Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির সান্তাহার ফাঁড়ি পুলিশ গত বুধবার রাতে ইমরান ও মাহবুব নামের দুই মাদকসেবীকে গ্রেফতার করার পর তাদের মাদক মামলায় গ্রেফতার না দেখিয়ে পুলিশ আইন ১৩৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন করায় এলাকায় তোলপাড়ের সৃষ্টি করেছে।
স্থানীয়রা জানায়, গত বুধবার সান্তাহার ফাঁড়ির পুলিশ জোড়াপুকুর নামকস্থানে মাদক সেবনের সময় ইমরান ও মাহবুব নামের দুইজনকে গ্রেফতার করা হয়। এরপর তাদের গতকাল বৃহস্পতিবার মাদক সেবন আইনে আদালতে প্রেরন না করে ১৩৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন করা হয়। এদিকে মাদক বিরোধী অভিযানের সময় তাদের মাদক আইনে আদালতে প্রেরন না করে অন্য ধারায় প্রেরন করায় এলাকায় তোলপাড় সৃষ্টি করেছে। সান্তাহার ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করেন।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সান্তাহার পৌর শহরজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ৬/৭ জন বেদে স¤প্রদায়ের মেয়েরা। পরনে ময়লা শাড়ি আর সেলোয়ার কামিজ । কাঠের ছোট বাক্সের মধ্য থেকে সাপের মাথা বের করে আছে। লোকালয় পেলেই মানুষের সামনে এগিয়ে ধরছে সেটি। অমনি ভয়ে চমকে উঠছে অনেকেই। এরপর পথ আগলে দাবী করা হচ্ছে টাকা। চাহিদা মতো টাকা না দেওয়া হলে ছেলেদের সার্ট আর মেয়েদের ওড়না টেনে ধরা হচ্ছে। ছোট কাঠের বাক্সে সাপ নিয়ে চাঁদাবাজি নতুন নয়, কিন্তু বর্তমানে তা চরম পর্যায়ে পৌছাচ্ছে। পথচারী ও শহরবাসী সাপের ভয়ে ও ইজ্জত বাঁচাতে চাঁদা দিতে বাধ্য হচ্ছে। গত বুধবার সকালে শহরের সোনার বাংলা মার্কেট থেকে উপহার টাওয়ার পর্যন্ত এদের সবচেয়ে বেশি আনাগোনা চোখে পড়েছে। ৬/৭ জনের দল বেঁধে এরা চাঁদাবাজি করছে। লোক বুঝে ১০ থেকে ১০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করছে। আয়েজ প্লাজার সামনে থেকে সান্দিড়া গ্রামের এক কলেজ পড়–য়া ছাত্রের কাছে থেকে সাপের ভয় দেখিয়ে ১০০টাকা হাতিয়ে নিতে দেখা গেছে। প্রথমে টাকা চেয়ে না পেলে সাপ বের করে ভয় দেখিয়ে টাকা আদায় করা হয়। এসব যাযাবর বেদেদের মূল আবাস সাভার ও নাটোরের সিংড়ায়। এসব বেদে মেয়েদের সাথে কথা বলে জানা গেছে, প্রতিদিন সর্বনিন্ম তারা ৫/৬’শ টাকা আয় করে। পুরষ ছেলেরা বাড়ি আরাম করে আর স্ত্রীরা শহর চষে বেড়ায়।
এটা তাদের পেশা। আগে বেদে পরিবারের পুরুষ নারী সদস্যরা সাপ খেলা সাপের, ওষুধ বিক্রি, সিঙ্গা লাগানো, বাতের চিকিৎসা দেওয়ার নামে গ্রামের সহজ-সরল মহিলাদের কাছ থেকে টাকা, চাল, মুরগি খাবার আদায় করত।
এখন মানুষ সচেতন হওয়ায় এসব প্রতারণা ব্যবসা ও ভুয়া চিকিৎসা, ওঝাগিরি করতে পারে না। মাঝে মাঝে হঠাৎ করে এসব মেয়েরা ছোট সাপ দেখিয়ে সান্তাহার পৌর শহরের বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে জোর পূর্বক টাকা আদায় করে থাকে।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: গত বুধবার বিকেলে বগুড়ার সান্তাহারে আজাদ বেকারীর ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট আরাফাত হোসেন শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এই জরিমানা করেন। নির্বাহি ম্যাজিষ্ট্রেট আরাফাত হোসেন জানান, ভোক্তা অধিকার সংরক্ষন আইনে তার এই জরিমানা করা হয়।

হাসেম আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়ন জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের উদ্দ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।ইউনিয়ন সেচ্ছাসেবক দলের দোয়া ও ইফতার মাহফিল


০৭ জুন (বৃহস্পতিবার) বিকাল ৫ টায় গড়েয়া হাটে একটি রাইস মিলের চাটালে সদর উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আজমগীরের সভাপতিত্তে বক্তব্য দেন জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সরকার নুরুজ্জামা নুরু, জেলা সাধারন সম্পাদক সোহেল রানা, ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও গড়েয়া ইউনিয়নের চেয়ারম্যান রেজওয়ানুল ইসলাম শাহ্ (রেদো), ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক তোষারপ হোসেন স্বরণ,সাংগঠনিক সম্পাদক নুরে আলম শাহ্, ইউনিয়ন যুবদলের আহবায়ক জুলফিকার আলী প্রমুখ।


উক্ত দোয়া ও ইফতার মাহফিলে বিএনপি, ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ও কয়েকশত নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। এসময় জেলা সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান ইউনিয়ন নেতৃবৃন্দ। উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

হাসেম আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: বুধবার ঠাকুরগাঁওয়ের কালিতলা এবং গড়েয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার পরিদর্শন টিমের অভিযানে কালিতলায় ভাই ভাই লাচ্ছা কারখানাকে ৩৭ ধারায় ৫০০০/পাঁচ হাজার টাকা এবং গড়েয়ার মুক্তা বেকারি কে ৪৩ ধারায় ক্ষতিকর পোড়া তেল এবং পাউরুটি ফেলে দেওয়া সহ ৫০০০/পাঁচ হাজার টাকা অর্থদন্ড করা হয়। তাছাড়া কালিতলায় বিছমিল্লাহ হোটেলে মিষ্টিতে মরা মাছি পাওয়ায় তা ফেলে দেওয়া সহ ভবিষ্যতে এই ধরনের অপরাধ যেন না হয় সেই বিষয়ে সতর্ক করেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ঠাকুরগাঁও-পঞ্চগড়ের সহকারী পরিচালক মোঃ হেলাল উদ্দীন।
সহযোগিতায় ছিলেম, বাংলাদেশ কনজুমার রাইটস সোসাইটি ঠাকুরগাঁও জেলার সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন বাচ্চু।
উক্ত অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগীতা করেন জেলা সহকারী মার্কেটিং অফিসার সামছুল আলম, ঠাকুরগাঁও সদর থানা পুলিশের তিন সদস্য এবং আনসার ব্যাটালিয়নের তিন সদস্যের টিম। জনস্বার্থে এই ধরনের অভিযান চলছে এবং অব্যাহত থাকবে।

এস রহমান সোহেল, ভোলা: নব গঠিত ভোলা জেলা যুবদলের নেতাকর্মীরা জেলা যুবদলের অফিস দখলে নিয়ে,শহরে আনন্দ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। মঙ্গলবার (৫ জুন) দুপুরে সদ্য অনুমোদিত জেলা কমিটির সভাপতি জামাল উদ্দিন লিটন


এবং  সাধারণ সম্পাদক আবদুল কাদের সেলিমের ও সংগঠনিক সম্পাদক মনির হোসেনের নেতৃত্বে মহাজনপট্টি জেলা যুবদল কার্যালয়ে এসেই তালা ভেঙে অফিসে অবস্থান নেয় তারা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন নব গঠিত জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সিনিয়র সহ-সভাপতি ফকরুল ইসলাম ফেরদৌস, সাধারণ সম্পাদক আবদুল কাদের, যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সংগঠনিক সম্পাদক, মনির হোসেন প্রমুখ।


সমাবেশ শেষে আনন্দ মিছিল বের করতে গেলে পুলিশের বাধার মুখে পড়ে ছত্রভঙ্গ হয়ে যায়। এ নিয়ে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়লে নাশকতা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।


এ ব্যাপারে ভোলার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ছগির মিয়া বলেন, যুবদলের নেতারা শহরের বিশৃঙ্খলার চেষ্টা করলে ঈদ মার্কেটের নিরাপত্তার স্বার্থে এবং শহরের যানজট কমাতে পুলিশ মিছিল ছত্রভঙ্গ করে দেয়। এখন পরিস্থিতি স্বাভাবিক
রয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget