Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 635 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4828 দেশজুড়ে 42 ধর্ম 3459 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2829 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ফিটনেসবিহীন মোটরসাইকেল এর উপর অভিযান পরিচালনা করা হয়েছে। জেলা পুলিশ সুপার ইকবাল হোসেনের নির্দেশে নওগাঁ ট্রাফিক বিভাগ এ অভিযান পরিচালনা করেন।

সাপাহার সদরের জিরোপয়েন্ট চত্ত¡রে শনিবার বেলা ১১টা থেকে প্রায় ঘন্টা কালব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব  দেন জেলা ট্রাফিক ইনেস্প্যাক্টর রিফাত হোসেন রাজিব।

তিনি জানান, নওগাঁ জেলার প্রতিটি উপজেলায় পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

এ অভিযানে ১৭ টি মোটরসাইকেল আটক করা হয়েছে, ২৩ টি হেলমেট মামলা দেওয়া হয়েছে এবং ১০ টি মোটরসাইকেল বিরুদ্ধে ফিটনেসবিহীন মামলা দায়ের করা হয়েছে।

নওগাঁ পুলিশের ট্রাফিক বিভাগের পরিদর্শক রিফাত হোসেন রাজিব এ তথ্য নিশ্চিত করে বলেন, এসব যানবাহন মালিক ও চালকের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে।

মাহমুদুন নবী বলোল নওগাঁ: নওগাঁয় একটি স্বর্নের দোকানে অভিনব কায়দায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। শহেরর বড় এবং অভিজাত ব্যবসায়ী বলে খ্যাত আলহাজ্ব তৌফিকুর রহমানের মালিকানাধীন রুমি জুয়েলার্স নামক স্বর্নের দোকানে এই চুরি সংঘটিত হয়েছে। এই দোকান থেকে অনুমান ৩ থেকে ৪শ ভরি স্বর্নালংকার চুরি করে নিয়ে গেছে চোরেরা। দোকনের মালিক আলহাজ্ব তৌফিকুর রহমান এবং নওগাঁ সদর থানার অফিসার্স ইনচার্জ মো. আব্দুল হাই সিসি ক্যামেরার ফুটেজ দেখে অনুমান করেছেন শুক্রবার বিকেল ৪টার দিকে রুমি জুয়েলার্সের পাশে লাগোয়া আঁখি ইলেক্ট্রনিক্স নামক দোকানের তালা কৌশলে খুলে সেই দোকানের মধ্যে দিয়ে রুমি জুয়েলার্সেও দেয়ালে সিঁদ কেটে ভিতরে প্রবেশ করে চোরেরা। তারা ভিতরে প্রবেশ করেই দোকানের ভিতরের সিসি ক্যামেরা খুলে নেয়। ভিতরে প্রবেশের আগে বাইরের সিসি ক্যামেরাগুলো উল্টোদিকে ঘুরিয়ে দেয়। শুক্রবার হওয়ায় পুরো মার্কেট বন্ধ থাকার কারনে তারা দীর্ঘসময় ধরে ভিতরে নির্বিঘেœ দু’টি সিন্দুক ভেঙ্গে সমুদয় সোনা চুরি করে নিয়ে নির্বিঘেœ পালিয়ে যায়। তারা ভিতরে প্রবেশের সময় আঁখি ইলেক্ট্রনিক্স-এর ৪টি তালা খুললেও যাবার সময় দোকানের তিনটি তালা এবং অন্য একটি তালা লাগিয়ে দেয়। পরদিন শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দোকান খলে এই চুরির কথা জানাজানি হয়। এই সংবাদ শুনে নওগাঁ’র পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আকতার, সদও থানার অফিসার্স ইনচার্জ মো. আব্দুল হাই ঘটনাস্থল পরিদর্শন করেন। বিকেলে হাতের ছাপ গ্রহন বিশেষজ্ঞ দল রাজশাহী থেকে এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা হাতের ছাপ এবং বিভিন্ন আলামত পরীক্ষা নিরীক্ষা করেন। ঐ দোকান থেকে কি পরিমান সোনা চুরি হয়েছে তা হিসাব নিকাশ সম্পন্ন না হলেও অনুমান করছেন প্রায় ৩ থেকে ৪শ ভরি সোনা চুাির হয়েছে। এ ব্যপারে নওগাঁ সদও থানায় একটি মামলা দায়ের হয়েছে।

মাহমুদুন নবী বলোল নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে ভ্র্যামমান আদালত বাল্যবিবাহের অভিযোগে বরের ৬ মাসের জেল এবং বর ও কণে পক্ষের ৪ হাজার টাকা জরিমানা আদায় করেন। গতকাল শনিবার ভ্র্যামমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট ইউএনও মো. মোবারক হোসেন পারভেজ এ রায় প্রদান করেন। তথ্যমতে জানাগেছে, শুক্রুবার চাঁন্দাস ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের সৌরাব আলীর ছেলে সুয়েল হোসেন উত্তরগ্রাম ইউনিয়নের উত্তরগ্রাম পলিপাড়ার মোস্তফার মেয়ে মরিয়ম (১৪) সাথে বাল্যবিবাহ বন্ধনের খবর পেয়ে থানার এসআই মুমিন ছেলের বাবা সৌরাব আলী ও মেয়ের বাবা মোস্তফাসহ বর কণেকে থানায় আটক করে। শনিবার ভ্র্যামমান আদালত বসিয়ে এ রায় প্রদান করেন বিজ্ঞ বিচারক।

ইউসুফ আলী সুমন, মহাদেবপুর (নওগাঁ) : দেশের উত্তর জনপদের খাদ্য ভান্ডার হিসেবে খ্যাত নওগাঁর মহাদেবপুর উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজ ধানের সোনালী শীষের সমারোহ। ধান ক্ষেতগুলোর সবুজের সমারোহ দেখলে “ধনে ধানে পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা” কথাটির স্বার্থকতা খুঁজে পাওয়া যায়। যতদূর চোখ যায় ততদূর মাঠে মাঠে হাওয়ায় দোল খাচ্ছে ধানগাছ। সরকারের কৃষি বান্ধব কর্মসূচী, কৃষকের অক্লান্ত পরিশ্রম, অনুকূল আবহাওয়া, সার, কীটনাশকসহ বাজারে কৃষি উপকরণের পর্যাপ্ত সরবরাহ, সহনশীল দাম, সহজলভ্যতা ও সেচের জন্য প্রয়োজনীয় বিদ্যুতের সরবরাহসহ আবাদ উপযোগী পরিবেশ ইত্যাদি বিবেচনায় চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়নে ২৩ হাজার ৯'শ ৬৭ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আর আবাদ হয়েছে ২৮ হাজার ৯’শ হেক্টর জমিতে  যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪ হাজার ৯’শ ৩৩ হেক্টর বেশি। এসব জমিতে উৎপাদিত ধানের সোনালী শীষ এখন বাতাসে দোল খাচ্ছে। আগামী সপ্তাহের মধ্যে ধান কাটা-মাড়াই শুরু হবে। নতুন ধান উঠবে কৃষকের গোলায়। সোনালী ধান ঘরে তোলার স্বপ্নে চাষিরা এখন বিভোর। গৃরস্থ আর কৃষাণ-কৃষানিরা গোলা, খলা, আঙ্গিনা পরিষ্কার করার জন্য ব্যস্ত। আবহাওয়া অনুকূলে থাকায় কৃষক ও কৃষি বিভাগের কর্মকর্তারা এ বছর বাম্পার ফলনের আশা করছেন। উৎপাদনেও লক্ষ্যমাত্রা অতিক্রমের প্রত্যাশা সংশ্লিষ্টদের। কৃষকরা এবার আমন ধানের বীজতলা করেছে আধুনিক পদ্ধতিতে। আলোর ফাঁদ দিয়ে সনাক্ত করেছে ক্ষেতের পোকামাকড়। ব্যবহার হচ্ছে শেড পদ্ধতি। কৃষি অফিসের অত্যন্ত জরিপ কার্যক্রমের আওতায় আনা হচ্ছে পিছিয়ে পড়া কৃষকদের। ক্রমেই জনপ্রিয় হচ্ছে পার্চিং পদ্ধতির ব্যবহার। এক কথাই উপজেলা কৃষি অফিসের সার্বিক পর্যবেক্ষণ আর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বাড়ছে উৎপাদনের লক্ষ্যমাত্রা। উপজেলার সুলতানপুর গ্রামের কৃষক ওমর ফরুক জানান, ধান ক্ষেতের পাশে দাঁড়ালে বুক জুড়িয়ে যায়। এ বছর তিনি ২ একর জমিতে আমন আবাদ করছেন। আবহাওয়া অনুকূলে থাকায় গত বছরের তুলনায় এবার অধিক ফলন হবে বলেও আশা করছেন তিনি। একই গ্রামের কৃষক তারেক জানান, সেচ খরচ এবং শ্রমের অধিক মূল্য ও কৃষি শ্রমিকের কিছু সমস্যা থাকলেও অনুকূল আবহাওয়ায় সঠিক সময়ে পর্যাপ্ত সার, কীটনাশক ও বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় এ বছর আমন ধানের ফলন খুবই ভাল হবে বলে তিনি আশা করেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম প্রামাণিক জানান, আমন ধানের বাম্পার ফলন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নিয়ে আমরা মাঠ পর্যায়ে বিভিন্ন ধরণের কাজ করে আসছি। কৃষকরা যাতে লাভবান হতে পারে এবং কোন প্রকার সমস্যায় না পড়েন এ জন্য আমরা সার্বক্ষণিক নজর রাখছি। তাই আশা করি বিগত মৌসুমের মতো এবারও আমন ধানের বাম্পার ফলন হবে। এতে কৃষকরা অনেকটা লাভবান হবে বলেও আশা করছেন তিনি।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সুলতানপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্দ্যেশে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের সুলতানপুর সমাজ উন্নয়ন সংস্থার কার্যালয়ের সামনে সংস্থার সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাই। এ সময় সুলতানপুর সমাজ উন্নয়ন সংস্থার শিক্ষা বিষয়ক সম্পাদক আকরাম হোসেনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুজন নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সুলতানপুর সমাজ উন্নয়ন সংস্থার উপদেষ্টা মাহমুদুন নবী বেলাল, উপদেষ্ঠা গৌড় চন্দ্র মহন্ত, আব্দুল হান্নান শেখ,
সাধারণ সম্পাদক শাহীন মন্ডল, জেলা নার্সারী মালিক সমিতির সভাপতি মোস্তাক আহম্মেদ, নওগাঁ জেলা ধান্য ব্রয়লার অটোশাটার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোজাফফর হোসেন প্রমুখ। সমাবেশে সন্ত্রাস নাশকতা জঙ্গীবাদ চুরি ছিনতায় মাদক নিয়ন্ত্রনে করনীয় বিষয়ে প্রধান অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এছাড়া প্রধান অতিথি মাদক বিক্রেতা ও সেবন কারী সহ সন্ত্রাস নাশকতা জঙ্গীবাদ চুরি ছিনতায়ে জড়িতদের পাড়ায় পাড়ায় তালিকা তৈরী করে আইন শৃংখলা বজায় রাখতে সকলের সহযোগীতা  কামণা করেন। এসময় প্রায় ৩শ পুরুষ মহিলা উপস্থিত ছিলেন।

এম এম হারুন আল রশীদ হীরা, মান্দা(নওগাঁ): নওগাঁর মান্দার কালিকাপুর বাজার খেয়াঘাটে আত্রাই নদীর উপর দীর্ঘদিন ধরে একটি  সেতুর দাবী জানিয়েছেন এলাকাবাসি। তাদের এ যৌক্তিক প্রাণের দাবি বাস্তবায়নে  সড়ক ও সেতু মন্ত্রীর নিকট জোর দাবি জানিয়েছেন।
কালিকাপুর বাজারের পার্শ্বে মান্দা থানা অবস্থিত, মান্দা মমিন সাহানা সরকারি ডিগ্রি কলেজ, মান্দা এসসি পাইলট উচ্চ বিদ্যালয় ওকলেজ, একটি পশু হাসপাতাল,একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মান্দা ডাকঘর রয়েছে। এছাড়া কালিকাপুর বাজার থেকে নিয়ামতপুর পর্যন্ত ডবল লেন পাকা সড়ক চলে গিয়েছে। পরে সেখান থেকে চাঁপাইনবাবগঞ্জ গিয়ে সড়কটি মিলিত হয়েছে। এ সড়ক পথে প্রতিদিন অসংখ্য বাস,ট্রাক,মাইকোসহ বিভিন্ন যানবাহন যাত্রী ও পণ্য পরিবহন করে থাকে। তাছাড়া কালিকাপুর খেয়াঘাট থেকে পারকালিকাপুর দোসতিনা বিশ্ববাঁধ মোড় থেকে কাঞ্চন বাজার হয়ে নীলকুঠি দিয়ে নওগাঁ-রাজশাহী মহাসড়কে গিয়ে পৌঁছেছে একটি ভাঙ্গাএচারা সড়ক। যার বেশির সড়ক পথটি এখন খানা-খন্দকে ভরা।   কাঞ্চন বাজারে একটি উপস্বাস্থ্য কেন্দ্র, গণেশপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, কাঞ্চন স্কুল এন্ড কলেজ, কাঞ্চন সরকারী প্রাথমিক বিদ্যালয়,কাঞ্চন মহিলা টেকনিক্যাল কলেজ রয়েছে। তবুও এই বাজার উন্নত না ও যেগাযোগ ব্যাবস্থা খুব খারাপ। একটি অবহেলিত বাজার যেন এটি।
তাই নওগাঁ-রাজশাহী মহাসড়কের নীলকুঠি মোড় থেকে দোসতিনা আত্রাই নদীর বিশ্ব বাধ পর্যন্ত রাস্তা পাকা করন, সেই সাথে কালিকাপুর আত্রাই নদীর উপর একটি ব্রীজ নির্মান করে কালিকাপুর হয়ে নিয়ামতপুর ও কালিকাপুর হয়ে ফেরীঘাট এর সাথে যোগাযোগ স্থাপন করলে অবহেলিত এ জনপথ একদিন উন্নয়নের চিত্র পাল্টে ফেলে নতুনভাবে এগিয়ে যেতে পারবে। কালিকাপুর আত্রাই নদীর উপর একটি ব্রীজ নির্মান করলে যারা নিয়ামতপুর থেকে নওগাঁ যায় তাদের ফেরীঘাট না গিয়ে কালিকাপুর হয়ে সহজে যেতে পারবে ও নওগাঁ থেকে সহজে কাঞ্চন হয়ে নিয়ামতপুর, আড্ডা, ধানসুঁড়া, ছাতড়া, চাঁপাইনবাবগঞ্জ যেতে পারবে। সেই সাথে ফেরীঘাট এর একটা বাইপাস সড়ক হবে।  এতে পাঁঠাকাটা হয়ে মহাদেবপুর, নজিপুর, পোরশা যাবার পথ সুগম হবে।  আর এই ব্রীজটি করলে নওগাঁর সাথে যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত ও সহজতর  হবে। পাল্টে যাবে উন্নয়নের চিত্র। তাই  অবিলম্বে নীলকুঠি থেকে কাঞ্চন বাজার হয়ে কালিকাপুর পর্যন্ত রাস্তা পাকাকরন ও আত্রাই নদীর উপর ব্রীজ নিমার্নের জন্য সড়ক ও সেতু মন্ত্রীর আশু সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসি। তাদের এ দাবি কি কবে পূরন হবে প্রশ্ন এলাকাবাসির।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget