Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 635 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4828 দেশজুড়ে 42 ধর্ম 3459 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2829 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf


হলুদ শাড়িতে অনুষ্কা, কালো পাঞ্জাবী পরে বিরাট৷ বাড়ির ছাদে করবা চৌথের ব্রতপালনের সময় তোলা হয়েছে এই ছবি৷ বিরাট এবং অনুষ্কা দু’জনই নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করেছেন৷ অনুষ্কা একটি সেলফি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “আমার চন্দ্র, আমার সূর্য, আমার তারা, আমার সবকিছু তুমি৷ সকলকে করবা চৌথের অসংখ্য শুভেচ্ছা৷”

অন্যদিকে বিরাট একটি ছবি পোস্ট করে একই কথাই লিখেছেন৷ “আমার জীয়ন কাঠি, আমার বিশ্ব৷” বিয়ের পর প্রথম করবা চৌথ যে কতটা ভালো কেটেছে তাঁদের তার প্রমাণ দু’জনের ইনস্টা পোস্ট৷ ছবি দুটি ভাইরাল হতেই বিরুষ্কার ফ্যানেরা একে একে প্রশংসা করতে শুরু করেন৷

বিরাট-অনুষ্কাকে মেড ফর ইচ আদার তো বলা হতই, এই ছবির পর বারে বারে সকলে এটাই রিপিট করে চলেছে৷ তাঁদের বন্ড, রসায়ন অনুরাগীদের কাছে কোনও বলিউডি লাভ স্টোরির চেয়ে কোনও অংশে কম নয়৷ এক ফ্যান লিখেছেন, “তোমরা অতিরিক্ত পিডিএ কর না বলেই আমার ফেভারিট তোমরা৷ তোমাদেরও করবা চৌথের অনেক শুভেচ্ছা৷ ভগবান তোমাদের এইভাবেই সারাজীবন আনন্দে রাখুক৷” 

অনেকে তাঁদের সেরা জুটি বলেও কমেন্ট করেছে৷ কয়েকজন নেটিজেনরা লিখেছেন, “তোমরা জেন ওয়াইকে কাপেল গোলস দাও রীতিমত৷ তোমাদের সবকিছুই একদম পারফেক্ট৷ দু’জনের ব্যস্ত জীবন থেকেও সময় বের কর একে অপরের জন্য৷ এটা সত্যি ইনস্পায়ারিং৷”

১১ ডিসেম্বর ২০১৭৷ এই দিনেই বিরাট-অনুষ্কার চার হাত এক হয় ইতালির মিলানে৷ সোশ্যাল মিডিয়ায় বিয়ের প্রথম ছবি পোস্ট করে রীতিমত শক দিয়েছিলেন ভক্তদের৷ বিয়ের পর সবকিছুই খানিকটা স্পেশাল হয়ে যায়৷ যেমন বিয়ের পর প্রথম হোলি, যে কোনও পুজো, প্রতিটি উৎসবই যেন অন্য মাত্রা পায়৷ তেমনই প্রথম করবা চৌথে কেমন কাটল বিরাট-অনুষ্কার? প্রথম করবা চৌথের ছবি প্রকাশ্যে এলো তাঁদের৷

অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সংলাপে বসার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

রবিবার সন্ধ্যায় শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ও ম শফীকুল্লাহ জোটের প্যাডে লেখা ড. কামাল হোসেন স্বাক্ষরিত চিঠিটি পৌঁছে দেন। এ সময় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ চিঠি দুটি গ্রহণ করেন।

চিঠিতে ড. কামাল লিখেছেন, ‘একটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সকলের অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জাতীয় ঐক্যফ্রন্ট বাংলাদেশ আওয়ামী লীগের সাথে একটি অর্থবহ সংলাপের তাগিদ অনুভব করছে এবং সে লক্ষ্যে আপনার কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছি।’

ঐক্যফ্রন্টের পাঠানো দুটি চিঠির একটি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও অন্যটি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বরাবর পাঠানো হয়েছে।

এ সময় ঐক্যফ্রন্টের প্রতিনিধিদলে ছিলেন গণফোরোমের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টু ও সাবেক ছাত্রনেতা সুলতান মোহাম্মদ মনসুর। চিঠি গ্রহণের সময় আওয়ামী লীগের নেতাদের মধ্যে ছিলেন ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসেন ও আমিরুল আলম মিলন প্রমুখ।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর): যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের সময়ে ৫ লাখ টাকাসহ হারুনুর রশিদ (২৮) নামে এক হুন্ডি পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

রবিবার সকাল ১১ টার দিকে বেনাপোল সীমান্তের পাঁচভুলোট বিজিবি ক্যাম্পের সম্মুখবর্তী সড়ক থেকে তাকে আটক করে পাঁচভুলট বিজিবি ক্যাম্পের সদস্যরা। আটক হারুনুর রশিদ বেনাপোলের পাঁচভুলোট মাঝের পাড়া গ্রামের জামাল হোসেনের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি হুন্ডির চালান বেনাপোলের পাঁচভুলোট বিজিবি ক্যাম্পের সম্মুখবর্তী সড়ক দিয়ে পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিরত ২১ ব্যাটালিয়নের সদস্যা সেখানে অভিযান চালিয়ে ৫ লক্ষ টাকা সহ রশিদ কে আটক করে।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, আটককৃতের নামে অর্থ পাচারের মামলা দিয়ে শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর): যশোরের বেনাপোল দৌলতপুর সীমান্ত থেকে ২৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।

রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বেনাপোল দৌলতপুর সীমান্ত থেকে মালিকবিহীন অবস্থায় ২৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে ২১ বিজিবি’র দৌলতপুর ক্যাম্পের টহল দল।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক ইমরান উল্লাহ সরকার সাংবাদিক রাসেল ইসলামকে জানান, দৌলতপুর ক্যাম্পের টহলদল সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় মালিকবিহীন অবস্থায় ২৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় মোঃ ম্বাধীন হোসেন (১৭) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছেন। রোববার বেলা ১টার দিকে উপজেলার কয়াপাড়া-কুশুম্বা সড়কের আরজিনারপুর শহিদুল ইসলামের ইটভাটা সংলগ্ন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।। নিহত স্বাধীন মান্দা এসসি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের ৯ম শ্রেণীর ছাত্র  এবং উপজেলার পারকালিকাপুর  গ্রামের আলম হোসেন প্রামানিকের ছেলে । এ ঘটনায় একই প্রতিষ্ঠানের একই শ্রেণীর ছাত্র  ও দোসতি গ্রামের এনামুল হকের ছেলে মিলন হোসেন (১৭) সড়কের উপর ছিঁটকে পড়ে মারাত্মক আহত হন। স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক স্বাধীনকে স্থান্তর করেন।  রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার সময় বেলা আড়াই টার দিকে তার মৃত্যু ঘটে।

পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন দুপুরে নিজ বাড়ি থেকে নিজস্ব টিভিএস মোটরবাইকে করে কুশুম্বা মসজিদের দিকে নিতে যাচ্ছিলেন। ফেরিঘাটে মোবাইল কোর্ট বসেছে শুনে পারকালিকাপুর ঘাট পার হয়ে কয়াপাড়া গ্রামের সড়ক দিয়ে কুশুম্বা যাবার সময় পথ্যিমধ্যে উক্ত স্থানে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনাটি ঘটে।

মান্দা থানার পরিদর্শক মোজাফফর হোসেন, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


নওগাঁ জেলা প্রতিনিধি: ঐক্যের নামে অরাজকতা সৃষ্টি করতে পারে এমন বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন বলেন, কোন ষড়যন্ত্র করে ধ্বংসাত্বক পরিস্থিতি সৃষ্টি করতে না পারে জন্য আইনশৃঙ্খলা বাহিনী অত্যান্ত সজাগ আছে। আইনশৃঙ্খলা বাহিনী অত্যান্ত দক্ষ ও বিচক্ষণতার সহিত কাজ করছেন এবং সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় তারা তৈরী আছেন। রোববার দুপুর ১টার দিকে নওগাঁর পতœীতলা থানার ৬ষ্ঠ তলা ভিতের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। পরে তিনি থানা চত্বরে একটি বৃক্ষ রোপন করেন। এসময় উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি, রাজশাহী রেঞ্জের ডিআইজি খোরশেদ আলম, নওগাঁ জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেনসহ পুলিশ বিভাগের অন্যান্য কর্মকর্ত ও আওয়ামীলীগের দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ পুলিশের অর্থায়নে গণপূর্ত বিভাগ নওগাঁ প্রায় ৪ কোটি ১৩ লাখ ৬৯ হাজার ৪২ টাকা ব্যায়ে থানার ৬ষ্ঠ তলা ভিতের নতুন ভবন নির্মাণ এই প্রকল্পটি বাস্তবায়ন করছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget