Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 635 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4828 দেশজুড়ে 42 ধর্ম 3459 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2829 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় বাক প্রতিবন্ধী চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণকারি পঙ্কজকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ সদর উপজেলার প্রাথমিক শিক্ষক, ছাত্র-ছাত্রী বৃন্দের আয়োজনে গত বৃহস্পতিবার বিকেল ৪ টায় নওগাঁ শহরের মুক্তির মোড়ে শহীদ মিনারের সামনে এই কর্মসূচী পালন করা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাহিদ রাব্বানীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন স্থানীয় পৌর কমিশনার একেএম নজমুল হক মন্টু, দূর্গাপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা পারভিন, সহকারি শিক্ষক মাসুদ রানা, প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন খান, মাসুদ কামিজ ও কিশোরীর বাবাসহ অন্যরা।
বক্তরা বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করার পর ৭ দিন পার হলেও আসামী পঙ্কজ কুমারকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ওই প্রভাবশালীদের যোগসাজশে পুলিশ আসামীকে গ্রেফতার করছে না পুলিশ। দ্রæত ধর্ষণকারি পঙ্কজকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। এতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য, নওগাঁ সদরের মধ্যদূর্গাপুর গ্রামের গত বৃহস্পতিবার সকালে বাক প্রতিবন্ধী ওই কিশোরীকে ধর্ষণ করে প্রতিবেশি পঙ্কজ কুমার। ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে বালাইনাশক ঔষধ স্প্রেরের জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সম্মত উপকরণ বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা কৃষি অফিস চত্ত¡রে উপজেলার পর্যায়ক্রমে ৫শত জন কৃষকের মাঝে এসব উপকরণ বিতরণ কর্মসূচী উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং পেসটিসাইড কোম্পানীর সহযোগিতায় প্রথম দিনে জাহানপুর ইউনিয়নের কৃষকদের মাঝে এসব উপকরণ সামগ্রী বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.সেলিম রেজা। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ফয়সাল আরাফাত বিন সিদ্দিক, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলেফ উদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা রবীন্দ্র কুমার প্রমুখ। অনুষ্ঠানে প্রত্যেক কৃষককে ১টি কওে ক্যাপ, মাচ, চশমা ও হ্যান্ড গেøাব দেয়া হয়।

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা গ্রাম বাংলার প্রায় হারিয়ে যাওয়া লাঠি খেলা নওগাঁর মহাদেবপুরে অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার সরস্বতীপুর উচ্চ বিদ্যালয় মাঠে এর আয়োজন করে পহেলা বৈশাখ উৎযাপন কমিটি। গত বছরের মতো এ বছরও পালন করা হয়েছে। আগামীতে এই লাঠি খেলা আরো বড় করে আয়োজনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। 

প্রতিনিধি নওগাঁ: শুরু হয়েছে নওগাঁ-আত্রাই-নাটোর মহাসড়কের অসমাপ্ত কাজ। দীর্ঘ প্রায় ১৪ বছর পর অসমাপ্ত কাজ সমাপ্তকরণ প্রকল্প কাজের উদ্বোধন করা হয়েছে। এতে জেলার রানীনগর-আত্রাই উপজেলাবাসীর মনের আশা পূরণ হতে চলেছে। রাজধানী ঢাকার সাথে নওগাঁ দূরত্ব প্রায় ৪৮ কিলোমিটার কমবে। সেই সাথে সময় বাঁচবে প্রায় দেড় ঘন্টা। পাশাপাশি দক্ষিণাঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থা আরো সহজ এবং এলাকার অর্থসামাজিক উন্নয়ন হবে।


গত বুধবার বিকেলে নওগাঁ সড়ক ও জনপদ বিভাগের তত্ত¡বধানে রানীনগর উপজেলা আওয়ামীলীগ অফিসের সামনে অসমাপ্ত কাজ (১৯ কিলোমিটার নওগাঁর অংশ) সমাপ্ত করণের এ কাজের উদ্বোধন করেন, নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য মো. ইসরাফিল আলম।


নওগাঁ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা যায়, নওগাঁ-আত্রাই-নাটোর মহাসড়কের জন্য ২০০৫ সালে যোগাযোগ মন্ত্রণালয় ৯৮ কোটি টাকার প্রকল্প উন্নয়ন প্রস্তাব (ডিপিপি) অনুমোদন দেয়। কিন্তু পরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সীমিত আকারে ৫০ কোটি টাকার অনুমোদন দেয়। ওই বছরের ২৮ ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া নাটোরের নলডাঙ্গায় নির্মাণ কাজ উদ্বোধন করেন।


এই অর্থায়নে ২০০৭ সালের জুন পর্যন্ত নওগাঁ-সান্তাহার রোডের ঢাকার মোড় থেকে নাটোরের নলডাঙ্গা পর্যন্ত সাড়ে ৪৮ কিলোমিটার রাস্তার মাটি ভরাটের কাজ শেষ হয়। মহাসড়কের নওগাঁ অংশের ২৬ কিলোমিটারের মধ্যে মাত্র সাড়ে ৭ কিলোমিটার রাস্তা পাকা হয়। আর নাটোর অংশের সাড়ে ২২ কিলোমিটার রাস্তার মধ্যে ১৬ কিলোমিটার রাস্তা পাকা হয়। নতুন করে অর্থায়ন না হওয়ায় মোট ২৩ কিলোমিটার রাস্তা পাকা হওয়ার পর হাইড্রোলজি সমীক্ষার নামে বন্ধ হয়ে যায় সড়কটির নির্মাণ কাজ। সড়কটি পাকা না হওয়ায় বাঁকি সাড়ে ২৫ কিলোমিটার রাস্তা এলাকাবাসীর গোচারণভূমিতে পরিণত হয়।


রানীনগর-আত্রাই উপজেলার মাঝখানে শাহাগোলা রেল ষ্টেশন। এই এলাকায় যোগাযোগ ব্যবস্থা সহজ পথ একমাত্র ট্রেন। ট্রেনের সময় না থাকায় শাহাগোলা রেল ষ্টেশনের এলাকায় বহলা, ঝুনঝুনিয়া, মাধাইমুড়ি, বেড়াহাসান, শিমলিয়াসহ প্রায় ১০/১২ টি গ্রামের লোকজানের চরম ভোগান্তি পোহাতে হয়। এলাকায় উৎপাদিত প্রধান ফসল ধানের তেমন মূল্য পাননা কৃষকরা। এই সড়কের নিমার্ণ কাজ শেষ হলে এখানকার উৎপাদিত ফসলাদি কৃষকরা সরাসরি বগুড়া, রাজশাহী ও রাজধানী সহ যশোর, বেনাপলে সরবরাহ করতে পারবে। এমনকি দিনাজপুরের হিলি স্থল বন্দর হয়ে সরাসরি ভারতেও আমদানি করতে পারবে। এতে সময় ও শ্রম দুটোই বাঁচবে।


নওগাঁ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হামিদুল হক বলেন, নওগাঁ থেকে নাটোর জেলার দুরত্ব প্রায় ৫১ কিলোমিটার। মাঝখানে প্রায় সাড়ে ২৫ কিলোমিটার সড়কের কোথায় মাটি আছে। আবার কোথায়ও কার্লভার্ট ও ব্রীজ নাই। নওগাঁবাসীকে নাটোর যেতে হলে রাজশাহী অথবা বগুড়া দিয়ে ঘুরে যেতে হতো। নওগাঁ-আত্রাই-নাটোর মহাসড়কের প্রায় ২০১ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে রাস্তাটির অসমাপ্ত কাজ সমাপ্ত করা হবে।


নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য মো. ইসরাফিল আলম বলেন, প্রায় ১৪ বছর পর অসমাপ্ত কাজ সমাপ্তকরণ প্রকল্প কাজের উদ্বোধনের মধ্য দিয়ে রানীনগর-আত্রাই উপজেলাবাসির মনের আশা পূর্ণ হতে চলেছে। গ্রামীণ অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা ভাল হলে ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন সহ স্থানীয়দের জীবন-যাত্রার মানও উন্নত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বিশ্ব দরবারে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।


উদ্বোধনীতে রানীনগর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারিক মোল্লা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নওগাঁর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হামিদুল হক, উপজেলা নির্বাহী অফিসার আল-মামুন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু প্রমুখ।

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর রাণীনগরে তাইওয়ানের টিএক্স ফাউন্ডেশনের অর্থায়নে টিএক্স-ইসরাফিল ফাউন্ডেশনের শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাণীনগর মহিলা অনার্স কলেজ সংলগ্ন নব-নির্মিত টিএক্স-ইসরাফিল ফাউন্ডেশন ভবনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে টিএক্স-ইসরাফিল ফাউন্ডেশনের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সভাপতি মো: ইসরাফিল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন টিএক্স ফাউন্ডেশনের প্রেসিডেন্ট লিসা লিন, টিএক্স ফাউন্ডেশনের আন্তর্জাতিক উপদেষ্ঠা ফ্রিদা মিরিক্লিস, টিএক্স ফাউন্ডেশনের সেক্রেটারী ইরু লাই, ওয়ারবি’র চেয়ারম্যঅন সৈয়দ সাইফুল ইসলাম, নিরাপদ অভিবাসী সংক্রান্ত জাতীয় নের্টওয়াকের (বোয়াফ) চেয়ারম্যান নাজমুল আহসান, সাপ্তাহিক প্রজন্মের আলো পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী, ইসরাফিল আলম পলিটেকনিক ইন্সটিটিউটের উপাধ্যক্ষ মাসুদ পারভেজ, রাণীনগর মহিলা অনার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চন্দন কুমার মোহন্ত প্রমুখ।

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে শ্রী রতন কুমার সরকার (৬২) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার বিকালে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রতন কুমার সরকার উপজেলার পায়কড়া নামাপাড়া গ্রামের শ্রী রবি সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সবার অজান্তে তার নিজ বাড়ির বারান্দার বাঁশের সাথে চাদর পেঁচিয়ে সে আত্মহত্যা করে। পরিবারের লোকজন বাড়ির বারান্দার বাঁশের সাথে গলায় চাদর পেঁচানো ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়।
এ ব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন জানান, আত্মহত্যার খবর পেয়ে বৃহস্পতিবার বিকালে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget