Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

 

মুজিব শতবর্ষ নওগাঁ জেলা দাবা লীগ-২০২১ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

তৌফিক তাপস, নওগাঁ : মুজিব শতবর্ষ নওগাঁ জেলা দাবা লীগ-২০২১ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকাল ১১টায় নওগাঁ পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলার ৮টি দলের অংশগ্রহণে, জেলা পুলিশের আয়োজনে ও রানার গ্রুপ বাংলাদেশ ও সাইফ পাওয়ারটেক বাংলাদেশের সার্বিক সহযোগীতায় বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম ডিআইজি বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হারুন অর রশিদ জেলাপ্রশাসক নওগাঁ, তরফদার মো.রুহুল আমিন সহ-সভাপতি বাংলাদেশ দাবা ফেডারেশন ম্যানেজিং ডিরেক্টর, সাইফ পাওয়ারটেক, হাফিজুর রহমান খাঁন চেয়ারম্যান, রানার গ্রুপ, মোহাম্মদ আল দ্বীন,স্পন্সর ডাইরেক্টর, রানার গ্রুপ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, আবদুল মান্নান মিয়া বিপিএম, জেলা পুলিশ সুপার। 


এ সময় উপস্থিত ছিলেন, কে এম এ মানুন খাঁন চিশতী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), গাজিউর রহমান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম), সুরাইয়া খাতুন সহকারী পুলিশ সুপার জেলা বিশেষ শাখা, সাবিনা ইয়াসমিন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোবারক হোসেন ডিআইও১, ইন্সপেক্টর ইনচার্জ (ডিবি) কে এম সামসুদ্দিন, নজরুল ইসলাম জুয়েল অফিসার ইনচার্জ সদর মডেল থানা।

জাতিসংঘের সাত কর্মকর্তাকে বহিষ্কার করছে ইথিওপিয়া

অনলাইন ডেস্ক : ‘দেশের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ’ করার অভিযোগে জাতিসংঘের ঊর্ধ্বতন সাত কর্মকর্তাকে দেশ থেকে বহিষ্কার করছে ইথিওপিয়া।

বৃহস্পতিবার ইথিওপিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে সাত কর্মকর্তার বিরুদ্ধে ওই অভিযোগ করে বলেছে, তাদেরকে দেশ ছেড়ে যাওয়ার জন্য ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।

ইথিওপিয়ার যুদ্ধ-বিধ্বস্ত তিগ্রেই অঞ্চলে সরকার ত্রাণ সরবরাহে বাধা সৃষ্টি করার কারণে অঞ্চলটি দুর্ভিক্ষের মুখে পড়ছে বলে জাতিসংঘ প্রধান সতর্ক করার কয়েকদিনের মাথায় এই জাতিসংঘ কমকর্তাদেরকে বহিষ্কার করা হচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, এদের মধ্যে আছেন জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ), জাতিসংঘের ত্রাণ বিষয়ক কার্যালয় (ইউএনওসিএইচএ), তিগ্রেইয়ের মানবিক সঙ্কট নিয়ে কাজ করা এবং ত্রাণ সমন্বয়কারী সংগঠনের কর্মকর্তারা।

প্রায় একবছর ধরে ইথিওপিয়া সরকারের সঙ্গে লড়ে আসছে তিগ্রেইয়ের বিদ্রোহীরা। এই সংঘাতের মধ্যেই জাতিসংঘ কর্মকর্তাদের দেশ ছাড়তে বলল ইথিওপিয়া সরকার।


আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে ঝালকাঠিতে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠান


রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি : বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ বিদস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রবীণ হিতৈষী সংঘ ঝালকাঠি জেলা শাখার  উদ্যোগে পৌরমেয়রের কার্যালয়ে শুক্রবার (১ অক্টোবর) সকাল ৯টায় প্রবীণ জেলা শাখার সভাপতি ও পৌরমেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. গোলাম কিবরিয়া ঝন্টু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন নির্বাহী সদস্য ড. ইয়াকুব হোসাইন, অধ্যাপক লাল মিয়া, এ্যাড. ইউসুব আলী মোল্লা, এ্যাড. অমল দাস, প্রবীণ সাংবাদিক সত্যবান সেন গুপ্ত প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর তাসলিমা আক্তার, প্রবীণ সংঘের নির্বাহী সদস্য ও সাবেক চেয়ারম্যান কবির হোসেন আকন প্রমুখ।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঝালকাঠি ইসলামিয়া কলেজের অধ্যক্ষ মাওলানা আঃ কাইয়ুম ও ইদগাহ মসজিদের ইমাম মাওলানা মো: শহিদুল ইসলাম।

সভায় বক্তারা প্রবীণদের কল্যাণে ঝালকাঠিতে একটি স্থায়ী অফিস ও প্রবীণ হিতৈষী ও জরা বিজ্ঞান হাসপাতাল স্থাপন করার বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহন করেন। প্রবীণরা একে অপরের সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখা ও সুখ-দু:খ বিনিময় করার জন্যে মাঝে মধ্যে নিজেদের অফিসে একত্রিত হওয়ার ব্যাপারে আলোচনা করেন। প্রবীণ হিতৈষী সংঘ’র প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

অসহায়ের সহায় একঝাঁক তরুণ-তরুণী

মো. রাসেল ইসলাম: যশোরে গরীব ও অসহায় মানুষের জন্য এবং সামাজিক বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে নতুন প্রজন্মের একদল তরুন ও তরুনী। এই সংগঠনের সদস্যরা প্রায় প্রতিদিনই কার্যক্রম চালান। কোথাও অসহায় মানুষের খোঁজ পেলেই ছুটে যান। কার কী সমস্যা জেনে নিয়ে উপযুক্ত সহায়তার হাত বাড়িয়ে দেন।

তাদের প্রধান পৃষ্ঠ পোষক হাবিবুর রহমান টমাস এর পরশ ছোঁয়াই তারা মানবতার ছোঁয়া সামাজিক সংগঠন যশোর জেলা শাখায় কাজ করছেন বলে জানান কর্মীগন। 

সংগঠন এর সভাপতি অভিক রাহাত বলেন সাধারণ মানুষের সাহায্যের পাশাপাশি সমাজ সেবায় অনন্য ভূমিকা রাখতে প্রতিটি জেলায় কাজ করতে চাই আমরা।

সাধারন সম্পাদক আইনুল হক রহিদ বলেন আমরা অসহায় মানুষের জন্য নীতিবাচক কাজ করে চলেছি এছাড়াও আমাদের সকল মেম্বাররা তাদের শ্রম ও মেধা দিয়ে কাজ করে চলেছে। 

মোনালিসা, মাসুম বিল্লাহ, মিরাজ আহামেদ, দিপু, মামুন, ফারহান সহ টিমের সকল সদস্যই সামাজিক কাজে খুবই মনোযোগী, সাহসী এবং পরিশ্রমী। 

ভবিষ্যতে সরকারি বেসরকারি বা বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান থেকে যদি সাহায্য সহযোগিতা কিংবা অনুপ্রেরণা পাই তাহলে সংগঠনটি আরো একধাপ এগিয়ে যাবে। 

নওগাঁয় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস  উপলক্ষে গোলটেবিল বৈঠক এবং তথ্য অধিকার শীর্ষক প্রশিক্ষনের সনদপত্র বিতরন অনুষ্ঠিত


তৌফিক তাপস, নওগাঁ : "তথ্য আমার অধিকার জানা আছে কি সবার" এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে নওগাঁয় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২১ উপলক্ষে গোলটেবিল বৈঠক এবং তথ্য অধিকার শীর্ষক প্রশিক্ষনের সনদপত্র বিতরন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে শহরের কেডির মোড় জননী প্রশিক্ষণ ও সম্মেলন কক্ষে ”সুজন-সুশাসনের জন্য নাগরিক” নওগাঁ জেলা কমিটির আয়োজনে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায় এ গোলটেবিল বৈঠক এবং তথ্য অধিকার শীর্ষক প্রশিক্ষনের সমাপনি দিনে সনদপত্র বিতরন অনুষ্ঠিত হয়েছে। 

নওগাঁয় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস  উপলক্ষে গোলটেবিল বৈঠক এবং তথ্য অধিকার শীর্ষক প্রশিক্ষনের সনদপত্র বিতরন অনুষ্ঠিত

সুজন-সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা কমিটির সভাপতি সাংবাদিক মোঃ মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সুজন-সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল এর সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । অনুষ্ঠান শেষে তথ্য অধিকার আইন শীর্ষক প্রশিক্ষনের বিভিন্ন প্রশিক্ষনার্থীর মাঝে সনদ পত্র বিতরন করা হয়। এ সময় জননী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. আকরামুল ইসলাম,সুজন-সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা সমন্বয়কারী মো.আসির উদ্দিন, সুজন-সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা কমিটির যুগ্ম-সম্পাদক সাংবাদিক এ.কে সাজু প্রমূখ সহ জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিক বৃন্দ ও সুজন নওগাঁ জেলা কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। 



উপহার পাওয়া ১টি জাম্বুরা ৬ হাজার টাকায় বিক্রি


ইমাম বিমান, ঝালকাঠি : ঝালকাঠিতে উপহার পাওয়া ১টি জাম্বুরা ৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। ঝালকাঠি পৌরসভাধীন সুগন্ধা নদীর তীরবর্তী মিনিপার্কে এটি ৬ হাজার টাকায় বিক্রি করা হয় এবং জাম্বুরা বিক্রির সম্পূর্ন অর্থ করোনাকালীন সময় করোনা আক্রান্ত রোগীর ফ্রি সেবায় নিয়োজিত ঝালকাঠি মিডিয়া ফোরাম সমাজ কল্যান সোসাইটি কতৃক গঠিত  অক্সিজেন ব্যাংক ঝালকাঠি  সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক আরিফুর রহমান রায়হানের হাতে তুলে দেয়া হয়।

এ বিষয় জাম্বুরাটির মালিক মো: ইমাম হোসেন বিমানের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, গত ২৮ সেপ্টেম্বর সদর উপজেলাধীন নবগ্রাম হাটের দিন জাম্বুরাটি নিয়ে স্বরুপকাঠি উপজেলার মাহমুদকাঠি থেকে মো সুলতান নামের এক গাছের চারা ব্যবসায়ী তার জাম্বুরা চারা সাথে এই জাম্বুরাটি আমাকে উপহার দেয়ার জন্য নিয়ে আসে। আমি বাজারে গেলে সে আমার হাতে জাম্বুরাটি তুলে দিলে জাম্বুরাটির আকার বড় হওয়ায় আমি শখের বসে আমার মাথায় নিয়ে ছবি তুলে ফেইসবুকে আমার ব্যক্তিগত প্রফাইলে পোষ্ট করি। বিষয়টি ঝালকাঠি মিডিয়া ফোরাম সমাজ কল্যান সোসাইটির সাধারন সম্পাদক আরিফুর রহমান রায়হানের জানতে পেরে আমাকে ফোন দিয়ে জাম্বুরাটি  নিলামে বিক্রির প্রস্তাব দেয়। আমি রাজি হলে প্রায় (১ফুট উচ্চতা ও ৩৫ ইঞ্চি ব্যাসার্ধ) আকারের জাম্বুরাটি ছবি সংগঠনের সভাপতি মো: মনির হোসেন হোসেন গত ২৯ সেপ্টেম্বর ফেইসবুকে তার ব্যক্তিগত প্রফাইলে জাম্বুরাটির ছবি দিয়ে নিলামে বিক্রি করা হবে তবে বিক্রি টাকা ফ্রি অক্সিজেন সেবার কাজে ব্যয় করা হবে উল্লেখ করে পোষ্ট দেয়। 
উপহার পাওয়া ১টি জাম্বুরা ৬ হাজার টাকায় বিক্রি

এ বিষয় ঝালকাঠি মিডিয়া ফোরাম সমাজ কল্যান সোসাইটির সভাপতি মনির হোসেন জানান, বিষয়টি নিয়ে ফেইসবুকে পোষ্ট করা হলে স্থানীয়রা দেখতে পায়।একইসাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এলাকায় ভাইরাল হলে মো: জালাল উদ্দিন নামের এক ভদ্রলোক দুইশত টাকা দাম বললে এর পর আস্তে আস্তে দাম বাড়তে থাকে বিকেলে মনকা নেয়ামুল বাসার নামের আইডে থেকে ৫ হাজার ৭'শ টাকা উল্লেখ করলে তার কিছুক্ষন পর রিমা আরিফ নামের আইডি থেকে তার শশুরে পক্ষে ৬হাজার টাকা দাম বলা হয় এবং সেই ব্যক্তি সর্বচ্চ দরদাতা হওয়ায় শহরের মিনিপার্কে বসে তার কাছেই জাম্বুরাটি বিক্রি করে তার হাতে তুলে দেয়া হয়।  

এ বিষয় অক্সিজেন ব্যাংক ঝালকাঠি'র প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক আরিফুর রহমান রায়হানের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, জাম্বুরাটি নিয়ে ফেইসবুকে পোষ্ট দেখে বিমান ভাইয়ের সাথে যোগাযোগ করি। পরে বিমান ভাইয়ের সাথে জাম্বুরাটি বিক্রির কথা বললে সে রাজি হয়। এভাবেই জাম্বুরাটি বিক্রি করে বিক্রির টাকা আমার হাতে তুলে দেয়।

এ বিষয় জাম্বুরা ক্রেতা মোঃ শাহ আলম খান বলেন, এখানে জাম্বুরার বিষয় নয় বিষয় হল এই অর্থ করণায় আক্রান্ত রোগীর সেবায় ব্যয় হবে সেই কথা শুনে আমি জাম্বুরা ক্রয় করার আগ্রহ প্রকাশ করি। তিনি আরো বলেন, আমার করোনা হয়েছিল আমি এবং আমার পরিবার জানে করো না হলে একটি পরিবারের কত কষ্ট। আমার জন্য সকলে দোয়া করবেন।আলহামদুলিল্লাহ আত্মমানবতার সেবায় কিছু একটা আমি করতে পেরেছি।

জাম্বুরা বিক্রির সময় ঝালকাঠি মিডিয়া ফোরাম সমাজ কল্যাণ সোসাইটির অক্সিজেন জোনের সভাপতি মোঃ মনির হোসেন সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান রায়হান অক্সিজেন যোদ্ধা সাংবাদিক,ইমাম বিমান ,কামাল সর্দার, আব্দুর রহমান সুমন, ব্লগার জালাল ভাই এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget