Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

তরিকুল ইসলাম জেন্টু,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সান্তাহার জংশন স্টেশনে বিনা টিকিটে ট্রেন ভ্রমনের দায়ে সোলায়মান (২৮) ও হামিদা বিবি (৪৫) নামের দুইজনকে রেলওয়ে থানা পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরন করেছে। সোলায়মান বগুড়া সদরের নারুলীপাড়ার কামালের ছেলে ও হামিদা বিবি জয়পুরহাটের বিশ্বাসপাড়ার হারুন-অর রশিদের স্ত্রী। জানাযায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটে ভ্রমনের দায়ে তাদের গ্রেফতার করা হয়। সান্তাহার রেলওয়ে জিআরপি থানার ওসি আকবর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার কৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।

এস রহমান সোহেল, ভোলা জেলা: মাত্রাতিরিক্ত গরমে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে পড়েছে ভোলার চরফ্যাশন শশীভূষণ,দক্ষিণ আইচা ও দুলার হাট এলাকা বাসীর জনজীবন। সকাল থেকে শুরু গভীর রাত পর্যন্ত ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ের ফলে বিপর্যয়ের মুখে পড়েছে কলকারখানাসহ বিদ্যূৎ নির্ভরশীল ব্যবসা প্রতিষ্ঠানগুলো। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার(৮জুন) বিকেলে এ রির্পোট লেখা পর্যন্ত গরমের সাথে পাল্লা দিয়ে লোডশেডিং বাড়ছে।


বেলা বারার সাথে তাল মিলিয়ে বাড়তে থাকে তাপমাত্রা। প্রায় অর্ধসিদ্ধ হয়ে ওঠে মানুষের জীবনযাত্রা। দিনে কয়েক ঘন্টাব্যাপী লোডশেডিং দিয়ে শুরু হয় প্রথম ধাপ, সন্ধ্যার পরে দ্বিতীয় ধাপে কয়েকবার লোডশেডিং’র পর শেষবারের মত একটানা কয়েক ঘন্টা গভীর রাত পর্যন্ত চলতে থাকে বিদ্যূত দেয়া নেয়ার খেলা। তীব্র দাবদাহ যতই তীব্রতর হয়, বিদ্যুৎ বিকল্পহীন মানুষগুলো ততই বিদ্যুৎ সংকটে ভুগছে। ছোট পরিসরে বসবাসরত ঘন বসতীর অসহায় মানুষগুলো একমাত্র বিদ্যুৎ নির্ভরশীল হয়ে পড়ায় পাখা না ঘোরার ফলে বিশেষ করে শিশুরা সর্দি জ্বরসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। বিদ্যুৎ বিপর্যয়ের ফলে পানির সংকট দেখা দেয়। তখন দুপুরের গোসল সারতে হয় রাতে।


বিশেষ করে ইফতার ও সেহরীর সময়ও লোডশেডিংয়ের কারনে মুসল্লিরা পরতে হয় মারাত্মক বিপাকে।
এ ছাড়া বিদ্যুৎ সংকটে ব্যাহত হচ্ছে ছোট বড় শিল্প-কারখানার উৎপাদন, ব্যবসা-বানিজ্য, লেখাপড়া, এমনকি হাসপাতালের চিকিৎসাসেবা । অনেক ব্যবসায়ী বিদ্যূতের এ ভেলকিবাজিতে তাদের প্রতিষ্ঠান বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। বিশেষ করে মৎস্য ও বরফকল মালিকরা বিদ্যূৎ বিপর্যয়ে ব্যাপক অর্থ লোকসান দিচ্ছেন। চরফ্যাশন উপজেলায় পল্লী বিদ্যূৎতের প্রায় ৪০ হাজার গ্রাহক ঘন ঘন লোডসেডিংয়ের পরিত্রান খুজে বেড়াচ্ছেন । এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লোডশেডিং বিরোধী স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন নাগরিক কমিটিসহ অনেকেই।


চরফ্যাশন পৌর শহরের কামাল উদ্দিন বলেন, বিদ্যূৎ বিতরন কতৃপক্ষের কার্যক্রমে আমরা সাধারন গ্রাহকরা খুবই অতিষ্ঠ। কোন রকমের আকাশে বিদ্যূৎ চমকালে কিংবা একটু বাতাসের চাপ দেখলেই বিদ্যূৎ চলে যায়। শশীভূষণ এলাকার মনির হোসেন বলেন, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক বিদ্যূৎখাতকে জনমনে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য পল্লী বিদূৎ সমিতির লোকজন উঠেপড়ে লেগেছে।
দক্ষিণ আইচা এলাকার পল্লী চিকিৎসক মিজান বলেন, ঘন ঘন লোডসেডিংয়ে জনসাধারনের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।
দুলার হাট বাজারের ব্যবসায়ী রিয়াজ বলেন,মাত্রাতিরিক্ত গরমে দোকানে বসা যাচ্ছেনা, বিদ্যূৎতের ঘন ঘন লোডশেডিংয়ে ভোগান্তি শেষ নাই। বিদ্যূৎ নিয়ে এত বত্তৃতা,প্রতিশ্রæতি তার পরও থামছেনা লোডশেডিং।


চরফ্যাশন পল্লী বিদ্যূৎ সমিতির এজিএম মনিরুল ইসলাম জানান, মাত্রাতিরিক্ত গরমে কিছু কিছু সময় বিদ্যূতের যে পরিমান চাহিদা বিপরীতে সে পরিমান বিদ্যূৎ পাওয়া যাচ্ছে না। তবে তিনি বলেন,  এছারাও বিভিন্ন সময় গাছ কাটা,যান্ত্রিক সমস্যা ও লাইনে কাজ করার কারনেও লোডশেডিং হয়ে থাকে।

হাসেম আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও উপজেলাধীন বিএনপি’র পবিত্র মাহে রমজানের দোয়া ও ইফতার আয়োজনের ধারাবাহিকতায় ৮ জুন গত শুক্রবার নারগুন ইউনিয়নে এক বিশাল আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


উক্ত আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন উপোজেলা চেয়ারম্যান,দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন দলের সহ-সভাপতি দুলাল, অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন থানা বিএনপির সাধারন সম্পাদক হামিদ সহ যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, জাসাস, কৃষকদল, শ্রমিক দল সহ সকল অঙ্গ সহোযোগি সংগঠনের নেতা কর্মীরা।


বক্তারা দলকে সু-সংগঠিত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহব্বান জানান এবং কারাবন্দী দেশনেত্রী, গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন।


উল্লেখ্য থাকে যে, পুরো রমজান জুড়ে ঠাকুরগাঁও সদরে বিএনপি’র ইফতার মাহফিল কর্মসুচির মধ্যে শুখানপুকুরী ইউনিয়নের কার্তিক তলা বাজারে ও রহিমানপুর ইউনিয়নের রহিমানপুর হাইস্কুল মাঠে ৯ জুন দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে বলে বিএনপি’র দপ্তর সম্পাদক জানান।


তিনি আরও জানান যে, ঠাকুরগাঁও পৌর বিএনপি’র আয়োজনে পৌর শহরে ৩নং ওয়ার্ডের রিভারভিউ উচ্চ বিদ্যালয় ও ৫নং পশ্চিম ওয়ার্ডের হাজীপাড়া সর. প্রা. স্কুলে ৮ জুন, ১নং ওয়ার্ডের আর কে ষ্টেট উচ্চ বিদ্যালয় ও ৯নং ওয়ার্ডের কলেজ পাড়ায় ৯ জুন, ২নং ওয়ার্ডের পূর্ব গোয়ালপাড়া উচ্চ বিদ্যালয়ে ৭ জুনের পরিবর্তে ১১ জুন, ৮নং ওয়ার্ডের হাওলাদার কমিউনিটি সেন্টারে ৬ জুনের পরিবর্তে ১০ জুন, ১০ নং ওয়ার্ডের গোবিন্দনগর প্রাথমিক স্কুলে ১২ জুন সকলের উপস্থিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় মহিলা কর্মউন্নয় সমিতির সদস্যদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকালে শহরের জনকল্যান নৈশ্য বিদ্যালয়ে মহিলা কর্মউন্নয় সমিতির উপদেষ্টা বিলকিস বানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মহিলা কর্মউন্নয় সমিতির সদস্যদের সঙ্গে তাদের জীবন মান উন্নয়ন ও মাদক বাল্য বিবাহ বিষয়ে মতবিময় করেন নওগাঁর জেলা প্রশাসক মো: মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সুজন সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল, বৈশাখী টিভির প্রতিনিধি এবাদুল হক, মহিলা কর্ম উন্নয় সমিতির সভাপতি ও সুজন সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা কমিটির সহ-সভাপতি নূর নাহার সুষমা সাথী, মানবিধিকার নওগাঁ জেলা কমিটির সহ সভাপতি মৌসুমি সুতানা শান্ত, অনলাইন সাহিত্যচর্চা সংগঠন “কথোপকথন” সদস্য ফারাহ দিবা বৃষ্টি প্রমুখ সহ অনুষ্ঠানে প্রায় শতাধিক নারী সদস্য উপস্থিত ছিলেন।

নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ মানবাধিকার কমিশন নওগাঁ শাখার উদ্যোগে পরিচিতি সভা, দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে শহরের ফুড প্যালেসে আয়োজিত পরিচিতি সভা, দোয়া ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মো: কামরুজ্জামান।


এসময় বাংলাদেশ মানবাধিকার কমিশন নওগাঁ শাখার সভাপতি অ্যাডভোকেট সরদার সালাহউদ্দিন মিন্টুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডিএসবি) ফারজানা হোসেন, মানাধিকার কমিশনের আতাউর রহমান খোকা, উত্তম সরকার, সাধারণ সম্পাদক চন্দন দেব, সুজন সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহমুুদুন নবী বেলাল, মানবিধিকার নওগাঁ জেলা কমিটির সহ সভাপতি নূর নাহার সুষমা সাথী, মৌসুমি সুলতানা শান্ত প্রমুখ। এছাড়া মানবাধিকারের বিভিন্ন সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনলাইনে পণ্য বা সেবা কেনাবেচায় ৫ শতাংশ হারে ভ্যাট আরোপের যে প্রস্তাব নতুন অর্থবছরের বাজেটে করা হয়েছ, তা ভুলক্রমে ছাপা হয়েছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। আজ শুক্রবার বিকেলে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।


তিনি আরো বলেন, “আমরা ভার্চুয়াল বিজনেস যেমন ইউটিউব, ফেইসবুক এগুলোর ওপর ট্যাক্স ধার্য করার প্রক্রিয়া শুরু করেছি। কিন্তু অনলাইন বিজনেস আমরা আলাদা করেছি, এটার ওপর ভ্যাট বসাইনি।”

এ সময় উপস্থিত সাংবাদিকরা অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় অনলাইন কেনাকাটায় ৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাবের বিষয়টি তুলে ধরলে এনবিআর চেয়ারম্যান বলেন, “ছাপায় হয়ত ভুল হতে পারে।”

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী, ইআরডি সচিব কাজী শফিকুল আজম, পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম প্রমুখ।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget