Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্তের জিরো লাইন থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, শনিবার দুপুর ২টার দিকে মাঠে কাজ করতে গিয়ে ওই এলাকার লোকজন উপজেলার হাপানিয়া সীমান্তের অদুরে ২৩৬ মেইন পিলারের প্রায় ১শ’গজ দুরে এক অজ্ঞাত ব্যাক্তির মরাদেহ পড়ে থাকতে দেখে। এর পর তারা মৃত ব্যাক্তির সম্পর্কে স্থানীয় হাপানিয়া বিজিপি ক্যাম্পে সংবাদ দেয়। সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা ঘটনা স্থলে গিয়ে ওই ব্যাক্তিকে সনাক্ত করতে না পেরে ইউপি সদস্য দ্বারা থানায় সংবাদ পাঠায়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থল থেকে মরাদেহ উদ্ধার করেনি পুলিশ।
সাপাহার থানার অফিসার ইচার্জ (ওসি) শামসুল আলমের জানান, তারা এধরণের একটি সংবাদ পেয়েছে তবে স্থানটি সম্ভবত পোরশা থানার মধ্যে তাই এখনও সাপাহারের কোন পুলিশ ফোর্স ঘটনা স্থলে যায়নি। নিশ্চিত হলে তড়িৎ গতিতে ব্যাবস্থা নেয়া হবে।

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর সাপাহারে সাড়ে ৪ ফুট দৈর্ঘ্যরে একটি বিষধর রাসেল ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার আশড়ন্দ বাজার এলাকার রতনডাঙ্গা নামক একটি ধান ক্ষেত থেকে সাপটি উদ্ধার করা হয়।
ফেসবুকের মাধ্যমে সাপটির ছবি ভাইরাল হলে এটি রাসেল ভাইপার সাপ বলে সনাক্ত করেছেন জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর ঢাকার পরিচালক মোল্যা রেজাউল করিম।
জানাগেছে, উপজেলার  আশড়ন্দ বাজার এলাকার শুত্রবার রাতে এক কৃষক ধানক্ষেতে সেচ কাজের জন্য গেলে তিনি প্রথমে সাপটি দেখতে পান। এরপর তিনি আরো কৃষকদের জানালে তারা এসে সাপটি বস্তায় বন্দী করে। এরপর তারা জবই বিল জীব-বৈচিত্র সংরক্ষন কমিটির সদস্যদের জানালে তারা সাপটিকে অসুস্থ অবস্থায় একটি কলসের মধ্যে রেখে দেন।
জবই বিল জীব-বৈচিত্র সংরক্ষন কমিটির সভাপতি সোহানুর রহমান তিনি জানান, আমরা প্রথমে এটাকে অজগর সাপের বাচ্চা মনে করেছিলাম। পরে আমি সাপের ছবি তুলে জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর ঢাকার পরিচালক মোল্ল্যা রেজাউল করিম স্যারের কাছে পাঠিয়েছিলাম। তিনি নিশ্চিত করে জানিয়েছেন, এই সাপটি খুবই বিষাক্ত সাপ যার নাম রাসেল ভাইপার।
জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর ঢাকার পরিচালক মোল্ল্যা রেজাউল করিম জানান, আমি সাপের ছবিটি দেখেছি সাপটির নাম রাসেল ভাইপার এটি দেখতে প্রায় অজগর সাপের মত এর আগেও এ জাতীয় সাপ ধরা পড়েছে । এ সাপটি খুবই বিষাক্ত সাধারনত বরেন্দ্র অঞ্চলে এ সাপের বিস্তার দেখা গেছে। রাজশাহী অঞ্চলে দিন দিন এর বিস্তার বাড়ছে। এবং এই সাপ যাকে ছোবল মারে তার মৃত্যু নিশ্চিত।
সাপাহার উপজেলা বন কর্মকর্তা আবুল কালাম আজাদ সাপটি সংরক্ষণ বা অবমুক্তর বিষয়ে জানান, সাপটি উদ্ধারের বিষয়টি আমি শুনেছি। রবিবার উপজেলা নির্বাহী অফিসারের সাথে পরামর্শ করে পাশ্ববর্তী উপজেলা জাতীয় উদ্যান আলতাদিঘীতে সাপটিকে অবমুক্ত করা হবে।

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় মুখে কাল কাপড় বেধে ব্যতিক্রমী ভাবে জেলা জাতীয়তাবাদী যুবদলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  শনিবার বেলা ২টায় শহরের এটিম মাঠ থেকে কাল কাপড় মুখে বেধে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালীটির নেতৃত্ব দেন, জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ। পরে দলীয় কার্যালয়ে সামনে পুলিশ বেষ্টনীর মধ্যে সংক্ষিপ্ত সমাবেশ করে। জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা লে: কর্নেল অব: আব্দুল রতিফ খান, জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাজমুল হক সনির সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম টুকু ও আমিনুল হক বেলাল, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন ও শফিউল আজম ওরফে ভিপি রানা, জেলা যুবদলের সহ-সভাপতি দেওয়ান ফারুক, সাধারন সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, যুগ্ম সম্পাদক জেড এইচ খান মানিক, জেলা মহিলা দলের সদস্য সচিব শবনম মোস্তারী কলিসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দের উপর অবৈধ রায়ের তিব্র প্রতিবাদ ও নিন্দা জানান। 

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় স্কুল ব্যাংকিং কনফারেন্স উপলক্ষ্যে বর্নাঢ্য র‌্যালী ও কনফারেন্স ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নওগাঁ জিলা স্কুল থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে হোটেল যমুনা কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়। বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংকের বগুড়া শাখার মহাব্যবস্থাপক জগন্নাথ চন্দ্র ঘোষ। হোটেল যমুনা কমিউনিটি সেন্টারে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড নওগাঁ শাখার  ব্যবস্থাপক মোহসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে অন্যান্যের মধ্যে মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন, জেলা শিক্ষা অফিসার এস,এম মোসলেম উদ্দীন প্রমুখ বক্তব্য রাখেন। জেলার ৩৩টি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও ৩৫টি স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। জেলায় ৩৩ হাজার ৪৩৪টি ছাত্রছাত্রীর হিসাবের বিপরীতে মোট ১০ কোটি ১০ লাখ ৬৭ হাজার আমানত আছে বলে সুত্রে জানা গেছে।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে পুলিশ, স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের সমন্বয়ে মাদক সন্ত্রাস ও বাল্যবিয়ে প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ৮টায় সান্তাহার পৌর শহরের মাইক্রো স্টান্ডে চাঁদনী বাজারের প্রতিনিধি কার্যালয়ে আয়োজনটি করা হয়। আদমদীঘি প্রেস ক্লাবের সভাপতি হাফিজার রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম মনির। বিশেষ অতিথীর বক্তব্য রাখেন উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহবায়ক রাশেদুল ইসলাম রাজা,উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মোশাররফ হোসেন,সাধারন সম্পাদক ফিরোজ হোসেন চন্দন,পৌর কাউন্সিলর জার্জিস আলম রতন,বগুড়া অটোটেম্পু সিএনজি ও চার্জার মালিক সমিতির সভাপতি নুর ইসলাম,সাংবাদিক জিললুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক মুসা মিয়া,উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ, ডিএসবি গোলাম মোস্তফা,সাংবাদিক আবু মোত্তালিব মতি,তরিকুল ইসলাম জেন্টু,উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা রুহুল আমিন,জামিল হোসেন,মেহেবুব খান,শ্রমিকলীগ নেতা মুক্তারুজ্জামান মুক্তা প্রমূখ।
সভায় অতিথীরা তাদের বক্তব্যে বলেন, মাদক সন্ত্রাস ও বাল্যবিয়ে একটি সামাজিক ব্যধি এগুলো প্রতিরোধে পুলিশ, সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের এক হয়ে কাজ করতে হবে।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ডঃ জামিল তালুকদারের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে লিফলেট বিতরন করেন।  শনিবার সকাল থেকে সান্তাহার পৌর শহরসহ আদমদীঘির বিভিন্ন জায়গায় ঘুরে এসব লিফলেট বিতরন করেন। এসময় তার সাথে ছিলেন আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আনছার আলী,আওয়ামীলীগ নেতা আসলাম শিকদার, আল-আমিনসহ অন্যান নেত¦বৃন্দ।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget