজিএফের চাউল সান্তাহার পৌরসভা ও পুলিশ ফাঁড়ির পার্শ্বেয় নতুন বাজারে প্রকাশ্যে বেচা-কেনা হলেও যেন দেখার কেউ নেই । জানাগেছে, সান্তাহার পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রায় ৩১,০৩৭ জন লোকের বসবাস। পবিত্র ঈদকে সামনে রেখে ৪,৬২১ জন লোকের মধ্যে ৪৬.২১ মেট্রিকটন চাউল বরাদ্দ দেয়া হয়েছে।
গত সোমবার সান্তাহার পৌরসভায় ৪হাজার ৬শত ২১জনকে ১০ কেজি ভিজিএফ চাউল বিতরণের সিলিপ দিলেও কয়েকজন স্থানীয় গরীব দুঃখি মানুষকে খালি হাতে বাড়ি ফিরতে লক্ষ্য করা গেছে। এছাড়া যারা চাউল পেয়েছে তারা পার্শ্বেয় নতুন বাজারে বিক্রি করেছে। আবার অনেকেই অভিযোগ করেছে দশ কেজির কম চাউল বিতরণ করা হয়েছে। নতুন বাজার এলাকার আমেনা নামের একজন মহিলাকে সিলিপ দেয়া হলেও চাউল না পাওয়ায তিনি ফিরে গেছেন । আবার এদিকে চাউল নিয়ে বের হলেই বাজারের কয়েকজন অসাধু ব্যাবসায়ীরা প্রকাশ্যেই এসব চাউল কিনতে ব্যাস্ত হয়ে পড়েন। সান্তাহার নতুন বাজারের চাল ব্যাবসায়ী শিপলুর দোকানে গিয়ে দেখা যায় লাইন ধরে চাল বিক্রি করছেন অনেকেই। এসময় শিপলু জানান চাউল বিক্রি করতে আসা কারো চাউল ১০ কেজি পরিমান ওজন পুরছেনা। স্বল্প মূলে এসব চাউল কিনছেন এখানকার ব্যাবসায়ীরা।
এবিষয়ে সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভ’ট্টু জানান, সকলকে চাউল দেয়া হয়েছে কেউ বাদ পড়েনি। তবে খোলা বাজারে সব জায়গায় চাউল বিক্রি হয় শুধু সান্তাহার নয়।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: চলন্ত ট্রেনে ছোড়া পাথরের আঘাতে আহত শিকদার বায়েজিদ দীর্ঘ ১ মাস ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার মারা গেলেন। গত সোমবার রাত ৮টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিকদার বায়েজিদ পশ্চিমাঞ্চল রেলওয়ের টিআই ছিলেন।
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, গত ৩০ এপ্রিল খুলনা-বেনাপোল রুটের বেনাপোল কমিউটার ট্রেনে দায়িত্ব পালন করছিলেন বায়েজিদ। বেনাপোল থেকে খুলনা যাওয়ার পথে দৌলতপুর স্টেশন এলাকায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তাতে আহত হন তিনি।
এয়ার অ্যাম্বুলেন্সে করে ওই দিনই ঢাকার স্কয়ার হাসপাতালে আনা হয়েছিল বায়েজিদকে। পরে সেখান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।
সেখানেই সোমবার সন্ধ্যা ৮টায় তার মৃত্যু ঘটে। বায়েজিদের বাড়ি বাগেরহাটে। তিনি এক সন্তানের জনক।
বায়েজিদের মৃত্যুকে দুর্ঘটনা বলে মানতে নারাজ বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন বলেন, পাথর ছুড়ে দেয়, এতে লোকজন মারা যায়। এটা কোনো তামাশা না। আমরা ধরে নেই, এটা হত্যার উদ্দেশ্যে মারা হয়েছে। এই ঘটনায় ইতোমধ্যে রেলওয়ের পক্ষ থেকে মামলা করা হয়েছে।
রেলের মহাপরিচালক বলেন, “আমরা চারজনকে আসামি করে মামলা করেছি। এখন বাকি কাজ পুলিশের। শুনেছি এখন পর্যন্ত তারা একজনকে ধরেছে।”

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি: বিশ্বকাপ ফুটবল আসরের আর মাত্র ২ দিন বাঁকী। আগামী ১৪ জুন রাসিয়ায় শুরু হবে বিশ্বকাপ ফুটবল ২০১৮ এর আসর। এ আসরকে ঘিরে বিশ্বের বিভিন্ন দেশের ফুটবল প্রেমী দর্শকদের মত বাংলাদেশের দর্শকদের মাঝে আনন্দের জোয়ার বৈইতে শুরু করেছে। বিশ্বকাপ উদ্বোধনে দুইদিন পরই হতে পারে পবিত্র ঈদুল ফিতর। ফলে যোগ হবে ঈদের বাড়তি আনন্দ। ফলে বিশ্বকাপ ও ঈদের বারতি আনন্দ মিলে সারাদেশের ন্যায় পশ্চিম বগুড়ার আদমদীঘি- সান্তাহার শহরও এর আশপাশের প্রত্যন্তঞ্চলের মানুষ আনন্দে মেতে উঠেছে। প্রতিটি বাসা বাড়িতে ফুটবলপ্রেমী মানুষ বিশ্বকাপে অংশগ্রহনকারী দলের সমর্থক হয়ে কে কোন দলকে সমর্থন করছেন সে সবদলের পরিচয় দিতে শুরু করেছে। ইতিমধ্যেই ফেসবুক প্রোইলে নিজের ছবির সাথে,বাসা বাড়িতে দোকানপাট,বিভিন্ন যানবাহনে,গাছে গাছে প্রিয় দলের পতাকা উড়িয়ে এমনকি ফুটবল প্রেমি নারী, পুরুষ, শিশু কিশোর, কিশোরীর কেউ কেউ নিজের কপালে ও গালে পতাকা আকিঁয়ে প্রিয় দলের প্রচার করছে। অংশগ্রহনকারী দল ব্রাজিল, জার্মানিসহ কমবেশী সবদলের পতাকা দেখা গেলেও এলাকায় ম্যারাডোনা ও চারবারে বিশ্বসেরা মেসির দেশ আর্জেন্টিনার পতাকা উড়ছে সবচেয়ে বেশী যেদিকে চোখ যায় সেদিকেই এদলের পতাকা উড়তে দেখা যাচ্ছে।সান্তাহার মনিকা মার্কেটের মূলফটকেও দেখা গেছে রকি নামের একজন মেসির ছবি সম্বলিত আর্জেন্টিনার পতাকা আকারের ব্যানার লাগিয়েছেন। মেসার্স কুদ্দুস অটোজের আবু সাঈদ সাগর তার মটরসাইকেলের সামনে পতাকা লাগিয়ে সাপোর্টের বিষয়টি জানান দিচ্ছেন। পাশাপাশি ২০১৮ সালের বিশ্বকাকের সেই স্বপ্নের ট্রফি কোন দল জয় করবে তা নিয়ে হোটের,রোস্তরোয়,চায়ের দোকানে, ট্রেনে,বাসে বাসা বাড়িসহ সবখানেতে চলছে একই আলোচনা। আর এই জল্পনা কল্পনা ও আলোচনার অবশান ঘটবে এ বিশ্বকাপের চুরান্ত ফাইনাল খেলায় ফলে সবাই তাকিয়ে আছে ফাইনালের এই দিনটির দিকে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget