Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁর রাণীনগরে হত্যা মামলার প্রধান আসামী মাসুদ ঢাকায় আটক

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে দুই সন্তানের জননী গৃহবধূ শাকিলা আক্তার শ্যামলী (৩৫)কে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামী ঘাতক স্বামী মাসুদ রানা (৪০) কে ঢাকায় আটক করেছে পুলিশ। গত রবিবার রাতে ঢাকার শাহ আলী থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাসুদ রানাকে আটক করে। সোমবার বিকেলে তাকে ঢাকা থেকে রাণীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল হক বলেন গত আগস্ট মাসের ১তারিখে স্বামী মাসুদ রানার মারপিটে তার স্ত্রী শাকিলা আক্তার শ্যামলী তার নিজ বাসায় গুরুত্বর আহত হন। এরপর শ্যামলীকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে ওইদিন রাতে স্বামী মাসুদ রানাকে প্রধান আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। এরপর থেকে মাসুদ রানা পলাতক ছিলেন। অবশেষে গত রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার শাহ আলী থানা পুলিশ তাকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। বর্তমানে তাকে থানায় রেখে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামীকাল মঙ্গলবার তাকে জেল হাজতে প্রেলন করা হবে।

উল্লেখ্য, উপজেলার দাউদপুর গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে শ্যামলী আক্তারের সঙ্গে বিয়ে হয় উপজেলার সিম্বা গ্রামের আফছার আলীর ছেলে মাসুদ রানার। বেশকিছুদিন পূর্ব থেকে শ্যামলী জানতে পারে যে তার স্বামী মাসুদ রানা একাধিক মেয়ের সঙ্গে পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে আরেকটি বিয়ে করে। এরপর থেকে শুরু হয় পারিবারিক কলহের। দ্বিতীয় বিয়ে করার পর থেকে মাসুদ রানা ঠিকঠাক মতো খোজখবর নিতো না শ্যামলী ও তার সন্তানদের। এই সমস্যা সমাধান করার জন্য দুই পরিবারের লোকজনসহ স্থানীয়রা চেষ্টা করেও তা সমাধান করতে পারে নাই। ঘটনার বেশকিছুদিন আগে থেকে মাসুদ রানা নিরুদ্দেশ থাকলেও আগস্ট মাসে বাড়িতে আসেন মাসুদ। আর পরকিয়ার প্রেম ও বিয়ে করার জেরেই মাসুদ রানা তার স্ত্রী শ্যামলীকে পিটিয়ে হত্যা করেন।

নওগাঁর মান্দায় ক্রিকেট টূর্নামেন্ট অনুষ্ঠিত

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ: নওগাঁর মান্দায় ক্রিকেট টূর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় মান্দা এস সি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ কে বি হাওয়া ভাটা ও আঙ্গুর সু-ষ্টোরের আয়োজনে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে কালিকাপুর ড্রাগন ক্লাব এবং মান্দা ক্রিকেট একাডেমী।

এসময় টুর্নামেন্টের সভাপতি ও আঙ্গুর সু-ষ্টোরের মালিক আপেল মাহমুদ লিটনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মান্দা এস সি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক আতিকুর রহমান মিঠু এবং মামুনুর রশিদসহ আরো অনেকে।
টুর্নামেন্টে কালিকাপুর ড্রাগন ক্লাব মান্দা ক্রিকেট একাডেমীকে ৮ উইকেটে এবং ৭০ রানের ব্যাবধানে বিজয় লাভ করে। পরে বিজয়ী দলকে একটি বাই সাইকেল, বীজিত দলকে একটি স্মার্টফোন এবং ম্যান অব দা ম্যাচ নির্বাচিতকে একটি ক্রেস্ট প্রদান করা হয়।
নওগাঁর মান্দায় ক্রিকেট টূর্নামেন্ট অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী মাটির বাড়ি ঘর

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাইয়ে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার চির ঐতিহ্য নিদর্শন সবুজ শ্যামল ছায়া ঘেরা শান্তির নীড় মাটির তৈরি বাড়ি (ঘর)। যা এক সময় ছিল গ্রামের মানুষের কাছে মাটির বাড়ি বা ঘর গরিবের এসি বাড়ি নামে পরিচিত। কিন্তু কালের আবর্তে আজ হারিয়ে যাচ্ছে এই ঐতিহ্যবাহী মাটির বাড়ি ঘর।

বেশি দিনের কথা নয়, বাংলার প্রতিটি গ্রামে নজরে পরতো এই মাটির বাড়ি ঘর। ঝড়-বৃষ্টি থেকে বাঁচার পাশা-পাশি প্রচুর গরম ও শীতে বসবাস উপযোগী মাটির তৈরি বাড়ি ঘর।  এসব মাটির বাড়ি ঘর আর তেমন একটা নজরে পড়ে না। আধুনিকতার ছোঁয়ায় আর সময়ের পরিবর্তে গ্রাম বাংলা থেকে ঐতিহ্যবাহী মাটির তৈরি বাড়ি ঘর বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই বাড়ি ঘর শীত ও গরম মৌসুমে আরামদায়ক বলে গ্রামের  অনেক বিত্তবানও এই মাটির দ্বিতল বাড়ি ঘর তৈরি করেন।
নওগাঁর আত্রাইয়ে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী মাটির বাড়ি ঘর

জানা যায়, অতি প্রাচীনকাল থেকেই মাটির বাড়ি বা ঘরের প্রচলন ছিল। গ্রামের মানুষের কাছে এই বাড়ি বা ঘর ঐতিহ্যের প্রতীক ছিল। গ্রামের বিত্তবানরা এক সময় অনেক অর্থ ব্যয় করে মজবুত মাটির দ্বিতল বাড়ি ঘর তৈরি করতেন। যা এখনও কিছু কিছু গ্রামে চোখে পড়ে। এঁটেল বা আঠালো মাটির কাঁদায় পরিণত করে ২-৩ ফুট চওড়া করে দেয়াল বা ব্যাট তৈরি করা হয় ১০-১৫ ফুট উঁচু। দেয়ালে কাট বা বাঁশের শিলিং তৈরি করে তার ওপর খর বা টিনের ছাউনি দেয়া হয়। মাটির বাড়ি ঘর অনেক সময় দোতলা পর্যন্ত করা হতো। সব ঘর বড় মাপের হয়না। গৃহিনীরা বিভিন্ন অনুষ্ঠানে মাটির দেয়ালে বিভিন্ন রকমের আল্পনা  এঁকে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতেন। প্রাকৃতিক দূর্যোগ ও বর্ষা মৌসুমে মাটির বাড়ি ঘরের ক্ষতি হয় বলে বর্তমান সময়ে দীর্ঘ স্থায়ীত্বের কারণে গ্রামের মানুষরা ইটের বাড়ি নির্মাণের আগ্রহী হচ্ছেন। ভূমিকম্প বা বন্যা না হলে একটি একটি মাটির বাড়ি শত বছরেও বেশি স্থায়ী হয়। কিন্তু বর্তমান সময়ে কালের বিবর্তনে ইটের দালানকোটা আর বড় বড় অট্রালিকার কাছে হার মানছে মাটির বাড়ি ঘর।

উপজেলার শাহাগোলা গ্রামের আজাদ সরদার, ভবানীপুরের রমজান আলী, রসুলপুর গ্রামের মোবারক আলী, হাতিয়াপাড়া গ্রামের হাফিজুল, আয়তালী ও আব্দুস সামাদসহ আরো অনেকে জানান, মাটির তৈরি এই বাড়ি ঘর তারা পেয়েছেন পৈত্রিক ভাবে। তাদের পূর্ব পুরুষরাও এই মাটির তৈরি বাড়িতেই জীবন কাটিয়ে গেছেন। তাই এখনও তারা এই বাড়িগুলো ভাঙ্গেনি। মাটির বাড়ি বসবাসের জন্য আরামদায়ক হলেও যুগের পরিবর্তনে আধুনিকতার সময় অধিকাংশ মাটির বাড়ি ঘর ভেঙ্গে অধিক নিরাপত্তা ও স্বল্প জায়গায় দীর্ঘ স্থায়ী ভাবে অনেক লোকের নিবাস কল্পে গ্রামের মানুষরা ইটের বাড়ি ঘর তৈরি করছেন বলে অনেকের ধারনা।

 নওগাঁ জেলা কৃষক লীগের আহবায়ক কমিটি গঠন

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ জেলা কৃষকলীগ আহবায়ক কমিটির গঠন করা হয়েছে। কমিটিতে আহবায়ক মো. আব্দুল ওয়াহাব (সাবেক প্যানেল মেয়র), যুগ্ম আহবায়ক মো. হাফিজার রহমান (বীর মুক্তিযোদ্ধ) ও মো. খোরশেদ আলম দায়িত্ব পেয়েছেন বলে জানা গেছে দলীয় সুত্রে। গত ৩১/০৭/২০১৯ ইং তারিখে কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মোতাহার হোসেন মোল্লা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৃষিবিদ সমির চন্দ্র এর স্বাক্ষরে নওগাঁ জেলা কৃষকলীগের আহবায়ক কমিটি অনুমোদন লাভ করেন। উল্লেখ্য যে, ২২ সদস্য বিশিষ্ট এই আহবায়ক কমিটি গত ৩১/০৭/২০১৯ তারিখ হইতে আগামী ৩১/১০/২০১৯ তারিখ পর্যন্ত (৩) মাস দলের পুর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে দায়িত্ব পালন করবে। কমিটি গঠনের পর নওগাঁ জেলা কৃষকলীগের আহবায়ক মো. আব্দুল ওয়াহাব তার অনুভূতি ব্যক্ত করে জেলা কৃষকলীগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ শেষে সংবাকিদের বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী আগামী অল্প কিছুদিনের মধ্যে সকলের সহযোগীতায় পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে বাংলাদেশ কৃষকলীগের সকল কমিটি গঠন চুড়ান্ত করা হবে। এ সময় তিনি দলের সিনিয়র নেতৃবৃন্দের দোয়া ও সর্বাত্তক সহযোগীতা কামনা করেন।

নওগাঁর বদলগাছীতে এক গৃহবধুকে ধর্ষনের চেষ্টাকারীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক সাস্তির দাবিতে মানববন্ধন

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ : নওগাঁর বদলগাছীতে এক গৃহবধুকে ধর্ষনের চেষ্টাকারীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় কোট চত্বর এর সামনে ধর্ষনসহ হত্যার চেষ্টাকারি মিঠাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেনসহ অন্যান্য অসামীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ঘন্টা কালব্যাপী এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন গৃহবধু ও মামলার বাদী রুমা আক্তার, লাবনী বেগম, নাজমা আক্তার, হেলেনা বেগম, রেহেনা চৌধুরী, ছাবিনা বেগম ও রুজি আক্তার প্রমুখ। এসময় তারা মামলার তদন্তকারী কর্মকতা এস আই আব্দুর রহমান সরকারকে দায়ী করে বলেন আসামীর সঙ্গে আতাঁত করে এপযর্ন্ত শুধু ১জন আসামীকে গ্রেফতার করা হলেও। অন্যন্য অসামীদের গ্রেফতার না করাই প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে ও বাদীকে বিভিন্ন ভাবে ভয় ভিতি দেখিয়ে মামলা তুলে নিতে হুমকি দিয়ে আসছে বলে জানান বাদী রোমা আক্তর। মানববন্ধনে প্রধান মন্ত্রী ও উর্দ্ধতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন মামলার বাদী গৃহবধুসহ বদলগাছী উপজেলার ২শতাধিক নারী ও পুরুষ মানববন্ধনে উপস্তিত ছিলেন। পরে উল্লেখ্য মামলার নথি ও স্থাণীয় সূত্রে জানা যায়, নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ইসমাইলপুর গ্রামের ২ সন্তানের জননীকে বাড়িতে একা পেয়ে একই গ্রামের বেলায়েত হোসেন (৪৫) ও ইলিয়াছ হোসেন (৪২) গত ২৭ জুন আনুমানিক রাত্রী ৯টার সময় শয়নকক্ষের জানালা ভেঙ্গে ওই গৃহবধুকে ধর্ষনের চেষ্টা করে। ভিকটিমের আত্ম চিৎকারলে প্রতিবেশিরা এগিয়ে এসে ওই ২ লম্পটকে আটক করলে তাদের লোক জন জানতে পেরে আটককৃত ওই ২জনকে ছিনিয়ে নিতে আরও ৯জন আসামীরা ভিকটিমকে মারপিট ও তার বাড়ির আসবাবপত্র ভাংচুর ও লুট পাট করেন। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে বদলগাছী থানায় গত ২৯ জুলাই মামলা করেন।

নওগাঁয় সাংবাদিকদের সাথে ডিসির মতবিনিময়

আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁয় সাংবাদিকদের সাথে 'কল সেন্টার ৩৩৩' বিষয়ক অবহিতকরণ ও মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক। মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন আয়োজিত সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হারুন-অর-রশীদ।

সভায় সরকারী সেবা কল সেন্টার '৩৩৩' এর সর্ম্পকে বিস্তারিত তুলে ধরা হয়। জরুরি ও দুর্যোগকালীন সাহায্য, নাগরিক সেবাপ্রাপ্তির বিষয়ে অভিযোগ, বিভিন্ন সামাজিক সমস্যার প্রতিকার, জুয়া, যৌতুক, ইভটিজিং, নারী নির্যাতন, মাদক বাল্যবিবাহ সহ সমাজের নানা সমস্যার দ্রুত সমাধান পেতে ৩৩৩ এ কল দেওয়ার পরার্মশ দেয়া হয়।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. কামরুজ্জামান, সহকারী কমিশনার আইসিটি এস এম আনীক চৌধুরী ও জেলা প্রেসক্লাবের সভাপতি নবীর উদ্দিনসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget