Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁর পোরশায় মন্দিরে প্রতিমা ভাঙ্গচুর

তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁর পোরশায় ৫টি মন্দিরের ৭/৮টি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার (১ নভেম্বর) রাতে উপজেলার ভবানীপুর ও শরিওয়ালা গ্রামে মোট ৫টি মন্দিরের শ্রীশ্রী কালী, শিব, লক্ষ্মীসহ ৭/৮টি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর মধ্যে ভবানীপুর ৩টি মন্দিরে ও শরিওয়ালায় ২টি মন্দিরের কালী প্রতিমাগুলো ভেঙ্গে ফেলে দুর্বৃত্তরা। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে গ্রামবাসী কাজ করার জন্য মাঠে আসলে মন্দিরের ৭/৮টি প্রতিমা ভাঙ্গা অবস্থায় পড়ে থাকতে দেখে। এ সময় তারা থানা পুলিশে খবর দিলে পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেন। 

পোরশা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুদেব সাহা জানান, সোমবার রাতের কোনো এক সময় মন্দিরগুলোতে রাখা প্রতিমা ভাংচুর করে দুর্বৃত্তরা। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। 

পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হামিদ রেজা বলেন, আমরা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মন্দির কমিটি ও স্থানীয় লোকজন এ ঘটনায় কারও বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগ আমাদের কাছে করেননি। কি কারণে, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছি তদন্ত সাপেক্ষে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। 

ঘটনাস্থল পরিদর্শন করেন নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) গাজিউর রহমান। এ বিষয়ে তিনি বলেন, কেন, কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও চিহ্নিত করা যায়নি। পুলিশ এ ঘটনায় কাজ করছে। জমি-জমা সংক্রান্ত ও মন্দিরের কমিটি নিয়ে বিরোধ কিবাং অন্য সম্প্রদায়ের সঙ্গে দ্বদ্বের জেরে এ ঘটনা ঘটেছে কিনা অথবা কোনো গোষ্ঠী এ ধরণের ঘটনা ঘটিয়ে সাম্প্রদায়িক সম্প্রিতি নষ্ট কর দেশের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশে এসব মূর্তি ভাঙ্গচুর করা হয়েছে কিনা এসব বিষয় মাথায় নিয়ে ঘটনাটি তদন্তকরা হচ্ছে। আশা করছি দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।


জাতীয় যুব দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তৌফিক তাপস,  নওগাঁ : 'দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ' এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় যুব দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা, যুব ঋনের চেক, প্রশিক্ষণের সনদপত্র বিতরন, সফল আত্মকর্মী ও দক্ষ যুব সংগঠককে সম্মাননা প্রদানের মধ্য দিয়ে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর যৌথ আয়োজনে নওগাঁয় যুব দিবস পালিত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সোমবার ১ নভেম্বর সকাল সাড়ে ১১ ঘটিকায় নওগাঁ সদর উপজেলার মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।

সভায় জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক জাবেদ ইকবাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ আক্তার নাইছসহ প্রমুখ। 

পরে প্রধান অতিথি ১৪ জনের মাঝে ৭ লাখ ৪৫ হাজার টাকার যুব ঋণের চেক, ১০ জন মাঝে প্রশিক্ষনের সনদপত্র বিতরণ, ৩ জন সফল আত্মকর্মী ও দক্ষ যুব সংগঠককে সম্মাননা প্রদান করেন।

নওগাঁয় আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁয় আর্থিক ব্যবস্থাপনায় তিনদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

এডাব নওগাঁ জেলা শাখা আয়োজনে ও জননীর সার্বিক সহযোগিতায় নওগাঁ কেডি‘র মোড় জননী ট্রেনিং সেন্টারে সোমবার বিকালে এ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ করেন নওগাঁ সদর উপজেল নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দীন। 

নওগাঁ দাবী মৌলিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও এডাবের সভাপতি সীমা আক্তারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আকতার, এডাব কর্মসুচি পরিচালক মোঃ কাউসার আলম কনক, জননীর নির্বাহী পরিচালক ও সদস্য সচিব এডাব নওগাঁ মোঃ আকরামুল ইসলাম প্রমূখ। 

এসময় অন্যান্যর মধ্যে নারী উদ্যেক্তা নওগাঁ জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভিন আখতার, সাধারণ সম্পাদক লিপি সাহা, সাংঠনিক সম্পাদক লাবনী সাহা, নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাংবাদিক মাহমুদুন নবী বেলাল সহ নওগাঁ, বগুড়া,চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন সংস্থার প্রতিনিধি, নারী উদ্যেক্তারা উপস্থিত ছিলেন। 

আর্থিক ব্যবস্থাপনায় তিনদিন ব্যাপি প্রশিক্ষণ প্রদান করেন এডাব রিসোর্পুল সদস্য মোঃ খলিলুর রহমান। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সদন প্রদান করা হয়।  

 

ঝালকাঠি কৃষক দলের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলা কৃষক দলের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসেবে ঝালকাঠি জেলা বিএনপির আমতলা কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি আলোচনা, বিক্ষোভ সমাবেশ ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন জেলা কৃষক দলের সদস্য সচিব মো: তকদীর হোসেন।  বক্তব্য রাখেন যুবদলের সাবেক সভাপতি মোঃ রবিউল হোসেন তুহিন, জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক প্রভাষক রিয়াজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদ মো: আজাদুর রহমান আজাদ,  সদর উপজেলা সভাপতি মো: নান্না খলিফা, সদস্য সচিব মাও: ইয়াসিন, রাজাপুর উপজেলার আহ্বায়ক মোঃ গোলাম ফারুক মোল্লা, কাঠালিয়া  উপজেলা সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম, নলছিটি উপজেলা আহ্বায়ক মোঃ মজিবর রহমান, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মিন্টু, নলছিটি পৌর আহ্বায়ক মো: রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সগসভাপতিকেশব সুমন, স্বেচ্ছাসেবক সদর উপজেলা আহ্বায়ক মো: সোহেল প্রমুখ। সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের মিথ্যা মামলা প্রতাহার এবং বিএনপি ও সকল অংগ সংগঠনের গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবী জানানো হয়।

ঝালকাঠি জেলা পরিষদের ত্রান সামগ্রী বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলা পরিষদের উদ্যোগে ত্রান সামগ্রী ও ১০টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়েছে। 

রবিবার (৩১ অক্টোবর) জেলা পরিষদ হল রুমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্যে ও আলহাজ্ব আমির হোসেন আমু এমপি’র পরামর্শে এ সকল ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ভার্চুয়াল্লী অনুষ্ঠান উদ্বোধন করেন আলহাজ্ব আমির হোসেন আমু এমপি। 

আলহাজ্ব সরদার মোঃ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পরিষদ সদস্য মো: সাইদুর রহমান সিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  অতিরিক্ত প্রশাসক (সার্বিক)  মো: কামাল হেসেন, ঝালকাঠির সিভিল সার্জন ডা: রতন কুমার ঢালী, অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত কুমার দে, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এড. খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠি আইনজীবি সমিতির সভাপতি ও পিপি আঃ মান্নান রসুল,  পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মো: মাহবুব হোসেন প্রমুখ। এছাড়াও জেলা পরিষদ সদস্যবৃন্দ ও বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অনুসন্ধানী সাংবাদিকতায় শেরে-বাংলা এ কে ফজলুল হক এ্যাওয়ার্ড পেলেন,সাংবাদিক আজাদ

রাহাদ হাসান মুন্না, তাহিরপুর(সুনামগঞ্জ) : উপমহদেশের আজাদী আন্দোলনের নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ "শেরে বাংলার কর্মময় জীবন"-শীর্ষক আলোচনা সভা,গুণিজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউর মিলনায়তনে শনিবার বিকেলে সংগঠনের প্রধান উপদেষ্টা ও শেরে-বাংলা  এ কে ফজলুল হকের দৌহিত্র সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোরশেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুপ্রীম কোর্টের বিচারপতি এস এম মজিবুর রহমান।

অনুষ্ঠান উদ্বোধন করেন পুলিশের সাবেক আইজি এ কে এম শহিদুল হক, প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. কামালউদ্দিন আহম্মেদ, মুল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব ও কলাম লেখক এম. গোলাম মোস্তফা ভুইয়া।

স্বাগত বক্তব্য রাখবেন শেরে বাংলা গবেষণা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব আর কে রিপন।

অনুষ্ঠানে অতিথিগণ এবং আয়োজক সংগঠনের পক্ষ্য হতে অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২১ ইং সম্মাননা পত্র, ক্রেস্ট প্রদান ও উওরীয় পড়িয়ে দেয়া হয় দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদকে।

এছাড়াও নারী উদ্যোক্তা, যুব সংগঠক, শিক্ষা ও সমাজসেবা সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় সারা দেশের  ৪০ জনকে শেরে বাংলা একে ফজলুল হক সম্মাননা পদক প্রধান করা হয়।


যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget