Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁর পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৮তম মহাপ্রয়াণ দিবস পালিত

নওগাঁ প্রতিনিধিঃ আলোচনা সভা ও স্মৃতিচারনের মধ্যে দিয়ে নওগাঁর পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৮তম মহাপ্রয়াণ দিবস পালিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ফেডারেশানের সভাপতি ইসরাফিল আলম এমপি। মঙ্গলবার দুপুরে নওগাঁর আত্রাই উপজেলার কালীগ্রাম পরগনার কবির নির্মিত কালীগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউশান চত্বরে আলোচনা সভা ও স্মৃতিচারন অনুষ্ঠিত হয়। রথীন্দ্রনাথ ইনস্টিটিউশানের সভাপতি ও রবীন্দ্র স্মৃতি সংগ্রাহক এম মতিউর রহমান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রবীন্দ্রনাথের গ্রাম উন্নয়ন ও সমাজ ভাবনা মূল প্রবন্ধ পাঠ করেন, রবীন্দ্র গবেষক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. আতিউর রহমান। অন্যান্যের মধ্যে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ মোকবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার ছানাউল ইসলাম, আর্ন্তজাতিক রবীন্দ্র গবেষনা ইন্সটিটিউটের পরিচালক ড. মতিউর রহমান, কালগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক আহসান হাবিব প্রমূখ বক্তব্য রাখেন। এসময় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, সরকারী বেসরকারী কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা, সাংবাদিকরা ও গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


বেনাপোলে নারীর কাছ থেকে পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যষোর)প্রতিনিধি: বেনাপোল সীমান্ত থেকে একটি বিদেশি নাইন এমএম পিস্তল, চার রাউন্ড গুলি ও ১৫ বোতল ফেন্সিডিলসহ মোছাঃ রেহেনা বেগম (৩৮) নামে এক নারীকে আটক করেছে পোর্ট থানা পুলিশ।

রবিবার (৪/০৮/১৯ইং)তারিখ বেনাপোল পোর্টথানা পুলিশ তাকে আটক করে।আটক রেহেনা বেগম বেনাপোল পোর্টথানাধীন শিবনাথপুর বারপোতা গ্রামের কামরুলের স্ত্রী।

পুলিশ সুত্রে জানা যায়, আটক আসামি তার নিজ বাড়িতে অস্ত্র বেচাকেনা করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একটি ইউএসএর তৈরি নাইন এমএম পিস্তল, চার রাউন্ড গুলি ও ১৫ বোতল ফেন্সিডিলসহ রেহেনা বেগমকে আটক করে পুলিশ।তবে এসময় অস্ত্রের মুল মালিক তার স্বামী পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।

বেনাপোল পোর্ট থানার এসআই এইচ এম আব্দুল লতিফ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামীর নামে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হবে। এবং পলাতক আসামিকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

রাজাপুরে নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই ঝুঁকি নিয়ে ওয়ার্কশপ গুলোতে কাজ করছে শ্রমিকরা

রিপোর্ট : ইমাম বিমান:: ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই ঝুঁকি নিয়ে ওয়ার্কশপ গুলোতে কাজ করছে প্রায় দুই শতাধিক শ্রমিকরা। বিভিন্ন ভারী ও ঝুঁকিপূর্ন কাজে নিয়োজিত শ্রমিকদের কোনো সুস্থ কর্মপরিবেশ নেই। অধিকাংশ ক্ষেত্রে কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই কাজ করছেন শ্রমিকরা। এতে একদিকে যেমন তাদের স্বাস্থ্যঝুঁকি রয়েছে, অন্যদিকে অনিশ্চয়তায় রয়েছে কর্মরত এসব শ্রমিকের পরিবার। উপজেলায় রয়েছে প্রায় ৩০ থেকে ৩৫ টি ওয়ার্কশপ। এসব ওয়ার্কশপে ঝুঁকিপূর্ন কাজে নিয়োজিত শ্রমিকদের কর্মপরিবেশ নিয়ে কোনো নজরদারি নেই মালিকদের। 
 
ওয়ার্কশপ শ্রমিকরা জানান, আমরা শ্রমিক। জীবনের ঝুঁকি নিয়ে কাজের সঙ্গে নিয়োজিত । স্বাস্থ্যঝুঁকি থাকা সত্বেত্ত কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম দেয়া হয় না মালিকের পক্ষ থেকে । দুর্ঘটনায় আহত হলেও মালিক পক্ষ প্রাথমিক চিকিৎসার পর আর কোনো খোঁজ খবরও নেয় না। শ্রমিক স্বার্থ বা অধিকার আদায়ের জন্য কোনো সংগঠন গড়ে উঠতে দেয়া হয়নি। সংগঠন করতে চাইলেও মালিকের পক্ষ থেকে বাধা এবং চাকরি থেকে বের করে দেয়ার হুমকি দেয়া হয়। যার কারনে আমরা আমাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি।
 
উপজেলার গালুয়া এলাকার ওয়র্কশপ শ্রমিক মোঃ উজ্জল জানান, গত প্রায় এক বছর আগে ওয়র্কশপে কাজ করার সময় আমার চোঁখে আঘাত লাগে, আঘাত লাগায় আমার একটি চোঁখ নষ্ট হয়ে গেছে। মালিক পক্ষ প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করলেও পরে আর তেমন সহযোগীতা করে নাই। পরিবারের কথা চিন্তা করে ও জীবনের তাগিদে একটি চোঁখ নিয়ে বর্তমানেও ঝুঁকি নিয়ে কাজ করছি।


এ বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় অধিনে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের রবিশাল আঞ্চলিক কার্যালয়ের উপমহাপরিদর্শক হিমন কুমার সাহা বলেন, ওয়ার্কশপে শ্রমিকদের কাজে নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করার জন্য ওয়ার্কশপ মালিকদের চিঠি দেওয়া হয়েছে। এর পরও যদি তারা শ্রমিকদের কাজে নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার না করে তা হলে আইন গত ব্যবস্থা নেওয়া হবে। আরো বলেন, কোনো শ্রমিক কাজ করার সময় আহত হলে আর্থিক অনুদান দেওয়ার ব্যবস্থা করা হবে।


নওগাঁয় জেলা জাতীয়তাবাদী মৎসজীবী দলের আহ্বায়ক কমিটি গঠন

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় জেলা জাতীয়তাবাদী মৎসজীবী দলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ডা. মো. শফিকুল ইসলাম রুস্তুমকে আহ্বায়ক করে ২৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। গত ২৪ জুন কেন্দ্রীয় জাতীয়তাবাদী মৎসজীবী দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাব ও  সদস্য সচিব আব্দুর রহিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
এছাড়া জেলা জাতীয়তাবাদী মৎসজীবী দলের আহ্বায়ক কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক আমিনুল হক সাফা, আজাহার আলী, মাহফুজুল হক বাবু চৌধূরী, সদস্য সচিব তৌফিকুর রহমান খান লালু, সদস্য এবিএম আমিনুর রহমান বিন্টু, শেখ আরবাব বায়েজিদ অর্পন, নমিরুল হক সানা, সুলতান মাহমুদ উল্লাস।


ডেঙ্গু রোধে নওগাঁ জেলা পুলিশের মশক নিধন অভিযান
নওগাঁ জেলা প্রতিনিধি: ডেঙ্গু রোধে নওগাঁ জেলা পুলিশের মসক নিধন অভিযান অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বিকেলে শহরের দয়ালের মোড় হতে এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয় ।
 
পুলিশ সুপার ইকবাল হোসেন (পিপিএম) এর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম, নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন, ওসি তদন্ত এম.এম ফয়সাল আহম্মেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় শহরের দয়ালের মোড় হতে চকদেব, বাঙ্গাবাড়িয়া, চকমুক্তার, রুবির মোড়সহ বিভিন্ন স্থানে মশা মারার ঔষুধ স্প্রে ও ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষে মাইকিং করা হয়। ডেঙ্গু রোধে এ অভিযান অব্যহত থাকবে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
নওগাঁয় জেলা জাতীয়তাবাদী মৎসজীবী দলের আহŸায়ক কমিটি গঠন


নওগাঁয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের অবিহিত করণ সভা অনুষ্ঠিত

মাহমুদুন নবী বেলাল নওগাঁ : নওগাঁয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তা টাস্কফোর্স কমিটির সদস্যদের তামাক নিয়ন্ত্রণ আইন অবিহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকাল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ হারুন অর রশীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় তামাক সেল স্বাস্থ্য পরিবার কল্যান মন্ত্রণালয়ের সমন্বয়কারী যুগ্ম সচিব মোঃ খায়রুল আলম সেখ,প্রোগ্রামার আমিনুল ইসলাম সুজন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল ইসলাম,ডেপুটি সির্ভিল সার্জন মুনজুর মোরশেদ, জেলার সকল দপ্তর প্রধান সকল উপজেলা  নির্বাহী অফিসার বৃন্দ।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget