Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় চলতি মওসুমে ৬ হাজার ১শ ৫০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে : ফলনের প্রত্যাশা ৭০ হাজার ২শ ৩৩ বেল

আবু রায়হান রাসেল, নওগাঁ : নওগাঁ জেলায় চলতি মওসুমে ৬ হাজার ১শ ৫০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। কিছুদিন পূর্বে পাট চাষে কৃষকের আগ্রহ একেবারে কমে যাওয়ায় এ জেলায় পাট চাষ হারিয়ে যেতে বসেছিল। বর্তমান সরকারের পণ্য পরিবহন ও সংরক্ষনে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামুলক করনসহ বেশ কিছু উদ্যোগ গ্রহনের ফলে কৃষি ক্ষেত্রে অত্যন্ত সম্ভাবনাময় এ জেলায় কৃষকের মধ্যে পাট চাষের আগ্রহ আবার ফিরে এসেছে।

এরই মধ্যে জেলার মান্দা উপজেলায় একটি টেক্সটাইল মিল স্থাপনের কাজ এগিয়ে চলেছে। এই টেক্সটাইল মিলটি চালু হলে পাটের চাহিদা বেড়ে গেলে এ জেলায় পাট চাষ আরও সম্প্রসারিত হবে বলে মনে করেন জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান।

কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মনোজিত কুমার মল্লিক বলেছেন জেলার ১১টি উপজেলার মধ্যে ৮টি উপজেলায় চলতি মওসুমে উল্লেখিত পরিমান জমিতে পাট চাষ হয়েছে। সূত্রমতে নিয়ামতপুর, পোরশা ও সাপাহার উপজেলায় কোন পাট চাষ হয় নি।

অবশিষ্ট ৮ উপজেলায় উপজেলাভিত্তিক পাট চাষের পরিমান হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ১ হাজার ৫৫ হেক্টর, রানীনগর উপজেলায় ৮০ হেক্টর, আত্রাই উপজেলায় ১শ ৫৫ হেক্টর, বদলগাছি উপজেলায় ১ হাজার ৫শ ৮০ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ১শ ১০ হেক্টর, পতœীতলা উপজেলায় ২শ ১০ হেক্টর, ধামইরহাট উপজেলায় ১ হাজার ২শ ১০ হেক্টর এবং মান্দা উপজেলায় ১ হাজার ৭শ ৫০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে।

কৃষি বিভাগ জানিয়েছে এ বছর জেলায় “ও” ৯৮৯৭, “ও” ৭২, “ও” ৪ এবং ভারতীয় কিছু জাতের পাট উৎপাদিত হয়েছে। প্রতি হেক্টরে ১১ দশমিক ৪২ েেবল হিসেবে এ বছর জেলায় উল্লেখিত পরিমান জমি থেকে মোট ৭০ হাজার ২শ ৩৩ বেল পাট উৎপাদিত হবে।

নওগাঁয় সোনালী ব্যাংক বগুড়া, নওগাঁ ও জয়পুরহাট জেলার কর্মকর্তাদের সাথে ব্যবসায়িক মতবিনিময়সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সোনালী ব্যাংক রাজশাহী বিভাগের আওতাধীন বগুড়া, নওগাঁ এবং জয়পুরহাট অঞ্চলের ডিজিএম, এজিএম ও শাখা প্রধানদের সাথে এক ব্যবসায়িক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার দুপুর ২টায় স্থানীয় মল্লিকা ইন হোটেল কনভেনশন মিলনায়তনে সোনালী ব্যাংক নওগাঁ প্রিন্সিপাল অফিস এই মতবিনিময়সভার আয়োজন করে।
 
সোনালী ব্যাংক লিমিটেড-এর সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
 
সোনালী ব্যাংক রাজশাহী’র জেনারেল ম্যানেজার মো. আমির হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই মতবিনিময়সভায় প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার মো. নুরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
 
মতবিনিময়সভায় স্বাগত বক্তব্য রাখেন সোনালী ব্যাং নওগাঁ প্রিন্সিপাল অফিসের ডিজিএম নূর মোহাম্মদ।
 
ব্যাংকের আমানত, রেমিট্যান্স বৃদ্ধিসহ গ্রাহক সেবা আরও জনগ্রাহ্য করার উপর গুরুত্ব আরোপ করেন প্রধান অতিথি সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর।
 
এই মত বিনিময়সভায় নওগাঁ ও বগুড়া প্রিন্সিপাল অফিস, বগুড়া কর্পোরেট অফিস, জয়পুরহাট অঞ্চল প্রধানসহ বগুড়া জেলার ৩২টি, নওগাঁ জেলার ১৯টি এবং জয়পুরহাট জেলার ৮টি শাখার ব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহন করেন।

দেশে শিশু ও মাতৃমৃত্যু হার কমাতে, গ্রামাঞ্চলের স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলো সচল রাখার জোড় পদক্ষেপ নিয়েছে সরকার -নওগাঁয় খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধিঃ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদান এমপি বলেছেন, দেশে শিশু ও মাতৃমৃত্যু হার কমাতে, গ্রামাঞ্চলের স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলো সচল রাখার জোড় পদক্ষেপ নিয়েছে সরকার। একইসাথে কেন্দ্রগুলোতে চিকিৎসক নিশ্চিত করা হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সকলকে এক সাথে কাজ করতে হবে। কোন শিশু যাতে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো থেকে বাদ না পরে সেজন্য সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানান খাদ্যমন্ত্রী। তিনি শনিবার সকালে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান অতিথি হিসাবে জাতীয় ভিটামিন এ“ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) ২০১৯ এর শুভ উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ছাড়াও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 
অপরদিকে শনিবার সকালে সদর উপজেলা স্বাস্থ্য অফিস চত্বরে প্রধান অতিথি হিসাবে শিশুকে ভিটামিন খাইয়ে এর শুভ উদ্বোধন করেন সিভিল সার্জন ডা: মুমিনুল হক। এসময় ডেপুটি সিভিল সার্জন ডা: মঞ্জুর এ মোরশেদও সদর উপজেলা স্বাস্থ্য অফিসার জাহিদসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থি ছিলেন।
 
এবার জেলায় ১১টি উপজেলার ৯৯টি ইউনিয়নে ২৪৬৯টি কেন্দ্রে ১২ হাজার ৩৪৫জন স্বাস্থ্য সহকারী ও স্বেচ্ছাসেবীদের দিয়ে ৬মাস থেকে ১১মাস বয়সী ৩১ হাজার ৫৫ জন শিশুকে নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ১৪ হাজার ৬৪৬ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।


বেনাপোলে পল্লী টিভির পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে আটক-৪

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোলে বিভিন্ন ক্লিনিকে চাঁদাবাজির অভিযোগে পল্লী টিভির সাংবাদিক পরিচয়দানকারী চার জনকে ১টি ক্যামেরা,১টি মাইক্রফোন ও ১টি মাইক্রোকার আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

বুধবার (১৯ জুন) রাত ১০ টায় বেনাপোল বাজারের একটি ক্লিনিক থেকে পোর্টথানা পুলিশ তাদের আটক করে।

আটকরা হলেন, আটকরা হলেন, জীবনগরের আশতালাপাড়া গ্রামের সৌরব হোসেনের ছেলে শাহাজাত বেল্লাল(২৯), একই এলাকার আব্দুল জব্বারের ছেলে সবুজ হোসেন(২০),তারানিবাশ পশ্চিম পাড়া এলাকার করিমের ছেলে আলামিন বিশ^াস(২৬) ও দৌলতগঞ্জ এলাকার মিজানুর রহমানের ছেলে শিতল হোসেন(২০)।

বেনাপোল রজনী ক্লিনিকের ম্যানেজার আরাফাত ইসলাম সুইট জানায়, পল্লী টিভির ষ্টিকার লাগানো একটি মাইক্রোবাস নিয়ে চার যুবক সাংবাদিক পরিচয়ে তাদের ক্লিনিকে আসে। পরে ভয়ভিতি দেখিয়ে দুই লাখ টাকা দাবী করে। এসময় তাদের আচারণ সন্দেহ জনক হওয়ায় পুলিশকে খবর দিলে পুলিশ তাদের আটক করে নিয়ে যায়।

বেনাপোল পোর্টথানা এসআই এইচ এম আব্দুল লতিফ আমাদের বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলাম জানান, অভিযোগ পেয়ে চাঁদাবাজির সত্যতা পাওয়ায় তাদের চার জনকে আটক করা হয়েছে। তারা গত তিন দিন ধরে বেনাপোল ও যশোরের বিভিন্ন ক্লিনিকে ভয়ভিতী দেখিয়ে চাদা আদায় করছিল। তাদের ব্যবহৃত একটি মাইক্রবাস ও চাদাবাজির কিছু টাকা জব্দকরা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।


বিশ্ব পরিবেশ দিবস-২০১৯ এ পুরস্কৃত হলেন শার্শার উদ্ভাবক মিজানুর রহমান
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বর্নাঢ্য র‌্যালী,আলোচনা ও পুরস্কার বিতরনীর মধ্য দিয়ে বিশ^ পরিবেশ দিবস-২০১৯ খুলনায় অনুষ্ঠিত হয়। পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালকের তত্তাবধানে বৃহস্পতিবার সকাল ৯ টায় অনুষ্ঠিত বর্নাঢ্য র‌্যালীতে নেতৃত্ব দেন খুলনা জেলা প্রশাসক হেলাল হোসেন।

এর জেলা প্রশাসক খুলনা কার্যালয়ের সভাকক্ষে বিশ^ পরিবেশ দিবস-২০১৯ সম্পর্কে আলোচনা ও ব্যাক্তিগত পর্যায়ে পরিবেশ বিষয়ক গবেষনা ও প্রযুক্তি উদ্ভাবকদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। বেসরকারী ভাবে ক্যাটাগরি ভিত্তিতে মোট ৬ জনকে পুরস্কার প্রদান করা হয়। পোড়া মবিল থেকে গ্যাস ও জ¦ালানী তেল উদ্ভাবন এর স্বীহতি স্বরুপ শার্শার মিজানুর রহমান মিজানকে বিশ^ পরিবেশ দিবস-২০১৯ পুরস্কার প্রদান করা হয়।

উল্লেখ্য: মোটর সাইকেল কিংবা কল কারখানায় বাদপড়া অপ্রয়োজনীয় পোড়া মবিল পরিবেশ দুষন করে থাকে। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তালুকদার আব্দুল খালেক মেয়র খুলন সিটি কর্পোরেশন,হাবিবুল হক খান অতিরিক্ত বিভাগীয় কমিশনার খুলনা,হারুনুর রশিদ চেয়ারম্যান খুলনা,এস,এম শফিউল্লাহ পুলিশ সুপার খুলনা এবং বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মোঃ আলমগীর কমান্ডার মুক্তিযোদ্ধা সংসদ খুলনা।

ঝালকাঠিতে সাংবাদিকদের সাথে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা

রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠিতে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করতে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা করেছে সিভিল সার্জন কার্যালয়। আগামী ২২ জুন ক্যাম্পেইনটি বাস্তবায়ন করার লক্ষে জাতীয় পুষ্টি সেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কতৃক গৃহীত সিদ্ধান্ত মোতাবে বৃহস্পতিবার ২০ জুন সকাল ১১টায় সিভিল সার্জন  কার্যালয়ের সভাকক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। 

আগামী ২২ জুন ক্যাম্পেইনটি বাস্তবায়ন করবে জাতীয় পুষ্টি সেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ৬ মাস থেকে ১১ মাস বয়সী ১০৫২৯ জন  শিশুকে নীল রংয়ের ও ১২ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত বয়সী ৮৩৫০৪ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।  জেলার মোট ৮২২ টি কেন্দ্রে দু’জন করে স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। 

সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদারের সভাপতিত্বে কর্মশালায় ঝালকাঠির ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget