Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁর আত্রাইয়ে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে ৪জনের সাজা

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে মাদক বিক্রয় ও সেবনের দায়ে ৪ জনের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছানাউল ইসলাম তাদের এই কারদন্ডপ্রাপ্তরা হলো- উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে প্রিন্স প্রামানিক (২৫), সাহেবগঞ্জ গ্রামের রাখাল চন্দ্র পালের ছেলে কালিচরন (৬৫), শিবপুর গ্রামের মৃত আহাদ আলী মোল্লার ছেলে মতিন মোলা (৪৮), সাহেবগঞ্জ গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মাসুদ রানা (৪৪)।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানার এস আই করুজ্জামান ও এএসআই ছাইফুল অভিযান পরিচালনা করে ওই ৪ জনকে আটক করে। এ সময় কাছে থাকা গাঁজা ও হেরোইন জব্দ করে।

পরে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছানাউল ইসলাম ভ্রাম্যমান আদালতে প্রিন্স প্রামানিক ও কালিচরনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং মতিন মোল্লা ও মাসুদ রানাকে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড মেয়াদে দিয়ে শনিবার সকালে তাদের নওগাঁ জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

নওগায়ঁ প্রাক্তন ছাত্রী ফোরামের উদ্যেগে আসহায় পরিবারে মাঝে সেলাই মেশিন প্রদান

মাহমুদুন নবী বলোল নওগাঁ : নওগাঁ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ফোরামের উদ্যেগে আসহায় পরিবারে মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। শনিবার সকাল ১০টায় অত্র বিদ্যালয়ের হল রুমে প্রাক্তন ছাত্রী ফোরাম (ন স উ বা বি) ও উম্মে কুলসুম মেমোরিয়াল আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মো. হারুন অর রশীদ। এসময় অন্যান্যর মধ্যে নওগাঁ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার, সহকারী প্রধান শিক্ষক নিলীমা জাহান, প্রাক্তন ছাত্রী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক হুমাইয়া ঝিনুক, সাবিনা ফেরদৌস, কার্য্য নির্বাহী সদস্য সোহনী কাদের, রওনক বিনতে জামান, আসমা উল হুসনা, ফাহমিদা হক শিমু, ফারিয়া জিতু প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি নওগাঁ সদর উপজেলার ১৫ জন আসহায় পরিবারে ১ টি করে সেলাই মেশিন বিতরণ করেন। 

নওগাঁয় মুক্তিযোদ্ধা অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ

মাহমুদুন নবী বলোল নওগাঁ : নওগাঁয় সদ্য যোগদান কৃত জেলা প্রশাসক মো. হারুন অর রশীদ এর সংবর্ধনা ও মুক্তিযোদ্ধা অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় মুক্তিযোদ্ধা হল রুমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মো. হারুন অর রশীদ। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. হারুন অল রশিদ এর আয়োজনে ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল¬াহ আল মামুন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, আবুল কামাল আজাদ, নওগাঁ সদর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম সামদানী সহ প্রায় শতাধিক বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। এসময় অসহায় ২০টি মুক্তিযোদ্ধা পরিবার কে ১ টি করে সেলাই মেশিন প্রদান করা হয়।

নওগাঁয় ১১জন ডেঙ্গু রোগী সনাক্ত
নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় ১১জন ডেঙ্গু রোগী সনাক্ত করা হয়েছে। এর মধ্যে বর্তমানে ৮জন সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। বাকী তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করা হয়েছে। ভর্তি রোগীদের সকলেই নওগাঁ জেলা শহরের বাসিন্দা। এদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আছেন। এরা সকলেই ঢাকা থেকে আক্রান্ত হয়ে নওগাঁয় এসেছেন। নওগাঁ সদর হাসপাতালের তত্বাবধায়ন ডাঃ রওশন আরা খানম জানান- গত ২৭ জুলাই থেকে আজ ৩১ জুলাই পর্যন্ত মোট ১১জন রোগী নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
নওগাঁয় ১১জন ডেঙ্গু রোগী সনাক্ত
 এদের মধ্যে ৩জন রোগীকে আশংকা জনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ইতোমধ্যে ‘এনএস-১ ডিভাইস’ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পরীক্ষা পর ডেঙ্গু পজিটিভ আসায় সঠিক চিকিৎসা প্রদান হচ্ছে। ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য মূল হচ্ছে- স্যালাইন ও প্যারাসিটামল ট্যাবলেট। আমাদের পর্যাপ্ত পরিমান ওষধ আছে।  তিনি আরও জানান ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য ডেঙ্গু কর্নার চালু করার হয়েছে। এবং ডেঙ্গু রোগীদের সুচিকিৎসার জন্য আলাদা চিকিৎসার ব্যাবস্থা গ্রহন করা হয়েছে ।

নওগাঁয় দৈনিক তরুণ কণ্ঠ পত্রিকার ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধি নওগাঁ:
দৈনিক তরুণ কণ্ঠ পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি আবু রায়হান রাসেল এর আয়োজনে। বুধবার বেলা ১০.৩০ মিনিটে নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আইয়ের প্রতিনিধি কায়েস উদ্দীনের সভাপতিত্বে একটি বর্নাঢ্য র‌্যালি জেলা প্রেসক্লাব থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে। পরে দৈনিক তরুণ কণ্ঠ পত্রিকার ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কেটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রেসক্লাবের সভাপতি নবীর উদ্দীন।
এ সময় অন্যান্যের মধ্যে জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন জুয়েল, দৈনিক ডেসটিনির প্রতিনিধি মাসুদুর রহমান রতন, বাংলাভিশনে প্রতিনিধি বেলায়েত হোসেন, নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি বাবুল আখতার রানা, বিজয় টিভির জেলা প্রতিনিধি মোফাজ্জল হোসেন, মোহনা টিভির প্রতিনিধি মাহমুদুন নবী বেলাল, জিটিভির প্রতিনিধি আব্দুর রউফ পাভেল, বাংলাদেশ টেলিভিশনের প্রতিনিধি  সাজেদুর রহমান সাজু, প্রথম আলোর ওমর ফারুক, যুগান্তরের আব্বাস আলী, দিপ্ত টিভির আব্দুর রউফ রিপন, অবজারভারের ওবায়দুল হক, দৈনিক সংবাদের কাজী কামাল হোসেন, এশিয়ান টিভির লোকমান আলী, আর টিভির আরিফুল হক সোহাগ, দৈনিক কালবেলার মাসুদ রানা, দৈনিক জবাবদিহির রাসেল রানা, বাংলানিউজ ২৪.কম তৌহিদুল ইসলাম সহ প্রেসক্লাবের সকল ইলেকট্রনিক, প্রিন্ট ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রাণীনগর সদরের অভ্যন্তর সড়ক পানি-কাঁদায় একাকার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলা সদরে এক পাসলা বৃষ্টিতেই খানা-খন্দে ভরা পাকা সড়কে পানি-কাঁদায় একাকার হওয়ায় দেখে মনে হবে এ যেন সড়ক নয় ছোট ছোট পুসকনি। প্রতিনিয়তই ভোগান্তি পোহাতে হচ্ছে সড়কের চলাচলরত স্কুল, কলেজ, মাদ্রাসাগামী ছাত্র-ছাত্রী ও জনসাধারণের। মাঝে মাধ্যেই ঘটে চলছে ছোট-বড় দুর্ঘটনা। তারপরও মনে হয় সড়কটি দেখার কেউ নেই।
রাণীনগর উপজেলার প্রাণকেন্দ্র বিজয়ের মোড় হতে রেলগেট পর্যন্ত, থানা মোড় থেকে বিজয়ের মোড় ও উপজেলা বাসস্ট্যান্ড থেকে বিজয়ের মোড়ে যাওয়ার পথে, রাণীনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে, ডালপট্টি হয়ে হাসপাতাল রোড এবং রাণীনগর বাজার থেকে সিম্বা বাজার ও ছয়বাড়িয়া ব্রীজ পর্যন্ত যাওয়ার সড়কসহ উপজেলা সদরের বেশ কয়েকটি প্রধান সড়কগুলো মাঝের  পাঁকা উঠে যাওয়াই বৃষ্টির পানি জমে কাঁদা-পানিতে একাকার হয়ে সৃষ্টি হয়েছে বড় বড় মারাতœক খানা-খন্দক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও সংস্কারের অভাবে এইসব বড় বড় গর্ত ভরাটসহ রাস্তার উল্লেখযোগ্য সংস্কার না করায় পথচলা মানুষের চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।
রাণীনগর উপজেলা ধান চাষের জন্য বিখ্যাত বলে এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত যানবাহন হিসেবে বড় ট্রাক, বাস, ট্রাক্টর, মিনি ট্রাক, ভটভটি-লছিমন, অটোভ্যানসহ বিভিন্ন যান চলাচল করে। এতে করে রাস্তাগুলোর ভোগান্তি দিন-দিন আরও প্রকট আকার ধারণ করছে। প্রতি বছর উপজেলার বিভিন্ন এলাকার রাস্তা সংস্কারের কাজ চললেও উপজেলা সদরের প্রধান  ব্যস্ততম সড়কগুলো সংস্কারের দিকে নজর নেই কর্তৃপক্ষের। বিশেষ করে রাণীনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান গেটের সামনের রাস্তায় বড় বড় বিপদ জনক খানা-খন্দক হওয়াই এই বিদ্যালয়সহ মহিলা অনার্স কলেজের ছাত্রীদের যাতায়াত করতে প্রতিক্ষণই নানা বিড়ন্বনায় পড়তে হয়। এই সড়কটি জেলা শহর নওগাঁ যাওয়ার একমাত্র পথ হওয়ায় শত দূর্ভোগকে উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য  হচ্ছে যাত্রী সাধারণ। অচিরেই এই দুর্ভোগ হতে উত্তোরণ পেতে চান যাত্রী ও স্থানীয় এলাকাবাসী।
এব্যাপারে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, আমার বিদ্যালয়ের সামনে দীর্ঘদিন ধরে সড়কের পাকা অংশ উঠে গিয়ে ছোট-বড় বিপদজনক খানা-খন্দের সৃষ্টি হয়েছে। চলাচলের জন্য এটাই প্রধান সড়ক হওয়ার কারণে সামান্য বৃষ্টিতে পানি জমার ফলে যানবাহন চলাচলের সময় পানি-কাঁদা ছিটে পড়ে শিক্ষার্থীদের কাপড় নষ্ট হওয়াসহ বিভিন্ন বিড়ম্বনায় পড়তে হয়।
রাণীনগর সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: আহসান হাবিব স্বপন বলেন, উপজেলা প্রশসানের চার পাশে প্রতিটি সড়কই এখন জনগণের চলাচলের অযোগ্য। তারপরও স্থানীয়রা ভোগান্তি নিয়ে কাঁদা পানিতে চলাচল করছে। অতি শীঘ্রই জনস্বার্থে এই সড়ক গুলো সংস্কার করে চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষন করছি।
নওগাঁর সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মো: হামিদুল হক বলেন, রাণীনগর বাসস্ট্যান্ড গোলচত্ত্বর হতে বিজয়ের মোড় হয়ে আবাদপুকুর পর্যন্ত সড়কের প্রশ্বস্ত করণ কাজের দরপত্র শেষে সংশ্লিষ্ট ঠিকাদার কাজ করছেন। অল্প দিনের মধ্যে এই খানা-খন্দ গুলো থাকবে না।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget