Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় ডিবি পুলিশের এএসআই ও সদস্য নিহত

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এএসআই বাশির ও ডিবি’র সদস্য মনির মারা গেছেন। উপজেলার আগ্রাদ্বিগুণ বাজার এলাকায় বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনাটি ঘটেছে।

নওগাঁয় ডিবি পুলিশের এএসআই ও সদস্য নিহত

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি কেএম শামছুদ্দিন জানান, ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুণ বাজার এলাকায় মাদকের কারবারিরা অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে এএসআই বাশির ও সদস্য মনির মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন । আগ্রাদ্বিগুণ বাজারে পৌঁছার আগেই ওই বাজার এলাকায় রাতের অন্ধকার ও কুশায়া রাস্তা ঠিক মত দেখতে না পেয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থালেই ডিবি’র সদস্য মনির মারা যান। স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত এএসআই বাশিরকে আহত অবস্থায় পত্নীতলা উপেজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক এএসআই বাশিরকে মৃত ঘোষণা করেন।

আত্রাইয়ের বিভিন্ন জনপদ স্ট্রিটলাইটের আলোয় আলোকিত

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর আত্রাইয়ের বিভিন্ন জনপদ এখন স্ট্রিটলাইটের আলোয় আলোকিত হয়ে উঠেছে। বিভিন্ন সড়ক ও রাস্তার মোড়, হাট-বাজার ও জনগুরুত্বপূর্ণ স্থানে স্ট্রিটলাইট স্থাপিত হওয়ায় এসব এলাকা এখন আলোকিত হয়ে উঠেছে। সরকারের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) ও গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) প্রকল্পের অর্থ দ্বারা এসব স্ট্রিটলাইট স্থাপন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার ৮ ইউনিয়নে এ পর্যন্ত ১ কোটি ৫৯লাখ ৮২ হাজার ৫৬৯ টাকা ব্যয়ে ২৮০ টি স্ট্রিটলাইট স্থাপন করা হয়েছে। এর মধ্যে শাহাগোলা ইউনিয়নে ২৭টি, ভোঁপাড়া ইউনিয়নে ৩৮ টি, আহসানগঞ্জ ইউনিয়নে ৩০টি, পাঁচুপুর ইউনিয়নে ৮৭ টি, বিশা ইউনিয়নে ৪৪ টি, মনিয়ারী ইউনিয়নে ২৫ টি, কালিকাপুর ইউনিয়নে ১৪ টি ও হাটকালুপাড়া ইউনিয়নে ১৬ টি স্ট্রিটলাইট স্থাপন করা হয়। ইডকল প্রতিনিধি সোলার ইনকোম্পানী কর্তৃক সরবারাহকৃত প্রত্যেকটি স্ট্রিটলাইটের প্রাক্কলিত মূল্য ধরা হয়েছে ৫৬ জাহার ৪ শত ৯০ টাকা। জানা যায়, স্থানীয় সংসদ সদস্য মো. ইসরাফিল আলমের প্রচেষ্টায় আত্রাইয়ের জনপদগুলোকে আলোকিত করতে সরকারের বিপুল পরিমান অর্থ ব্যয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব লাইট স্থাপন করা হয়েছে। এ প্রকল্পটি বাস্তবায়নে রয়েছে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তর। এসব লাইট স্থাপন হওয়ায় এলাকা হতে অপরাধ প্রবনতা অনেকটা কমে গেছে বলে সচেতন মহল মনে করছেন। দিনের বেলায় সূর্যের আলো থেকে তাপ গ্রহন করে সন্ধ্যার পর আপনা-আপনি জ¦লে উঠে সারা রাত জ¦লে থাকায় এলাকাগুলো আলোকিত হয়ে থাকছে।
উপজেলার জগদাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান বলেন, আমাদের জগদাস বাজারে স্ট্রিটলাইট স্থাপন করায় বাজার এখন সারা রাত আলোকিত থাকে। বাজারের ব্যবসায়ীদের আর দোকানের বাইরে আর বৈদ্যুতিক বাল্ব জ¦ালিয়ে রাখতে হয় না। ফলে একদিকে বিদ্যুতের সাশ্রয় অন্যদিকে চোরের উপদ্রব হতে বাজার মুক্ত হয়েছে।
তারাটিয়া গ্রামের ডিএস জাহিদ বলেন, আমাদের ভাবনীপুর-শাহাগোলা রাস্তাটি জনগুরুত্বপূর্ণ রাস্তা। এ রাস্তা দিয়ে গভীর রাত পর্যন্ত লোকজন চলাচল করে থাকে। রাতের বেলায় অন্ধকার রাস্তায় অনেকেই নিরাপত্তাহীনতা অনুভব করতো। তারাটিয়া ব্রিজের মুখে স্ট্রিটলাইট স্থাপন হওয়াতে জনসাধারণ খুব উপকৃত হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা নভেন্দু নারায়ন চৌধুরী বলেন, এমপি মহোদয়ের সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় স্থানে স্ট্রিটলাইটগুলো স্থাপন করা হয়েছে এবং তারই তত্বাবধানে আমরা এ প্রকল্প বাস্তবায়ন করছি।
উপজেলা নির্বাহী অফিসার ছানাউল ইসলাম বলেন, এলাকা থেকে অপরাধ প্রবনতা কমিয়ে আনতে রাস্তাগুলোকে আলোকিত করা খুবই জরুরী। আর এ প্রয়োজনীয়তা পুরো করা হচ্ছে এ প্রকল্পের মাধ্যমে। তবে লাইটগুলো স্থাপনের পূর্বে পরীক্ষা নিরীক্ষার সুযোগ উপজেলা পর্যায়ে থাকলে আরও ভাল হত।

নওগাঁর ধামইরহাটে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

নওগাঁর ধামইরহাটে গলায় ফাঁস দিয়ে আবু সুফিয়ান আরমান (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। গত বুধবার রাতে উপজেলার গোকুল গ্রামের গাছের ডালের সঙ্গে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। নিহত আবু সুফিয়ান আরমান উপজেলার আড়ানগর গ্রামের মৃত এমদাদুল হকের ছেলে।
ধামইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম বলেন, আরমান ঠিক মতো বাড়িতে থাকতেন না। গত তিন মাস ধরে পাশের গোকুল গ্রামের এক বৃদ্ধার বাড়িতে থাকতেন তিনি। বুধবার রাতের কোনো এক সময় ওই বাড়ির পাশে একটি গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকালে স্থানীয়রা দেখতে পেয়ে থানায় খবর দেন।
ওসি আরও বলেন, দীর্ঘদিন ধরে আরমানের পারিবারিক দ্বন্দ চলছিল। এ কারণে তিনি বাড়িতে না থেকে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সীমান্ত নিরাপত্তা নিয়ে বেনাপোলে বিজিবি-বিএসএফ উচ্চ পর্যায়ের বৈঠক

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর): ভারত Ñ বাংলাদেশ সীমান্ত পর্যায়ে পারস্পারিক আস্থা বৃদ্ধি, সীমান্ত নিরাপত্তা, সীমান্তে বিভিন্ন উন্নয়নমুলক কাজ এবং বিজিবি বিএসএফ সমম্বিত টহল জোরদার করার জন্য বিজিবি ও বিএসএফ এর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়।
বুধবার বেলা ১২ টার সময় বেনাপোল বিজিবি সদর ক্যাম্পে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সীমান্ত সংক্রান্ত প্রতিনিধি দলের বৈঠকে বাংলাদেশের  ৬ সদস্যর পক্ষে নেতৃত্ব দেয় বিজিবির অতিরিক্ত মহাপরিচালক জালাল গনি খান, এনডিসি, পিএসসি, রিজিয়ন কামন্ডার, দক্ষিন পশ্চিম রিজিয়ন যশোর । বাংলাদেশ প্রতিনিধি দলের অন্যান্যের মধ্যে অংশ নেয় বিজিবি দক্ষিন Ñ পশ্চিম রিজিয়ন, যশোর এর আওতাধীন খুলনা ও কুষ্ঠিয়া সেক্টর কমান্ডার এবং সংশ্লিষ্ট স্টাফ অফিসারকৃন্দ।
অপরদিকে বিএসএফ ৫ সদস্যর নেতৃত্ব দেয় সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার আইজি শ্রী ইয়াগেশ বাহাদুর খুরানিয়া, আইপিএস। এ প্রতিনিধিদলে বিএসএফ কলকাতা ও কৃষ্ণনগর সেক্টর  কমান্ডার এবং সংশ্লিষ্ট স্টাফ অফিসারবৃন্দ অংশ গ্রহন করেন।
বিজিবি পরিচালক অপারেশন আহমেদ জুনাইদ আলম খান বলেন, উভয় দেশের মধ্যে পরস্পর সৌহার্দ্য সম্প্রতী ও সীমান্তে নিরাপত্তা সীমান্তে উন্নয়নমুলক কাজ নিয়ে আলোচনা হয়। এছাড়া উভয় দেশের সীমান্তে নিরাপত্তা জোরদার করতে যৌথভাবে টহলের জন্য ও বৈঠকে স্থান পায়।


নওগাঁয় দিনব্যাপী নবীন-প্রবীণ মেলা ও প্রীতি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁ জেলা প্রতিনিধি: “জাগিয়া উঠিল প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়ে গেলো দিনব্যাপী নবীন-প্রবীণদের মেলা ও প্রীতি ক্রীড়া প্রতিযোগিতা। পিকেএসএফ-এর অর্থায়নে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসুচীর আওতায় নওগাঁর বেসরকারি উন্নয়ন সংস্থা মৌসুমী নবীন-প্রবীণ মেলা ও প্রীতি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। চেরাগপুর ইউনিয়নের ধনজইল উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার মূল আকর্ষন ছিলো গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী নবীন ও প্রবীণদের নিয়ে ভারসাম্য দৌড়, মেয়ে ও ছেলেদের দৌড়, নবীন ও প্রবীণদের ধীরে সাইকেল চালানো ও নবীন বনাম প্রবীন প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।

গ্রামবাংলার হারিয়ে যাওয়া এই সব ঐতিহ্যবাহী খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। চেরাগপুর ইউনিয়নে উন্নয়ন সংস্থা মৌসুমীর প্রধান নির্বাহী হোসেন শহীদ ইকবাল রানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপক (কার্যক্রম) মোঃ মনির হোসেন। এমসয় আরো উপস্থিত ছিলেন চেরাগপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শ্রী শিবনাথ মিশ্র, পরিচালক এনফান আলী, মৌসুমী সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর প্রোগ্রাম কর্মকর্তা আব্দুর রউফ পাভেল, সাবেক ফুটবল খেলোয়ার আব্দুল বারেক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন নওগাঁর কৃতি ধারাভাষ্যকার এমদাদুল ইসলাম রনি। খেলাগুলোতে ওই এলাকার কয়েকশত নবীন ও প্রবীনরা অংশগ্রহণ করে। এছাড়াও এলাকার কয়েকশত মানুষ এই মেলা ও ক্রীড়া প্রতিযোগিতা দেখার জন্য মাঠে ভীড় করে। খেলা শেষে বিকেলে বিভিন্ন বিভাগে বিজয়ী খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

বেনাপোলে ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে সেরা গণিত প্রতিভার সন্ধানে শিশু বন্ধু ক্লাব সংগঠন

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: শিশু বন্ধু ক্লাব ও আলোকিত বেনাপোল সংগঠনের উদ্যোগে আয়োজিত সেরা গণিত প্রতিভার সন্ধানে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল পদ্ধতিতে গণিত পরীক্ষার কার্যক্রম উদ্বোধন করা হয়।
বুধবার(৩০শে অক্টোবর) সকাল ১০টায় স্থানীয় বেনাপোল পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে উপরিল্লিখিত সংগঠনের উদ্যোগে এই প্রথমবারের মত শিক্ষার্থীদের মধ্যে গণিত পরীক্ষার প্রতিযোগিতা শুরু করা হয়। মোট ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের সর্ব মোট ১৫০ জন শিক্ষার্থীরা এতে অংশ গ্রহণ করে। পরীক্ষা প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিশু বন্ধু ক্লাবের প্রধান উপদেষ্টা ও বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।
৬ষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কুল শিক্ষার্থীদের এই গণিত পরীক্ষায় সেরা ১ম,২য় এবং ৩য় স্থান অধিকারীদেরকে সেরা গণিত প্রতিভার পুরস্কৃত করা হবে।

অংশগ্রহণকারী স্কুলগুলো হচ্ছে- বাহাদুরপুর হাই স্কুল, মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়, বেনাপোল হাই স্কুল, কাগজপুকুর কিন্ডার গার্টেন, রেসিডেন্সিয়াল ইন্সটিটিউট, আইডিয়াল কিন্ডার গার্টেন, বেনাপোল বন্দর কিন্ডার গার্টেন, কাগমারি কিন্ডার গার্টেন, বেনাপোল শিশু একাডেমী, দিশারী কিন্ডার গার্টেন,সানরাইজ পাবলিক স্কুল,নব দিগন্ত স্কুল, প্রাথমিক অবস্থায় স্ব-স্ব স্কুলের ৬ষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদেরকে গণিতের উপর পরীক্ষার মাধ্যমে প্রতিটি স্কুলের প্রতি শ্রেণি থেকে ৩(তিন) জন করে বাচায় করে সেরা গণিত পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি প্রদান করে শিশু বন্ধু ক্লাব ও আলোকিত বেনাপোল।

ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত এই পরীক্ষায় ভিডিও সঞ্চালনায় ছিলেন বেনাপোল ডিগ্রী কলেজের ৩য় বর্ষের ছাত্র সোহেল চৌধুরী। সার্বিক সঞ্চালনায় ছিলেন সাইদুর রহমান সাঈদ।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget