Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 630 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4823 দেশজুড়ে 42 ধর্ম 3454 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2824 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 86 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf


মাল্টায় ভাগ্য বদলের স্বপ্ন বুনছেন রিনা আক্তার

প্রতিনিধি নওগাঁ: সাইট্রাস ফসলের মধ্যে মাল্টা অন্যতম জনপ্রিয় ফল। বিশ্বের সর্বমোট উৎপাদিত সাইট্রাস ফসলের দুই তৃতীয়াংশ হলো মাল্টা। বাংলাদেশে এই ফলটির ব্যাপক চাহিদা রয়েছে এবং দিন দিন বেড়ে চলছে। আর তারই ধারাবাহিকতায় মাল্টা চাষ করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন নওগাঁর রিনা আক্তার। জেলার ধামইরহাটের বরেন্দ্র অঞ্চলে মাল্টা চাষ করে সফলতা পেয়েছেন নারী উদ্যোক্তা রিনা আক্তার। তিনি তার জমিতে মাল্টা রোপন করে এখন তার বাগান ফলে ফলে ভরে গেছে। বাজারে ভালো দাম পেলে তিনি অনেক মুনাফা লাভের স্বপ্ন দেখছেন।

জানা গেছে, উপজেলার ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত আঙ্গরত তেলিপাড়া গ্রামের পাকা রাস্তার পার্শে মায়া কানন (বায়ো এগ্রি ফার্ম) নামে একটি নার্সারী গড়ে তোলা হয় নারী উদ্যোক্তা রিনা আক্তার। কৃষিবিদ পরিবারে বেড়ে ওঠা রিনা আক্তার ছোট বেলা থেকে কৃষির প্রতি তার বিশেষ আগ্রাহ ছিল। বিশেষ করে ফল বাগান গড়ে তোলা তার স্বপ্ন ছিল। গ্রাজুয়েশন করার পর চাকুরী না হওয়ায় তিনি হতাশ না হয়ে নেমে পড়েন ফল বাগান করতে। তার নিজ হাতে গড়ে তোলেন মায়া কানন। এব্যাপারে রিনা আক্তার বলেন, ধামইরহাট উপজেলার সাবেক কৃষি কর্মকর্তা কৃষিবিদ ড. মো. জামাল উদ্দিন ও বর্তমান কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সেলিম রেজার সার্বিক সহযোগিতা ও অনুপ্রেরণায় আমি ৫০শতাংশ জমিতে ২০১৭ সালের ফেব্রুয়ারী মাসে ১ বছর বয়সী উন্নত মানের মাল্টা চাষ শুরু করি। কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী ১০ ফুট পর পর চারা গাছ রোপন করা হয়। মোট ১৩৬টি চারা গাছ রোপন করেন।
মাল্টায় ভাগ্য বদলের স্বপ্ন বুনছেন রিনা আক্তার

পরের বছর গাছে ফুল আসলেও তা ভেঙ্গে দেয়া হয়। এবছর গাছে পর্যাপ্ত ফুল আসে এবং অসংখ্য ফল ধরে। বর্তমানে প্রতি গাছে প্রচুর পরিমাণে ফল ধরেছে। আশা করা যাচ্ছে প্রতি গাছ থেকে ১০ থেকে ১৫ কেজি পর্যন্ত ফল পাওয়া যাবে। আগামী আগষ্ট মাসের শেষ সপ্তাহ থেকে গাছ থেকে ফল নামানো শুরু হবে। বাজারে বর্তমানে পাইকারী মাল্টা ১শত থেকে ১শত ২০ টাকা দরে কেনা বেচা হচ্ছে।
 
সেই অনুযায়ী ১শত টাকা কেজি হলে প্রতি গাছ থেকে প্রায় ১০ কেজি মাল্টা পাওয়া যাবে যার দাম হবে ১ হাজার টাকা। সেই হিসেবে ১৩৬টি গাছ থেকে ১ লক্ষ ৩৬ হাজার টাকার মাল্টা বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কোন প্রাকৃতিক দূর্যোগ না হয় তবে এবার মাল্টা বিক্রি করে লাভের আশা দেখছেন। রিনা আক্তার আরও বলেন, প্রতিটি চারা গাছ তিনি ১৫০ টাকা দর হিসেবে ২০ হাজার ৪শত টাকায় কিনেছেন। এছাড়া শ্রমিকের মজুরী ও অন্যান্য বাবদ মোট ৫০হাজার টাকা খরচ করেছেন। তিনি  মাল্টা বাগান গড়ে তুলতে প্রায় ৭০হাজার টাকা ব্যয় করেছেন।
 
তিনি আশা করছেন এবছর তিনি ১ লক্ষ ৩৬ হাজার টাকা মাল্টা বিক্রি করবেন। পরে বছর দ্বিগুন লাভের আশা করছেন। ধামইরহাট উপজেলার সাবেক কৃষি কর্মকর্তা কৃষিবিদ ড. মো. জামাল উদ্দিন বলেন, ধামইরহাটের মাটি যে কোন ফল চাষের জন্য বেশ উপযোগি। এ অঞ্চলের মানুষ শুধু ধান চাষে ব্যস্ত থাকে। বর্তমানে ধান চাষে অনেক সমস্যা সৃষ্টি হয়েছে। এ কারণে এলাকার চাষীদেরকে লাভ জনক ফল বাগানে চাষে উদ্বৃদ্ধ করা হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সেলিম রেজা বলেন, রিনা আক্তারকে মাল্টা ও ড্রাগন চাষ পদ্ধতি সম্পর্কে সরকারিভাবে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। তার বাগানে মাল্টার প্রদর্শনী দেয়া হয়েছে।
 
এছাড়া উন্নতমানের মাল্টা চারা বারি-১ সরবরাহ করা হয়েছে। এছাড়া প্রতিনিয়ত তাকে পরামর্শ দেয়া হয়। এ অঞ্চলের মাটি যে কোন ফল চাষের জন্য উপযোগি। এ অঞ্চলে মাল্টা ও ড্রাফন ফলের মিষ্টতা ও গুনাগুন অন্যান্য অঞ্চল থেকে ভালো। তাছাড়া বাজারে মাল্টা এবং ড্রাফন ফলের দাম ভালো পাওয়া যাচ্ছে। এলাকার বেকার যুবকরা ওই বাগান দেখে ইতোমধ্যে অনেকে ফল বাগান চাষে উদ্বুদ্ধ হচ্ছে। আগামীতে এ অঞ্চল ফলের এলাকা হিসেবে পরিচিতি পাবে।

ব্রাহ্মণবাড়িয়ায় প্রিয়া সাহার বিরুদ্ধে মামলা খারিজ

নিজস্ব প্রতিবেদক: আলোচিত নারী প্রিয়া সাহার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল আদালতে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে মামলাটি দায়ের করায় সেটি খারিজ করা হয়।  রবিবার বেলা ১১টার দিকে মো. আসাদ উল্লাহ নামে ব্রাহ্মণবাড়িয়ার বিজেশ্বর গ্রামের এক ব্যক্তি মামলাটি দায়ের করেন।মামলায় অভিযোগ করা হয়, প্রিয়া সাহা একজন বাংলাদেশি নাগরিক হয়েও দেশের ভাবমূর্তির কথা চিন্তা না করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করেছেন। আদালত প্রথমে মামলাটি আমলে নিয়ে পরে আদেশ দেবেন জানান। পরে এক আদেশে সেটি খারিজ করে দেওয়া হয়।এদিকে প্রিয়া সাহার বক্তব্যের প্রতিবাদে জেলার সরাইলে রবিবার দুপুরে সচেতন যুব সমাজের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।উপজেলা সদরের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সরাইল সদর ইউনিয়ন পরিষেদর চেয়ারম্যান আব্দুল জব্বার, হুমায়ুন কবির, ইদ্রিস আলী, আবু আক্কাস হায়দার, সিরাজুল ইসলাম. মজিদ বক্স, জসিম উদ্দিন, দুলাল মিয়া, রওশন আলী, ফয়সাল আহমেদ প্রমুখ অংশ নেন।

 
ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা "অন্যায়ের প্রতিবাদের উৎসাহ হারাবে"  সাংবাদিক আজাদ
রিপোর্ট : ইমাম বিমান:ব্যারিস্টার সায়েদুল হক সুমনের বিরুদ্ধে হিন্দু আইনজীবী পরিষদের সভাপতি সুমন কুমার রায়ের পৃথক আইনে একাধিক মামলা করার ঘোষনাকে " অন্যায়ের প্রতিবাদের উৎসাহ হারাবে " বলে মনে করেন সাংবাদিক তথা বিশিষ্ট কলামিষ্ট আবুল কালাম আজাদ।

এ বিষয় সাংবাদিক ও কলামিষ্ট আবুল কালাম আজাদ তার প্রতিক্রিয়াতে জানান,
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে হিন্দু আইনজীবী পরিষদের সভাপতি- সুমন কুমার রায় তার ব্যবহারিত ব্যক্তিগত প্রফাইলে স্ট্যাটাস দেয়ার মাধ্যমে তিনি বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত সোস্যাল মিডিয়া ব্যক্তিত্ব, সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে পৃথক আইনে মামলার প্রস্তুতি নিচ্ছেন। আর ব্যারিস্টার সায়দুল হক সুমনের বিরুদ্ধে পৃথক আইনে মামলা করার কথা জানতে পেরে সায়দুল হক সুমন  বলেন, মামলা করা একটি সাংবিধানিক অধিকার। যে কেউ কারো বিরুদ্ধে মামলা করতে পারে। এটাই বাংলাদেশের নিয়ম হওয়া উচিত বলে তিনি মনে করেন আজ তার এ কথা দ্বারাই কি প্রমানিত হয় না যে তিনি আইনের প্রতি, দেশের মানুষের অধিকার রক্ষার প্রতি শ্রদ্ধাশীল যেখানে আইনজীবী সুমনও এ দেশের নাগরিক তাই তিনি আইনজীবী সুমন কতৃক তার বিরুদ্ধে মামলার প্রস্তুতির কথা শুনেও সে তার কথা না ভেবে সে নাগরিক স্বাধীনতার উপর গুরুত্বারোপ করেছেন। তাই সায়দুল হক সুমনের বিরুদ্ধে মামলা দায়ের করা আর "অন্যায়ের প্রতিবাদের উৎসাহ হারানো" একই বলে মনে করি।

সাংবাদিক আবুল কালাম আজাদ এ বিষয় প্রতিক্রিয়া জানিয়েছেন, তরুণ মিডিয়া ব্যক্তিত্ব, সাংবাদিক ও কলামিস্ট- আবুল কালাম আজাদ। তিনি বলেন, বর্তমান সময়ে সমাজে অন্যায়ের প্রতিবাদ করার মতো সাহসী মানুষের বড়ই অভাব। ব্যরিষ্টার সায়েদুল হক সুমন জীবনের ঝুঁকি নিয়ে সমাজের নানা অসঙ্গতিগুলো সোস্যাল মিডিয়ার মাধ্যমে জনসম্মুখে তুলে ধরেন, সজাগ ও সচেতন করেন প্রশাসনসহ সাধারণ জনগণকে। খুব অল্পসময়ে সকল পেশা শ্রেণীর মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তরুণ এই আইনজীবী। সম্প্রতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেত্রী প্রিয়া সাহা, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানিমূলক মিথ্যা অভিযোগ দিয়ে, দেশের মান ক্ষুন্ন করে, সারাদেশে ঝড় তুলেছেন।

তথাপি বিষয়টি সোস্যাল মিডিয়াসহ সমস্ত পত্রপত্রিকায় তার বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে।  রাষ্ট্রদ্রোহিতার মতো ন্যাক্কারজনক অপরাধে, তার বিরুদ্ধে দেশের অসংখ্য সাধারন নাগরিক মামলার প্রস্তুতি নেয়। তারই অংশ হিসেবে ব্যারিস্টার সায়েদুল হক সুমন (১৯ জুলাই) রাতে তার ফেসবুক লাইভে প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্র পক্ষের হয়ে মামলা করার ঘোষণা দিয়ে, কোটি কোটি বাঙ্গালীর প্রসংশা কুড়িয়েছেন। এবং গতকাল রবিবার পেনাল কোডের ১২৩ (এ), ১২৪ (এ) ও ৫০০ ধারায় মামলাটি আমলে নেয়ার জন্য ব্যারিস্টার সুমন আদালতে আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে খারিজের আদেশ দেন।

সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাথে ইসলামী উগ্র মৌলবাদী দ্বারা তার বাড়ীঘর পুরিয়ে ফেলা হয়েছে এবং ৩৭ মিলিয়নে অধিক হিন্দুদের দেশ ছাড়া করেছেন আজ তারই ধারাবাহিকতায় দেশের সর্ব স্তরের মানুষ যেখানে হিন্দু বৈদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের দায়িত্বশীল পদে থাকা প্রিয়াকে দেহদ্রহীতার দোষারোপ করছেন ঠিক ব্যরিস্টার সায়দুল হক সুমুন এ দেশের নাগরিক হিসেবে প্রিয়ার বিরুদ্ধে ফেইসবুক লাইভে মামলা করার ঘোষনা দেন। আজ বেরিস্টার সুমন সহ প্রিয়ার বিরুদ্ধে সারাদেশ থেকে দায়েরকৃত সবগুলো মামলাই আদালত খারিজ করে দেয়। সাংবাদিক আবুল কালাম আজাদ আরও বলেন, ব্যারিস্টার সায়েদুল হক সুমনের বিরুদ্ধে মামলা নতুন একটি বিতর্কিত বিষয়ের সৃষ্টি করতে পারে।
 
এ বিষয় উক্ত আইনজীবী সুমন কুমার রায় বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে একটি এবং মানহানির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা করার প্রস্তুতি নিচ্ছি। ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে দুই ধরনের অভিযোগ আনার সুযোগ আছে। একটি ২৯৫ (ক) ধারায়। অপরটি ফেসবুক লাইভে মানহানি করায় ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধিত ধারায় অভিযোগ আনা হবে।

যশোরের শার্শায় প্রসূতি নারীর তিন পুত্র সন্তানের জন্ম

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: আধা ঘন্টার সফল অস্ত্র পচার সিজারিয়ানের মাধ্যমে পর পর তিনটি পুত্র সন্তান জম্ম দিলেন সুমাইয়া নামের প্রসূতি নারী।

রবিবার ২১ শে জুলাই বিকাল ৪টা ৪০ মিনিটের সময় যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া জোহরা ক্লিনিকে তিনি এই সন্তানের জন্ম দিতে সক্ষম হন। সুমাইয়া খাতুন উপজেলার বসতপুর গ্রামের জিয়ারুল ইসলামের স্ত্রী।

প্রসুতি সুমাইয়ার স্বামী এবং জোহরা ক্লিনিকের কর্তব্যরত ডাক্তার হাবিবুর রহমান জানান, প্রসুতি মা এবং তিনটি বাচ্চা সকলেই সুস্থ আছে। এদিকে এক সাথে তিনটি পুত্র সন্তান জন্ম দেওয়ায় এলাকার উৎসুক জনতা বাচ্চা গুলোকে এক নজর দেখার জন্য ক্লিনিকে ভিড় করছে বলে জানা যায়।

শার্শা উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন-২০১৯ অনুষ্ঠিত

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: ধর্ম যার যার, রাষ্ট্র সবার” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পূজা উদযাপন যশোর জেলার শার্শা উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২১শে জুলাই দিনব্যাপি শার্শা  উপজেলা অডিটরিয়াম হলরুম এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের শার্শা উপজেলা শাখার সভাপতি শ্রী শান্তিপদ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, যশোর -১,শার্শা আসনের ৩বার নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যশোর জেলার সহ-সভাপতি ও শার্শা আসনের সংসদ সদস্য  শেখ আফিল উদ্দিন,শার্শা উপজেলার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল হক মঞ্জু,যশোর জেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক শ্রী যোগেশ চন্দ্র দত্ত,উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান,স্বাগত বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের সাংগঠনিক সম্পাদক ও শার্শা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক শ্রী বৈদ্যনাথ দাস প্রমখ।

এই দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল উদ্ভোধক করেন যশোর জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী অসীম কুন্ডু।

 
শার্শা উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন-২০১৯ অনুষ্ঠিত
প্রধান অতিথী শেখ আফিল উদ্দিন এমপি বলেন বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে বিভ্রান্তমূলক বক্তব্য দেয়ায় আমার বিশ্বাস প্রিয়া সাহার বিচার আপনারাই সনাতন ধর্মের নাগরিকেরাই করবেন,স্বাধীনতা বিরোধী শত্রুরা এখনও লাল-সবুজ পতাকার মধ্যে সোচ্চার, শার্শা উপজেলা সব ধর্মের লোকের বসবাস শান্তিপূর্ণ,শার্শা উপজেলা সকল পূজা মন্দির একই ধরনের তৈরী করা হবে,বেনাপোল পাঠবাড়ী আশ্রম ৫৭০ বছরের ইতিহাস।

বেনাপোল পাঠবাড়ী আশ্রমকে আরো আধুনিক করা হবে। "মানুষ সেবা বড় সেবা" এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্ববাসীকে বুঝিয়ে দিয়েছেন সে মমতার ও মানবতার মা। বর্তমানে বাংলাদেশে সংখ্যালঘু ধর্মের নাগরিকরদের যে অবস্থান আগামীতে বিভিন্ন দেশ থেকে সংখ্যালঘুরা এদেশে বসবাসের জন্য আসবেন। এ-অঞ্চলে আমার  ২০ বছরের রাজনীতির জীবন দশায় আপনারা যারা সনাতন ধর্মের নাগরিক রয়েছেন তারা শার্শাতে শান্তিপূর্ণ ভাবে বসবাস করছেন। আমি দেখতে চাই আপনারা এই দ্বি-বার্ষিক ও কাউন্সিল অধিবেশনের মাধ্যমে শান্তিপুর্ণ ভাবে সমাপ্ত এর মধ্যে দিয়ে নর্ব নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত করবেন। বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষ থেকে শার্শা উপজেলা পূজা উদযাপন পরিষদকে সকল সাহায্য ও সহযোগীতা অব্যাহত থাকবে।

এসময় শার্শা উপজেলার ১১টি ইউনিয়নের পূজা উদযাপন কমিটির নেতা ও সদস্যদের উপস্থিতিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শার্শা উপজেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।পরে সকলের মতামতে বিনা প্রতিদ্বন্দ্বীতায়  সভাপতি পদে শ্রী বৈদ্যনাথ দাস ও কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক পদে নীল কমল সিংহকে নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শার্শা উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।

ঝালকাঠিতে দরিদ্রের মাঝে বস্ত্র বিতরণ করলোন প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠিতে প্রাইম ব্যাংকের সিনিয়র সহকারি ভাইস প্রেসিডেন্ট ( অপারেশন ডিভিশন) মোঃ আহসান হাবীব গরীব দরিদ্রের মাঝে বস্ত্র বিতরণ করেছে। গত
শুক্রবার সকালে ঝালকাঠি সদর উপজেলার নৈকাঠি নিজ গ্রামে প্রায় তিন শতাধিক গরীব দরিদ্রের মাঝে কাপড়, লুঙ্গি, থ্রি পিস সহ প্রায় এজ হাজার পিস বস্ত্র বিতরণ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, নৈকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রামপ্রসাদ, এবং আহসান হাবীবের দুই মামাতো ভাই মোঃ মান্না খান, ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বি এম এস এফ এর ঝালকাঠি জেলা শাখার নির্বাহী সদস্য দৈনিক বরিশাল সময় পত্রিকার ঝালকাঠি জেলা প্রতিনিধি আরিফ খান। কাপড় নিতে আসা কয়েকজনের কাছে জানতে তারা জানান, হাবীব প্রায়ই আমাদেরকে কাপড় দেয়।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget