Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 635 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4828 দেশজুড়ে 42 ধর্ম 3459 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2829 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর): যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১৮০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ২১ ব্যাটালিয়ন বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার দুপুর ৩ টার দিকে বেনাপোল পুটখালী ক্যাম্পের টহল দল পুটখালী গ্রামস্থ মসজিদ বাড়ী পোষ্টের লেবু বাগানের মধ্য থেকে মোঃ রানা হোসেন(২২)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক রানা বেনাপোল বালুন্ড গ্রামের মোঃ হারুন অর রশিদের ছেলে।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিওপি’র টহল দল পুটখালী গ্রামে অভিযান চালিয়ে ১৮০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক করেন। আটককৃত আসামী ও মাদকদ্রব্য বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

আবু রায়হান রাসেল, নওগাঁ: “জেগেছে যুব গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষযকে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর রাণীনগরে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর নানা কর্মসূচির আয়োজন করে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে এসে শেস হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুনের সভাপতিত্বে এক আলোচনা সভা ও যুব ঋনের চেক বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও ইউসিসিএ লি: এর চেয়ারম্যান মফিজ উদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান ছনিয়া ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষ প্রমুখ। অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় সেলাই, বøক ও বাটিক ও মৎস্য চাষ বিষয়ে প্রশিক্ষণ নিয়ে সফল হওয়ার গল্প তুলে ধরেন উপজেলার সফল আত্মকর্মী মোছা: রোকেয়া বেগম ও মো: রাসেল হোসেন। আলোচনা শেষে ১০জন যুব ও যুব মহিলাদের মাঝে বিভিন্ন প্রকল্প ভিত্তিক ৭লাখ ২৮হাজার টাকার ঋণের চেক বিতরন করা হয় এবং নিবন্ধিত দুটি যুব সংগঠন প্রভাতি যুব সমাজ ও খাগড়া নকশি কাঁথা যুব উন্নয়ন সমিতিকে নিবন্ধন সনদপত্র তুলে দেওয়া হয়।

ন্যায় বিচার দেওয়া হবে .....বিজ্ঞ জেলা ও দায়রা জজ এ.কে.এম শহীদুল ইসলাম
প্রতিনিধি নওগাঁ: ইউ,এন,ডিপি ও বাংলাদেশ সরকারের অর্থায়নে পাইলট জেলা নওগাঁর ৯৯টি ইউনিয়ন কমিটির সদস্যগণকে আইনগত সহায়তা প্রদান আইন ও নীতিমালার আওতায় ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি গ্রাম আদালত থেকে আবেদন বা মামলা জেলা লিগ্যাল এইড কমিটিতে রেফার করার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং জেলা লিগ্যাল অফিস কর্তৃক বিকল্প বিরোধ নিস্পত্তি পদ্ধতির সফলতা বিষয়ক মাসিক সভা অনুষ্টিত হয়েছে।  বুধবার বিকেলে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও নওগাঁর বিজ্ঞ জেলা ও দায়রা জজ এ.কে.এম শহীদুল ইসলাম জেলা লিগ্যাল এইড মাসিক সভায় তিনি বলেন নওগাঁর ৯৯টি ইউনিয়ন যে সকল দুস্থ্য অসহায় মানুষ টাকার অভাবে সঠিক ন্যায় বিচার থেকে বঞ্চিত তাদের জন্য বর্তমান সরকার বিনা পয়সায় মামলা পরিচালনার ভার গ্রহন করে ন্যায় বিচার দেওয়া হবে  বলে জানান। এতে করে জেলা লিগাল এইড অফিসে এ পযন্ত মোট ১৫১৫টি আবেদন গ্রহন করে ৮৯৫টি নিস্পতি করা হয় এবং ৬২০টি বিচারাধীন আছে। চলতি মাসে ৫৯টি আবেদন গ্রহন করা হয়। এতে করে এখন সেবা নিত আসা নারী পুুরুষের সংক্ষ্য বৃদ্ধি পাচ্ছে। একারনে বিনা বিচারে কোন অসহায় ফেরৎ যাবেনা সরকারী খরচে ন্যায় বিচার দেওয়া হবে বলে তিনি জানান।
নওগাঁর সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ তাজউল ইসলাম এর সঞ্চালনায় সভায় এসময় বক্তব্য রাখছেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিজ্ঞ বিচারক শাহীদুল ইসলাম আজমী, ভারপ্রপ্ত বিজ্ঞ চীফ জুটিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার, বিজ্ঞ স্পেশাল পাবলিক প্রসিকিউটর-১ আব্দুল খালেক, বিজ্ঞ গভর্ণমেন্ট প্লিডার মোস্তাফিজুর রহমান (ফিরোজ), নওগাঁ সদর উপজেলা চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক নান্নু সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বক্তব্য রাখেন।

নওগাঁয় এস,এস,সি জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদেরকে সংবর্ধনা
প্রতিনিধি নওগাঁ: নওগাঁয় ইথেন এন্টারপ্রাইজের উদ্যোগে এস,এস,সি জিপিএ-৫ প্রাপ্ত ৪৪৫ জন ছাত্র-ছাত্রীদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক এমপি।  বুধবার দুপুরে নওগাঁ নওজোয়ান মাঠে নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সভাপতি ও ইথেন এন্টাপ্রাইজের এমডি ইকবাল শাহরিয়ার রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শহীদুজ্জামান সরকার এমপি, জেলা প্রশাসক মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক,  স্য়াাম সিটি সিমেন্ট লিমিটেডের ব্যানিজ্যিক পরিচালক মি: ষ্টার জিং কাই জাও, সায়াম সিটি সিমেন্ট লিমিটেডের মহাব্যবস্থাপক নাসিরুল আলম সুমন, নওগাঁ সরকারী বিএমসি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর হামিদুল হক, চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টুনু, জেলা ছাত্রলীগের সাব্বির রহমান রিজভী, অভিভাবক জিল্লুর রহমান ও মৌসুমী আহমেদ, কৃতি শিক্ষার্থী রায়হান মানিক ও রেজোয়ান শারমিন তমা প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রছীদেরকে ক্রেষ্ট, সনদপত্র ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আতœজীবিনী বই তুলে দেন।

নওগাঁর সাপাহার সীমান্ত থেকে ছোট বড় মোট ১৬ টি সোনার রড উদ্ধার করেছে বিজিবি
নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার সীমান্ত থেকে ছোট বড় মোট ১৬ টি সোনার রড উদ্ধার করেছে ১৬ বিজিবি। বুধবার (৩১ অক্টোবর) ভোর রাতে উপজেলার আদাতলা সীমান্ত থেকে সোনার রড গুলো উদ্ধার করা হয়।
সাপাহার আদাতলা সীমান্তের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল জলিল জানান, বুধবার ভোর রাতে তার নেতৃত্বে ১৬ বিজিবির একটি টহল দল ওই সীমান্তে টহল দিচ্ছিল। এ সময় সীমান্তে তাদের দেখতে পেয়ে কয়েকজন যুবক একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ও ব্যাগ তল্লাশি করে ৮ শ' ১৭ গ্রাম ওজনের ১৬ টি সোনার রড পাওয়া যায়। যার বাজার মুল্য প্রায় ৩১ লক্ষ ৫২ হাজার ৮৫৪ টাকা। তবে সেখান থেকে কাউকে আটক করতে পারেনি বিজিবি।

নওগাঁর মহাদেবপুরে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শিবরামপুর কওমী মাদ্রাসায়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ওই মাদ্রাসার ছাত্র আরাফাত রহমান (১০) মাদ্রাসার পাশ্ববর্তী পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। নিহত আরাফাত রহমান উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের ভালাইন গ্রামের ফজলুর রহমানের পুত্র।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, পানিতে ডুবে মৃত্যুর কারণে এ ছাত্রের লাশ স্থানীয় ইউপি চেয়ারম্যানের দায়িত্বে দেয়া হয়েছে।

নওগাঁর রাণীনগরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষন
রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে বাহাদুরপুর গ্রামের জৈনক এর ৮ বছরের এক প্রতিবন্ধী শিশু ধর্ষনের শিকার হয়েছে। টাকা দেওয়ার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষন করেছে গ্রাম সম্পর্কের এক নানা। গত সোমবার উপজেলার কাশিমপুর ইউনিয়নের বাহাদুরপুর প্রামানিক পাড়া এ ঘটনা ঘটে।

মঙ্গলবার সকালে শিশুটি তার বাড়ির লোকজনকে বিষয়টি জানালে মঙ্গলবার সন্ধ্যায় তাকে প্রথমে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হওয়ার কারনে উন্নত চিকিৎসার জন্য তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাটি লোকমুখে জানাজানি হওয়ার পর থেকে ধর্ষক পলাতক রয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে শিশুটির বাবা বাদি হয়ে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করছেন।  

গ্রাম সম্পর্কে শিশুটির মামী মোছা. ফাতেমাসহ স্থানীয়রা জানান, বাহাদুরপুর প্রামানিক পাড়ার জৈনক এর  প্রতিবন্ধী শিশুকে টাকা দেওয়ার লোভ দেখিয়ে বাহাদুরপুর প্রামানিক পাড়ার মৃত আশরাফ মল্লিক এর ছেলে মো. আফাজ মল্লিক (৫৫) তাকে সোমবার সন্ধ্যায় বাড়ির পার্শ্বে একটি আখ ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষন করে। মেয়েটি মঙ্গলবার সকালে আমাকেসহ তার পরিবারের লোকজনকে ঘটনাটি জানান। বিষয়টি জানার পর আমরা শিশুটিকে প্রথমে রাণীনগর হাসপাতালে ভর্তি করি। তার অবস্থার অবনতি হওয়ার কারনে ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠিয়েছে। শিশুটি এখনও হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনাটি  জানাজানি হওয়ার পর থেকে ধর্ষক তার বাড়ি ছেড়ে পালিয়ে আছে বলেও জানান তারা।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান বলেন, এ ঘটনায় মেয়ের বাবা বাদি হয়ে মঙ্গলবার রাতে থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছেন। আসামী পলাতক থাকার কারনে তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারের অভিয়ান অব্যহত রয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget