Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

ঝালকাঠিতে মাদকবিরোধী অভিযানে ১০১১ পিস  ইয়াবা উদ্ধার বিজিবি সদস্য সহ আটক ৫

রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় বিজিবি সদস্য সহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজাপুর থানা পুলিশ। রোববার রাতে তাদের কাছ থেকে ১ হাজার ১১ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

রাজাপুর থানা পুলিশের মাধ্যমে জানাযায়, ০৯ জুন রবিবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর বাগড়ি এলাকায় লালমোন হামিদ মহিলা কলেজের সামনে থেকে পুলিশের মাদক বিরোধী অভিযানে তাদেরকে আটক করা হয়। আটকৃতদের মধ্যে জাহিদ হোসেন নামের একজন বিজিবি সদস্যও রয়েছে, সে রাজশাহী বিজিবি-১ ব্যাটালিয়নের সদস্য বলে নিশ্চিত হওয়া গেলে তাকে সোমবার দুপুরে বিজিবি কর্তৃপক্ষের কাছে হস্থান্তর করা হয়। এ ঘটনায় রাজাপুর থানা পুলিশ বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে যার নম্বর-৪
ঝালকাঠিতে মাদকবিরোধী অভিযানে ১০১১ পিস  ইয়াবা উদ্ধার বিজিবি সদস্য সহ আটক ৫
 
উক্ত মাদক অভিযানে আটককৃত জাহিদুল উপজেলার বড়কৈবর্তখালী গ্রামের মোঃ মজলে আলী খান ওরফে কুট্টি দফাদারের ছেলে ও রাজশাহী বিজিবি-১ ব্যাটালিয়নের সদস্য। অন্যরা হলো উপজেলার পশ্চিম চরবাগড়ি গ্রামের মৃত আজাহার আলী আকনের পুত্র জহিরুল ইসলাম জুয়েল (৪০), পারগোপালপুরের আব্দুল বারেক হাওলাদারের পুত্র মোঃ নজরুল ইসলাম (২৯), পাশ্ববর্তী ভান্ডারিয়া থানার চড়াইল গ্রামের আব্দুল লতিফ ব্যাপারীর পুত্র মোঃ সোহেল ব্যাপারী (২৮)। এছাড়াও এ ঘটনায় আটকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী পাশ্ববর্তী ভান্ডারিয়া থানার ইকরী গ্রামের আব্দুল রফ সরদারের পুত্র মোঃ আসাদ হোসেন (৩৫) কে আটক করে পুলিশ ও রাজাপুর উপজেলার মৃত ইদ্রিস আলীর পুত্র মোঃ হাচান (২৫) পালাতক রয়েছে।

নওগাঁয় কারাগারে বন্দি কর্তৃক উৎপাদিত পণ্যের লভ্যাংশ্য ৫০জন কয়েদীর মাঝে বিতরণ

নওগাঁ জেলা প্রতিনিধি: “রাখিব নিরাপদ দেখাব আলোর পথ” এ লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে বন্দি সংশোধন ও পুনর্বাসনের অংশ হিসেবে নওগাঁ জেলা কারাগারে সরকারী সিদ্ধান্ত মোতাবেক এই প্রথম শুরু হলো বন্দিদের দ্বারা উৎপাদিত পণ্যের লভ্যাংশের টাকা ৫০ জন কয়েদীর মাঝে বিতরণ কার্যক্রম। মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেল সুপার মো. শাহ আলম খান, জেলার দেবদুলাল কর্মকার, ডেপুটি জেলার সাইদুল ইসলাম সহ অন্যান্য কারা কর্মকর্তাগণ। কারাগারে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত বন্দিদের দ্বারা বিভিন্ন ধরনের পণ্য যেমন তাতের লুঙ্গি, গামছা, বেকারীপণ্য, ফার্নিচার, পোশাক পরিচ্ছদ, কৃষি পণ্য, জৈব সার ইত্যাদি উৎপাদনে বিশেষ অবদানের জন্য পারিশ্রমিক হিসেবে প্রথম ধাপে ৫০ জন কয়েদী বন্দিকে ২০হাজার টাকা পারিশ্রমিক পি.সি (চৎরাধঃব ঈধংয) কার্ড বিতরণের মাধ্যমে প্রদান করা হয়। এর ফলে কারান্তরীন বিভিন্ন বন্দিগণ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণে যেমন উৎসাহিত হবে তেমনি তাদের মাঝে কারাগারে বিভিন্ন ধরনের পণ্য উৎপাদনে ও অন্যান্য কাজের প্রতি কর্মস্পৃহা বৃদ্ধি পাবে বলে সকলে মনে করেন। নওগাঁ কারা কর্তৃপক্ষের এ ধরনের বন্দি সংশোধন ও পুনর্বাসনমূলক কার্যক্রম প্রশংসিত হচ্ছে সকল মহলে।

নওগাঁর সাপাহারে চার ইয়াবা সেবীর বিরুদ্ধে মামলা দায়ের, শিক্ষক গ্রফতার

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে আমবাগানে বসে ইয়াবা সেবন কালে এক স্কুল শিক্ষক কে হাতে নাতে পুলিশ আটক করে জেল হাজতে পাঠিয়েছে। একই ঘটনায় পলাতক ৩ জনসহ মোট ৪জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে। 
 
পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যার পূর্ব মুহুর্তে উপজেলার কোচকুড়লিয়া-নিশ্চিন্তপুর রাস্তার পাশে অবস্থিত হাসান আলীর আম বাগানে বসে কয়েকজন স্কুল মাদ্রাসার  মাদকসেবী শিক্ষক ইয়াবা ট্যাবলেট সেবন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাপাহার থানা পুলিশ সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক সেবীগণ আম বাগানের ভিতর দিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে এস আই শাহরিয়ার পারভেজ তাদের পিছু ধাওয়া করে উপজেলার গৌরীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালাউদ্দীন সিরাজ ওরফে সেলিম (৩৫) কে আটক করে। পুলিশের ধাওয়া খেয়ে অন্য মাদকসেবীগণ পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনা স্থলে থেকে তাদের তিনটি মোটর সাইকেল পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। এর পর ওই দিন গভীর রাত পর্যন্ত পলাতক মাদকসেবীদের ধরতে পুলিশ বিভিন্ন কৌশল অবলম্বন ও অভিযান পরিচালনা করে। এক পর্যায় চার জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে পরদিন সোমবার আটক শিক্ষক সেলিম কে নওগাঁ কোর্টে প্রেরণ করা হয়। পলাতক মাদকসেবীরা হলো উপজেলার আইহাই ইউনিয়নের চেয়ারম্যান হামিদুর রহমান মাষ্টারের ছেলে ও আইহাই উচ্চ বিদ্যালয়ের গ্রন্থাগারিক রাসেল বাবু (৩২) একই এলাকার রসুলপুর গ্রামের বোরহান উদ্দীন মাষ্টারের ছেলে বদিউজ্জামান (৩৬) ও আলহাজ্ব নুরুল ইসলামের ছেলে ও ভাবুক এন এস দাখিল মাদ্রাসার কম্পিউটার শিক্ষক নজরুল ইসলাম স্বপন (৩০)। এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ এর সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন বলেন যে পলাতক আসামীদের গ্রেফতারে জোর তৎপরতা অব্যাহত রয়েছে।

নওগাঁয় এসডিজি বাস্তবায়নে স্থানীয় উন্নয়ন পরিকল্পনা গ্রহনে কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় জেলা পর্যায়ে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) বাস্তবায়ন সম্পর্কিত এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসন এই কর্মশালার আয়োজন করে। সোমবার বেলা সাড়ে ১০টায় রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মো. নুর-উর-রহমান ভিডিও কন্ফারেন্সিং-এর মাধ্যমে তাঁর অফিস কক্ষ থেকে দিনব্যপী এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। নওগাঁ’র জেলা প্রশাসক মো. মিজানুর রহমান এই কর্মশালায় সভাপতিত্ব করেন। এতে মুল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মোহাম্দ শাহনেওয়াজ এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশিদুল হক উপস্থিত ছিলেন। দিনব্যপী এই কর্মশালায় পরে অংশ গ্রহনকারীরা ১০টি গ্রুপে ভাগ হয়ে স্থানীয় পর্যায়ে এসডিজি অর্জনে কর্ম পরিকল্পনা প্রনয়ন করেন। নওগাঁয় স্থানীয়ভাবে পর্যটন বিকাশ, নগরায়ন, কৃষি ও মৎস্য উন্নয়ন, ভেজালমুক্ত খাবার নিশ্চিতকরন, ভু-পৃষ্ঠের পানি ব্যবহার করে কৃষি ও মৎস্য সম্পদের উন্নয়ন, স্থানীয় প্রতœতাত্ত্বিক স্পট সমুহের উন্নয়ন ইত্যাদি পরামর্শ উঠে আসে গ্রুপ ওয়ার্কিং-এ। কর্মশালায় জেলা পর্যায়ের কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ, খ্যাতনামা ব্যক্তিত্ব, সমাজকর্মী, বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতা, এনজিও কর্মীবৃন্দ, পেশাজীবি সংগঠনের প্রতিনিধিবৃন্দ, ব্যবসায়ী, নারী উদ্যোক্তা ও নবীন উদ্যোক্তা, বেসরকারী খাতের প্রতিনিধি, অনগ্রসর জনগোষ্ঠীর প্রতিনিধি এবং কলেজ ও বিশ্ব বিদ্যালয় পর্যায়ের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহন করেন।

নওগাঁয় কৃষি শুমারি ২০১৯ শুরু

নওগাঁ জেলা প্রতিনিধি: “কৃষি শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় কৃষি শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম ২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকালে জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা পরিসংখ্যান কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালীটির নেতৃত্ব দেন জেলা প্রশাসক মিজানুর রহমান।
 
এসময় র‌্যালীতে উপস্থিত ছিলেন, জেলা শুমারি সমন্বয়কারী মো: ইদ্রিছ আলী, জেলা পরিসংখ্যান অফিসার মো: নাসিরুদ্দীন, জোনাল অফিসার মামুনুর রশিদ, হুমায়ন কবির, মো: হাকিমাল কবির, ওবায়দুল কবিরসহ শুমারির কাজে নিয়োজিত সকল সুপারভাইজার বৃন্দ।
উল্লেখ, ৯জুন হতে আগামী ২০জুন পর্যন্ত ১২দিন ব্যাপী সারাদেশে ৬ষ্ট বারের মত কৃষি শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে।


বেনাপোল স্থল বন্দর পরিদর্শন করলেন ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস

মোঃ আয়ুব হোসেন পক্ষী,বেনাপোল(যশোর): যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সাথে আমদানি-রফতানি বাণিজ্যিক কার্যক্রম ও পাসপোর্ট যাত্রী যাতায়াতে সুবিধি,অসুবিধা সরেজমিনে দেখতে পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস ।

শনিবার(০৮জুন) বিকাল ৩ টায় তিনি সফর সঙ্গী নিয়ে বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দর এলাকা পরিদর্শন করেন।

এদিকে হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাস বেনাপোল  চেকপোষ্ট এসে পৌছালে সেখানে তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান, বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা ও ব্যবসায়িক নেতৃবিন্দরা। এসময় হাইকমিশনারের বেনাপোল বন্দর পরিদর্শন উপলক্ষ্যে প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় সহকারী হাইকমিশনার রাজেস কুমার,বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার উত্তম চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল, ভারত -বাংলাদেশ ল্যান্ডপোর্ট ইমপোর্ট,এক্সপোর্টের সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান, বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু সালে মাসুদ করিম ও ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল বাশার প্রমুখ।

জানা যায়, দেশের স্থলপথে ভারতের সাথে বাংলাদেশের যে বাণিজ্য হয় তার ৭০ শতাংশ হয় বেনাপোল বন্দর দিয়ে। কিন্তু সুষ্ট ভাবে বাণিজ্য পরিচালনায় এখানে নানান সমস্যা বিদ্যমান।  এছাড়া সুনিদিষ্ট অভিযোগ ছাড়া চেকপোষ্ট প্যছেঞ্জার টার্মিনালে বিজিবি কর্তৃক পাসপোর্ট যাত্রীদের ব্যাগ তল্লাশীর বিষয়টিও নিয়ে আলোচনায় উঠে আসে। এসব সমস্যা ও
বাণিজ্যিক সম্ভবনা সরেজমিনে পরিদর্শন করতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস বেনাপোল বন্দর পরিদর্শনে আসেন।

দুই দেশের ব্যবসায়ীরা মনে করছেন, ভারতীয় হাই কমিশনারের পেট্রাপোল-বেনাপোল বন্দর পরিদর্শনে চলমান বিভিন্ন সমস্যা সমাধানে যেমন গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে তেমনি আমদানি-রফতানি বাণিজ্যে জটিলতা ও ভারত ভ্রমনে পাসপোর্ট যাত্রীদের দূর্ভাগ লাঘব হবে বলে জানান তারা।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget