Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 630 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4823 দেশজুড়ে 42 ধর্ম 3454 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2824 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 86 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁর দুবলহাটী রাজা হরনাথ রায় চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক স্যার এনামুল হক এর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

আজকের দেশ সংবাদ ডেস্ক : শিক্ষায় জাতীর মেরুদন্ড, দেশ গড়ার প্রধান হতিয়ার ই শিক্ষা। আর এ শিক্ষায় যিনি শিক্ষিত করেন তিনি শিক্ষক। বাবা মায়ের আদর ভালোবাসা, বিত্ত বৈভবের মাঝে বেড়ে উঠা ও অদম্য মেধাবী হবার পড়েও অন্য পেশায় না গিয়ে স্যার এনামুল হক ১৯৮৪ সালের ৮ ডিসেম্বর মানুষ গড়ার কারখানা নামে পরিচিত স্কুল শিক্ষকতায় যোগ দিয়েছিলেন । নিজ হাতে গড়েছেন অনেক পেশায় নিয়োজিত তার অনেক ছাত্রদের। আজ সোমবার (২৮ ফেব্রুয়ারী) ছিল তার অবসর জনিত বিদায়। নানা আয়োজনের মধ্যদিয়ে তার প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী এবং তার সহকর্মীরা অশ্রুশিক্ত নয়নে তাকে বিদায় জানান। বিশেষ সম্মানে করেন সম্মানিত। 

নওগাঁর দুবলহাটী রাজা হরনাথ রায় চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক স্যার এনামুল হক এর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

ঝরেপড়া ছাত্রদের উদজীবিতকরে তাদের সুশিক্ষায় শিক্ষিত করে সুন্দর জীবন গড়ায় সহায়তা করা বৃক্ষরোপনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় অগ্রনী ভূমিকা রাখা যার অদম্য নেশা তিনি নওগাঁর দুবলহাটী রাজা হরনাথ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক স্যার এনামুল হক। প্রাইভেট আর কোচিং ব্যানিজ্য যখন শিক্ষাকে গ্রাস করছে তখন নিজ দ্বয়িত্বে কঠোর পরিশ্রমে স্কুলেই ছাত্র/ছাত্রীদের জটিল ও কঠিন বিষয়গুলোকে সহজ সমাধানের মাধ্যমে সহায়তা করাছিল যার নৈতিকতা, তার শিক্ষকতায় কোন ছাত্রছাত্রীর প্রইভেট কোচিংরে প্রয়োজন ছিলনা। যিনি অসংখ্য ছাত্রছাত্রীদের জ্ঞানের আলো বিলিয়ে করেছেন আলোকিত। বিদায় বেলায়ও তিনি দিয়ে গেলেন অদম্য এক শিক্ষা, ছাত্রছাত্রীদের উদ্দ্যেশে তিনি বলেন, “কিছু চাইবার থাকলে সৃষ্টিকর্তার কাছে চেও, হালাল রিজিকের সন্ধান করো”।

 এ বিদায় অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক জাফর আলী শেখ, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ময়নুল হাসান রানা, শিকারপুর ইউপি চেয়ারম্যান ও সহকারী শিক্ষক কাজী রুকুনুজ্জামান টুকু, সিনিয়র শিক্ষক আব্দুল লতিফ, সিনিয়র সহকারী শিক্ষিকা আসমা খাতুন, শ্রীমতি শুকলা রানী সহ তার অসংখ্য প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।


তৌফিক তাপস

নওগাঁ

নওগাঁয় সৎ বাবার দ্বারা স্কুল ছাত্রী ধর্ষণ, সৎ বাবা গ্রেফতার

আজকের দেশ সংবাদ ডেস্ক : নওগাঁর মান্দায় সৎ বাবার দ্বারা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এঘটনায় ধর্ষিতা ছাত্রীর নানী বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে থানা পুলিশ তার সৎ বাবা নজরুল ইসলাম (৫৫)কে গ্রেফতার করে।

এজাহার সূত্রে জানা যায়, বাদীর মেয়ে মোছাঃ মনি আক্তার ১৫ বছর পূর্বে জনৈক সুমনের সহিত বিয়ে হয়। তাদের সংসার জীবনে একটি কন্যা সন্তান জন্ম গ্রহণ করে। পরবর্তীতে সুমন তার স্ত্রীকে তালাক প্রদান করলে ভিকটিমের মা মোছাঃ মনি আক্তার তার বাবার বাড়ি এলাকার আসামি নজরুল ইসলামকে বিয়ে করে। এরপর নজরুলের সাথে তার বনিবনা না হওয়ায় সে নজরুলকে তালাক দিয়ে তিন বছর পূর্বে থেকে সৌদি আরবে অবস্থান করছেন।

একারণে ওই ছাত্রী তার নানীর সাথে তার নানার বাড়িতে থাকেন এবং স্থানীয় একটি সরকারী প্রাথ‌মিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে লেখাপড়া করেন। এমতাবস্থায় গত শুক্রবার দুপুর আনুমানিক ২টার দিকে তার প্রতিবেশী রাহেলা বেগম এর বাড়িতে যাওয়ার পথে আসামি নজরুল ইসলাম সুমনাকে হাত ধরে তার নিজ বাড়িতে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।

মামলার সত্যতা নিশ্চিত করে মান্দার থানা অফিসার ইনচার্জ শাহিনুর রহমান বলেন, স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় তার নানী বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করেছে এবং ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
 

 

রিপোর্ট :
আতাউর শাহ্, নওগাঁ

 

মাতাল অবস্থায় উদ্ধারকৃত বিএসএফ সদস্যকে ফেরত

AvR‡Ki †`k msev` ‡W¯‹ : নওগাঁর ধামইরহাট সীমান্তে মদ্যপান অবস্থায় উদ্ধারকৃত বিএসএফ সদস্য দিলিপ কুমারকে ব্যাটলিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে ফেরত দেওয়ায় হয়েছে। আজ রবিবার দুপূর সাড়ে ১২ টায় কালুপাড়া সীমান্তের ২৭১/৪ এস নম্বর মেইন পিলার এলাকায় বিএসএফের হাতে হস্তান্তর করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য দিলিপ কুমার ইউনিফর্ম পরিহিত অবস্থায় মদপান করে ধামইরহাট উপজেলার কালুপাড়া সীমান্তের ২৭১/৪ এস নম্বর মেইন পিলার দিয়ে বাংলাদেশে প্রবেশ করে চিৎকার করতে থাকেন। এ সময় কালুপাড়া গ্রামবাসীরা তাকে আটক করে স্থানীয় কালুপাড়া বিজিবি ক্যাম্পে সংবাদ দেয়।

বিজিবি-১৪ (পত্নীতলা) ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্ণেল এসএম নাদিম আরেফিন জানান, সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করেন। এ সময় তার কাছ থেকে একটি অস্ত্র, হ্যান্ড গ্রেনেড ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এরপর ভারতীয় বিএসএফ-১৩৭ ব্যাটলিয়নের সাথে যোগাযোগ করা হয়।

লে: কর্ণেল এসএম নাদিম আরেফিন আরো বলেন, রবিবার দুপূর সাড়ে ১২ টায় কালুপাড়া সিমান্তের ২৭১/৪ এস নম্বর মেইন পিলার এলাকায় বিজিবি ও বিএসএফের ব্যাটলিয়নের পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে দিলিপ কুমার হস্তান্তর করা হয়েছে। এ সময় বিএসএফ-১৩৭ ব্যাটলিয়নের কর্ণেল গুলজার যাদব উপস্থিত ছিলেন।



 ডটার্স ফাউন্ডেশনের ফলক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

 নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়ন এর রামজীবনপুরে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে ডটার্স ফাউন্ডেশনের ফলক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


ডটার্স ফাউন্ডেশনের ফলক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত

আজকের দেশ সংবাদ ডেস্ক : অবহেলিত কন্যা সন্তানের পাশে দাঁড়িয়ে তার মূল্যায়ন বাড়ানো, নারী শিক্ষার প্রসার, নারী স্বাস্থ্য, দারিদ্র ও নারীদের সমাজে মাথা উচু করে বাঁচার লক্ষ নিয়ে ডটার্স ফাউন্ডেশনের পথ চলা শুরু। 

ডটার্স ফাউন্ডেশনের ফলক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়ন এর রামজীবনপুরে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে ডটার্স ফাউন্ডেশনের ফলক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর প্রধান কার্যালয় ঢাকায় হলেও এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ ফেরদৌস আলী তার নিজ জন্মভূমি নওগাঁ থেকে এর যাত্রা শুরু করেন।
ডটার্স ফাউন্ডেশনের ফলক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিতডটার্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ ফেরদৌস আলীর সভাপতিত্বে নওগাঁ জেলা সমবায় কর্মকর্তা মোঃ ইমরান হোসেন এই ফলক উন্মোচন করেন। ফলক উন্মোচন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, এই ফাউন্ডেশনে ধনি গরীবের কোন ভেদাভেদ নাই, নেই কোন অর্থ লেনদেন, রাজনীতি-দূঃশাসন, আছে পুরুষের ন্যায় নারীদের সমাজে প্রতিষ্ঠা করা, কন্যা সন্তান জন্মদানকারী মা কে ঘৃনা না করে সম্মানে ভূষিত করা। কন্যা সন্তান সমাজের বোঝা নয়, কন্যা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুললে তারা দেশ গঠনে ব্যাপক ভূমিকা রাখতে পারে, কন্যা সন্তানও হতে পারে বাবা মায়ের শেষ বয়সের অবলম্বন। দেশী-বিদেশী সাহায্য/অনুদান গ্রহন করা ও সঠিক ভাবে তা বন্টন করা, শিক্ষা-স্বাস্থ্য ও কৃষি উন্নয়নে অয়ের উৎস আহরণ বৃদ্ধি করার মাধ্যমে গ্রাম্য নারীদের স্বাবলম্বী করে ও তাদের কন্যা সন্তানদের দক্ষ জনশক্তিরুপে গড়ে তোলায় এর অন্যতম লক্ষ।

ডটার্স ফাউন্ডেশনের ফলক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা সমবায় কর্মকর্তা রাব্বীউল্লাহ মানিক, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফেলাতুন নেছা, পূর্ব মান্দা কলেজ এর অধ্যক্ষ ও উত্তরাঞ্চল উন্নয়ন পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোঃ আব্দুর রহমান, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমান সহ প্রায় ৫ শত সদস্য কন্যা সন্তানের মা উপস্থিত ছিলেন ।



ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া

আজকের দেশ সংবাদ ডেস্ক : ইউক্রেনে কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর রয়টার্সের।

জেলেনস্কি বলেন, 'ইউক্রেনের অবকাঠামো ও সীমান্তরক্ষীদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।' তবে তিনি জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে জয় ছিনিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

ফেসবুকে পোস্ট করা এক ভিডিও বার্তায় জেলেনস্কি পুরো দেশে সামরিক আইন জারি করেন।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তারা দেশটির সেনা স্থাপনা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও বিমান বাহিনীর ওপর ‘হাই প্রেসিশন ওয়েপন’ বা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আরআইএ দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করছে।

এর আগে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা এক টুইট বার্তায় বলেছেন, ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করেছেন পুতিন।

দিমিত্রি কুলেবা জোর দিয়ে বলেছেন, ইউক্রেন আত্মরক্ষা করবে। তিনি বলেন, পুতিনকে থামাতে হবে এবং বিশ্ব অবশ্যই তা পারবে।

বৃহস্পতিবার ইউক্রেনের ডনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, ইউক্রেন এবং রুশ বাহিনীর মধ্যে সংঘর্ষ অনিবার্য।

ইউক্রেনের রাজধানী কিয়েভে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রথম বিস্ফোরণের শব্দ শোনা গেছে বৃহস্পতিবার ভোর ৫টার কিছু সময় পর। এরপর মোট চার থেকে পাঁচবার বিস্ফোরণে ঘটেছে বলে বিবিসি, সিএনএন-সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কিয়েভে অবস্থিত বিমানবন্দরে সম্ভবত হামলা চালানো হয়েছে। এদিকে, এক সরকারি কর্মকর্তা বিদেশি সাংবাদিকদের জানিয়েছেন, বিমানঘাঁটি ও সামরিক সদর দপ্তরে হামলা চালানো হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন যে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে কথা বলেছেন।

বাইডেন বলেছেন, প্রেসিডেন্ট পুতিনের অসৎ আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বনেতাদের প্রতিবাদ জানানোর আহ্বান জানানোর জন্য এবং ইউক্রেনের মানুষের পাশে দাঁড়ানোর জন্য জেলেনস্কি আমাকে অনুরোধ করেছে।

মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন যে তিনি বৃহস্পতিবার জি-সেভেন দেশগুলোর নেতাদের সাথে বৈঠক করবেন এবং যুক্তরাষ্ট্র ও মিত্ররা ‘রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে।’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এক বিবৃতিতে ‘প্ররোচণা ছাড়া ও অন্যায্য’ এই আক্রমণের নিন্দা জানিয়েছিলেন।

এছাড়া জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস প্রেসিডেন্ট পুতিনকে যুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছেন এবং তার উদ্দেশ্যে মন্তব্য করেছেন শান্তিকে সুযোগ দিন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget