Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

 
সোনামণিদের মানসিক স্বাস্থ্যকে অবহেলা নয়

ডা. তামীম আহমেদ : করোনাকালে বিশ্বজুড়ে একটি বিষয় অবহেলিত থেকে যাচ্ছে-তা হলো শিশু-কিশোরদের মাঝে মানসিক স্বাস্থ্যের অবনতি। এ ব্যাপারে এখনই যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে শিশুরা এ জাতির জন্য ভবিষ্যতে অনেক বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে।

মানসিক সুস্বাস্থ্য ছাড়া স্বাস্থ্য পূর্ণতা পায় না। ইউনিসেফের তথ্যমতে, সারা বিশ্বে প্রায় ২২০ কোটিরও বেশি হচ্ছে শিশু, যা মোট জনসংখ্যার প্রায় ২৮ শতাংশ। করোনা মহামারির কারণে স্কুল-কলেজ দীর্ঘদিন বন্ধ থাকার ফলে তাদের মাঝে দুশ্চিন্তা, অস্থিরতা এবং বিষণ্নতাসহ নানা ধরনের মানসিক সমস্যা দেখা দিতে পারে।
শিশুদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা সেইভ দ্য চিলড্রেন করোনা মহামারি শুরু হওয়ার পর ৪৬টি দেশের ১৩২৭৭ জন শিশু এবং ৩১৪৮৩ জন শিশুর অভিভাবকের ওপর একটি গবেষণা পরিচালনা করে। গবেষণাতে শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যের ওপর আশঙ্কাজনক ফলাফল বের হয়ে আসে-

* ৩২ শতাংশ শিশু নিজ ঘরে পারিবারিকভাবে নির্যাতনের শিকার হয়।

* ৮৩ শতাংশ শিশুর মাঝে অবসাদ, বিষণ্নতা এবং বিভিন্ন নেতিবাচক প্রভাব তৈরি হয় এবং মাত্র ৪৬ শতাংশ পিতামাতা এবং অভিভাবক এ বিষয়গুলো খেয়াল করেন।

* যেসব শিশু তাদের বন্ধুদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ছিল তাদের মাঝে অধিক দুশ্চিন্তা এবং অসুখী মনোভাব তৈরি হয়। যেসব শিশুর স্কুল ১-৪ সপ্তাহ বন্ধ ছিল, তাদের ৬২ শতাংশের মাঝে নেতিবাচক মনোভাব তৈরি হয়। পাশাপাশি যাদের স্কুল ১৭-১৯ সপ্তাহ বন্ধ ছিল, তাদের মাঝে এ হার ছিল আরও ভয়াবহ (৯৬ শতাংশ)। বাংলাদেশে ১ বছরেরও বেশি সময় ধরে স্কুল বন্ধ থাকায় মানসিক স্বাস্থ্যের ওপর ভয়াবহ প্রভাব পড়া স্বাভাবিক।
এর পাশাপাশি যেসব শিশুর অতিরিক্ত যত্নের প্রয়োজন তারা আরও বেশি মানসিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। যেমন- ওসিডি, অটিজম, সেরেব্রাল পালসিসহ এ ধরনের অন্যান্য সমস্যায় ভুগতে থাকা শিশুরা এক দুর্বিষহ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। যদিও এ ব্যাপারে ইতোমধ্যে অনেক দেশ পদক্ষেপ গ্রহণ শুরু করেছে, তবু এখনো অনেক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন।

* টিকাদান কর্মসূচির মতো মানসিক সুস্বাস্থ্য কর্মসূচি চালু করা দরকার যেখানে সরকারি, বেসরকারি সব স্তরের অংশগ্রহণ এবং অবদান থাকবে।

* সব স্বাস্থ্যকর্মীদের অবশ্যই মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশিক্ষণ থাকা লাগবে।

* শিশুদের এবং তাদের পিতামাতাদের মানসিক স্বাস্থ্য উন্নতির লক্ষ্যে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম এবং সভা করতে হবে।

* যে কোনো শিশু যে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে তাকে অতিসত্বর চিহ্নিত করে চিকিৎসকের কাছে পাঠাতে হবে।


নওগাঁর পোরশায় আদিবাসীর লাশ উদ্ধার

তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁর পোরশায় আড্রীয়াস মারান্ডী(৫০) নামে এক আদিবাসীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার বিকালে লাশটি উদ্ধার করেন উপজেলার ভবানীপুর খাড়ির বিএমডিএ নির্মিত ক্রস ড্যামের পাশ থেকে। 

জানাগেছে, পতœীতলা উপজেলার মাটিন্দর মাহিলীপাড়া গ্রামের মৃত হাবিল মারান্ডীর ছেলে আড্রীয়াস ভবানীপুর আদিবাসী পাড়ায় প্রায় চুয়ানী পান করতে আসতো। সে রোববার বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে তার স্ত্রী ভারতী মুর্মু সোমবার খোঁজাখুজির এক পর্যায়ে তাকে ঘটনা স্থলে পানিতে ভাসমান অবস্থায় দেখে স্থানীয় লোকজনকে খবর দেয়। পরে থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। 

পোরশা থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খাঁন বিষয়টি নিশ্চিত করেন। তবে তার মৃতু কিভাবে হয়েছে ময়না তদন্ত রিপোর্ট হাতে পেটলে বলা যাবে বলে তিনি জানান।

 

বরিশালের জেষ্ঠ্য সাংবাদিক আলম রায়হানের উপর হামলাকারী তৌহিদ গ্রেফতার

ইমাম বিমান রিপোর্ট : বরিশালে পত্রিকা অফিসে হামলা চালিয়ে জেষ্ঠ্য সাংবাদিক ও বিশিষ্ট কলামিস্ট আলম রায়হানের উপর অতর্কিত হামলার ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে সাংবাদিক আলম রায়হান বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। জেষ্ঠ্য সাংবাদিক ও বিশিষ্ট কলামিস্ট আলম রায়হানের দায়েরকৃত হত্যা চেস্টার মামলার অন্যতম আসামী সন্ত্রাসীমনা শীর্ষ মাদক কারবারি তৌহিদকে পুলিশ গ্রেফতার করে। রবিবার সন্ধ্যায় নগরীর বটতলা থেকে সন্ত্রাসীমনা মাদক কারবারি তৌহিদকে কোতোয়ালি মডেল থানা পুলিশ গ্রেফতার করে । 

উল্লেখ্য, গত ২ অক্টোবর শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বরিশাল নগরীর বটতলায় " দৈনিক দখিনের সময় " পত্রিকা অফিসে ঢুকে সিনিয়র সাংবাদিক আলম রায়হানের উপর হত্যা চেস্টায় তৌহিদ, উজ্জ্বল সহ অন্তত ১০ জনের একটি দল অর্তকিত হামলা করে। এসময় ঘটনাস্থলে উপস্থিত  সাংবাদিকদের উপর চড়াও হন তারা ।

পরে সাংবাদিকরা আলম রায়হানকে আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।

জাপা’র মহাসচিব ও সাবেক মন্ত্রীর মৃত্যুতে ঝালকাঠিতে শোকসবা ও দোয়া মোনাজাত


রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি : ঝালকাঠি জেলা জাতীয় পার্টি  অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাপা’র মহাসচিব ও সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু’র মৃত্যুতে  শোকসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় ঝালকাঠি কোর্ট রোডস্থ জেলা জাপা’র কার্যালয়ে জেলা কমিটির আহ্বায়ক আলহাজ্ব এডভোকেট আনোয়ার হোসেন আনু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব আলহাজ্ব মাহবুবুর রহমান,

কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক জেলা সভাপতি আলহাজ্ব বজলুর রহমান, যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা সভাপতি মোঃ আনোয়ার হোসেন তালুকদার, পৌর জাপার সভাপতি একেএম বেলায়েত হোসেন ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু সহিদ,  যুবসংহতির জেলার সাধারণ সম্পাদক মোঃ ইউনুস হাওলাদার, স্বেচ্ছাসেবক দল সভাপতি মোঃ রিয়াজ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন প্রমুখ। এছাড়াও পৌর জাপার বিভিন্ন ওয়ার্ড সভাপতি ও সম্পাদকসহ কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা জাপা’র মহাসচিব ও সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু’র মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তাঁর বর্ণাঢ্য দীর্ঘ রাজনীতির ও আদর্শের কথা তুলে ধরেন। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

সাপাহারে আর্মড পুলিশের নকল পোশাক সহ মোটর সাইকেল ছিনতাইকারী আটক

তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁর সাপাহারে আর্মড পুলিশের নকল পোশাক ও দেশীয় অস্ত্র সস্ত্র সহ রোড ডাকাতির অন্যতম সদস্য মোটর সাইকেল ছিনতাইকারী আকতার হোসেন (৩২)কে আটক করেছে পুলিশ, রবিবার দিবাগত রাত ২টার দিকে তাকে উপজেলার নিশ্চিন্তপুর দিঘীপাড়া তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটক আকতার হোসেন ওই গ্রামের  সোলাইমান হোসেন এর ছেলে।

সাপাহার থানার অফিসার ইনচার্জ ওসি তারেকুর রহমান জানান যে, গত ২অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে সাপাহার খঞ্জনপুর সড়কের ইসলামপুর মোড়ের অদুরে একটি মোটর সাইকেল ছিনতাই হয়। এর পর মোটর সাইকেলের মালিক রাতেই সাপাহার থানায় এসে পুলিশের পোশাক সহ কয়েকজন লোক তার পথ রোধ করে নগদ টাকা মোবাইল সেট ও তার মোটর সাইকেলটি ছিনতাই করে নেয় মর্মে অভিযোগ করেন। ফলে এর পর হতে পুলিশ হন্য হয়ে ওই ছিনতাইকারীদের সনাক্ত ও ধরতে মরিয়া হয়ে ওঠে। গত রবিবার রাতে গোপনে সংবাদ পেয়ে থানার তদন্ত ওসি আল মাহমুদ সঙ্গীয় ফোর্স সহ রাত্রি ২টার দিকে নিশ্চিন্তপুর গ্রামে আকতার হোসেন এর বাড়ীতে অভিযান পরিচালনা করেন। অভিযান শেষে তার ঘরের বিভিন্ন স্থানে তল্লাশী করে বাংলাদেশ আর্মড পুলিশ (এপিবিএন) এর ১ সেট পোশাক, একটি হাসুয়া, এন্ট্রি কাটার চাকু, বড় ধরনের কোন রড কাটার জন্য একটি উন্নতমানের বড় কাটিং প্লাস, ছিনতাই করা ৪টি এন্ড্রোয়েট মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করে উদ্ধারকৃত মালামাল সহ তাকে আটক করে থানায় নিয়ে আসে। 

আটক আকতার ২অক্টোবর ওই মোটর সাইকেল ছিনতাইয়ের সাথে জড়িত ছিল বলে পুলিশ জানিয়েছেন। আটক আকতার হোসেন এর বিরুদ্ধে রোড ডাকাতি. দস্যুতা ও সরকারী পোশাক পরিধান ও সংগ্রহের অভিযোগ এনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা শেষে বিকেলে তাকে নওগাঁ কোর্টে চালান দেয়া হয়েছে বলে ওসি তারেকুর রহমান সরকার জানান।


 

ঝালকাঠিতে ভাইকে চোর আখ্যা দিয়ে হামলা, বোনের শ্লীলতাহানি

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে চোর আখ্যা দিয়ে ইমরান (২৮) নামে এক যুবককে মারধর করে গুরুতর আহত করা হয়েছে। ভাইকে মারধরের খবর পেয়ে বোন ফাতেমা এগিয়ে গেলে তাকেও মারধর ও শ্লীলতাহানি করা হয়েছে। এঘটনায় রাজাপুর থানায় লিখিত অভিযোগ দেয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয়রা জানান,  রাজাপুর উপজেলার নিজামিয়া গ্রামের সোহরাফ হোসেনের পুত্র যুবক ইমরান হোসনেকে চোর আখ্যা দেয় একই এলাকার সিদ্দিক বিশ্বাস। এনিয়ে কথাকাটাকাটির জেরে শুক্রবার সকাল ১১টার দিকে ইমরানের উপর অতর্কিত হামলা চালায় সিদ্দিক বিশ্বাস, তার স্ত্রী, দুই পুত্র গিয়াস বিশ্বাস, রিফাত বিশ্বাস ও তাদের অনুসারীরা। এসময় ইমরানকে মারধর করে গুরুতর আহত করা হয়। ভাইকে মারধরের সংবাদ পেয়ে ফাতেমা ছুটে গেলে তাকে মারধর করে পরিহিত কাপড় ছিড়ে শ্লীলতাহানি ঘটায়।  ইমরান গুরুতর আহতাবস্থায় রাজাপুর হাসপাতালে ভর্তি হলে সেখানেও প্রতিপক্ষ হামলাকারীরা প্রভাব খাটিয়ে ১দিনের মধ্যে ছাড়পত্র নিয়ে হাসপাতাল ত্যাগে বাধ্য করে। পরে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহা বিদ্যালয়ে ভর্তি হলে সেখানেও ঘটে একই ঘটনা। কোন উপায় না পেয়ে ইমরান ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নেয়। সে বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে। বোন ফাতেমা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতেই বিশ্রামে আছেন।

আহত ফাতেমা জানান, ভাইকে মারধরের খবর পেয়ে ছুটে এসে ছাড়িয়ে দিতে চাইলে সিদ্দিক বিশ্বাসের পুত্র আমাকে মারধর করে পড়নের ওড়না ও জামা টেনে ছিড়ে ফেলে।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানান, আমরা উভয়পক্ষ নিয়ে শালিস মিমাংসা করে দেয়ার চেষ্টায় আছি।

ফাতেমা আশঙ্কা প্রকাশ করে আরো জানান, আমার ভাই মৃত্যু শয্যায়। তারা গলা চিপে মেরে ফেলতে চেয়েছিলো। আমি ছাড়াতে গেলে আমাকে মারধর ও শ্লীলতাহানি করে পরিধেয় কাপড় ছিড়ে ফেলেছে। আমরা যে পরিমাণ ক্ষতিগ্রস্থ হয়েছি তার সঠিক বিচার পাবো কি না।

স্থানীয় শামীম জানান, উভয় পক্ষের মধ্যে মারামারি শুরুহলে সিদ্দিক বিশ্বাসের স্ত্রী এসে তাকে জড়িয়ে ধরে। এসময় ফাতেমা এলে সিদ্দিকের পুত্র দুটি ঘুষি দেয়।

বড়ইয়া ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন সুরুমিয়া জানান, ঘটনার পরে স্থানীয় দুজন গন্যমান্য ব্যক্তিকে বিষয়টি মিমাংসার জন্য দায়িত্ব দিয়েছি। তারা সমাধানের চেষ্টা করছেন। আশা করছি দ্রুতই এর সমাধান করা সম্ভব হবে।

রাজাপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, নিজামিয়া গ্রামে হামলার ঘটনায় একটি অভিযোগ এসেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তি আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget