Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল পৌরসভায় পবিত্র ঈদ উপলক্ষে ৪৬২০ জন দুস্থ মানুষের মাঝে ভিজিএফ এর চাউল বিতরন করা হয়। মঙ্গলবার সকাল ৬ টা থেকে এ চাউল দেয় বেনাপোল পৌরকর্তৃপক্ষ।


বেনাপোল পৌর সভায় চাউল নিতে আসা দুস্থ নারী চায়না আক্তার জানান, আমি ১০ কেজি চাউল পেয়ে খুব খুশি। আমার অনেক উপকারে আসবে। আমার মত শত শত নারী ও পুরুষরা এ চাউল পাচ্ছে। বাজারে ৫০ টাকা চাউলের কেজ্ ি। তাই আমাদের ঈদের সময় এ চাউল পেয়ে খুব উপকার হলো।


বেনাপোল পৌর সভার সচিব রফিকুল ইসলাম বলেন, ভিজিএফ এর মাধ্যমে চাউল বিতরন হয়েছে যে সব দুস্থদের ভিতর, তার ভিতর মহিলারা হলো ৭০%। তিনি বলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা আজ ভিজিএফ এর মাধ্যমে নয় তিনি বয়স্ক ভাতা ভিধবা ভাতা ,মুক্তি যোদ্ধা ভাতা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।


চাউল বিতরনের সময় কোন রকম অনিয়ম যাতে পরিলক্ষিত না হয় সে দিকে খেয়াল রাখার জন্য পৌর মেয়র আশরাফুল আলম লিটন নির্দেশ প্রদান করেন।

এস রহমান সোহেল,ভোলা জেলা  প্রতিনিধিঃ গত সোমবার (১১জুন) ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের আয়োজনে দোয়া মুনাজাত ও ইফতার মাফিল অনুষ্ঠিত হয়েছে। ভোলা উপ-শহর বাংলা বাজার অহিদা সুপার কমপ্লেক্সের ৩য় তলায় ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ইফতার ও দোয়া মাফিল অনুষ্ঠিত হয়।


ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন-ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও স্বদেশ বাণী২৪ ডটকম পত্রিকার সম্পাদক আবদুর রহমান তুহিন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আমিরুল ইসলাম, দোয়া ও মেনাজাত করেন মাওলানা মোঃ আফতাব। শুভেচ্ছা বক্তব্য রাখেন ভোলা জেলা অনলাইন সহ-সভাপতি এম. সরোয়ার।


অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত সাংবাদিকদের দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, ভোলা জেলা রিপোর্টাস ইউনিট ও দৈনিক সমকন্ঠ পত্রিকার সম্পাদক আল-আমিন শাহরিয়ার। বিশেষ অতিথীর বক্তব্য রাখেন, ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের জাকির হোসেন পারভেজ, হাবিবুল্লাহ সুমন, এইচ এম এরশাদ, হারুন, বিপ্লব, সাদির হোসেন রাহিম, নজরুল ইসলাম শুভরাজ, জেবায়ের হোসেন সোহেল সহ সংগঠনের আরো অন্যান্য নেতৃবৃন্দ। এসময় বক্তারা ভোলা-২আসনের জনপ্রিয় এমপি জনাব আলী আজম মুকুলের আরোগ্য লাভ করায় মহান রাব্বুল আল-আমিনের কাছে শুক্রিয়া জ্ঞাপন করেন এবং বক্তারা ভোলার ১- আসনের এমপি ও বাণিজ্যমন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ ও তাহার পরিবারের সকল সদস্যর সু-সাস্থ কামনায় সকলের কাছে দোয়া চান। উল্লেখ্য ভোলার -২ আসনের এমপি আলী আজম মুকুল দীর্ঘদিন যাবত শারীরিক অসুস্থতার জন্যে সিংগাপুর হাসপাতালে চিকিৎসার পর আরোগ্য লাভ করেন। ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ সহ ভোলার বিভিন্ন রাজনৈতিক,সামাজিক, ব্যবসায়ী এবং সকল গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এসময় দোয়া মিলাদ অনুষ্ঠান উপস্থিত ছিলেন।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় সিএনজি-পিকআপ ভ্যানের মুখোমুখি (মিনি ট্রাক) সংঘর্ষে ঘটনাস্থলেই মর্মার্ন্তিকভাবে নানা-নাতনী নিহত হয়েছেন। নিহতরা হলেন, উপজেলার সূর্যনারায়ণপুর গ্রামের তৌফিক এলাহীর ছেলে ইব্রাহীম হোসেন (৬৫) এবং বিলউথরাইল গ্রামের আলমগীর হোসেনের মেয়ে রুকাইয়া খাতুন (১৪)।  সোমবার সকাল ৮ টায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে উপজেলার গনেশপুর ইউপি’র সতিহাটের উত্তর পাশ্বে চেয়ারম্যানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় চালকসহ তিনজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নানা ইব্রাহীম ও নাতনী রুকাইয়া ঢাকায় থাকত। ঈদ উপলক্ষে তারা ঢাকা থেকে মান্দা উপজেলার পাজরভাঙ্গাগামী একটি বাসে উঠে গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে উপজেলার জলছত্র মোড়ে বাস থেকে নেমে সিএনজি যোগে বাড়ির দিকে রওয়ানা দেন। অপরদিকে মান্দা থেকে একটি পিকআপ ভ্যান নওগাঁর দিকে যাচ্ছিল। পথিমধ্য উক্তস্থানে পৌঁছলে সিএনজি-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজিতে থাকা নানা ইব্রাহীম হোসেন ও নাতনী রুকাইয়া খাতুনের ঘটনাস্থলেই মর্মার্ন্তিকভাবে মৃত্যু ঘটে। এঘটনায় এক চালকসহ তিনজন আহত হয়। আহদের মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে উপপরিদর্শক সাইফুল ইসলাম ও আলমগীর হোসেন সঙ্গীয় পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেন।
মান্দা থানার পরিদর্শক আনিছুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। সিএনজি-পিকআপ ভ্যান পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ঘটনায় থানায় মামলা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য নওগাঁ সদও হাসপাতাল মর্গে পাঠানো হয়েেেছ

নওগাঁ জেলা প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নওগাঁ পৌর আওয়ামীলীগের উদ্যেগে প্রায় ৯ হাজার দরিদ্র পরিবারকে শাড়ী লুঙ্গী বিতরন করা হয়েছে। সোমবার বেলা ১০ টা থেকে নওগাঁ পৌর আ’লীগের সভাপতি দেওয়ান ছেকার আহম্মেদ শিষান পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে এই শাড়ী লুঙ্গী বিতরন করেন।


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর আ’লীগের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ্, যুগ্ন সাধারন সম্পাদক কাজী জিয়াউল হক বাবলু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুর রহমান বাবু, ৫নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক মোজাম্মেল হক মজনু।

নওগাঁ প্রতিনিধি:নওগাঁর মান্দা উপজেলার রাজশাহী -নওগাঁ মহাসড়কের চেয়ারম্যানের মোড় নামক স্থানে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নানা ও নাতনি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই গাড়ির চালকসহ তিনজন। সোমবার (১১ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলো- উপজেলার সূর্য নারায়ণপুর গ্রামের ইব্রাহীম হোসেন (৫৬) ও তার নাতনি রোকাইয়া আক্তার মিতা (১৪)।


মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, সকালে বাবা ও নানার সঙ্গে রাজশাহী থেকে অটোরিকশায় করে নওগাঁ আসছিল মিতা। পথে অটোরিকশাটি উপজেলার চেয়ারম্যানের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকাআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় মিতা ও তার নানা।


ঘটনাস্থল থেকে দুই গাড়ির চালক ও মিতার বাবা আলমগীর হোসেনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঈদ উদযাপনের জন্য ঢাকা থেকে রাজশাহী হয়ে নওগাঁ আসছিল ওই পরিবারটি।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ১ সপ্তাহের ব্যবধানে এলপি গ্যাসের বোতল ১শত থেকে ১শত ২০ টাকা পর্যন্ত বাড়িয়েছে খুচরা ব্যবসায়ীরা। রমজানের শেষে ভাগে সরকারী কোন ঘোষনা ছাড়াই এ মূল্য বৃদ্ধিতে গ্রাহকগণ বিপাকে পড়েছেন। বাজার মনিটরিং ব্যবস্থা জোরদারের দাবী জানিয়েছেন ভুক্তভোগিরা।


জানা গেছে, উপজেলার সর্বত্র এলপি গ্যাস (লিকুয়েন্ট পেট্রোলিয়াম গ্যাস) প্রতি বোতল ১ সপ্তাহ আগে খুচরা পর্যায়ে প্রকার ভেদে ৮শত ৮০ টাকা থেকে ৯শত টাকা দরে বিক্রি হতো। কিন্তু বাজেট ঘোষনার সাথে সাথে প্রত্যেক কোম্পানী প্রতি বোতল গ্যাসের মূল্য ৮০টাকা করে বৃদ্ধি করেছে। ফলে খুচরা বাজারের বর্তমানে ৯শত ৮০ টাকা থেকে ১ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ বাজেটে এলপি গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়নি। পবিত্র রমজানের শেষভাগে কোন কারণ ছাড়াই গ্যাসের মূল্য বৃদ্ধিতে গ্রাহকরা বেকায়দায় পড়েছেন। বিশেষ করে স্বল্প আয়ের মানুষ যারা পবিত্র রমজান মাসে খড়ি ও খড় কুটোতে রান্না না করে একটু আরাম ও স্বাচ্ছন্দে রান্নার উদ্যোগ নিয়েছিল। কিন্তু গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ার তাদেরকে আবারও কষ্ট করে খড়ি ও অন্যান্য খড় কুটো দিয়ে রান্না করতে হচ্ছে। এব্যাপারে উপজেলা সদরের দক্ষিণ চকযদু গ্রামের বাসিন্দা কাজল সরকার বলেন,কষ্ট করে হলেও রমজান মাসে ১ বোতল গ্যাস কিনেছিলাম। বর্তমানে গ্যাস শেষ হলেও আকস্মিক মূল্য বৃদ্ধির ফলে আবারও তার পরিবারকে খড় ও খড়ি দিয়ে রান্নার কাজ করতে হচ্ছে। এব্যাপারে এলপি গ্যাসের ডিলার উপজেলা সদরের সরকার ট্রেডাসের স্বত্বাধিকারী মো. নাজমুল সরকার বলেন, বসুন্ধরা, যমুনা, ওমেরা, নাভানা, জি গ্যাসসহ বিভিন্ন কোম্পানীর প্রতি বোতল এলপি গ্যাস তাদেরকে ৮০ টাকা বেশি দরে কিনতে হচ্ছে। এই সুযোগে খুচরা ব্যবসায়ীরা প্রকারভেদে ১শত থেকে ১শত ২০ টাকা বাড়িয়ে গ্রাহক পর্যায়ে গ্যাস বিক্রি করছে। এদিকে বাজার মনিটরিং ব্যবস্থা না থাকায় গ্যাস বিক্রেতারা ইচ্ছেমত গ্যাসের দাম বাড়িয়ে দিচ্ছে। বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগিরা।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget