Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 635 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4828 দেশজুড়ে 42 ধর্ম 3459 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2829 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁর  পত্নীতলায় উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে মাথা গোঁজার ঠাঁই পেয়েছে ৩৩০ দুস্থ পরিবার। প্রতি পরবার পেয়েছে একটি করে বসতঘর ও একটি করে টয়লেট। সম্প্রতি এসব বসতঘর ওই সমস্ত পরিবারের মাঝে বরাদ্দ দেওয়া হয়।
 পত্নীতলা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধান কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের অধীনে ‘যার জমি আছে, ঘর নেই; তার নিজ জমিতে গৃহ নির্মাণ’ কর্মসূচির আওয়াতায় আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে উপজেলার ঘোষনগর ইউনিয়নে প্রথম পর্যায়ে ২০০টি এবং দ্বিতীয় পর্যায়ে ১৩০টি পরিবারকে ঘর নির্মাণের বরাদ্দ আসে। মোট ৩৩০টি দুস্থ পরিবার প্রকল্পের ঘর পেয়েছে। টিনের বেড়া ও ছাউনী ও পাকা মেঝে বিশিষ্ট প্রতিটি ঘরের জন্য বরাদ্দ আসে এক লাখ টাকা। ২০১৭-১৮ অর্থবছরে বরাদ্দ আসা এই প্রকল্পের বাস্তবায়ন শুরু হয় চলতি বছরের জানুয়ারি মাসে। ৩১ ডিসেম্বররের মধ্যে এ কাজ শেষ হওয়ার কথা।
প্রকল্পের আওতায় ঘর পেয়েছেন কোতয়ালী তালপুকুর গ্রামের তাহিরুন্নেসা বেওয়া (৭৫)। তিনি ভিক্ষাবৃত্তি করে জীবন নির্বাহ করে থাকেন। তাহিরুন্নেসা বলেন, ‘এত দিন হামার কোনো মাথা গোঁজার ঠাঁই আছিল না। এর-ওর বান্দাত থ্যাকা জীবন পার করছি। আশ্রয়ন প্রকল্পের ঘর পেয়ে মাথা গোঁজার একটা ঠাঁই হয়েছে।’
একই গ্রামের প্রকল্পের ঘর পাওয়া জাহিদুল ও জিল্লুর রহমান জানান, ঘর পেয়ে তাঁরা খুশি। এক লাখ টাকায় ঘর ও টয়লেট নির্মাণের কাজ যথেষ্ট ভালো হয়েছে। 
গগনপুর সরদারপাড়া গ্রামের মানসিক প্রতিবন্ধী আতোয়ার রহমান প্রকল্পের একটি ঘর পেয়েছেন। আতোয়ারের চাচাত ভাই জসিম উদ্দিন জানান, আতোয়ার কোনো থাকার জায়গা ছিল না। অনেক দিন গেছে নতুন ঘর পেয়ে আতোয়ার সেখানেই থাকে।
ঘোষনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, তাঁর ইউনিয়নে জমি আছে, ঘর নেই- এ ধরণের ৬৩০টি পরিবার রয়েছে। এর মধ্যে ৩৩০টি পরিবারকে সরকার তাঁদের জায়গায় থাকার ঘর ও টয়লেট নির্মাণ করে দিয়েছে। বাকি ৩০০ পরিবারকেও মাথা গোঁজার ঠাঁই করে দেওয়ার জন্য স্থানীয় সাংসদকে অনুরোধ জানানো হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, এই প্রকল্প বাস্তবায়নের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা মতে সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করেছে। ইতোমধ্যে প্রথম পর্যায়েরর ২০০টি ঘর নির্মাণ সম্পন্ন হয়েছে। দ্বিতীয় পর্যায়ের ১৩০টি ঘর নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। শতভাগ কাজ সম্পন্ন হয়েছে এমন বসতঘরগুলো উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, এই প্রকল্পের অধীনে যে ৩৩০ অসহায় পরিবার ঘর পেয়েছে তাঁরা বেশ খুশি। শুধুমাত্র একটি ইউনিয়নে ২০১৭-১৮ অর্থবছরে এই বরাদ্দ আসে। উপজেলার অন্যান্য ইউনিয়নেও জমি আছে, ঘর নেই এধরণের অনেক ব্যক্তি রয়েছে। তাঁদের জন্য ঘর নির্মাণের জন্যেও উদ্যোগ নেওয়া হবে।

রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরনের উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তর কর্তৃক রবি/২০১৮-১৯ মৌসুম ও পরবর্তি খরিফ-১/২০১৯ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক ১৪৯৮ জন কৃষকের মাঝে প্রণোদনার বোরো, গম, সরিষা, ভুট্টা, বিটি বেগুন, তিল এবং গ্রীষ্মকালীন মুগডালের বীজ,সার সহায়তা বিতরনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সভাপতি মো: ইসরাফিল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আল ফারুক জেমস, জেলা তথ্য কর্মকর্তা আতিকুর রহমান শাহ, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারী, সাধারন সম্পাদক মফিজ উদ্দিন , উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, মিরাট ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ। 

রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে আবাদপুকুর মহাবিদ্যালয়ে নব-নির্মিত আইসিটি চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে আবাদপুকুর মহাবিদ্যালয় প্রাঙ্গনে মহাবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কালিগ্রাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সভাপতি মো: ইসরাফিল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায়, নওগাঁ শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের সহকারি প্রকৌশলী রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, উপজেলা প্রকৌশলী শাইদুর রহমান মিঞা, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারী মোল্লা, উপজেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইউনুছ আলী দুলাল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসএম সিদ্দিকুর রহমান, আবাদপুকুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জিএম মাসুদ রানা জুয়েল, প্রজন্মের আলো পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী, মিরাট ইউপি চেয়ারম্যার রফিকুল ইসলাম, গোনা ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত খাঁন হাসান, কাশিমপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান বাবু, বড়গাছা ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম শফু, একডালা ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম প্রমুখ। এছাড়াও উপজেলা আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার আগে প্রধান অতিথি ৩টি সড়ক পাকাকরন, ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন, আবাদপুকুর হাইস্কুল ভবন নির্মাণের কাজ ও ডাকাহার সার্বজনিন কবরস্থানসহ মোট ৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাস , জঙ্গিবাদ ,নারী নির্যাতন ও অন্যান্য অপরাধ প্রতিরোধ  সংক্রান্ত বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেনাপোল পোর্ট থানা  বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিং ফোরাম-এর যৌথ উদ্যোগে মঙ্গলবার  বিকেলে বাহাদুরপুর ইউনিয়নের শাঁখারীপোতা বাজারে হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা মাঠে বাহাদুরপুর ইউনিয়নের ইউপি সদস্য সাগর আহম্মেদ সাকেরের সভাপতিত্বে  মতবিনিময় সভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন বেনাপোল পোর্ট থানার অফিসার  ইনর্চাজ শেখ আবু সালেহ মাসুদ করিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনর্চাজ (তদন্ত) সৈয়দ আলমগীর হোসেন ,সুবেদার গোলাম সারোয়ার ধান্যখোলা বিজিবি ক্যাম্প কমান্ডার,বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান, সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান, ইউপি সদস্য শেখ জামাল উদ্দীন, আঃ মান্নান, বাহাদুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রসুল, ইউনিয়ন যুবলীগের সেক্রেটারী আঃ রহমান তিতাস , বেনাপোল পোর্ট থানার এস.আই মফিজুর রহমান, এএসআই জহিরুল ইসলাম, ও দেলোয়ার হোসেন। সীমান্ত প্রেসক্লাবের সভাপতি সাহিদুল ইসলাম শাহীন,সাধারণ সম্পাদক মোঃ আয়ুব হোসেন পক্ষী,প্রচার সম্পাদক মোঃ রাসেল ইসলাম,দপ্তর সম্পাদক মোঃ আরিফুল ইসলাম সহ সকল সাংবাদিক সহ স্থানীয় গনমান্যসহ সাধারন জনগন। বক্তারা বিট পুলিশিং কার্যক্রমের মধ্য দিয়ে সমাজের উন্নয়ন ঘটানোর প্রয়াস ব্যক্ত করেন। বেনাপোল পোর্ট থানার অফিসার  ইনচার্জ মাদকাসক্তদেরকে স্বাভাবিক জীবনে ফেরার জন্য বিভিন্ন পদক্ষেপের কথা জানান। অন্যথায় তিনি মাদক বিক্রেতা ও মাদকাসক্তদের বিরুদ্ধে হুশিয়ারী উচ্চারন করেন। দেশে প্রায় ৭২ লাখ  মানুষ মাদকাসক্ত। তিনি বলেন আমরা সবাই যদি
একত্রে মিলিত হতে পারি তবেই এই মাদক বিক্রেতা ও সেবনকারীদের প্রতিরোধ করা সম্ভব।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: ২১ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সদস্যরা বুধবার ভোরে সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা ৩৫০ বোতল ফেনসিডিল সহ আমজাদ হোসেন (৩৫)নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে।আটক আমজাদ হোসেন যশোর জেলার ঝিকরগাছা থানার শিওরদা গ্রামের সিরাজুল ইসলাম এর ছেলে। 

পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার মুন্সি লাবলু রহমান জানান,গোপন সংবাদে জানতে পারি মাদক ব্যবসায়ীরা ভারত থেকে বিপুল পরিমান ফেনসিডিল এনে খলশি বাজার এলাকায় অবস্থান করছে। 

এমন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৩৫০ বোতল ফেনসিডিল সহ আমজাদ হোসেন কে হাতেনাতে আটক করা হয়। আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলার নগেশপুর নীলকুঠিত গ্রামে নিজ বাড়ি থেকে জিন্নাতুন (৪২) নামে এক নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জিন্নাতুন ওই গ্রামের মজিবুর রহমানের মেয়ে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, জিন্নাতুন একাই বাড়িতে থাকতেন। মঙ্গলবার সকালে প্রতিবেশীরা ঘরের খোলা জানালা দিয়ে তার রক্তাক্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো জানান, দীর্ঘদিন আগে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর বাবার বাড়ির পাশে বাবার দেওয়া জমিতে ঘর তুলে একাই থাকতেন জিন্নাতুন। কে বা কারা কেন তাকে হত্যা করেছেন তা তদন্ত করে দেখা হচ্ছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget