Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 635 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4828 দেশজুড়ে 42 ধর্ম 3459 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2829 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার আইহাই ইউপি আ’লীগের উদ্যেগে বিশাল জনসভায় নৌকার পক্ষে ভোট চাইলেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার এমপি। তিনি বলেন, ‘নৌকায় শান্তি দেবে, নৌকা সমৃদ্ধি দেবে, নৌকা উন্নতি দেবে, নৌকায় এ দেশের মুক্তি এনে দেবে।’ শুক্রবার বিকেলে আশড়ন্দ মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় সাংসদ সাধন চন্দ্র মজুমদার এসব কথা বলেন।
বক্তব্যের সময় উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে সাংসদ বলেন, ‘নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের স্বাধীনতা পেয়েছেন। নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলেই আজকে দেশের উন্নতি হচ্ছে। আগামী দিনেও নৌকা মার্কাকে কখনো ভুলবেন না। নৌকায় আগামীতে ভোট দেবেন তো। হাত তুলে দেখান। হাত তুলে ওয়াদা করেন। হাত তুলে ওয়াদা করেন যে, নৌকায় ভোট দেবেন।’ এরপর উপস্থিত জনতা হাত তুলে তাঁকে দেখান।
আইহাই ইউপি আ’লীগের উদ্যোগে জনসভায় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, সহ-সভাপতি সাজেদুল আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক নূরুল হক মাষ্টার, জেলা পরিষদের সদস্য মন্মথ সাহা, সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, আ’লীগ নেতা আব্দুল বারী শাহ চৌধুরী (বাবু চৌধুরী), উপজেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক ইস্ফাত জেরিন মিনা প্রমুখ।
এ সময় সেখানে উপজেলা আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভারতের আসামে পাঁচ বাঙালিকে গুলি করে হত্যার পর উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের পরিস্থিতি। হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ ও বন্ধ পালন করেছে বাঙালিদের বিভিন্ন সংগঠন। অন্যদিকে জঙ্গিবিরোধী অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

হত্যাকাণ্ডের জন্য বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামকে (উলফা) সন্দেহ করা হচ্ছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় আসামের তিনসুকিয়া জেলায় এ হত্যাকাণ্ড ঘটে। হামলাকারী দলটি পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন উলফার স্বাধীনতাকামী অংশ বলে ধারণা পুলিশের।

এ ঘটনায় উত্তপ্ত পুরো আসাম। হত্যাকাণ্ডের পর ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে সেনাবাহিনী।

মিয়ানমার সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছেন আসাম রাইফেলসের জওয়ানরা। তদন্তে নেমে উলফার দুই নেতাকে আটক করেছে পুলিশ।

আসামের বাঙালি সংগঠনগুলোর ডাকে তিনসুকিয়ায় ১২ ঘণ্টার বন্ধ পালিত হয়েছে। পশ্চিমবঙ্গে রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে তৃণমূল কংগ্রেস।

জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী ও নবাগত নায়িকা সুস্মি রহমান অভিনীত ‘আসামানী’ ছবিটি সারাদেশের প্রায় ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। নাট্য নির্মাতা সাখাওয়াত হোসেনের প্রথম চলচ্চিত্র এটি।ঢাকার মধ্যে অভিসার, জোনাকী, চিত্রমহল, আনন্দ, সেনা,  মতিমহল, পূরবী, পুনম ও নিউ গুলশানে চলছে ছবিটি।ঘাসফড়িং প্রযোজিত এ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ,  জয়ন্ত চট্টোপাধ্যায়, শম্পা রেজা, অরুণা বিশ্বাস, এসএম মহসিনসহ অনেকে।নবাগত নায়িকা সুস্মি আরটিভি অনলাইনকে বলেন, গল্পে কখনও গ্রামের সাধারণ মেয়ে, কখনও বয়স্কা মহিলা, কখনও আবার পতিতা। আমার চরিত্রে অনেকগুলো শেড রয়েছে। অভিনয় করার সুযোগ পেয়েছি। কাজটি করার সময় অনেক কিছু শেখার সুযোগ হয়েছে। এক কথায় অসাধারণ দর্শকরা আসমানীকে গ্রহণ করবেন বলে আমার বিশ্বাস।নায়ক বাপ্পির বিপরীতে কাজ প্রসঙ্গে সুস্মি বলেন, তিনি দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় একজন নায়ক। আর এটি আমার প্রথম চলচ্চিত্র। ভেবেছিলাম সিঙ্ক করতে অসুবিধা হবে। কিন্তু একদমই না। কাজটি আমরা বন্ধুর মতোই করেছি। বাপ্পির কাছে অনেক সহযোগিতা পেয়েছি। শুধু বাপ্পি নয় ছবিতে অনেক সিনিয়র অভিনেতা কাজ করেছেন। শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায় সবার কাছেই সহযোগিতা পেয়েছি।উল্লেখ্য, র‍্যাম্পের মাধ্যমে মিডিয়ায় পথচলা শুরু সুস্মির। সেটি ২০০৪ সালে। ২০০৯ সালে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের সঙ্গে কাজের সুযোগ আসে তার। এরপর নিয়মিতভাবে প্রতিষ্ঠানটির বিজ্ঞাপন ও বিলবোর্ডে কাজ করেন ২০১৫ সাল পর্যন্ত। তখন থেকেই পরিচিতি পান সুস্মি।

আবু জায়েদ রাহী প্রথম বলটা করতে দৌড় শুরু করার আগেই ৫ মিনিট বাজানো হলে বিশেষ ঘণ্টা। লর্ডস আর ইডেন গার্ডেন্সের মত ভেন্যুগুলোতে যেভাবে ঘণ্টা বাজিয়ে শুরু করা হয় টেস্ট ক্রিকেট, সেই আদলে এবার বাংলাদেশেও ঘণ্টা বাজানো হলো। ‘ফাইভ মিনিট বেলস’ বাজিয়ে উদ্বোধন ঘোষণা করা হয়ে গেলো দেশের অষ্টম টেস্ট ভেন্যুর।

৬ শহরে মোট ৮টি টেস্ট ভেন্যুর উদ্বোধন হলো আজ সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। এরপর আবু জায়েদ রাহীর করা প্রথম বলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে টেস্টের যাত্রা শুরু হয়ে গেলো সিলেটের। দেশের মাটিতে অষ্টম হলেও আন্তর্জাতিক ক্রিকেটে ১১৬তম টেস্ট ভেন্যুর মর্যাদা লাভ করলো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

২০১৪ সালে ১৮ হাজার ৫০০ দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন সিলেটের এই স্টেডিয়াম আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর এখন পর্যন্ত ৭টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ২০১৪ সালের বিশ্ব টি-টোয়েন্টির ৬টি ও চলতি বছরে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের একটি টি-টোয়েন্টি ম্যাচ হয়েছিল এখানে। চার বছরের অভিজ্ঞতা জমিয়ে অবশেষে এবার ক্রিকেটের অভিজাত আঙিনায় নাম লিখে ফেললো সিলেট স্টেডিয়াম।

ঢাকা, নারায়নগঞ্জ, চট্টগ্রাম, খুলনা এবং বগুড়ার পর ৬ষ্ঠ শহর হিসেবে টেস্ট আঙ্গিনায় যাত্রা শুরু হলো সিলেটের। এর আগে ঢাকায় দুটি (বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম), চট্রগামে দুটি (এমএ আজীজ স্টেডিয়াম এবং জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম), নারায়ানগঞ্জের ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম এবং খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল টেস্ট ম্যাচ।

তবে এর মধ্যে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শুধুমাত্র একটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, ২০০৬ সালে। এরপর আর ওই ভেন্যুতে কোনো টেস্ট অনুষ্ঠিত হয়নি। এছাড়া ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এবং চট্টগ্রামের এমএ আজীজ স্টেডিয়ামে এখন আর কোনো ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয় না। এ দুটি স্টেডিয়াম বরাদ্ধ দেয়া হয়েছে ফুটবলসহ অন্য খেলাধুলাকে।

ফতুল্লাহর খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে কেবল দুটি টেস্ট। ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি এবং ২০১৫ সালে ভারতের বিপক্ষে একটি। এখন ওখানে শুধু ঘরোয়া ক্রিকেটের ম্যাচগুলোই অনুষ্ঠিত হয়।

বর্তমানে প্রতিদিন ১৫০ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে। এ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমটির যেকোনও পরিবর্তনই ব্যবসায়ী ও গ্রাহকদের মধ্যে বড় ধরনের প্রভাব ফেলে।সম্প্রতি চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকের সব হিসাব প্রকাশ করেছে ফেসবুক। এ সময় বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী এই সামাজিক যোগাযোগ মাধ্যমটির প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ সাইটটিতে পরিবর্তন নিয়ে আসার ইঙ্গিত দিয়েছেন।

বেশিরভাগ ব্যবহারকারীর কাছেই ফেসবুক মানে বন্ধুদের এবং বিভিন্ন গ্রুপ ও পেজের শেয়ার করা খবর। এসব খবর যেখানে শেয়ার করা হয় সেটাই হলো নিউজফিড। আর এতেই পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন জাকারবার্গ।এ সম্পর্কে জাকারবার্গ বলেন, মানুষ যেভাবে একে অন্যের সাথে যুক্ত হতে চায়, সেটা পর্যবেক্ষণ করছি আমরা। এতে দেখা যাচ্ছে মানুষ এখন ব্যক্তিগত পর্যায়ে মেসেজিং করতে ও সবকিছু শেয়ার করতে চায়।তিনি আরও বলেন, পাবলিক বা সবার সাথে শেয়ারিং সবসময়ই গুরুত্বপূর্ণ।

কিন্তু ব্যক্তিগতভাবে শেয়ার করতে চাওয়া মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে।বিবিসির প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, তার এ কথাতেই লুকিয়ে আছে ফেসবুক পরিবর্তনের বিষয়টি। তিনি নিউজফিডের বর্তমান ধারণা তুলে দিয়ে নতুন এক ব্যবস্থা চালু করবেন বলে মনে হচ্ছে।সেখানে পাবলিক নিউজফিড বলে কিছু থাকবে না। টেক্সট, ছবি বা ভিডিও ব্যক্তিগতভাবে শেয়ারের জন্য চালু হবে নতুন ফিচার। এবার দেখা যাক, বিশ্লেষকদের এই ধারণা সত্যি হয় কিনা।

শনিবার সকালে জেল হত্যা দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকাল ৭টার দিকে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে কিছুক্ষণ নীরবতা পালন করেন।

সকাল ৭টায় বঙ্গবন্ধু ভবনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এরপর ৮টায় বনানী কবরস্থানে ১৫ আগস্টের কালরাত্রিতে শহীদ ও কারাগারে নির্মমভাবে নিহত জাতীয় নেতাদের পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও মোনাজাত করা হয়।

সকাল ৬টায় বঙ্গবন্ধু ভবন ও দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ করে আওয়ামী লীগ।

রাজশাহীতে জাতীয় নেতা শহীদ কামরুজ্জামানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও মোনাজাত হয়।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget