Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল: যশোরের শার্শার পাঁচভুলোটে সন্ত্রাসীর হামলায় আহত হয়েছে কাইয়ুম(৩৮) নামে এক যুবক। শনিবার সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে পাঁচভুলোট গ্রামের মোঃ ইয়াকুব আলীর ছেলে সুলায়মান ও একই গ্রামের মৃত ইমাম আলীর ছেলে মুজিদ আলী মদ্য পান অবস্থায় কাইয়ুম ও রমজানকে চার্জার লাইট দিয়ে এলো পাতাড়ী মারধোর করে।


এসময় গ্রামের লোক জন ঘটনা স্থানে পৌছালে সেখান থেকে ওই দুই যুবক পালিয়ে যাই। পরের দিন বিকালে কাইয়ুম ও রমজান গোগা বাজরের ইফতার কিনতে যাওয়ার পথে সুলায়মান ও মুজিদ আলী রাস্তায় দা ও পিস্তল নিয়ে অবস্থান করে কাইয়ুমের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং রমজানকে পিস্তল নিয়ে তাড়া করে। এলাকার মানুষ ঘটনা স্থানে উপস্থিত হয়ে কাইয়ুমকে গ্রামের ডাক্তারের কাছে নিয়ে যাই সেখান থেকে ফেরত দিয়ে নাভারন হাসপাতালে পাঠালে সেখান থেকেও ফেরত পাঠিয়ে যশোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
আহত কাইয়ুমের পিতা বলেন, শার্শা থানায় এবিষয়ে একটি মামলা করা হয়েছে।

তরিকুল ইসলাম জেন্টু,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সান্তাহার পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে সোমবার শহরের মাইক্রো স্টান্ডে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সান্তাহার পৌর আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আলহাজ্ব এস.এম জাহিদুল বারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কছিম উদ্দীন আহম্মেদ, বিশেষ অতিথী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান, যুগ্মসম্পাদক সাজেদুল ইসলাম চম্পা,মুক্তিযোদ্ধা বিষায়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আনছার আলী,উপজেলা শ্রমিকলীগের আহবায়ক রাশেদুল ইসলাম রাজা, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মোশাররফ হোসেন, সাধারন সম্পাদক ফিরোজ হোসেন চন্দন, যুগ্মসম্পাদক জামিল হোসেন, পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি জয়নাল আবেদীন,সাধারন সম্পাদক রেজাউল ইসলাম রকি,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক তৌফিকুর রহমান সোহাগ,সান্তাহার পৌর ছাত্রলীগের সভাপতি মাহামুদুল হাসান মুন্না, সাধারন সম্পাদক মেহেদী হাসান রিগান,ছাত্রলীগ নেতা মারুফ হাসান রবিন, আরিফুল ইসলাম রিপন, তনু প্রমূখ। ইফতার পূর্বে দেশের সুখশান্তি ও সম্বৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

তরিকুল ইসলাম জেন্টু,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ সোমবার বেলা ১২টায় বগুড়ার সান্তাহার পৌর শহরের সাইলো রোডে সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলে ট্রাক্টর চালক নয়ন হোসেন (২২) নিহত হয়েছেন। নিহত ট্রাক্টর চালক নয়ন নওগাঁ সদরের রজাকপুর গ্রামের এরফান হোসেনের ছেলে । জানা গেছে, ড্রাইভার নয়ন সিমেন্ট নিয়ে নওগাঁর রানীনগরের উদ্দেশ্যে যাওয়ার পথে ট্রাক্টরটি চালু রেখে সে পাশের একটি চাল কলে খালি বস্তা নেয়ার জন্য যায়। বস্তা নিয়ে ফিরে হঠাৎ সামনের দিকে ট্রাক্টরটি গড়িয়ে যেতে থাকে।এসময় গাড়ীটি নিয়ন্ত্রন করতে সে দৌড়ে যাবার সময় তার নিজের ট্রাক্টরের চাকার নিচে পরে সেখানেই মারা যান। এসময় সান্তাহার ফাঁড়ি পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উদ্ধারকৃত লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।


হাসেম আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদ সকলের জীবনে বয়ে আনে অনাবিল আনন্দ। ঈদে নতুন জামা- কাপড়ের প্রতি মানুষের যেমন আগ্রহ থাকে তেমনি খাবারের প্রতিও রয়েছে মানুষের আগ্রহ।


ঈদে খাবারের অন্যতম একটি উপকরণ হল সেমাই। বাঙালির ঈদ উদযাপনে খাবারের তালিকায় থাকে সেমাই। ঈদের নামাজে যাওয়ার আগে একটু সেমাই না খেলে যেন হয়ইনা। আর ঈদের দিন অতিথি আপ্যায়নের ক্ষেত্রেও খাবারের তালিকায় উঠে আসে সেমাই।


রমজান মাসের প্রথম দিকে নানা রকম সেমাইয়ে বাজার ভরে উঠলেও তেমন বেচাকেনা হয়নি। রজমানের শুরুতে বেচাকেনা না হলেও ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে সেমাইয়ের বাজার জমে উঠেছে পুরোপুরি।


এছাড়া রমজান মাসজুড়ে জেলার সেমাই কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলায় মানে খারাপ ও অস্বাস্থ্যকর সেমাই অনেকাংশেই বাজার থেকে ছাটাই হয়ে গেছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নিয়মিত বাজার পরিদর্শনের কারণে রমজান জুড়ে ভেজালমুক্ত খাবার পাচ্ছে ঠাকুরগাঁওবাসী।


ঠাকুরগাঁও শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে সেমাইয়ের জমজমাট বেচাকেনা। প্রায় প্রতিটি দোকানেই সেমাইয়ের বেচাকেনা হচ্ছে।


এসব দোকানে পাওয়া যাচ্ছে বনফুল, কুলসন, কিষোয়ান, ওয়েল ফুডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের লাচ্ছা ও চিকন সেমাই।


ঠাকুরগাঁও আল বাইক বেকারিতে সেমাই কিনতে আসা আক্তারুজ্জামান বলেন, ঈদের দিন অন্যান্য খাবারের সাথে একটু সেমাই না হলে চলেই না। ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে একটু মিষ্টি সেমাই মুখে না দিলে কেমন যেন অপূর্ণতা থেকে যায়।


বাজারে বিভিন্ন ধরনের সেমাই থাকার পাশাপাশি দামেও ভিন্নতা রয়েছে। বনফুল, কিষোয়ান, অলটাইম ও কুলসন প্রতি কেজির দাম ১৬৫-১৮০ টাকা।


এছাড়া বাজারের মধ্যে পাওয়া যাচ্ছে খোলা সেমাইও। খোলা লাচ্ছা সেমাই প্রতি কেজি ১৪০-১৬০ টাকা, খোলা চিকন সেমাই প্রতি কেজি ৪০ টাকা থেকে ৫০ টাকা দরে বিক্রয় হচ্ছে।


ব্যবসায়ীরা জানান, রমজানের শুরুতে সেমাইয়ে তেমন বেচাকেনা হয়নি তবে ঈদের দিন যত ঘনিয়ে আসছে সেমাইও বিক্রি হচ্ছে বেশি। এছাড়া সেমাইয়ের সাথে নারিকেল, বাদাম কিসমিস সহ অন্যান্য উপকরণেরও বিক্রি বেড়েছে। বাজারে প্যাকেটের সেমাইয়ের পাশাপাশি খোলা সেমাইও বেচাকেনা ভালোই হচ্ছে।

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: শার্শা সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ইমিটেশন জুয়েলারী জব্দ করেছে ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়ন (বিজিবি)।
বিজিবি সূত্রে জানাযায়, ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক, পিবিজিএম জানান গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১০ জুন ২০১৮ তারিখ বিকালে আমড়াখালী চেকপোষ্টে কর্মরত নায়েব সুবেদার মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে তল্লাশী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে বেনাপোল হতে যশোর গামী লোকাল বাস তল্লাশী করে সীটের নিচে হতে পরিত্যাক্ত অবস্থায় ০২ টি বস্তার মধ্যে থাকা বিপুল পরিমাণ ইমিটেশন জুয়েলারী আটক করা হয় যার আনুমানিক সিজার মূল্য ২০ লক্ষ টাকা।
আটককৃত ইমিটেশন জুয়েলারী গুলো বেনাপোল কাস্টমস এ জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

নওগাঁ প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামালায় জেলে রেখে সু-চিকিৎসা না দেয়ায় প্রতিবাদ সমাবেশ করেছে নওগাঁ জেলা বিএনপি। রবিবার দুপুর ১২টার দিকে শহরের কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। এরপর সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে।


এসময় জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নজমুল হক সনির সভাপতিত্বে জেলা বিএনপির সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম টুকু ও আমিনুল হক বেলাল, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন ও শফিউল আজম ওরফে ভিপি রানা, হাফিজুর রহমান, জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসার দাবী জানান।


অপরদিকে, প্রতিবাদ সভা চলাকালীন সময়ে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি ‘মানি না মানব না, এই কমিটি পকেট কমিটি, টাকার বিনিময়ে অবৈধ কমিটি’ গঠন করা হয়েছে। নতুন কমিটি অবৈধ আখ্যা দিয়ে বার বার শ্লোগান দেন জেলা ছাত্রদলের নব কমিটির সিনিয়র সহ-সভাপতি রোমিও, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল কাদের রাসেল ও প্লাবনসহ ছাত্রদলের নেতৃবৃন্দরা।


গত ৫ জুন’১৮ নওগাঁয় জেলা ছাত্রদলে রুবেল হোসেন রুবেলকে সভাপতি ও মুমিন বিন ইসলাম দোহাকে সাধারন সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরামুল হাসান এ কমিটির অনুমোদন করেন। দীর্ঘ ১১ বছর পর ছাত্রদলের এ কমিটি ঘোষনা করা হয়। এতোদিন খাইরুল আলম গোল্ডেন আহŸায়ক হিসেবে ছাত্রদলে নেতৃত্ব দিয়ে আসছিলেন। বর্তমানে তিনি নবা কমিটি যুবদলের সাধারন সম্পাদক। তবে দীর্ঘদিন পরে ছাত্রদলের কমিটি গঠন করা হলেও ত্যাগী নেতৃবৃন্দরা ছাত্রদল কমিটিতে যথেষ্ট মূল্যায়ন করা হয়নি। ফলে অনেকের মধ্যেই ক্ষোভে সৃষ্টি হয়েছে।


নওগাঁ জেলা বিএনপির সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু বলেন, ছাত্র ক্যাটাগরিতে অর্থ্যাৎ ২০০০ সালের যারা এসএসসি পাশ করেছে এবং যারা রাজনীতির সাথে সম্পৃক্ত তাদেরকেই ছাত্রদলের কমিটিতে স্থান দেয়া হয়েছে। অর্থ্যাৎ সম্পন্ন যোগ্যতার দিক বিবেচনা করে ছাত্রদলের নব কমিটিতে বিভিন্ন জনকে বিভিন্ন পদ দেয়া হয়েছে। এখানে টাকা-পয়সার কোন দেনদরবারের ঘটনা ঘটেনি।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget