Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 635 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4828 দেশজুড়ে 42 ধর্ম 3459 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2829 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

আজ ৩ নভেম্বর, ঐতিহাসিক জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের এই দিনে পরিকল্পিতভাবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে মুক্তিযুদ্ধ পরিচালনাকারী জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে।এটি ছিল ১৯৭৫ সালের কলঙ্কজনক দ্বিতীয় অধ্যায়। এর আগে একই বছরের ১৫ আগস্ট বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। চার নেতার হত্যা পরবর্তী সময় থেকে প্রতিবছর এ দিনটি জেলহত্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।কারাগারের নিরাপদ আশ্রয়ে থাকা জাতীয় চার নেতাকে সেদিন গুলি করে হত্যার পর গুলিবিদ্ধ দেহকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে ক্ষত-বিক্ষত করা হয়। আজও বর্বরোচিত এ ধরনের হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে বিরল হয়ে আছে। হত্যা পরবর্তী দিন, অর্থাৎ ৪ নভেম্বর তৎকালীন কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) আবদুল আউয়াল লালবাগ থানায় একটি হত্যা মামলা করেন। তবে দীর্ঘ ২১ বছর এ বিচার প্রক্রিয়াটি থেমে ছিল।

১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মামলাটি সক্রিয় হয়। ১৯৯৮ সালের ১৫ অক্টোবর এ মামলায় ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।দীর্ঘদিন পর ২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মতিউর রহমান রায় ঘোষণা করেন। রায়ে ২০ আসামির মধ্যে ১৫ সাবেক সেনা কর্মকর্তার শাস্তি এবং অপর পাঁচ জনকে খালাস দেয়া হয়। পলাতক আসামি রিসালদার (ক্যাপ্টেন) মোসলেহ উদ্দিন, দফাদার মারফত আলী শাহ ও দফাদার মো. আবুল হাশেম মৃধাকে মৃত্যুদণ্ডাদেশ এবং ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়া হয়।

সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমান, শাহ মোয়াজ্জেম হোসেন, নুরুল ইসলাম মঞ্জুর ও তাহেরউদ্দিন ঠাকুরকে খালাস দেয়া হয়। উচ্চ আদালত থেকে চলতি বছর আপিল বিভাগের রায়ের মাধ্যমে এই মামলার বিচারকাজ শেষ হয়।জাতি আজ প্রিয় চার জাতীয় নেতাকে যথাযথ শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে দেশের ইতিহাসের অন্যতম বর্বরোচিত এই কালো অধ্যায়টিকে স্মরণ করবে। রাষ্ট্রীয়ভাবে এবং আওয়ামী লীগসহ বিভিন্ন দল সংগঠনের উদ্যোগে সারাদেশে পালিত হবে শোকাবহ এই দিবস।রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেল হত্যা দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। বিবৃতিতে তারা শহীদ জাতীয় চার নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

জেল হত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগের উদ্যোগে আজ সকাল ৬টা থেকে কর্মসূচি পালন শুরু হয়েছে। সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদ ও জাতীয় নেতাদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। একইভাবে রাজশাহীতে জাতীয় নেতা শহীদ কামরুজ্জামানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৩টায় কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় পুরাতন জেলখানায় যেখানে চারনেতা নিহত হয়েছিলেন সেই কক্ষে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মিলাদ মাহফিলে সেদিনের ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন

নওগাঁ জেলা প্রতিনিধি: “আঁধারবৃন্তে আগুন জ্বালো, আমরা যুদ্ধ, আমরা আলো” এই শ্লোগানকে সামনে রেখে নওগাঁয় উদীচী শিল্প গোষ্ঠীর সুবর্ণ জয়ন্তী পালন করা হয়েছে। সুবর্ণ জয়ন্তী বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশ থেকে এই শোভাযাত্রা বের করা হয়। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন নাট্যকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বাংলাদেশ উদীচী শিল্প গোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সদস্য শংকর সাঁজওয়াল।
উদীচীর সুবর্ণ জয়ন্তী উদযাপন জেলা কমিটির আহবায়ক কবি আতাউল হক সিদ্দিকীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কথা সাহিত্যিক কেন্দ্রীয় সংসদের সদস্য জাকির তালুকদার, জেলা কমিটির সদস্য সচীব চন্দন দেব, জেলা কমিটির উপদেষ্টা এমদাদুল হক, অ্যাডভোকেট মহসীন রেজা। এ সময় আরো উপস্থিত ছিলেন উদীচী শিল্প গোষ্ঠীর নওগাঁর সভাপতি সাবেক অধ্যক্ষ মুর্ত্তজা রেজা, সহ-সভাপতি গৌতম সান্যাল বাবু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টু।
শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়। এ সময় উদীচী শিল্প গোষ্ঠীর শিল্পবৃন্দ অংশ গ্রহণ করেন।

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়নের ৯ টি গ্রামের ৬৮৬ টি পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন ঘোষনা করেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার এমপি। শুক্রবার সকাল সাড়ে ৯ টায় শিতলডাঙ্গা মাদ্রাসা মাঠে কৈকুড়ী-শিতলডাঙ্গা গ্রামে ১৮৮ টি, বেলা ১১টায় বাখরপুর মহিলা দাখিল মাদ্রাসা মাঠে বাখরপুর-নয়াপাড়া গ্রামে ২৯৭ টি এবং দুপুরে বাগডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিন্যাকুড়ী-লালডাঙ্গা-ভুতকুড়ী-ত্রিশুলডাঙ্গা ও রাইপুর গ্রামে ২০১ টি নতুন বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করেন স্থানীয় সাংসদ সাধন চন্দ্র মজুমদার এমপি।
উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, জেলা পরিষদের সদস্য মন্মথ সাহা, নওগাঁ পল্লী বিদ্যুত সমিতি-২ এর ডিজিএম শাহীন চৌধুরী, জেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদক রঞ্জিত সরকার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সাজেদুল আলম, সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, নওগাঁ পল্লী বিদ্যুত সমিতি-২ এর পরিচালক তাহের উদ্দীন, উপজেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক ইস্ফাত জেরিন মিনা, শিরন্টি ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, যুগ্ন সম্পাদক আলমগীর হোসেন, ইউপি যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন, ৯ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আজমীর হোসেন প্রমুখ।
নতুন বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধনের সময় এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, এলাকাবাসী সহ উপজেলা আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সাংসদ সাধন চন্দ্র মজুমদার এমপি নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য গ্রামে-গঞ্জে, ঘরে-ঘরে গিয়ে সরকারের উন্নয়নের কথা তুলে ধরতে তৃণমূল নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর): যশোরের শার্শা উপজেলার কুদলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবন,বিদ্যুৎ উদ্ভোধন, ও মা সমাবেশ করেন স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।
সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন মায়েদের উদ্দেশ্য বলেন, শিক্ষিত জাতি ছাড়া কখনো উন্নত রাষ্ট্র কল্পনা করা যায় না। দেশকে উন্নত করতে হলে সবার আগে প্রয়োজন শিক্ষিত জাতি গঠন করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল কোমলমতী শিশুদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে নিরলস ভাবে কাজ করছেন। আত্মবিশ্বাস- আত্মমর্যাদাবোধ একটি জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে। 
বৃহস্পতিবার বিকালে শার্শা উপজেলার কুদলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কুদলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্মিত  ভবন উদ্বোধন, ইউনিয়নের কৃতি শিক্ষার্থী ও তাদের মায়েদের সম্বর্ধনা ও মা সমাবেশ অনুষ্টিত হয় । অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন ।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক এনামুল হক লতার সভাপতিত্বে এ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেখ আফিল উদ্দিন এমপি ।
এসময় সাংসদ শেখ আফিল উদ্দিন আরো বলেন, মনে রাখতে হবে, দেশ এগিয়ে যাচ্ছে। দেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনা আপনার আমার সকলের সহযোগিতা দেশকে উন্নয়নের মহা সড়কে চলমান করেছেন। যা দেখে বিশ্ববাসী অবাক হয়েছেন। তাই, উন্নয়নের এই ধারাবাহিকতা ধরে রাখতে হলে বার বার প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার প্রয়োজন। তাই, আসন্ন আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার মার্কা নৌকা প্রতিকে ভোট দিয়ে দেশকে উন্নয়নশীল দেশ গড়ার সুযোগ দেওয়ার আহবান ব্যক্ত করেন আফিল উদ্দিন এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল,উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান।
এসময় উপস্থিত ছিলেন শার্শা  উপজেলার যুবলীগের আহŸায়ক অহিদুজ্জামান ,শার্শা সদর ইউপি চেয়ারম্যান সোহারব হোসেন, বেনাপোল  ইউপি চেয়ারম্যান বজলুর রহমান ও শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার ।


মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ : নওগাঁ নওগাঁর মান্দায় জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালী আলোচনা সভা করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ সতীহাট শাখা। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় এবং পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশের সমৃদ্ধি কর্মসূচীর অংশ হিসেবে অাজ বৃহস্পতিবার বেলা ১১ টায় ইভটিজিং,বাল্যবিবাহ,মাদক ও যৌতুকমুক্ত দেশগড়ার শপথ নিয়ে বিভিন্ন স্কুল কলেজের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী এবং যুবক যুবতী এই র‌্যালী ও আলোচনা সভায় অংশগ্রহন করে। সমৃদ্ধি কর্মসূচী সমন্বকারী আব্বাস আলীর সভাপতিত্বে র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন কৃষ্ণগোপালপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা বিশ্বনাথ মন্ডল, দৈনিক সংবাদ ও আনন্দ টিভির নওগাঁ জেলা প্রতিনিধি কাজী কামাল হোসেন, এসবিসি টিভি এবং চ্যানেল সিক্স বাংলার নওগাঁ জেলা প্রতিনিধি মাহাবুবুজ্জামান সেতু, গনেশপুর ইউপি সদস্য সমশের আলী, আলেপ উদ্দিন মৃধা, সাহাদত হোসেন, পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশের সতীহাট শাখার ইউনিট ম্যানেজার মাহবুবুল হক, সমাজ উন্নয়ন কর্মকর্তা ফাহমিদা খাতুন, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা জাকিয়া পারভীন ও জাকিয়া সুলতানা প্রমুখ।

নওগাঁ প্রতিনিধি: বর্তমান সরকারের বিভিন্ন উন্নমূলক চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে নওগাঁয় আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা কারাগারে গিয়ে শেষ হয়।
র‌্যালীতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি, ইসরাফিল আলম এমপি, পুলিশ সুপার ইকবাল হোসেন, নওগাঁ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. রওশন আরা খানম, নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল বারী, সওজের প্রকৌশলী মোহাম্মদ হামিদ খানসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget