Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

শার্শায় বিদেশি পিস্তাল ম্যাগজিন ও গুলি উদ্ধার

মো. সাইদুল ইসলাম,বেনাপোল : যশোরের শার্শা সীমান্ত থেকে একটি বিদেশি (৭.৬৫)  পিস্তল, দুটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। 

সোমবার (১৮ অক্টোবর) ভোরে শার্শার গোগা সীমান্ত থেকে এ অস্ত্র গুলি ও মাদক উদ্ধার করা হয়। 

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের গোগা বিওপি ক্যাম্পের  কমান্ডার দবির উদ্দিন জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে গোগা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্রের চালন বাংলাদেশে প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে গোগা সীমান্তে অভিযান চালানো হয়। এসময় বিজিবির উপস্থিত টের পেয়ে চোরাকারবারিরা একটি ব্যাগ ফেলে কৌশলে পালিয়ে যায়। এবং ব্যাগের মধ্যে থেকে একটি বিদেশি পিস্তাল (৭.৬৫),দুইটি ম্যাগজিন,দুই রাউন্ড গুলি ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিদেশি পিস্তল ম্যাগজিন গুলি ও ফেনসিডিল শার্শা থানায় হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

প্রতিবন্ধি সাহিদার স্বপ্নের প্রতিবন্ধি স্কুলের কাজ ৭০ ভাগ দৃশ্যমান


মো. সাইদুল ইসলাম,বেনাপোল : লেখাপড়ার সর্বচ্চো ডিগ্রী অর্জনকারী প্রতিবন্ধি সাহিদার স্বপ্নের প্রতিবন্ধি স্কুলের কাজ ৭০ ভাগ দৃশ্যমান হয়েছে। চোখে রঙিন স্বপ্ন আর ঠোঁটের কোনে মৃদু হাসি ফুটেছে তার। যশোরের শার্শা উপজেলার কৃতি সন্তান দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমানের অক্লান্ত চেষ্টা ও পরিশ্রমের বিনিময়ে খুব শিঘ্রয় উদ্বোধনের মাধ্যমে আলোর মুখ দেখবে স্কুলটি। 

সাহিদা খাতুন ঝিকরগাছার অদম্য মেধাবী ও জীবন যুদ্ধে হার না মানা এক বিশেষ প্রতিবন্ধি নারী। জন্ম থেকেই যার দুই পা আর অতি প্রয়োজনীয় ডান হাতটি নেই তার। এক হাতে ভর করেই লেখাপড়ার সর্বোচ্চ ডিগ্রী অর্জনের পাশাপাশি কয়েকবার পেয়েছেন গুণিজন সম্মাননা। সমাজিক  কর্মকান্ডে অগ্রনি ভূমিকা রাখার সাথে কুঠির শিল্প ও হস্তশিল্পে তার রয়েছে বিশেষ খ্যাতি।

এমনি নানান কর্মক্ষমতা ও যোগ্যতার অধিকারি হয়েও সাহিদার হয়নি বিশেষ কোঠায় কোন সরকারি বা বেসরকারি চাকরি। তার কুঠির শিল্পের ও হস্তশিল্পের পায়নি কোন সহযোগীতা। ফলে সমাজের একজন বোঝা মনে করেই চরম হতাশার মধ্যে জীবন যাপন করছিলো সাহিদা খাতুন। 

হতাশার শেষ সময়ে সাহিদার  স্বপ্ন ছিলো একটি প্রতিবন্ধি স্কুল করা। যেখানে হতাশাগ্রস্ত সমাজের বিশেষ প্রতিবন্ধি নারী পুরুষের পাশাপাশি বয়স্কদের বিনামূল্যে লেখাপড়া ও হস্তশিল্পের কাজের প্রশিক্ষন দেবে সে।


ঝালকাঠিতে শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান


রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি : ঝালকাঠিতে শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসক হলরুমে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: জোহর আলী।

অনুষ্ঠানে শেখ রাসেল দিবস, ২০২১ উপলক্ষে মুখ্য আলোচনা লিখিত আকারে ৪ পতা বিশিস্ট কী-নোট উপস্থাপন করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নেলী রুদ্র। এতে উল্লেখ করা হয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, সহ¯্র বছরের পরাধীনতা নাগপাশ থেকে বাঙালির আজন্ম মুক্তিদাতা, ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল। শেখ রাসেল ঢাকায় ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্ম গ্রহন করে। শৈশব থেকেই দুরান্ত প্রাণবন্ত রাসেল ছিলেন পরিবারের সবার অতি আদরের। কিন্তু মাত্র দেড় বছর বয়স থেকেই প্রিয় পিতার সঙ্গে তাঁর সাক্ষাতের একমাত্র স্থান হয়ে ওঠে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও ঢাকা ক্যান্টমেন্ট। তবে সাত বছর বয়সে ১৯৭১ সালে নিজেই বন্ধি হয়ে যায়।

শেখ রাসেলের ভুবন ছিল তাঁর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, বোন শেখ হাসিনা ও শেখ রেহানা এবং ভাই শেখ কামাল ও শেখ জামালকে ঘিরে। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট কাল রাতে দেশি-বিদেশী চক্রান্তে পরিবারের সদস্যদের সাথে শেখ রাসেলকেও হত্যা করা হয়। ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস পালন করাহয়। ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্ম দিন। ১৯৬৪ সালে ১৮ অক্টোবর ধানমন্ডির বিখ্যাত ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর বাড়িতে জন্ম গ্রহন করে।

এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন্নাহার, ঝালকাঠি সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: হেমায়েত উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লতিফা জান্নাতি, জেলা তথ্য অফিসার মো: আহসান কবির, জেলা শিক্ষা অফিসার মো: সিদ্দিকুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আমিনুল ইসলাম, ঝালকাঠি সদর থানা অফিসার ইনচার্জ মোঃ খলিলুর রহমান প্রমুখ।



সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়নের দাবীতে দেশব্যাপী প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান


প্রতিনিধি ঢাকা :: সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট স্মারকলিপি পাঠিয়েছে বিভিন্ন সংগঠন। বাংলাদেশ মমফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ'র ডাকে রোববার সারাদেশের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্মারকলিপি পাঠানো হয়।

এদিকে বিএমএসএফ'র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফরের নেতৃত্বে ঢাকা জেলা প্রশাসক মো: শহীদুল্লাহর কার্যালয়ে স্মারকলিপি জমা দেয়া হয়েছে। 

এসময় কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোনালিসা মৌ, চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা. মাহতাব হোসাইন, ঢাকা জেলা দক্ষিন সিনি:সহ-সভাপতি সেহলী পারভীন, আনোয়ার হোসেন, সাঈদা সুলতানা, উত্তরের সহ-সভাপতি উজ্জল ভুইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, যুগ্ম-সম্পাদক আনিস লিমন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সাবিকুন নাহার, মো: সাইম হোসেন, হাবিবুর রহমান বাবু, আবুল বারাকাত প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়নের দাবীতে দেশব্যাপী প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান
স্মারকলিপি প্রদান শেষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর সংক্ষিপ্ত এক বক্তব্যে বলেন, সাংবাদিকদের অধিকার, দাবী এবং মর্যাদা রক্ষার আন্দোলনে বিএমএসএফ কাজ আসছে। সাংবাদিকরা প্রতিনিয়ত নানামুখী সমস্যায় পড়ছেই। তাই পেশাটির সাথে সংশ্লিষ্ট সাংবাদিকদের জন্য সুরক্ষা আইনটি খুবই জরুরী। তারই ধারাবাহিতায় আইনটি প্রনয়নের দাবীতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে সারাদেশ থেকে স্মারকলিপি পাঠানো হয়েছে। আমরা আশা করছি তিনি (প্রধানমন্ত্রী) সাংবাদিক সুরক্ষা আইনটি প্রণয়নে উদ্যোগী হবেন। তিনি আরো বলেন, সাংবাদিক সুরক্ষা আইনটি প্রণয়ন করা হলে সারাদেশের সাংবাদিকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে 'মাদার অব মিডিয়া' উপাধিতে ভুষিত করা হবে। 

দেশের বিভিন্ন জেলা ও উপজেলাসমূহের বিএমএসএফ এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, প্রেসক্লাবসহ সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি পাঠানো হয়।

এই দাবিতে বিএমএসএফ'র পক্ষ থেকে আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দেয় সংগঠনটির নেতৃবৃন্দ।

নওগাঁয় নাশকতা মামলায় বিএনপির ৬ নেতা কারাগারে

তৌফিক তাপস, নওগাঁ : সরকারি কাজে বাধা ও পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পৃথক মামলায় নওগাঁয় বিএনপির ৬ নেতার  জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের আদালতে হাজির হয়ে তারা জামিনের আবেদন করেন। বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিরা হলেন, নওগাঁ সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক সারোয়ার  কামাল চঞ্চল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, জেলা যুবদলের ছাত্র বিষয়ক সম্পাদক রুহুল আমিন মুক্তার, জেলা ছাত্রদলের সিনিয়র সহ - সাংগঠনিক সম্পাদক শাহজাহান বাদশা,যোগাযোগ সম্পাদক বকুল হোসেনসহ সাদমান হক নিলয়।

আসামিপক্ষের আইনজীবী এ্যাড আব্দুর রাজ্জাক বলেন, নাশকতার মামলায় উচ্চ আদালত থেকে তারা চার সপ্তাহের জামিনে ছিলেন। পরবর্তীতে উচ্চ আদালতের নির্দেশে তারা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করে। কিন্তু বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান তিনি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি আনোয়ার হোসেন বলেন, এই, ছয় আসামির জামিনের কোনো সুযোগ ছিল না। বিএনপির এই ছয় নেতা পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের মতো মামলার অন্যতম আসামি। আদালত তাঁদের জামিন না দিয়ে সঠিক সিদ্ধান্ত দিয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা, সরকারি সম্পত্তিসহ জনসাধারণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা করে। দুই মামলায় ৫৭ জনের নাম উল্লেখ ও আরও অজ্ঞাতনামা আসামি করা হয়।

৩০ মার্চ নওগাঁ শহরের কেডির মোড়ে বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। হেফাজতকর্মী নিহতের ঘটনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওই দিন দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করছিলেন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় পুলিশ ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে অন্তত ৭ পুলিশ সদস্য ও বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন।

নওগাঁয় বিএমএসএফ’র পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান


তৌফিক তাপস, নওগাঁ : সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে কেন্দ্রীয় কমিটির ঘোষণা মোতাবেক সারা দেশের ন্যায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর নওগাঁ জেলা শাখার পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

আজ দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের কার্যলয়ে জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ এর মাধ্যমে বিএমএসএফ নওগাঁ জেলা শাখার নেতৃবৃন্দ এ স্মারকলিপি প্রদান করেন। 

নওগাঁয় বিএমএসএফ’র পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
এসময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নওগাঁ জেলা শাখার সভাপতি বিজয় টিভি, ভোরের পাতার নওগাঁ জেলা প্রতিনিধি মোফাজ্জল হোসেন, সহ-সভাপতি, দৈনিক লাখো কন্ঠের নওগাঁ প্রতিনিধি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মোহনা টিভি জেলা প্রতিনিধি মাহমুদুন নবী বেলাল, যুগ্ন-সাধারন সম্পাদক ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি এ কে সাজু, দৈনিক আমার সংবাদ মহাদেবপুর উপজেলা প্রতিনিধি বরুন মজুমদার, কোষাধ্যক্ষ সৃষ্টি টিভি জেলা প্রতিনিধি সুবীর কুমার দাস, দপ্তর সম্পাদক দৈনিক গণমানুষের আওয়াজ জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম মিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মধুমতি টিভির,দৈনিক জনবাণী‘র জেলা প্রতিনিধি সজিব হোসেন, আইন উপদেষ্টা আজকের দেশ সংবাদ বার্তা সম্পাদক তৌফিক আহম্মেদ প্রমূখ উপস্থিত ছিলেন। এসময় নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় বিএমএসএফ-এর পক্ষে উপজেলা প্রশাসনিক কর্মকতার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়েছে।


যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget