Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

ফেইসবুকে সাংবাদিকের দেয়া পোষ্টে কিডনি রোগীকে আর্থিক সহযোগীতা করলেন জাতীয় শ্রমিকলীগ সহ-সভাপতি শামীম

রিপোর্ট : ইমাম বিমান:: সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে সাংবাদিক মনির হোসেনের দেয়া "সাহায্যের জন্য এগিয়ে আসার আহবান" পোষ্টে সাড়া দিয়ে আর্থিক সহযোগীতার হাত বাড়িয়ে দিলেন জাতীয় শ্রমিকলীগ ঢাকা উওরের সহ সভাপতি ঝালকাঠির দানশীল পরিবারের সন্তান মোঃ শামিম আহমেদ। 

জেলার সদর উপজেলাধীন বিনয়কাঠি ইউনিয়নস্থ কালিয়ারঘোপ গ্রামের মানষিক প্রতিবন্ধী অসহায় পরিবারের সন্তান কিডনী রোগে আক্রান্ত অসুস্থ হায়দারকে ৮আগষ্ট বৃহস্পতিবার বিকেলে নগদ ২০ হাজার টাকা দিয়ে আর্থিকভাবে সহযোগীতা করলেন জাতীয় শ্রমিকলীগ ঢাকা উওরের সহ সভাপতি মোঃ শামিম আহমেদ। 

ঝালকাঠি জেলার সাংবাদিক মনির হোসেন ও সাংবাদিক আরিফ খান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে "অসহায় পরিবারের পাশে এসে দাড়ান" শিরোনামে হায়দারকে সাহায্যের জন্য এগিয়ে আসার আহবান জানিয়ে পোষ্ট দেয়। সাংবাদিকদের দেয়া পোষ্ট বিদেশে অবস্থানের সময় দেখে দানশীল পরিবারের সন্তান শামীম আহমেদ তিনি উক্ত পোষ্টের নিচে মন্তব্যের স্থানে  হায়দারকে সাহায্য জন্য আশ্বাষ দেন। এরপর তিনি বিদেশ থেকে দেশে ফিরে তার নিজ জেলায় আসলে সাংবাদিক মনিরকে সংবাদ দেয়। এ সময় সাংবাদিক মনির ও আরিফের সহযোগীতায় হায়দারকে নিয়ে তার কাছে গেলে তিনি হায়দারকে নগদ ২০ হাজার টাকা দিয়ে সহযোগীতা করেন। সেই সাথে হায়দারকে তার মা টাকার অভাবে তার ছেলেকে কিডনী দান করতে পারছেন না তাই তিনি সকলকে বিত্তবান ব্যক্তি সহ সকলকে হায়দারের চিকিৎসার জন্য পাশে দাড়ানোর জন্য আহবান জানান।

এ বিষয় ঝালকাঠি জেলার সাংবাদিক মনির হোসেন ও সাংবাদিক আরিফ জানান, আমরা হায়দারের কিডনী রোগের কথা শুনে তার বসত বাড়ীতে যাই। সেখানে গিয়ে দেখি হায়দারের বাবা ও দুই ভাই মানুষিক রোগী।  শুধু তাই নয় বড় ভাই মানষিক রোগের পাশাপাশি বিরল চর্মরোগে ভুগছে।  একই পরিবারের তিনজন ব্যক্তিই মানষিক রোগী তারপর নেই তাদের মাথা গোজার মত একটা  বাসস্থান। বাঁশের তৈরি খুটি উপরে ভাঙ্গা টিনের চাল সেখানে থাকেন অসুস্থ দুই ভাই। আর হায়দার সহ তার মা ও তৃতীয় শ্রেনী পড়ুয়া ছোট বোন পাশের বাড়ীর বিভিন্ন জনের ঘরে রাত্রী জাপন করে। সাংবাদিক আরিফ আরো জানান, জীবনে অনেক মানুষকে সহযোগিতা করেছি, ঘর নেই দুয়ার নেই, পেটে খাবার নেই বৃষ্টিতে ভিজতে হয় এমন অনেক নিউজ করেছি, কিন্তু কখনো কারো জন্য কাঁদিনি। শুধুই সমাজের বিত্তবানদের নয় আপনার যদি একশ টাকা দেয়ার সামর্থ্য থাকে, তাহলে এই পরিবারটিকে দিন কত টাকা তো চা পান খেয়েও খরচ হচ্ছে প্লিজ একশত টাকা দিয়ে হলেও সহযোগিতা করুন।

বেনাপোল পাঁচভুলোট গ্রাম থেকে ৬টি তাজা হাতবোমা উদ্ধার

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৬ টি তাজা হাতবোমা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

শুক্রবার (৯ আগস্ট) দুপুরে বেনাপোল সীমান্তের পাঁচভুলোট গ্রাম থেকে বিজিবি ২১ ব্যাটালিয়নের সদস্যরা হাতবোমাগুলো উদ্ধার করেন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সন্ত্রাসী কার্যকলাপের উদ্দেশ্যে সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১০২ আর পিলার থেকে বাংলাদেশের ৫০০ গজ অভ্যন্তরে মেহেদি হাসান নামে এক ব্যক্তির রান্নাঘরে বেশ কয়েকটি হাতবোমা সংরক্ষিত আছে। এমন খবরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে সেখান থেকে ৬টি হাতবোমা উদ্ধার করেন। অভিযানের খবর পেয়ে তার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়।অভিযুক্ত মেহেদি হাসান যশোরের শার্শা উপজেলার পাঁচভুলোট গ্রামের খোরশেদ আলমের ছেলে।

খুলনা ২১ ব্যাটালিয়ন বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক সৈয়দ সোহেল আহম্মেদ বলেন, এ ব্যাপারে শার্শা থানায় মামলার প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত হাতবোমা ৬ টি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধ জনসচেতনতা সৃষ্টি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধি নওগাঁ : নওগাঁয় ডেঙ্গু প্রতিরোধ জনসচেতনতা সৃষ্টি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে ডেঙ্গু প্রতিরোধ জনসচেতনতা সৃষ্টি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
 
এসময় মন্ত্রী বলেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। সকলে যদি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে জীবনযাপন করে তবে এডিস মশা জন্মাতে পারবে না। পরিষ্কার পরিচ্ছিন্ন থাকলে ডেঙ্গুর সংক্রামণ আমাদের আক্রমণ করতে পারবে না। ফলে ডেঙ্গু রোগের সৃষ্টি হবে না। তাই জমে থাকা পানি ও আবর্জনা নিজ নিজ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মন্ত্রী বলেন- সকলের সকল প্রচেষ্টা দ্বারা ডেঙ্গু মোকাবেলা ও ধ্বংস করা সম্ভব।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আত্রাই-রানীনগর আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, মহাদেবপুর-বদলগাছি আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, নওগাঁ জেলা পুলিশ সুপার ইকবাল হোসেন পি পি এম, তত্ত¡বধায়ক ডা: রওশন আরা, জেলা সিভিল সার্জন কর্মকর্তা মমিনুল হকসহ উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ এবং উপজেলা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ।


 নওগাঁ জেলা প্রতিনিধি: ‘আদিবাসী ভাষা চর্চা ও সংরক্ষনে এগিয়ে আসুন’ প্রতিপাদ্যে নওগাঁর পত্নিতলায়  আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকালে নজিপুর আশ্রয়- রেজিরিয়েন্স প্রকল্পের আয়োজনে এবং বিএমজেড ও নেটজ বাংলাদেশ অর্থায়ন ও সহযোগিতায় একটি শোভাযাত্রা পত্নিতলা শহরের গোল চত্ত¡র থেকে শুরু হয়ে উপজেলা চত্ত¡রে গিয়ে শেষ হয়। পরে সেখানে সেখানে এক আলোচনা ও  সাংস্কৃতিক সভা অনুষ্ঠিত হয়। 

এসময় নজিপুর আশ্রয়- রেজিরিয়েন্স প্রকল্পের টেকনিক্যাল অফিসার মো. জাহিদ হাসান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পত্নিতলা পারগানা সভাপতি মি. লুইস সরেন, মি. আনন্দ হেমরম, মি. বাবু যোসেফ হেমরণ, প্রকল্প হিসাব রক্ষক কর্মকর্তা মো. ফজলুল করিম এবং আশ্রয়-রেজিলিয়েন্স প্রকল্প ইউনিট ম্যানেজার সুশান্ত কুমার সরকার সহ প্রমূখ।

  
নদীর পানি কমায় নতুন করে ভাঙ্গতে শুরু করেছে নান্দাইবাড়ি ঝুঁকিপূর্ন বেরিবাঁধ ॥ আতঙ্কে রাণীনগর-আত্রাইবাসী

আব্দুর রউফ রিপন, নওগাঁ: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলার উপর দিয়ে বয়ে গেছে ছোট যমুনা নদী। ২০১৭ সালে এই নদীর বেরিভাঁধ ভেঙ্গে বন্যার পানিতে প্লাবিত হয়েছিলো জেলার রাণীনগর ও আত্রাই উপজেলার কয়েকশত গ্রাম। বর্তমানে ছোট যমুনা নদীর পানি কমে যাওয়ায় অত্যন্ত ঝুঁকিপূর্ন হয়ে পড়েছে। তাই এই বাঁধটি দুই উপজেলার মানুষের গলার কাঁটায় পরিণত হয়েছে।

চরম আতঙ্কে রয়েছে রাণীনগর ও আত্রাই উপজেলাবাসী। কারণ বাঁধটিতে দীর্ঘদিন কোন সংস্কার না করায় রাণীনগর উপজেলার ঘোষগ্রাম, নান্দাইবাড়ী, কৃষ্ণপুর ও আত্রাই উপজেলার ফুলবাড়ি, শাহাগোলা এলাকার প্রায় ৮কিমি নদীর বেরিবাঁধ চরম ঝুঁকিপূর্ন অবস্থায় রয়েছে। সম্প্রতি বন্যায় এই বাঁধের কিছু অংশ ভেঙ্গে প্লাবিত হয়েছিলো কয়েকটি গ্রাম। এরপর পানি উন্নয়ন বোর্ডসহ অন্যান্য দপ্তরের সহযোগিতায় স্থানীয়রা ভেঙ্গে যাওয়া অংশটি মেরামত করায় বেঁচে যায় কয়েকশত গ্রাম, ফসলের মাঠ ও পুকুর-জলাশয়।

সূত্রে জানা গেছে, নদীর পানি আটকানোর জন্য আশির দশকে নওগাঁর রাণীনগর উপজেলার গোনা ইউনিয়নের ঘোষগ্রাম, নান্দাইবাড়ী, কৃষ্ণপুর ও আত্রাই উপজেলার ফুলবাড়ি এলাকায় স্থানীয় সরকারের সহায়তায় স্থানীয়রা তৈরি করেন বেরিবাঁধ। এরপর থেকে সরকারের কোন দপ্তর এই বেরিবাঁধের কোন সংস্কার করেননি। স্থানীয়রা বাঁশ ও বালির বস্তা দিয়ে কোনমতে রক্ষা করে আসছে এই বাঁধটি। কিন্তু বর্তমানে এই বাঁধের অবস্থা খুবই আশঙ্কাজনক। নদীতে পানি কমে যাওয়ায় ভাঙ্গতে শুরু করেছে মাটির বড় বড় চাপ। ভাঙ্গনের ফলে বাঁধের উপর দিয়ে পায়ে হেটে যাওয়ার মতো কোন রাস্তা নেই। যে কোন সময় এই বাঁধ ভেঙ্গে প্লাবিত হতে পারে রাণীনগর ও আত্রাই উপজেলার কয়েকশত গ্রাম আর শত শত বিঘা জমির ফসল। তবুও কোন দপ্তরের নজর নেই বাঁধের দিকে।

নান্দাইবাড়ি গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেন, গফুর মিয়াসহ অনেকেই বলেন বর্ষা মৌসুমের সময় আমাদের নির্ঘুম রাত কাটে এই বেরিবাঁধটির জন্য। কারণ প্রায় ৩০বছর পার হলেও কোন দপ্তরই এই বাঁধটির বিন্দুমাত্র সংস্কার কাজ করেনি। বাঁধটি যে কোন মুহুর্তে ভেঙ্গে যেতে পারে। পানি কমার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে ভাঙ্গন আতঙ্ক। বর্তমানে বাঁধটি ভয়াবহ আকার ধারন করেছে। তাই সকলের উপকারের স্বার্থে দ্রুত বাঁধ সংস্কার করা প্রয়োজন।

 
নদীর পানি কমায় নতুন করে ভাঙ্গতে শুরু করেছে নান্দাইবাড়ি ঝুঁকিপূর্ন বেরিবাঁধ ॥ আতঙ্কে রাণীনগর-আত্রাইবাসী

উপজেলার ৩নং গোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আবুল হাসনাত খাঁন হাসান বলেন নদীর পানি কমার সঙ্গে সঙ্গে ভাঙ্গন দেখা দিয়েছে বাঁধটিতে যা সংস্কার করা খুবই জরুরী। এই বাঁধ নাকি কোন দপ্তরেরই নয়। তাহলে সংস্কার করবে কে? আমাদের পরিষদের তেমন কোন বরাদ্দ আর আসে না যে সেখান থেকে কিছু দিয়ে কিছুটা সংস্কার করবো। দীর্ঘদিন কোন সংস্কার না করায় বাঁধটি এখন মরনফাঁদে পরিণত হয়েছে। তবে এবার বাঁধটি পরিদর্শন করে তা সংস্কারের জন্য অর্থ বরাদ্দের আশ্বাস দিয়েছেন সরকারের উর্দ্ধতন কর্র্তা ব্যক্তিরা তবে এই আশ্বাসের অতিদ্রুত বাস্তবায়ন চায় এরাকাবাসীরা।

রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল বলেন পানি কমার পর বাঁধটি এখন খুবই ঝুঁকিপূর্ন। বাঁধের উপর দিয়ে পায়ে হেটে যাওয়ার মতো রাস্তাটুকুও নেই। আর এই বাঁধটি সংস্কার করার জন্য অনেক টাকা বরাদ্দ প্রয়োজন যা আমার পরিষদের একার পক্ষে সরবরাহ করা অসম্ভব। তবে সব দপ্তর মিলে যদি পদক্ষেপ নেওয়া যায় তাহলে এই কাজটি করা সম্ভব। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো বাঁধটি ভাঙ্গনের হাত থেকে রক্ষা করার জন্য।

নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুধাংশু কুমার বলেন এই ঝুঁকিপূর্ণ অংশটুকু নদীর বাঁধ নয় রাস্তা ছিলো কিন্তু কালের আর্বতনে নদী ভেঙ্গে যাওয়ার কারণে এখন তা বাঁধে পরিণত হয়েছে। তাই আমি এই ঝুঁকিপূর্ন ভাঙ্গন অংশটুকু মেরামতের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর আবেদন পাঠিয়েছি। আবেদনটি চূড়ান্ত অনুমোদন পেলেই এই ভাঙ্গন কবলিত অংশটুকুর মেরামতের কাজ শুরু করবো।


নওগাঁ জেলায় একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত

নওগাঁ প্রতিনিধি : ডেঙ্গু প্রতিরোধে নওগাঁ পুরো জেলায় একযোগে পরিস্কার পরিচ্ছন্নতা এবং মশকনিধন অভিযান পারিচালিত হয়েছে। বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের আহবানে জেলার ১১টি উপজেলা এবং সকল ইউনিয়ন পর্যায়ে একযোগে এই অভিযান পরিচালিত হয়।
সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা সদরে এই কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হারুন-অর-রশিদ। এ সময় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশানের সভাপতি এ্যাড: সরদার সালাহ উদ্দীন মিন্টু প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মো. শাহনেওয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, পৌরসভার মেয়র আলহাজ্ব নাজমুল হক সনি, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হামিদুল হক, পৌরসভার কাউন্সিলর রশিদুল আলম সাজু, জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক এ্যাড. ইকবাল জামিল চৌধুরী লাকী, জেলা প্রেস ক্লাবের সভাপতি নবির উদ্দীন, সীমান্ত পাবলিক স্কুলের প্রধান শিক্ষক গোলাম সাকলায়েনসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারী বেসারকারী কর্মকর্তা, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এতে অংশ গ্রহন করেন। পরে জেলা প্রশাসন চত্বরে পরিস্কার পরিচ্ছন্নতা কাজে ও ফগার মেশিন দিয়ে মশক নিধনে স্প্রে ব্যবহারের উদ্ধোধন ও জনসচেতনতা মুলক লিফলেট বিতরন করেন। পরে শহরের ১০টি স্থান থেকে জেলা প্রশাসনের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা কাজের, মশক নিধন ও জনসচেতনতা সৃষ্টির লক্ষে লিফলেট বিতরন করেন। এ ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারী বেসরকারী প্রতিষ্ঠান স্ব স্ব প্রতিষ্ঠানের ব্যনারসহ এই কর্মসূচীতে অংশ গ্রহন  করে।  
জেলা প্রশাসন ছাড়াও জেলার প্রতিটি অফিস চত্বর, প্রতিটি উপজেলা পরিষদ চত্বর, প্রতিটি ইউনিয়ন পরিষদ চত্বরে এসব অফিস প্রধান, উপজেলা নির্বাহী অফিসার এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নেতৃত্বে এই পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মশক নিধন অভিযান পরিচালিত হয়। এ সময় এলাকার বিভিন্ন রাস্তঘাট, ড্রেন নর্দমা এবং জঙ্গল পরিস্কার পরিচ্ছন্ন এবং ফগার মেশিন দিয়ে মশক নিধনের ঔষধ স্প্রে করা হয়।
এদিকে নওগাঁ পৌরসভার উদ্যোগে পৌর মেয়র আলহাজ্ব নাজমুল হক সনির নেতৃত্বে পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা কর্মচারীদের নিয়ে শহরের বিভিন্ন ওয়ার্ডে পরিস্কার পরিচ্ছন্নতা করেন ও ফগার মেশিন দিয়ে মশক নিধনে স্প্রে ব্যবহার করে ঔষধ দেন এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরন করেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget