Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 632 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4825 দেশজুড়ে 42 ধর্ম 3456 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2826 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর প্রধান কার্যালয় ও ইসলামী ব্যাংক ট্রেনিং এন্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ)’র কর্মকর্তা-কর্মচারীদের জন্য ‘সিয়াম, তাকওয়া ও সাদাকাহ’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল ১০ জুন ২০১৮ রবিবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর তাহের আহমেদ চৌধুরী ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল জব্বার। মূল বিষয়ের উপর আলোচনা পেশ করেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা। স্বাগত বক্তব্য দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বিজনেস প্রমোশন এন্ড মার্কেটিং ডিভশনপ্রধান এএসএম রেজাউল করিম। অনুষ্ঠানে ব্যাংকের প্রধান কার্যালয় ও আইবিটিআরএ’র নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মধ্যরাতে হঠাৎ করেই ছড়িয়ে পড়ে জনপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামানের মৃত্যুর খবর। এরপর দুটি টেলিভিশনও চ্যানেলেও প্রচার করা হয় জনপ্রিয় এই অভিনেতার মৃত্যুর খবর। সেই সূত্র ধরে চিত্রতারকারাও সোশ্যাল মিডিয়ায় জানাতে দেরি করেননি যে তিনি মারা গেছেন।


খুব দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে এ খবর। অনুসারীরাও ছড়িয়ে দিতে থাকে সে খবর। ঠিক যখন খবরটিকে মিথ্যে ভাবার আর সুযোগ নেই তখনই সংবাদকর্মীরা ও টেলিভিশন এবং চলচ্চিত্র সংশ্লিষ্টরা নিশ্চিত করেন যে মৃত্যুর খবরটি সম্পূর্ণ মিথ্যা।


এটিএম শামসুজ্জামানের স্ত্রী মিসেস রুনি জামান কালের কণ্ঠকে বলেন,’ফেসবুকে প্রায়ই গুজব ছড়ানো হয়। কিন্তু টেলিভিশন চ্যানেলে এই প্রথম উনার মৃত্যুর খবর দেওয়া হলো- এটা খুবই দুঃখজনক। টেলিভিশন চ্যানেল যদি ভুল খবর দেয় তাহলে মানুষ যাবে কোথায়?’


তিনি জানান এটিএম শামসুজ্জামান সুস্থ আছেন। বাসাতেই আছেন। ঈদে নাটক-চলচ্চিত্রে কাজ করছেন কি না এমন প্রশ্নের জবাবে রুনি জামান বলেন, ‘উনি রমজান মাসে বাসাতেই থাকেন। এসময় কোন শুটিং করেন না।’


এটিএম শামসুজ্জামান নিজেও ক্ষোভ প্রকাশ করে একটি ভিডিও বার্তায় জানালেন টেলিভিশন চ্যানেলে কীভাবে দেয় না জেনে এমন খবর দিইয়েছে? তিনি ভিডিও বার্তায় বাসার নম্বর দিয়ে বলেন, ‘এর আগেও আমাকে ৮-১০ বার মেরেছে, তারা ইতর প্রকৃতির। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি দেখছি টেলিভিশন চ্যানেলে আমার মৃত্যুর খবর। এটা কী ধরনের পেশাদারিত্ব? তারা তো অন্তত একবার আমাকে ফোন দিতে পারে।’


খোঁজ নিয়ে জানা গেছে এবারের গুজবটি ছড়ানো হয় একটি ইউটিউব চ্যানেল থেকে। যেখানে বলা হয়, ‘এটিএম শামসুজ্জামান বাথরুমে পরে গিয়ে মারা গেছেন, পুরো বাংলাদেশে শোকে ভাসছে।’ এরপর তা দ্রুত ছড়াতে থাকে।


চিত্রনায়ক ওমর সানী বলেন,’ইউটিউবের কিছু হারামি আমাদের গুরু সমতুল্য এটিএম শামসুজ্জামান ভাইকে মেরে ফেলার কথা বলে টাকা কামিয়ে নিচ্ছে। আমাকেও এভাবে মেরে ফেলেছিলে। এদের রাষ্ট্রীয়ভাবে প্রতিরোধ করা হোক। পুলিশি আইন প্রয়োগ করা হোক। এটিএম ভাই আলহামদুলিল্লাহ সুস্থ আছেন।’


বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান কালের কণ্ঠকে বলেন, ফেসবুক ব্যবহারে সকলের সতর্ক হতে হবে। চিলে কান নিয়েছে আর চিলের পেছনে ছুটলাম এমনটা অন্তত শোবিজ সংশ্লিষ্টদের পরিহার করতে হবে। এভাবে যারা গুজব ছড়াচ্ছে তাঁদের আইনের আওতায় আনার ব্যবস্থা করতে হবে।

জ্যৈষ্ঠ মাস আমাদের কাছে মধুমাস হিসেবে পরিচিত। এ মাসেই গাছে বিভিন্ন ধরনের ফল পাকে। মৌসুমি ফল হিসেবে আম, কাঁঠাল, লিচু—এসব ফল গাছে পাকে। জ্যৈষ্ঠ মাস আমাদের কাছে মধুমাস হিসেবে পরিচিত। এ মাসেই গাছে বিভিন্ন ধরনের ফল পাকে। মৌসুমি ফল হিসেবে আম, কাঁঠাল, লিচু—এসব ফল গাছে পাকে। আর আমরাও আত্মতৃপ্তি মেটানোর জন্য পেট ভরে খেতে চাই এসব পাকা ফল।

মৌসুমি ফল হিসেবে শিশুদেরকে খালি পেটে বিশেষ করে লিচু খেতে দেবেন না। খালি পেটে লিচু খেয়ে লিচুর জেলার হিসেবে পরিচিত শুধু দিনাজপুরেই গত কয়েক বছরে বেশ কয়েকজন শিশুর মৃত্যুর খবর বিভিন্ন পত্রিকায় পাওয়া গিয়েছিল। খালি পেটে লিচু খাওয়া শিশু মৃত্যুর কারণ হতে পারে। লিচুতে হাইপোগ্লাইসিন নামে একটি রাসায়নিক থাকে, যা শরীরে শর্করা তৈরি রোধ করে। খালি পেটে অতিরিক্ত লিচু খেয়ে ফেললে শিশুদের শরীরে শর্করার পরিমাণ অত্যন্ত কমে গিয়ে তা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।

খালি পেটে অনেকগুলো লিচু খেয়ে ফেললে শরীরে যে বিষ তৈরি হয়, তার ফলেই সুস্থ-সবল শিশুদের হঠাৎ খিঁচুনি আর বমি শুরু হয়। তারপরেই অজ্ঞান হয়ে পড়ে তারা। আর এভাবে আক্রান্ত হওয়া অর্ধেকেরও বেশি শিশু মারা যায়। সুতরাং আপনার শিশুকে সুরক্ষায় রাখার জন্য নিজে সতর্ক থাকুন,অন্যকেও সতর্ক রাখুন।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মৌসুমীকে আটক করেছে থানা পুলিশ। থানা পুলিশ সুত্রে জানা গেছে, থানার এসআই মহসিন আলী, এসআই জাহিদ, এএসআই জাহাঙ্গীর আলমসহ সঙ্গীয় পুলিশ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার আমাইতাড়া মোড়স্থ বট গাছের নিচ থেকে ২০ পিচ ইয়াবাসহ মহাসিনা ওরফে মৌসুমী (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। মৌসুমী উপজেলার ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত রামরামপুর মনিপুর গ্রামের মাদক ব্যবসায়ী মো.শাহাজাহানের স্ত্রী। মৌসুমীর স্বামী শাহাজাহান বর্তমানে মাদকের মামলায় জেল হাজতে রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার পতœীতলা সার্কেল মো.তারেক যোবাইরের নেতৃত্বে এবং ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.ছানোয়ার হোসেনের তত্ত¡াবধানে গত ১ রমজান থেকে ২৭ রমজান পর্যন্ত প্রায় শতাধিক মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে পুলিশ আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সাংবাদিক ইউনিয়নের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের আয়োজন রেস্টুরেন্টে সাংবাদিক ইউনিয়নের আহŸায়ক অ্যাড. শহীদ হাসান সিদ্দিকী স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার ইকবাল হোসেন।
এসময় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা মানবাধিকার কমিশনের সভাপতি অ্যাড. সরদার সালাউদ্দিন মিন্টু, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব নওগাঁ জেলা কমিটির সভাপতি অ্যাড. তোফাজ্জল হক, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী হামদিুল হক, নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ কেএম শামছুদ্দিন, জাসদের সাধারণ সম্পাদক অ্যাড. ইউসুফ আলী, জেলা চাল কল মালিক গ্রæপের সভাপতি ও সাবেক জেলা যুব লীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনোয়ার হোসেন, সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব আশরাফুর নয়ন, প্রেস ক্লাবের সহ-সভাপতি বিশ্বনাথ দাস, স্থানীয় দৈনিক প্রথম সংবাদের সম্পাদক আজাদ হোসেন মুরাদ, যুগান্তর প্রতিনিধি আব্বাস আলী, বৈশাখী টিভি প্রতিনিধি এবাদুল হক, কালের খবরের প্রতিনিধি নাছিমুল হক, একাত্তর টিভি প্রতিনিধি তন্ময় ভৌমিক প্রমূখ।
এ ছাড়াও সাংবাদিক ইউনিয়নের সকল সদস্যবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় হোরোইন সেবনরত অবস্থায় আজিজুল ইসলাম (২৫) নামে মাদকাসক্ত এক ব্যক্তিকে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসি। এসময় তার কাছ থেকে এক পুরিয়া হোরোইন উদ্ধার করা হয়েছে। উপজেলার প্রসাদপুর ইউপি’ গাড়িক্ষেত্র গ্রামের গাড়িক্ষেত্র ইসলামীয়া দাখিল মাদরাসা মাঠে ঘটনাটি ঘটে গত সোমবার রাত ৯টার দিকে।


এলাকাবাসিরা জানান, খুদিয়াডাঙ্গা গ্রামের খালের পাড়ের জনৈকের ছেলে আজিজুল ইসলাম গাড়িক্ষেত্র ইসলামীয়া দাখিল মাদরাসা মাঠে প্রথমে এক পুরিয়া হোরোইন সেবন করে। ঘটনাটি এলাকাবাসিদের নজরে এলে তারা তাকে আটক করে। এসময় ধূর্ত মাদকসেবি আরেক পুরিয়া হোরোইন লুঙ্গির নিচ দিয়ে মাটিতে ফেলে দেয়।


পরে গ্রাম্য পুলিশ আবদুল জব্বারকে খবর দিয়ে থানায় নিয়ে গেলে ডিউটি অফিসার মাদকাসক্ত আজিজুলকে থানায় কাষ্টডিতে নিতে অপরাগতা প্রকাশ করে বলেন, তাকে আগে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করান।


থানায় না নেয়ায় উপায়ত্ত¡ না পেয়ে গ্রাম্য পুলিশ আবদুল জব্বার ও এলাকাবাসিরা চিকিৎসার জন্য তাকে স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করে দেন। পরদিন সকালে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।


মান্দা থানার পরিদর্শক আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনায় একটি মামলা হয়েছে। মঙ্গলাবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget