Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 635 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4828 দেশজুড়ে 42 ধর্ম 3459 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2829 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার সরকারী কলেজ একাদশ শ্রেণীর ছাত্রলীগের সম্মেলন শেষে মানবিক শাখার ছাত্র সাব্বির হোসেন কে সভাপতি ও মানবিক শাখার ছাত্র আল আমিন কে সাধারণ সম্পাদক সহ নাজমুল আল শাহরিয়ার, আয়নাল হক কে সহ-সভাপতি ও রায়হান কবির, মেসবাউল হক শুভ কে যুগ্ন সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
বুধবার সকালে কলেজ অডিটরিয়ামে কমিটি গঠন করেন কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক বিপ্লব কর্মকার, যুগ্ন আহŸায়ক মাহফুজুর রহমান ও জারজিস হোসেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের আহবায় রাসেল রানা সহ কলেজ ও উপজেলা শাখার নেতাকর্মীরা। সম্মেলন শেষে কলেজ আহবায়ক বিপ্লব কর্মকারের নেতৃত্বে একাদশ শ্রেণীর নবাগত কমিটির সদস্যদের নিয়ে কলেজ ক্যাম্পাসে এক আনন্দ মিছিল বের করা হয়।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ-২ আসনের (ধামইরহাট-পতœীতলা) এমপি পদে মনোনয়ন প্রত্যাশী একমাত্র নারী প্রার্থী  ড.আবেদা আখতার কণা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের লক্ষে ধামইরহাট ও পতœীতলা উপজেলার হাট বাজার,পাড়া মহল্লাহ ব্যাপক পোস্টার সাঁটিয়ে নিজেকে প্রার্থী হিসেবে জানান দিচ্ছেন। আলহাজ্ব সালাউদ্দিন সালুর নেতৃত্বাধীন ন্যাশনাল পিপল্স পার্টি (এনপিপি) এর প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে তিনি প্রতিদ্ব›িদ্বতা করবেন। বর্তমান তিনি এনপিপির চেয়ারম্যান আলহাজ্ব সালাউদ্দিন সালুর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ও ঢাকা মহানগর এনপিপির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের অন্তর্গত ছিলিমপুর গ্রামের মৃত ইব্রাহিম হোসেনের মেয়ে আবেদা আখতার। ৪ সন্তানের মধ্যে সে দ্বিতীয় সন্তান। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয় নিয়ে বিএন সম্মান এমএ ডিগ্রী অর্জনের পর তিনি শিক্ষকতা পেশায় জড়িয়ে পড়েন। গত ২০১৫ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে অধ্যাপক হিসেবে অবসর গ্রহন করেন। ড.আবেদা আখতার কণার স্বামী আবুল হোসেন জেলা ও দায়রা জজ হিসেবে গ্রহণ করেছেন। তার একমাত্র সন্তান ব্যারিষ্টার  হোসাঈন মুঞ্জুর হাইকোর্ট ও সুপ্রীম কোর্টে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। এব্যাপারে ড.আবেদা আখতার কণা বলেন,ছোট বেলা থেকে আমি মানুষের সেবা করার চিন্তা ভাবনা ছিল। সেই ভাবনার আমার নিজস্ব অর্থায়নে আমার এলাকার মাদ্রাসা,মসজিদের উন্নয়নের জন্য যথা সার্ধ অনুদান দিয়েছি। এছাড়া এলাকার গরীব মানুষের মাঝে স্যানিটেশন সামগ্রী,বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল এবং বিদুৎবিহীন গ্রামে সোলার বিতরণ করেছি। এতিমখানার শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে সহায়তা দেয়া হয়েছে। বিধবা স্বামী পরিত্যাক্তা মহিলাদের মাঝে গাভী বিতরণ ও কন্যাদায়গ্রস্ত পরিবারকে আর্থিকভাবে অনুদান প্রদান করেছি। আমার জন্মস্থান ছিলিমপুর গ্রামে ২০ শয্যা বিশিষ্ট নারী ও শিশুর স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষে নিজ উদ্যোগে হাসপাতাল নির্মাণের কাজ চলমান রয়েছে। ব্যক্তিগত উদ্যোগে তিনি সব সময় নিজেকে উজার করে জনগণের সেবা করে যাচ্ছেন। আগামীতে নওগাঁ-২ (ধামইরহাট-পতœীতলা) আসনে সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে এবং নির্বাচিত হলে পারলে তিনি বৃহৎ পরিসরে মানুষের সেবা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি ধামইরহাট-পতœীতলা উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া প্রার্থী।

আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁ’র রানীনগর উপজেলার কুজাইল মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গ্রামীন জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে জেলা তথ্য অফিসের উদ্যোগে এই মহিলা সমাবেশের আয়োজন করা হয়।
নওগাঁ সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান এ সমাবেশে প্রধান অতিথি এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও গোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হাসনাত খান হাসানের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী তথ্য অফিসার রুপ কুমার বর্মন, স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য ও কাশেমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান এবং প্রধান শিক্ষক মোঃ আল্লেম হোসেন।
সমাবেশে মহিলাদের মর্যাদা বৃদ্ধি, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ এবং শিক্ষা গ্রহণসহ বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির উপর গুরুত্ব প্রদান করেন বক্তাগণ। এরর আগে সরকারের বিভিন্ন উন্নয়নমুলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। সব শেষে আয়োজিত সংগীতানুষ্ঠানে মোঃ কায়েস উদ্দিন, জয়নাল আবেদীন, প্রদীপ কুমার হাজরা, শামীম হোসেন, অখিল চন্দ্র সূত্রধর সংগীত পরিবেশন করেন।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি:  যশোরের শার্শার কায়বা সীমান্ত থেকে ২২ পিস ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা। 

বৃৃহম্পতিবার দুপুর ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন কায়বা গ্রামে শেখ বাড়ির পার্শ্বে অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ কাজমীর কবির মিঠু(৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। আটক কাজমীর কবির মিঠু শার্শা থানার চালিতা বাড়িয়া গ্রামের ফজলুল হকের ছেলে।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, আটককৃত আসামী ও মাদকদ্রব্য শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের  সদস্যরা বৃহস্পতিবার সকাল ১০টার সময় নোম্যান্সল্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তিন লাখ হুন্ডির টাকা সহ কালু মন্ডল (৩০ )নামে ভারতীয় ট্রাক ড্রাইভারকে আটক করেছে।সে ভারতের উত্তর চব্বিশ পরগনার  গোপাল নগর থানা  সাতবাড়িয়া গ্রামের আবু তাহের মন্ডলের ছেলে । 
৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আমজাদ হোসেন জানান,গোপন সংবাদে জানতে পারি ভারত থেকে নোম্যান্সল্যান্ড এলাকা দিয়ে এক ট্রাক ড্রাইভার হুন্ডি টাকা নিয়ে বাংলাদেশের দিকে আসছে। 

এমন সংবাদের ভিত্তিতে নোম্যান্সল্যান্ড এলাকায় তাকে আটক করতে গেলে সে দৌঁড়ে পালানোর চেষ্টা করে পরে তাকে ধরে এনে  তার দেহ তল্লাশি করে ৩লাখ হুন্ডির টাকা পাওয়া যায়। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।

নওগাঁ:  আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত জননেতা আব্দুল জলিলের ছেলে নওগাঁ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন জনের শো-ডাউন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার দুপূরে জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে মনোনয়ন প্রত্যাশী নিজাম উদ্দিন জনের শো-ডাউন বের হয়। শো-ডাউনটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে শেষ হয়। পরে কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় দলের বিভিন্ন শ্রেণি পেশার নেতা কর্মী উপস্থিত ছিলেন।
নওগাঁ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী নিজাম উদ্দিন জন বলেন, নওগাঁয় প্রয়াত নেতা আব্দুল জলিলের অসামাপ্ত কাজ সম্পন্ন করতে গত সাড়ে চার বছর থেকে সদর আসনের প্রতিটি এলাকা ঘুরেছেন। এ সময় আওয়ামীলীগ সরকারের উন্নয়ন তুলে ধরেন। আগামীতে নওগাঁ আধুনিক শহর হিসেবে গড়ে তোলার পাশাপাশা এলাকাবাসি ব্যাপক সাড়া পেয়ে আগামী জাতীয় নির্বাচনে তিনি শতভাগ মনোনয়নপত্র পাওয়ার আশা ব্যক্ত করেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget