Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 629 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4822 দেশজুড়ে 42 ধর্ম 3453 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2823 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 85 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁ জিলা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: নওগাঁ জিলা স্কুলের বার্ষিক ক্রীড়া সাহিত্যে-সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত সোমবারে নওগাঁ শহরস্থ নওগাঁ জিলা স্কুলের মাঠ প্রাঙ্গনে নওগাঁ জিলা স্কুলের আয়োজনে নওগাঁ জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। এ সময় বিশেষ অতিথি হিসাবে নওগারঁ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুহাম্মাদ রাশিদুল হক, নওগাঁ জেলা শিক্ষা অফিসার মোবারুল ইসলাম, নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মলকৃষ্ণ সাহা, নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, নওগাঁ নওগাঁ জিলা স্কুলের প্রধান শিক্ষক আব্দুল আজিজ সরদার প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শিক্ষক/ শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি উক্ত স্কুলের বার্ষিক ক্রীড়া সাহিত্যে-সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 

বেনাপোলে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি:
যশোরের বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৩০ কেজি দেশি ইলিশ মাছসহ দুই চোরাচালানীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। গ্রেফতাররা হলেন- আরফিন (১৯) ও বিল্লাল হোসেন (২২)।

রোববার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বেনাপোল পুটখালী সীমান্ত থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আরফিন পুটখালী গ্রামের আনার আলীর ছেলে ও বিল্লাল একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই এইচ এম আব্দুল লতিফের নেতৃত্বে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী বাজারের পাশে অভিযান চালিয়ে ৩০ কেজি ইলিশ মাছসহ তাদেরকে গ্রেফতার করা হয়। ইলিশ মাছ ভারতে পাচারের প্রস্তুুতি নিচ্ছিলেন তারা।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শার্শার হাড়ি খালি আমবাগানের ভেতর থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি:
যশোরের শার্শায় হাড়ি খালি আমবাগানের ভেতর থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার(২৩/০৯/১৯ইং) তারিখ সকালে শার্শার বাগআচড়া পুলিশ লাশটি উদ্ধার করে।

শার্শার বাগআঁচড়া কেন্দ্রের ইনচার্জ(তদন্ত) শুকদেব রায় বলেন,নাভারন সাতক্ষীরা মহাসড়কের হাড়িখালি মোড়ের পশ্চিমপাশের আমবাগানের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে।তার শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে লাশের পাশে একটি বোতল পাওয়া গেছে। সে আতœহত্যা করেছে না তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে পুলিশ সেটা নিশ্চিত করতে পারেনি। এসংবাদ লেখা পর্যন্ত স্থানীয়রা অজ্ঞাত বৃদ্ধের পরিচয় নিশ্চিত করতে পারেনি।

লাশটি ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ছাড়া কিছু বলা যাবে না। সে কিভাবে মারা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান।

ঝালকাঠির রাজাপুরে আলোচিত শুভ হত্যা মামলার আসামী গ্রেফতার

রিপোর্ট : ইমাম বিমান:: ঝালকাঠি জেলার  রাজাপুর উপজেলাধীন মেডিকেল মোড় এলাকা থেকে উপজেলার বড়ইয়া ইউনিয়নে বহুল আলোচিত হাত-পা কেটে দেহ থেকে বিচ্ছিন্ন করে নৃশংস হত্যা কান্ডের ঘটনার মামলার সাত নম্বর আসামি মোঃ হেলাল ফকির (৩৫) কে আজ ২২ সেপ্টেম্বর রোববার বেলা সাড়ে ১১টায় গ্রেফতার করেছে রাজাপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত হেলালকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য চলতি বছরের ২৬ মার্চ রাতে বড়ইয়া এলাকার ব্যবসায়ী মোঃ আব্দুল্লাহ আল মাহবুবের পুত্র মোহাম্মদ শুভকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে হাত-পা কেটে দেহ থেকে বিচ্ছিন্ন করে নৃশংস ভাবে হত্যা করা হয়েছিল। ঐ হত্যা কান্ডের ঘটনায় শুভর বাবা বাদী হয়ে রাজাপুর থানায় হত্যা কান্ডের সাথে জড়িত ২১ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। হেলাল ঐ মামলার ৭ নম্বর আসামি। এই নিয়ে এখন পর্যন্ত ঐ মামলার ৪ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সিলেটে নিরাপত্তার চেয়ে ৫৬ সাংবাদিকের জিডি দায়েরে বিএমএসএফ’র উদ্বেগ প্রকাশ

রিপোর্ট : ইমাম বিমান:: সিলেটে ১ সাংবাদিককে আটক করাকে কেন্দ্র করে জীবনের নিরাপত্তার চেয়ে একযোগে ৫৬ সাংবাদিক থানায় সাধারন ডায়রী (জিডি) দায়ের করার ঘটনায় দেশের একমাত্র সাংবাদিক বান্ধব সংগঠন " বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম " বিএমএসএফ’র উদ্বেগ প্রকাশ।

রোববার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে দেশের একমাত্র সাংবাদিক বান্ধব সংগঠন " বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম " বিএমএসএফ’র কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বলেন, দেশের সাংবাদিকরা ঘরে বাইরে কোথাও নিরাপদ নয় বলে গভীর উদ্বেগ প্রকাশ করে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা প্রদানের জন্য সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহবান জানিয়েছেন।  আমরা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনার নিকট সাংবাদিকদের নিরাপত্তার জন্য সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগি আইন প্রণয়ন করার দাবী জানাচ্ছি। 

প্রসঙ্গত,গত বৃহস্পতিবার রাতে নগরীর মীরবক্সটুলার বেসরকারি একটি হাসপাতাল থেকে ইমজার সাবেক সভাপতি ও এনটিভির ব্যুরো মইনুল হক বুলবুলকে সাদা পোশাকধারী কয়েকজন লোক এসে তুলে নিয়ে যায়। পরদিন সকালে তাকে কানাইঘাট থানার এক মামলায় গ্রেফতার দেখান পুলিশ। এ ঘটনায় রবিবার ২২সেপ্টম্বর সিলেটে কর্মরত বিভিন্ন মিডিয়ার ৫৬ জন সাংবাদিক একযোগে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

ঝালকাঠিতে হত্যা মামলায় ২ জনের ফাঁসি সহ ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

রিপোর্ট : ইমাম বিমান:: ঝালকাঠিতে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় দুইজনকে ফাঁসি সহ ৩ জনকে যাবজ্জীন কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতে দীর্ঘ শুনানী ও ১৫ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে অভিযুক্তরা দোষী প্রমানীত হওয়ায় আদালতের বিজ্ঞ বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ মোঃ তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।

আদলতের বিজ্ঞ বিচারকের রায়ে দীর্ঘ শুনানি ও স্বাক্ষিদের স্বাক্ষ্য গ্রহনের অভিযুক্ত আসামি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের রাজপাশা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে খায়রুল আলম ওরফে শেখ হাসান এবং একই গ্রামের মৃত জালাল সরদারের ছেলে পিল্টন ওরফে পিন্টুর বিরুদ্ধে বাদীর অানিত অভিযোগ প্রমানিত হওয়ায় তাদেরকে আদালত মৃত্যু দন্ডের আদেশ দেন এবং সেই সাথে অপর তিনজন
একই গ্রামের আবুল হোসেনের দুই ছেলে রিপন মিয়া ও সালাম মিয়া এবং আব্দুস সোবাহানের ছেলে সাহাদাৎ হোসেন হত্যা মামলায় জড়িত থাকায় তাদেরকেও যাবজ্জীবন সশ্রম কারাদন্ডে দন্ডিত করেন আদালত। অপরদিকে হত্যা মামলার সাথে জড়িত থাকার কোন প্রমানা না পাওয়ায় আসামী গিয়াস ও মামুনকে খালাস দিয়েছে আদালত।

মামলার বিররণে জানাযায়, ২০০২ সালের ১৭ মে রাতে ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের রাজপাশা গ্রামে নিহত আনোয়ারা বেগমের ছেলে লিটন সিকদারকে হত্যা ও তাদের বাড়িতে ডাকাতি করতে আসে দন্ডিতরা। এসময় লিটন সিকদারের মা আনোয়ারা বেগম কুপি বাতি জ্বালিয়ে দিলে তিনি আসামীদের দেখে ফেললে আসামিরা তা বুঝতে পারেন। আসামীরাও একই গ্রামের বাসিন্দা হওয়ায় তাদোরকে চিনে ফেলায় তখন আসামীরা আনোয়ারা বেগমকেও কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পরদিন থানায় একাটি মামলা হয়। পরে উক্ত মামলা জেলা গোয়েন্দা শাখা পুলিশ (সিআইডি) তদন্ত করে ২০০৩ সালের ১০ অক্টোবর একই এলাকার ৭ জনকে আসামী করে একাটি হত্যা মামলা দায়ের করে। 

২০০৪ সালের ২১ ডিসেম্বর সিআইডি আসামীদের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করে। দীর্ঘ শুনানি ও ১৫ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণের শেষে আদালত এ রায় ঘোষণা করেন।  আদালতে রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট এম আলম খান কামাল এবং আসামী পক্ষে ছিলেন আব্দুর রশিদ শিকদার।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget