Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্যে-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। 

নওগাঁয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রবিবারে বিদ্যালয় মাঠে এ পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের সভাপতি ও জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, জেলা শিক্ষা অফিসার মোবারুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলিমা আখতার জাহানসহ প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
নওগাঁয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আমরা কে কোন দল করতাম সেটা বড় কথা নয়, দেশটাকে ভালবাসি -খাদ্যমন্ত্রী

নওগাঁ জেলা প্রতিনিধি: খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, আমরা এই দেশটাকে নিজের মনে করি। আমরা কে কোন দল করতাম, কোন নেতাকে বেশী ভালবাসি, সেটা বড় কথা নয়, দেশটাকে ভালবাসি। আমরা যে যার জায়গা থেকে সবাই মিলে নিজ নিজ দায়িত্ব পালন করি, তাহলে আমার মনে হয় ২০৪১ সাল নয় ২০৩১ সালের মধ্যেই আমরা কাংখিত লক্ষে পৌছে যাব।
 
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জোরে সোরে কাজ চলছে এবং জিরো টলারেন্সে প্রধান মন্ত্রী যে নির্দেশ দিয়েছে সেটা গ্রাম পর্যায়ে পৌছে গেছে। অতএব, আমাদেরকে সাবধান হতে হবে। আমার কোন জেলা বা উপজেলার নেতারা যদি মাদকের সম্পর্কে কোন সুপারিশ করে তাহলে তার নামটা চার্জশীটে ঢুকে দিবেন।
 
মাদককে জিরো টলারেন্সে নিয়ে গিয়ে নওগাঁকে মাদকমুক্ত করার আহবান জানান। 

তিনি রবিবারে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা চোরাচালান বিরোধী টাস্কফোর্স কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। জেলা প্রশাসক মো. হাুরন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার প্রকৌশলী মান্নান মিয়া বিপিএম, ১৪ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল জাহিদ হাসান, ১৬ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল তুহিন মোহাম্মাদ মাসুদসহ প্রমুখ বক্তব্য রাখেন।

সিলেটে সাংবাদিক বুলবুলকে গ্রেফতারে নিন্দা জ্ঞাপন করে নি:শর্ত মুক্তির দাবিতে বিএমএসএফ

রিপোর্ট : ইমাম বিমান:: সিলেটের এনটিভি ব্যুরো প্রধান, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (ইমজা) সাবেক সভাপতি সাংবাদিক মইনুল হক বুলবুলকে গ্রেফতারের প্রতিবাদে নিন্দা জানিয়ে বাংলাদেশের সাংবাদিক বান্ধব সংগঠন " বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম " বিএমএসএফ নিঃশর্তে মুক্তির দাবী জানান। শুক্রবার বিকেলে বাংলাদেশের সাংবাদিক বান্ধব সংগঠন " বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম " বিএমএসএফ  থেকে পাঠানো এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর আটককৃত সিলেটের সাংবাদিক তাকে নি:শর্ত মুক্তির দাবি করেন। এ বিষয় সংগঠনের সাধারন সম্পাদক আহমেদ আবু জাফরের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, আমরা সিলেটের সাংবাদিকদের সাথে যোগাযোগ জানতে পারি যে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় সিলেট
নগরীর একটি হাসপাতাল থেকে সাদা পোশাকে অস্ত্রধারী একদল লোক এসে সাংবাদিক বুলবুলকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে অবিলম্বে আটককৃত সাংবাদিকের নিঃশর্তে মুক্তির দাবি জানান।

সিলেটের সিনিয়র সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী ও সাংবাদিক বুলবুল একসাথে একই হাসপাতালে অবস্থান কালে বুলবুল আটকের ঘটনা ঘটায় লিয়াকত শাহ'র মাধ্যমে আটক বিষয়ে বিস্তারিত বিবরনে জানাযায়, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টায় নগরীর উইমেন্স হাসপাতালে পরিচিত এক রোগীকে দেখতে যান মইনুল হক বুলবুল। রোগী দেখা শেষে তিনি হাসপাতালের করিডোরে বসা ছিলেন। এসময় আচমকা সাদা পোশাকে ৬/৭জন অস্ত্রধারী সেখানে গিয়ে তাকে তুলে নিয়ে আসে। এ সময় বুলবুলের পাশে আমি ছিলাম। তারা বুলবুলের কাছে তার পরিচয় জানতে চান। পরিচয় জানানো পরপরই তারা বুলবুলকে ধরে নিয়ে যান। এসময় আমরা অস্ত্রধারীদের পরিচয় জিজ্ঞেস করলেও তারা কোনো কথা না বলে বুলবুলকে নিয়ে চলে যান। এদিকে, বুলবুলকে আটকের খবরে রাতে ওইমেন্স হাসপাতালে জড়ো হন সিলেটের সাংবাদিকরা। সাংবাদিকদের পক্ষ থেকে পুলিশের সাথে কয়েকদফা যোগাযোগ করা হলে প্রথমে আটকের বিষয়টি নিশ্চিত করেনি কেউ। প্রায় ঘন্টাখানেক পর জেলা পুলিশের গণমাধ্যম কর্মকর্তা সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) আমিনুল ইসলাম এর বরাত দিয়ে বুলবুলকে গ্রেপ্তারের কথা স্বীকার করে কানাইঘাট থানা পুলিশ।

উক্ত ঘটনার বর্ননা শুনার পর বিএমএসএফ’র পক্ষ থেকে বলা হয়েছে, বুলবুলকে আটকের ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি দাবি করে তারা বলেন, বুলবলকে আটকের পর এ ব্যাপারে পুলিশ প্রশাসনের লুকোচুরিও আমাদের বিস্মিত করেছে। আমরা বাংলাদেশ পুলিশের উপর মহলের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষন করছি যে, এই ঘটনার সুষ্ঠু তদন্ত পূ্র্বক মইনুল হক বুলবুলের নিঃশর্ত মুক্তি দাবি জানাচ্ছি। এভাবে একজন প্রতিষ্ঠিত সাংবাদিককে এভাবে তুলে নেয়া কেবল আইনের অপপ্রয়োগই নয়, একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের ক্ষমতার অপব্যবহার বলেও আমরা মনে করছি।

বাংলাদেশী ১০ নারীকে ভারত থেকে বেনাপোলে হস্তান্তর

বেনাপোল(যশোর) প্রতিনিধি: ভারতে পাচার হওয়া ১০ বাংলাদেশী নারীকে বেনাপোল দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ ।

শুক্রবার সন্ধ্যা ৭টার সময় তাদেরকে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন । ফেরত আসা নারীদের বাড়ি নড়াইল, যশোর, সাতক্ষীরা, বরিশাল ও পিরোজপুর  জেলায়। 

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন হোসেন বলেন,প্রায় ২ বছর আগে বাংলাদেশী ১০ নারী দালালের খপ্পরে পড়ে পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে যায়।পরে পুলিশ ধরে জেল হাজতে প্রেরন করে।জেল খাটার পর আজ ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদেরকে হস্তান্তর করেছেন। উক্ত নারীদের কে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।

বেনাপোল পোর্ট থানার(ওসি)মামুন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি'র সোপর্দ করা ১০ বাংলাদেশী নারীকে মানবাধিকার সংস্থা রাইটস যশোর এর যশোর প্রতিনিধি নিকট হস্তান্তর করা হবে ।


বুলবুলকে কালো আইনে গ্রেফতার করা হয়েছে : অনলাইন প্রেস ইউনিটি
সিলেটের সিনিয়র সাংবাদিক মইনুল হক বুলবুলকে গ্রেফতারে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন অনলাইন প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা কলামিস্ট মোমিন মেহেদী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান একরামুল হক গাজী লিটন, ভাইস চেয়ারম্যান নূরুজ্জামান ফিরোজ, শান্তা ফারজানা, আজগর অালী মানিক প্রমুখ।
নগরীর একটি হাসপাতাল থেকে সাদা পোশাকে একদল অস্ত্রধারী বুলবুলকে তুলে নিয়ে যায়। এভাবে একজন প্রতিষ্ঠিত সাংবাদিককে তুলে নেওয়া কেবল আইনের অপপ্রয়োগই বরং কালো আইনে নির্মম চেষ্টা বলে মনে করেন নতুন প্রজন্মের কলামিস্ট মোমিন মেহেদী।

মালবাহী ট্রাকের ধাক্কায় পথচারী আহত; যুবলীগের সহায়তায় হাসপাতালে ভর্তি

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় মালবাহী ট্রাকের ধাক্কায় লেবু হোসেন (৪২) নামে এক পথচারী আহত হয়েছে। আহত লেবু হোসেন সদরের শৈলগাছী নগরব্রীজ এলাকার বলে জানাগেছে।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, শহরের পার নওগাঁ যমুনা হোটেলের সামনে গত শুক্রবার বিকেলে পথচারী লেবুকে একটি মালবাহী ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এমত অবস্থায় জেলা যুবলীগের সাধারন সম্পাদক বিমান কুমার রায়ের সহযোগীতায় তাকে আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করিয়ে দেন যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা। বর্তমানে লেবু হোসেন চিকিৎকাধীন অবস্থায় রয়েছেন।
 
ঘটনার সংবাদ পেয়ে নওগাঁ সদর থানার এসআই নাজমুল হোসেন হাসপাতাল পরিদর্শন করে লেবু হোসেন সার্বিক খোঁজ খবর নেন। পুলিশ জানায়, প্রাথমিক ভাবে আহতের নাম ঠিকানা ছাড়া তেমন কোন বিস্তারিত জানা যায়নি তবে খোঁজ খবর নেয়ার চেষ্টা চলছে। বর্তমানে রোগী সুস্থ আছেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget