Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতে ৭ জনের কারাদন্ড

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে বাল্য বিয়ে ও মাদক মামলায় ৭ জনের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।  সোমবার সকালে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গত রবিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছানাউল ইসলাম এ কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলো, বাল্য বিয়ের আপরাধে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলার শিমুলিয়া গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে আলতাব হোসেন (৩৯), পারকাসুন্দা গ্রামের শুকুর আলীর স্ত্রী রুবিনা (৪২), বাঁকা গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে ওবাইদুর রহমান (৪৮) কে। এবং বাগমারা এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে ফয়সাল আহম্মেদ (২২) কে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদাণ করেন। মাদক মামলায় ৬ মাসের কারাদন্ড প্রদাণ করেন উপজেলার নবাবেরতাম্বু গ্রামের আবু তৈয়ব খন্দকারের ছেলে আশরাফ আলী (৫০) ও হরিপুর গ্রামের জয়নাল আলীর ছেলে জহুরুল (৩৮) কে। এবং তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদাণ করেন উপজেলার পাহাড়পুর গ্রামের সাহাদৎ হোসেনের ছেলে শাহিন আলী (২৩) কে।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানার এসআই মোস্তাফিজুর রহমান, এসআই প্রদীপ কুমার ও এএসআই ছাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বাল্য বিয়ের অপরাধে ৪জনকে ও মাদক নিয়োন্ত্রণ আইনে ৩জনকে আটক করে । পরে আটককৃতদের রবিবার রাতে ভ্রাম্যমান আদালতে হাজির করলে তারা তাদের দোষ স্বীকার করায় বিচারক প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক।

নওগাঁর নিয়ামতপুরে গৃহবধু রুনা হত্যার ২বছরেও হত্যা রহস্যের জট খোলেনি

নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুরে গৃহবধু রুনা হত্যার ২বছর গত হলেও হত্যা রহস্যের জট আজও খোলেনি। নিহতের রুনা মা জাহানারা মেয়ের সুবিচারের আশায় ভিকটিমের ছবি বুকে  নিয়ে দ্বারে দ্বারে ঘুরছে। সরেজমিনে গিয়ে জানা যায় নওগাঁ পার্শ্ববতি চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার একবরপুর (ডাক্তার পাড়া) গ্রামের আনোয়ারুল মেয়ে রুনা বেগমে (২২) এর সঙ্গে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার হাজীনগর গ্রামের ইব্রাহিম ডাক্তারের  ছেলে  জাহাঙ্গীর হোসেন (২৬) এর ৬বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের পর জিহাদ (২) নামে তাদের এক সন্তান জন্ম হয়। বিয়ের পর হতে যৌতুক লোভি স্বামী প্রায় যৌতুকের জন্য রুনা বেগমকে চাপ দিতে থাকে। এক পর্যায় মেয়ের সুখের জন্য রুনার বাবা ৭০ হাজার টাকা জাহাঙ্গীরকে দেয়। তারপরও জাহাঙ্গীর পূনরায় যৌতুক  জন্য রুনা কে শারিরীক ও মানসিক ভাবে নির্যাতন শুরু করে। স্থানীয়রা ও ভিকটিমের পরিবার জানায় জাহাঙ্গীরের  অপর এক মেয়ের সঙ্গে পরকিয়ার সর্ম্পক থাকায় রুনাকে সে কারনে অকারনে নির্যাতন করতে থাকে। এর এক পর্যায়ে গত ২৪ মে/১৭ তারিখে রুনাকে পরিকল্পিত ভাবে হত্যা করার উদ্দেশ্যে তার ৫/৭ জন বন্ধুকে নিয়ে এসে ঘটনার দিন রাতে বন্ধুদের হাতে রুনাকে তুলে দেয়। জাহাঙ্গীরের বন্ধুরা রুনাকে পালাক্রমে ধর্ষণ,ও মারপিটের পর শ্বাসরোধ করে হত্যা করে নিজেদের বাঁচানোর জন্য হত্যাকে আত্মহত্যার নাটক সাজিয়ে চালিয়ে দেয়ার চেস্টা করে।ঘটনার দিন রাত ৩টার দিকে জাহাঙ্গীর তার শাশুড়ি জাহানারা কে ফোন করে জানায় তার মেয়ে অসুস্থ’ হয়েছে। সংবাদ পেয়ে পরের দিন ভোরে  রুনার বাবা মা ও তার ভাই জাহাঙ্গীরের বাড়িতে গিয়ে দেখে রুনা মারা গেছে। জাহাঙ্গীরকে রুনা কি ভাবে মারা গেছে জানতে চাইলে সে বলে রুনা গলায় ফাঁস দিয়ে  অত্মহত্যা করেছে। এসময় রুনার মা অন্যান্য মেয়েদের নিয়ে রুনার পড়নের কাপড় খুলে দেখতে পায় তার শরীরের বিভিন্ন স্থানে জখমের দাগও ধর্ষণের আলামত আছে। মেয়ের মুত্যুর দৃর্শ্য দেখে তার বাবা মা রুনার মৃত দেহ তাদের বাড়িতে নেয়ার কথা বললে জাহাঙ্গীর ও তার পরিবারের লোকজন প্রতিবেশিদের সহযোগিতায় তড়িঘড়ি করে রুনার লাশ দাফন সম্পন্ন করে। পর দিন রুনার মা জাহানারা  বাদী হয়ে নিয়ামতপুর থানায় এ ঘটনায় মামলা করতে চাইলে থানার ও‘সি মামলা না নিয়ে তাকে র্কোটে মামলা করতে পর্রামশ দেয়। আবশেষে নিরুপায় হয়ে রুনার মা জাহানারা নওগাঁ জজ আদালতে ৫জনকে আসামী করে মামলা করে। সংশ্লিষ্ট আদালতের বিজ্ঞ বিচারক মামলাটি তদন্ত করে নিয়ামতপুর থানার ও‘সিকে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন। নিয়ামতপুর থানার ও‘সি মামলাটি তদন্ত করে মামলাটি সত্য নয় মর্মে আদালতে প্রতিবেদন প্রেরন করে। পরে ও‘সি প্রতবেদনের বিরুদ্ধে জাহানারা আদালতে নারাজি দাখিল করলে বিজ্ঞ বিচারক মামলাটি পূনঃ তদন্তের জন্য নওগাঁ জেলা  গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দেন কিন্তু  জেলা  গোয়েন্দা পুলিশকে তদন্তকারী  কর্মকতা পরির্দশক আমিনুল হক স্বাক্ষী গ্রহনের পরও র্দীঘ  ১বছর গত হলেও কোন প্রতিবেদন আদালতে দাখিল করেন নাই। এ বিষয়ে জেলা  গোয়েন্দা পুলিশের তদন্তকারী  কর্মকতা পরির্দশক আমিনুল হক এর সঙ্গে কথা বললে তিনি জানান মামলাটির তদন্ত প্রায় শেষের দিকে খুব তাড়াতাড়ি আদালতে প্রতিবেদন দাখিল করা হবে। ভিকটিমের মা জাহানারা জানায়, সে গোয়েন্দা পুলিশকে স্বাক্ষী দিয়েছে কিন্তু র্দীঘ ১বছর গত হলেও কোন প্রতিবেদন তদন্ত কারী কর্মর্কতা  আদালতে দাখিল করেন নাই। তিনি আরও বলেন তার মেয়ে রুনার লাশ কবর থেকে  উত্তোলন করে ময়না তদন্ত করলেই সঠিক তথ্য উদঘাটন হবে। তিনি  সুবিচারের জন্য প্রধান মন্ত্রীর নিকট আকুল আবেদন জানিয়েছেন।

বর্তমান সরকার দেশে শিক্ষার অনুকুল পরিবেশ সৃষ্টি করেছে

নওগাঁয় খাদ্যমন্ত্রী
নওগাঁ প্রতিনিধিঃ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন বর্তমান সরকারের গৃহিত পরিকল্পনায় দেশে শিক্ষার অনুকুল পরিবেশ সৃষ্টি করা হয়েছে। শিক্ষার্থীদের বিনামুল্যে বইসহ উপবৃত্তি দেয়া হচ্ছে। নতুন নতুন কলেজ বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হচ্ছে। এখন কেবলমাত্র শিক্ষার্থীদের সঠিক শিক্ষা গ্রহনের মাধ্যমে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে আগামীদিনের সৎ ও যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে অভিভাবক এবং শিক্ষকদের গুরুত্বপূর্ন ভুমিকা রাখতে হবে। সোমবার বেলা ১১টায় নওগাঁয় ১৬ বিজিবি’র তত্বাবধানে পরিচালিত সীমান্তু পাবিলক স্কুলের চলতি ২০১৯ শিক্ষাবর্ষে এসএসসি, জেএসসি ও পিইসি পরীক্ষায় জিপিএ-৫ প্রপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন। ১৬ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল তুহিন মো. মাসুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি রাজশাহী’র সেক্টর কমান্ডার কর্নেল মুশফিকুর রহমান মাসুম। উক্ত অনুষ্ঠানে এসএসসি ৪০ জন, জেএসসি ৫৪ জন এবং পিইসি পরীক্ষায় ৪০ জনসহ মোট ১৬৯ জন শিক্ষার্থীকে সম্বর্ধনা প্রদান করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজাপুরে গুজব বন্ধে ও জন সচেতনতা সৃষ্টির লক্ষে থানা পুলিশের কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠিতে জেলা পুলিশের উদ্যোগে জেলাব্যাপী জেলার সকল উপজেলা শহর, স্কুল-কলেজে, গ্রাম-গঞ্জ, হাট-বাজার সহ বিভিন্ন স্থানে মানুষকে সতর্ক ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের নির্দেশনায় চলছে পথসভা। 

আর তারই ধারাবাহিকতায় ২৮ জুলাই সোমবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও রাজসপুর সার্কেল জাহাঙ্গীর হোসেনের সহযোগীতায় রাজাপুর থানা পুলিশের উপজেলার বিভিন্ন জনবহুল এলাকায় কমিউনিটি পুলিশিং সভা, স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা ও পথ সভা অনুষ্ঠিত হয়। এ বিষয় রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন জানান, বর্তমান সময়ের আলোচিত ছেলেধরা গুজব নিয়ে ঝালকাঠি জেলা পুলিশ সুপারের নির্দেশনা মতাবেক পহলিশের পক্ষ থেকে ছেলেধরা গুজবে দেশে চলমান নির্যাতন, হত্যাকান্ড প্রতিরোধে এর বিভিন্ন ক্ষতিকর দিকগুলো তুলেধরা হয়।

এ ছাড়াও অনেক আগে থেকেই উপজেলার বিভিন্ন স্কুল,কলেজ ও মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠা, গ্রাম-গঞ্জ, হাট-বাজার ও জনবহুল এলাকায় জেলা পুলিশের পক্ষ থেকে ইভটিজিং, বাল্য বিয়ে, সন্ত্রাস ও মাদকের ভয়াবহতা ও কুফল সম্পর্কে প্রচারে করে আসছে রাজাপুর থানা পুলিশ। শুধু রাজাপুরেই নয় জেলার সকল উপজেলা গুলোতে আমাদের মহামান্য পুলিশ সুপার ফাতিহা ইয়াসমীন মহাদ্বয়ের মূল্যবান বক্তব্য তুলে ধরে বলেন, আপনার এলাকায় অপরিচিত কাউকে দেখলে তাকে মারধর করে আইন নিজেদের হাতে তুলে নিবেন না। অবশ্যই পুলিশের সরাপন্ন হয়ে অথবা পুলিশকে ফোন দিয়ে সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশের কাছে দিন। পদ্মা সেতুর জন্য মাথা ও রক্ত লাগবে এমন গুজব ছড়িয়ে যাচ্ছে একটা মহল । তিনি তার বক্তব্যে সবাইকে ভেবে দেখার আহবান জানিয়ে বলেন, এমনটি কেউ কখনো শুনেছে যে ব্রীজের জন্য রক্ত বা মাথার প্রয়োজন আছে ? তাই এমন গুজবে কাউকে কান না দিবেন না এবং সন্দেহভাজন বা অপরিচিত ব্যক্তিকে মারধর করে আইন নিজের হাতে তুলে নিবেন না মনে রাখবে আইন নিজের হাতে তুলে নেয়া দন্ডনিয় অপরাধ তাই জেনে কেউই এ অপারাধে না জড়ানোর আহবান জানান।

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, রাজাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাইনউদ্দিন, এসআই মো: শাহজাদা, এসআই মোঃ মহিউদ্দিন মুন্না, এসআই মোঃ আরিফীন ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

বিআরইউ দপ্তর সম্পাদক হিসেবে "দৈনিক দখিনের সময়" চীফ রিপোর্টার রাসেল হোসেন নির্বাচিত

রিপোর্ট : ইমাম বিমান: বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) নব-নির্বাচিত কমিটিতে দফতর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দক্ষিন বাংলার অন্যতম পত্রিকা "দৈনিক দখিনের সময়" পত্রিকার চীফ রিপোর্টার রাসেল হোসেন।

শনিবার (২৭ জুলাই) সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা শেষে বিআরইউর ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সার্বিক দায়ত্ব ভার গ্রহন ও কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে  "ডেইলি স্টার ও দেশ টিভি" বরিশাল প্রতিনিধি সুশান্ত ঘোষকে সভাপতি, "বৈশাখী টিভি" প্রতিনিধি মিথুন সাহাকে সাধারণ সম্পাদক এবং "দৈনিক দখিনের সময়" চীফ রিপোর্টার রাসেল হোসেনকে দপ্তর সম্পাদক সহ ৯ সদস্য বিশিষ্টি কার্যনির্বাহী কমিটি নির্বাচিত করা হয়।

এদিকে বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) নব-নির্বাচিত কমিটিতে দফতর সম্পাদক নির্বাচিত হওয়ায় রাসেল হোসনকে বরিশালের বিভিন্ন প্রিন্ট মিডিয়া, অনলাইন নিউজ পোর্টালের পক্ষ থেকে প্রকাশক ও সম্পাদক সহ স্থানীয় সাংবাদিকগন শুভেচ্ছা জানিয়েছেন।

নওগাঁয় সজীব ওয়াজেদ জয়ের ৪৯তম জন্মদিন পালন

নওগাঁ প্রতনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের ৪৯তম জন্মদিন উপলক্ষে নওগাঁয় কেককাটা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ১০ টায় জেলা আওয়ামীলীগের আয়োজনে আ’লীগের দলীয় কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ সদর আসনের সংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সাংগঠনিক সম্পাদক বিভাষ মজুমদার, পৌর আ’লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষাণ, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী, যুবলীগের সভাপতি অ্যাডভোকেট খোদাদাদ খান পিটু, সাধারন সম্পাদক বিমান কুমার রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালে ২৭ জুলাই ঢাকায় পরমাণু বিজ্ঞানী এমএ ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনা দম্পতির ঘরে জন্ম নেন সজীব ওয়াজেদ। দেশ স্বাধীন হওয়ার পর জয় নাম রাখেন নানা শেখ মুজিবুর রহমান। ২০০৭ সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক গেøাবাল লিডার অব দ্য ওয়ার্ল্ড হিসেবে নির্বাচিত হন তিনি। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার শ্লোগানটি যুক্ত হয় তার নেপথ্যে ছিলেন জয়। ২০১৪ সালের ১৭ নভেম্বর সজীব ওয়াজেদ জয়কে অবৈতনিকভাবে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ দেয়া হয়।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget