Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল আমড়াখালী চেকপোষ্ট বিজিবি’র পৃথক অভিযানে ৪টি গরু ও ১৭ বোতল ভারতীয় মদ আটক।

শনিবার সকালে আমড়াখালী বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযানে শার্শা বুজতলা গ্রাম থেকে ৪টি ভারতীয় গরু অপর দিকে বেনাপোল আমড়াখালী চেকপোষ্ট থেকে লোকাল বাসের সীটের নিচে থেকে ১৭ বোতল ভারতীয় মদ আটক করে। সেসময় কোনো পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র আমড়াখালী চেকপোষ্টের সুবেদার মিজানুর রহমান সাংবাদিক রাসেল ইসলামকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযানে ৪৯ বিজিবি’র টহল দল ৪টি ভারতীয় গরু ও ১৭ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার নাভারণে প্রতিবন্ধি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ ও বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়েছে।

শনিবার সকাল ১১ টার দিকে শার্শা উপজেলার ১০ নং শার্শা ইউনিয়ন পরিষদ সংলগ্ন নাভারণ প্রতিবন্ধি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিবন্ধি ক্ষুদে শিক্ষার্থী ও বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা এবং পরিচালনা পরিষদের সদস্যদের সম্বনয়ে বই বিতরণ করা হয়।

শার্শা উপজেলা প্রতিবন্ধি কল্যাণ সংস্থার সভাপতি আবু বাক্করের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা থানা আওয়ামীলীগের সহ-সভাপতি সালে আহম্মেদ মিন্টু। প্রধান অতিথি বলেন, প্রতিবন্ধি শিশুরা অন্যসব শিশুদের থেকে মানসিক ভাবে আলাদা। তাদেরকে সুরক্ষা ও পাশে থাকা আমাদের কর্তব্য।

তাই মন্ত্রনালয়ের নির্দেশ মোতাবেক আমরা তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করেছি,প্রতিবন্ধি কোমলমতি শিশুদের সুরক্ষার জন্য আমাদের বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মসূচী অব্যাহত থাকবে। তিনি আরো বলেন সমাজের বিত্মবানরা যেন প্রতিবন্ধিদের পাশে এসে দাঁড়ায়। প্রতিবন্ধি প্রাথমিক বিদ্যালয়কে সরকারী করনের জোর দাবী জানান।

বিশেষ অতিথি শার্শা বি,আর,পি এর সভাপতি তরিকুল ইসলাম ঝন্টু,বুরুজ বাগান হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক আব্দুল ওহাব,শার্শা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও প্রতিবন্ধি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মুরাদ হোসেন, দাতা সদস্য- মোখলেছুর রহমান কাজল, শিরিনা আক্তার,প্রধান শিক্ষিকা বন্যা রানী সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) :  নওগাঁর আত্রাই আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের টোকেন মেশিন দীর্ঘ প্রায় ৬মাস যাবৎ বিকল রয়েছে। ফলে  চরম ঝুঁকি নিয়ে হাতকাগজের মাধ্যমে ক্লিয়ারপ্রাপ্ত লাইনে ট্রেন চলাচল করছে।এভাবে মাসের পর মাস হাতকাগজের মাধ্যমে ট্রেন চলাচলের কারণে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পাওে বলে মনেকরছেন রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জানাযায়, ব্রিটিশ আমল থেকে ব্রিটশ সময়ে নির্মিত টোকেন মেশিনের মাধ্যমে আহসানগঞ্জ ও মাধনগর স্টেশনের লাইন ক্লিয়ার কার্যক্রম পরিচালিত হয়ে আসছিলো। এখনও পর্যন্ত দেশের প্রতিটি স্টেশনে এই টোকেন মেশিনের মাধ্যমে লাইন ক্লিয়ার দেওয়া হয়। সে অনুযায়ী নির্বিঘেœ ট্রেন চলাচল করে থাকে।

প্রায় ৬মাস পূর্বে নাটোরের মাধনগর স্টেশনের পশ্চিম পাশে একটি ব্রিজ নির্মাণের কাজ করতে গিয়ে মাটির নিচ দিয়ে যাওয়া টোকেন মেশিনের তারটি কেটে যায়। ফলে বিকল হয়ে যায় আত্রাইয়ের আহসানগঞ্জ ও মাধনগর স্টেশনের টোকেন মেশিনের কার্যক্রম। ৬মাস পূর্বে  তার কেটে এই সার্ভিস কার্যক্রম বন্ধ হয়ে গেলেও অদ্যাবধি মেরামত করা হয়নি। বর্তমানে আত্রাই আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ট্রেনের জন্য লাইন ক্লিয়ার দিতে হাত কাগজ ব্যবহার করা হচ্ছে। যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের একজন কর্মচারী বলেন, নিয়ম অনুযায়ী সর্বোচ্চ এক সপ্তাহ পর্যন্ত হাতকাগজের মাধ্যমে ট্রেন চালানো যায়। কিন্ত মাসের পর মাস ধরে এভাবে ট্রেন চালানো কোন ভাবেই নিরাপদ নয়। হাতকাগজের মাধ্যমে ট্রেন চালানোর ফলে কিছুদিন পূর্বে আত্রাই পুরাতন রেলওয়ে স্টেশনের উত্তর পাশে অল্পের জন্য দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ থেকে  রেহাই পায়।

আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন মাষ্টার মো: ছাইফুল ইসলাম জানান, টোকেন মেশিনটি বিকল হওয়ার সাথে সাথেই উর্ধ্বতন মহলকে অবগত করানো হয়েছে। টোকেন  মেশিন লাইন ক্লিয়ারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে স্থানে মাটির নিচে তার কেটেছে তা শনাক্ত করা সম্ভব হচ্ছে না বলেই এটি সচল হচ্ছে না। আশাকরছি অল্প দিনের মধ্যেই  কর্তৃপক্ষ এটি মেরামত করে সচল করবেন।

এদিকে হাজার হাজার ট্রেন যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত টোকেন মেশিন সচল করা প্রয়োজন বলে মনেকরছেন উপজেলার সচেতন মহল।

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: বর্তমান সময়ে আমাদের সমাজে এমন অসংখ্য নারী রয়েছে যারা নিজেদের মনোবল, ইচ্ছাশক্তি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে হয়ে উঠেছে স্বাবলম্বী। আর এই সব নারীদের তৃণমূল পর্যায় থেকে উজ্জীবিত ও অনুপ্রাণিত করার লক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর জীবনযুুদ্ধে জয়ী নারীদের স্বীকৃতি প্রদানের জন্য ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় সাপাহার উপজেলা প্রশাসনের সহযোগীতায় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ৬টি ইউনিয়নের ৫টি ক্যাটাগরিতে প্রতিটি বিভাগে একাধিক আবেদনকারীদের মধ্যে থেকে দক্ষতার সাথে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক অফিসার সুলতান মাহমুদ এবং কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিরা যাছাই-বাছাই করে ৫ জন জয়িতাকে নির্বাচন করে।
উপজেলা প্রশাসনের সহযোগীতায় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে গত ০৯ ডিসেম্বর-২০১৮ ইং তারিখে “'আন্তর্জতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে “জয়িতা অন্বেষনে বাংলাদেশ” সফল জয়িতাদেরকে সম্মাননা প্রদান করেছেন।
এর মধ্যে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী প্রতিবন্ধকতা ও সফলতা ক্যাটাগরিতে উপজেলার ওড়নপুর গ্রামের আসমা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী প্রতিবন্ধকতা ও সফলতা ক্যাটাগরিতে সদরের  করলডাঙ্গা গ্রামের অনিতা রায়, “সফল জননী নারী” প্রতিবন্ধকতা ও সফলতা ক্যাটাগরিতে সদরের (সাপাপাড়া)’র আলো রানী সাহা, “নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যেমে জীবন শুরু করেছেন যে নারী”
প্রতিবন্ধকতা ও সফলতা ক্যাটাগরিতে উপজেলার শিয়ালমারী গ্রামের জবেদা খাতুন, “সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী” প্রতিবন্ধকতা ও সফলতা ক্যাটাগরিতে ফাহিমা বেগম শ্রেষ্ঠ সফল জননী নারী হিসেবে সম্মাননা গ্রহণ করেছেন।
এই ক্যাটাগরিতে আরও একাধিক নারী ছিলেন, তবে কেন উপজেলার শ্রেষ্ঠ হলেন এই ৫ নারী। তাদের শূণ্য থেকে বর্তমানে জীবনে আসতে কি করতে হয়েছে দেখা যাক সংক্ষেপে কি করেছেন সফল জননী নারীরা:
আসমা বেগম “অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী” প্রতিবন্ধকতা ও সফলতাঃ
অর্থনৈতিক সামাজিক প্রতিবন্ধাকতা থাকা সত্ত্বেও জীবন সংগ্রাম করে তিনি আর্থিকভাবে সফল হয়েছেন। ২০১৪ খ্রিঃ সনে ব্র্যাক থেকে ১০,০০০টাকা ঋণ নিয়ে হাঁস-মুরগী পালনের কাজ শুরু করেন এবং সফলতা পান। হাঁস-মুরগী পালনের সফলতা আসায় টেইলারিং এর কাজ শুরু করেন। বর্তমানে তার এই আতœ-কর্মসংস্থান মুলক কাজে ২,০০,০০০/- টাকার পুঁজি রয়েছে। অন্যরাও এতে উৎসাহিত হচ্ছেন। প্রবল মানসিক ইচ্ছাশক্তিতে বলিয়ান হয়ে আর্থিকভাকে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ।
অনিতা রায় “শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী” প্রতিবন্ধকতা ও সফলতাঃ
অনিতা রায় ছোট বেলা থেকেই নানান প্রতিবন্ধকতার মধ্যে বড় হয়েছে। তারা দুইবোন। পিতা ছিলেন দিনমুজুর এবং ২০১৭ সালে মৃত্যুবরণ করেন। বাবার অকাল মৃত্যুতে অনিতা রায় আজও প্রতিকূলতা থেকে বের হতে পারেনি। ছোট বোনের লেখা-পড়া ও সংসারের খরচ চলে তার বেতন থেকে। অনিতা রায় ছোট্টবেলা থেকেইে দেখেছে, তার বাবা মজুরির টাকা তার মা’র হাতে দিত। মা তা দিয়ে চালিয়ে নিত তাদের লেখা-পড়া ও সংসারের অন্যান্য খরচ। অনিতা রায় ২০০৫ সালের একটা ঘটনার কথা ভুলতে পারেননা। তখন  ৮ম শ্রেণিতে। তিনি জানতেন মাস শেষ হলে তার বাবার চিন্তা আরো বেরে যায়, কিভাবে দুটো মেয়ের প্রায়ভেটের বেতন দিবেন। একদিন তার বাবা গায়ে জ্বর নিয়ে কাজে গেলেন। অনিতা রায় প্রায়দিনই বাবার সকালের খাবার দিয়ে স্কুলে যেতেন। সেদিনও খাবার নিয়ে গেলেন। বাবার কপালে হাত দিয়ে দেখেন গায়ে জ্বর আছেই। কাজ করতে নিষেধ করলেন। তার বাবা শুনলেননা এবং বললেন, ”কটা দিন পরেইতো মাস শেষ হবে। তোর প্রায়ভেটেরে বেতন দিতে হবেরে মা। মাঠে কাজ করলে এরকম গা গরম থাকেই। তুই কোন চিন্তা করিসনে। আমি ঠিক আছি, আমার কোন অসুবিধা হচ্ছেনা। কাজ শেষে গোসল করলে গায়ের এই গরম আর থাকবেনা। তুই স্কুলে যা।”
বাবার এমন কষ্ট অনিতারায়কে খুব ভাবাতো। প্রতিবেশীরাও তার বাবাকে বলতো মেয়েকে বিয়ে দিতে। তাদের কথা শুনতেননা। কিন্তু সকলের পরামর্শের নিকট একদিন তার বাবা হার মানলেন। বাবা সিদ্ধান্ত নিলেন মেয়ে অনিতা রায়কে বিয়ে দিবেন। অনিতা রায় তখন অষ্টম শ্রেণিতে। অনিতা তাতে রাজী হলেন না এবং বাবা-মাকে বললেন, তোমরা আমাকে নিয়ে কোন চিন্তা করনা। আমার মনোবল আছে। আমি দারিদ্রতার সঙ্গে লড়াই করতে পারবো, যা তোমরাই শিখিয়েছ। অন্যের কথায় কান দিওনা।
আলো রানী সাহা “সফল জননী নারী” প্রতিবন্ধকতা ও সফলতাঃ
আলো রানী সাহা দরিদ্র পরিবারের সন্তান। এইচ,এস,সি পাশ করার পর তার বিয়ে হয়। স্বামী বেকার। তিনি জানান, বিয়ের পর তাদের অভাবের সংসারে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। আলো রানী সাহা তখন থেকেই ভাবতে থাকেন তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে। বাবা ও স্বামীর দারিদ্রতা তার স্বপ্নকে থামাতে পারেনি। এ লক্ষ্যে তার স্বামীর মনযোগ তৈরী করেন আতœকর্মসংস্থানের প্রতি। চালু করেন সামান্য পুঁজির এক পানের দোকান। প্রতি দিনের পান বিক্রি থেকে যে লাভ হতো তা দিয়ে চালিয়ে নিত তাদের দৈনন্দিন খরচ। আলো রানী সাহা ছিল আতœনির্ভরশীল। সন্তানের পড়া লেখার খচচের জন্য স্বামীর প্রতি নির্ভরশীল ছিলেন না। তিনি টিউশানী করতেন ।  যে টাকা পেতেন তা দিয়ে তিনি একমাত্র ছেলে অনিকের লেখা-পড়ার খরচ চলত।  তিনি নিজেও তার ছেলেকে পড়াতেন। কিন্তু আলো রানী সাহার সংসারে আর্থিক সংকট লেগেই থাকতো। তাদের সংসার চলত কঠিন নিয়মের এক ছকে। তিনি বলেন, বর্তমানেও তাদের সংসারে অভাব অনটন লেগেইে আছে। অত্যন্ত কঠোর পরিশ্রম ও আতœবিশ্বাসে বলিয়ান হয়ে আলো রানী সাহা সমস্ত প্রতিকূলতাকে জয় করে তার সন্তানের লেখা পড়া চালিয়ে গেছেন এবং  সন্তানকে স্বপ্ন দেখাতেন। অনিক এখন মা-বাবার স্বপ্ন পূরণের মহা সড়কে। বর্তমানে তার একমাত্র ছেলে অনিক রাজশাহী মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষে অধ্যয়নরত।
মোসাঃ জবেদা খাতুন “নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যেমে জীবন শুরু করেছেন যে নারী”
প্রতিবন্ধকতা ও সফলতাঃ
আর্থিক অবস্থা ভাল ছিল না। বিয়ের পর থেকে স্বামী  তাকে যৌতুকের জন্য শারিরীক ও মানষিকভাবে নির্যাতন করত। তালাকপ্রাপ্ত হওয়ার পর চরম দারিদ্রতা মোকাবেলা করেছে। সমাজের কিছু লোকের অনেক কটুকথা ও সমালোচনার শিকার হন।
মোসাঃ ফাহিমা বেগম “সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী” প্রতিবন্ধকতা ও সফলতাঃ
ছোটবেলা থেকেই বাধাবিপত্তি উপেক্ষা করে সমাজসেবামূলক বিভিন্ন কাজ করতেন।  ১৯৮৫ সালে নওগাঁ জেলার সাপাহার উপজেলায় তার বিবাহ হয়। বিবাহের পর  সমাজসেবা মূলক কাজে স্বাামীর উৎসাহ পান। দুঃখের বিষয় তার স্বামী ১৯৯৭ সালে স্ট্রোক করেন এবং ১২ বছর চিকিৎসাধীন থেকে ২০০৯ সালে মৃত্যুবরণ করেন। বিবাহের পর হতে সাপাহার উপজেলার সদর ইউনিয়নে যৌতুক প্রথা নিরোধ, আদিবাসীদের জীবনমান উন্নয়ন, সমাজের অসহায় ও অবহেলিত মানুষের পাশে দাড়ানোসহ সমাজ সংস্কার মূলক বিভিন্ন কার্যক্রমে জড়িয়ে পড়াতে সমাজের এক শ্রেণির মানুষ তার কাজের প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।
২০০৩ সালে সাপাহার ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে সংরক্ষিত মহিলা আসনে তিনি প্রথম জয়লাভ করেন এবং ২০০৮ সালে ইউপি নির্বাচনেও একই পদে ২য় বার জয়লাভ করেন। ফাহিমা ২০০৩ সালে ইউপি মেম্বার পদে ভোটের মনোনয়ন জমা  দেয়ার পর পারিবারিক ও পারিপার্শিক বাধার সম্মুখ্খীন হোন। প্রথম নির্বাচনে তার স্বামী ও শ্বশুর-শ্বাশুরীকে পাড়া প্রতিবেশীর নানান কটু কথা শুনতে হয়েছে। তার শ্বাশুরী বলে ছিলেন, “ ঘরে অসুস্থ স্বামী, সংসারে অভাব অনটন লেগেই আছে। বউমা ভোট করবে কি দিয়ে। সংসারটা শেষ হয়ে যাবে। আর এলাকার বউ মানুষ এগ্রাম ওগ্রাম ছুটে বেরাবে, কত রকম লোকের সাথে কথা বলবে তার নেই শেষ।” এক পর্যায় তার শ্বশুর-শ্বাশুরী ভোট করতে অসম্মতি জানান। এ বিষয়ে তাদের মধ্যে দ্বন্দ্বেরও সুষ্টি হয়। কিন্তু তার স্বামী ঐ সময় তাকে দূর্বল ও আশ্রয়হীন করেননি  পাশেই ছিলেন এবং উৎসাহ প্রদান করেন। ২০০৩ হতে ২০১৫ পর্যন্ত একটানা ১২ বছর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনে সদস্য ছিলন। স্বামীহারা এই নারীর রয়েছে প্রবল আতœবিশ্বাস ও জনসাথধারণের অশেষ ভালবাসা। তিনি দেখে দিয়েছেন কোন বাধাই তাকে থামাতে পারেননি। জনসাধারণের অশেষ ভালবাসায় ফাহিমার আগ্রহ ও প্রত্যাশা আরও বেরে যায়। ২০১৭ সালে নওগাঁ জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে সংরক্ষিত (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনে জয়লাভ করেন।  বর্তমানে তিনি নওগাঁ জেলা পরিষদের সম্মানিত সদস্য। সর্বপরি নিজের অবস্থানে থেকে ফাহিমা বেগম সমাজের উন্নয়নমূলক কর্মকান্ডে জড়িত আছেন।

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ: অতি জনপ্রিয় লোক সংস্কৃতি মাদারের গান আজ বিলুপ্তির পথে। আজ থেকে প্রায় এক যুগ আগেও এর বেশ প্রচলন দেখা গেছে নওগাঁর মান্দা উপজেলার বিভিন্ন এলাকায়। এ উপজেলার অধিকাংশ পাড়া-মহল্লায় সন্ধ্যা থেকে বাড়ির উঠানের খোলা আকাশের নিচে রাত ভর জমজমাট ভাবে উদযাপিত হতো এই মাদারের গানের আসর। গ্রামের ছোট, বড় সকল বয়সী নারী-পুরুষ হাজারো উৎসুক জনতারা সকলে মিলে শপ, পাটি ও খরকুটো পেতে এই মাদারের গান উপভোগ করতো।
 মাদারের গান উপলক্ষে অত্র এলাকায় বিরাজ করতো উৎসব মুখর পরিবেশ। আর এই মাদারের গানকে কেন্দ্র করে বসতো হরেক রকমের খাবারের দোকান। আজ তা শুধু গল্পের মত শোনা যায়। কিন্তু হঠাৎ করে নওগাঁর মান্দা উপজেলার কয়াপাড়া গ্রামের মোজাফফর হোসেনের ছেলে রাজুর বাড়িতে গত বুধবার সন্ধ্যা থেকে শুক্রবার দুপুর পর্যন্ত তিন দিনব্যাপী চলে এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাদারের গানের আসর। 

আর এই ঐতিহ্যবাহী গান শোনার জন্য ছোট,বড় সকল বয়সী হাজারো উৎসুক জনতা ভীরজমায়। বিভিন্ন অঞ্চল থেকে শিল্পীরা এই আসরে গান পরিবেশন করতে আসে।

এব্যাপারে উৎসুক জনতা ভুট্টু,মিন্টু, নুসরাত জাহান নাইজিত সহ আরো অনেকে জানায়, এই জনপ্রিয় গানের আসরের কথা অনেক শুনেছি হঠাৎ এতোদিন পরে গ্রাম বাংলার এই আসরে উপস্থিত হতে পেরে ভিশন ভালো লাগছে। এই ধরনের উৎসব গ্রামে আরো হলে এলাকার মানুষের জীবনে নতুন করে আনন্দ ও গ্রাম বাংলার সংস্কৃতি সম্পর্কে আগামী প্রজন্মের ধারনা যোগাবে। যার মাধ্যমে তরুন প্রজন্ম সন্ত্রাস, নাশকতা ও মাদক থেকে বিরত থাকবে।

এব্যাপারে মেহেদী হাসান রাজু জানান, মাদারের গান আমি আগে অনেক শুনেছি, অনেক দিন থেকেই এই গানের আসরের আমার বাড়িতে দেওয়ার ইচ্ছা কিন্তু বিভিন্ন সমস্যার কারনে এই উৎসব টা আমি করতে পারছিলাম না। কিন্তু সম্প্রতি সময়ে নিজ স্ত্রী কমলার জন্য মান্নত করার কারণে রাজশাহীর বাগমারা থেকে মাদার গানের শিল্পী শাহীনের দল ভাড়া করে ছোট পরিসরে হলেও এই গানের আয়োজন করতে পেরে এবং এতো লোকজনের উপস্থিতি হওয়ায় আমার ভিশন ভালো লাগছে।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমান্ত থেকে ৫৫ বোতল ফেন্সিডিলসহ ১ টি মোটর সাইকেল আটক করেছে বিজিবি।

শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহিষাডাঙ্গা গ্রামস্থ আজিজুল এর বসত বাড়ীর ভিতরে অভিযান চালিয়ে মোটর সাইকেলের সীট কভার এর ভিতর অভিনব কায়দায় ৫৫ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক ইমরান উল্লাহ সরকার সাংবাদিক রাসেল ইসলামকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজিজুল এর বাড়ীতে অভিযান চালিয়ে ১ টি মোটর সাইকেলের ভিতরে অভিনব কায়দায় রাখা ৫৫ বোতল ফেন্সিডিল আটক করে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget