Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf


হাসেম আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ২০১৮-২০১৯ অর্থ বছরে ঠাকুরগাঁও পৌরসভায় প্রস্তাবিত বাজেট সম্পর্কে সাংবাদিকদের সাথে বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুরে পৌরসভার সভাকক্ষে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়।


বাজেট সভায় পৌরসভার প্রস্তাবিত বাজেট সাংবাদিকদের পড়ে শোনান, পৌর মেয়র মির্জা ফয়সাল আমিন।


এ সময় পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, এসএম শাহাজান সাজু, আতাউর রহমান, সিনিয়র সাংবাদিক মজিবর রহমান খান, শাহীন ফেরদৌস, কামরুল ইসলাম রুবায়েত, রবিউল এহসান রিপন, জাতীয় দৈনিক  ভোরের ধনী পত্রিকার রংপুর বিভাগীয় ব্যুরোচীফ জানে আলম শেখ ,ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: শাকিল আহমেদসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, এবার ঠাকুরগাঁও পৌরসভার বিভিন্ন কর্মপরিকল্পনা ও পৌরসভার উন্নয়নে রাজস্ব খাতে মোট ৩৪ কোটি ৫ লাখ ৭৮ হাজার ১শ’ ২৭ টাকা আয় এবং ৩৩ কোটি ৯৬ লাখ ৮৮ হাজার ৫’শ ৩০ টাকা ১৬ পয়সা ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে উন্নয়ন হিসাব ২ কোটি ৩০ লাখ আয় ও ২ কোটি ৩০ লাখ ৮০ হাজার ব্যয় ধরে নতুন বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়।

পরে সাংবাদিকদের সাথে বিভিন্ন প্রশ্নোত্তর পর্ব শেষে বাজেট সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

পুরুষ ক্রেতার তুলনায় নারীদের ভীড় লক্ষ্যনীয়


তরিকুল ইসলাম জেন্টু, সান্তাহার (বগুড়া) প্রতিনিধি: পবিত্র ইদুল ফিতরকে সামনে রেখে বগুড়ার সান্তাহারের মার্কেট গুলোতে জমে উঠতে শুরু করেছে কেনা কাটা। রমজানের শুরু দিকে শহরের বিপণী বিতান গুলোতে তেমটা কেনা কাটা শুরু না হলেও যতই ঘনিয়ে আসছে ঈদের দিনক্ষন ততই জমতে শুরু করেছে মার্কেটে কেনা কাটা ধুম। তবে এবার মার্কেট গুলো যেন নারী ক্রেতাদের দখলে। এবছর রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকায় ব্যবসা ভালো হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। রোজার মাস শুরুর সঙ্গে সঙ্গে নতুন রূপে সাজতে শুরু করেছে সান্তাহার পৌর শহরের মার্কেট গুলো। আবার অনেক মার্কেটে করা হয়েছে নানা রং বেরংয়ের মনকারা আলোকসজ্জা। আলো ঝলমল বিপণী বিতান গুলোর কারণে রাতের সান্তাহারে যোগ হয়েছে সৌন্দর্যের বাড়তি মাত্রা। ব্যবসায়ীরা বলছেন, ক্রেতারা এখন আগের মতো অবস্থানে নেই। তারা ঈদের জন্য অপেক্ষা করেন না। ঝক্কি ঝামেলা এড়াতে ঈদের শপিং আগেভাগে সেরে ফেলতে চান। ইতিমধ্যে বাজারে আসতে শুরু করেছে শিশু নারীপুরুষ ক্রেতারা। বিশেষ করে থান কাপড়ের দোকানে টু-পিস, থ্রি-পিস কেনার ধুম পড়েছে। এরই মধ্যে চরম ব্যস্ত হয়ে পড়েছেন দর্জিপাড়ার কারিগররা। ঘরে ঘরে বøক-বুটিক ব্যবসা থেকে শুরু করে সবখানে লেগেছে ঈদের আমেজ। ভ্রাম্যমাণ ব্যবসায়ীরাও বসে নেই। কাপড়সহ নানা পণ্য নিয়ে পাড়া-মহল্লা চষে বেড়াতে শুরু করেছেন। সান্তাহার পৌর শহরের সোনার বাংলা মার্কেট, আয়েজ প্লাজা, উপহার টাওয়ার, সজল ম্যানসন, জোবেদা প্লাজা, খন্দকার মার্কেট, দাস ম্যানশন, মিয়াজান মার্কেট, রেলওয়ে সুপার মার্কেটসহ বেশ কয়েকটি মার্কেট ঘুরে দেখা গেছে ঈদ সামনে রেখে পুরুষ ক্রেতার তুলনায় উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু ক্রেতার ভীড় লক্ষ্যনীয়। আদমদীঘি থেকে কেনা কাটা করতে আসা আব্দুল মোত্তালিব মতি বলেন, হাতের নাগালে জিনিসের মূল্য ও ঝামেলাহীন কেনাকাটার জন্য মূলত সান্তাহারে আসা। মেইন রোডে টুটুল কাট পিস হাউজের স্বত্বাধিকারী আবু মূসা হক দৈনিক চাঁদনী বাজারকে জানায়, প্রতি বছরের ন্যায় এ বছরও একই ভাবে বেচাকেনা শুরু হয়েছে। তবে শবে-বরাতের পর থেকে আমাদের মূল বেচা-বিক্রি শুরু হয়। সান্তাহার পৌর শহরের পাশাপাশি আদমদীঘি সদর, মুরইল, নসরততপুর, ছাতিয়ানগ্রম, চাঁপাপুর বাজারসহ বিভিন্ন এলাকায় গড়ে উঠা বড় ছোট মার্কেটে ক্রেতা সাধারনদের আনাগোনা লক্ষ্য করা যায়।

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: “ঈদে চাই নতুন পোশাক” ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এদিকে নওগাঁর আত্রাইয়ে ঈদকে সামনে রেখে জমে উঠেছে ঈদের কেনাকাটা। রমজান মাস শুরুর সাথে সাথে নতুনরুপে সাজতে শুরু করেছে নওগাঁর আত্রাই উপজেলার ব্যবসা প্রতিষ্ঠানগুলো।


ঈদকে সামনে রেখে এখন বড় বড় শোরুম সাজাতেও ব্যস্ত সময় কাটাচ্ছে ব্যবসায়ীরা। ফলে দিন দিন বদলে যেতে শুরু করেছে বিভিন্ন মার্কেটের সৌন্দর্য। বাহারী পোশাক থেকে শুরু করে সব ধারনের ব্যবসা প্রতিষ্ঠান লেগেছে যেন নতুনের ছোয়া। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন বাজার যেমন আত্রাই নতুন বাজার, কলেজে রোড বাজার ও আত্রাই উপজেলা পরিষদ বাজারসহ গ্রামের বাজারগুলোতে ভীর জমতে শুরু করেছে। বিশেষ করে কাটা কাপড়ের (টু-পিস, থ্রি-পিস) দোকানে দোকানে ভিড় শুরু হয়েছে রোজা শুরুর পর থেকেই। এরই মধ্যে চরম ব্যস্ত হয়ে পড়েছেন দর্জি কারিগররা । এছাড়াও জুতা সেন্ডেলের দোকানেও ভীর লক্ষ্যে করা যাচ্ছে। মেয়েরা কসমেটিক দোকানে তাদের পছন্দের প্রসাধনী কেনাকাটা করছে।


আত্রাই কলেজ রোড বাজারের হিমেল গামের্ন্টের স্বত্বাধীকারী মোছাদ্দেক হোসনে পলাশ ও আত্রাই নতুন বাজারের বাবু-মুনি বস্ত্রালয়ের মালিক শাহাবুল ইসলাম বাবু বলেন, রমজানের প্রথম দিকে বৃষ্টিপাতের কারণে বেচাকেনা একটু কম ছিল্ । বর্তমানে বেচাকেনা খুবই ভালো এবং গত বছরের তুলনায় পোশাকের দাম একটু বেশি হওয়ায় সাধারণ ক্রেতারা হিমশিম হয়ে পড়ছে।
আত্রাই উপজেলা পরিষদ বাজারের সিটি বস্ত্রালয়ের মালিক আবুল কালাম আজাদ বলেন, রমজানের প্রথম দিকে ক্রেতাদের ভীর কম লক্ষ্যে করা গেলেও আস্তে আস্তে তা বৃদ্ধি পাচ্ছে । আশা করা যাচ্ছে দিন দিন ক্রেতার সংখ্যা বৃদ্ধি পাবে। তবে এবার ছোট শিশুদের পোশাকের চাহিদা বেশি।


ঈদের কেনাকাটা করতে আসা ক্রেতা শারমিন আক্তার বলেন, এবারের ঈদের বাজারে জামা-কাপড়ে দাম একটু বেশী হলেও শেষ পযন্ত কিনতে পেরেছি।


রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকায় চলতি ঈদের মৌসুমে ভালো ব্যবসা বাণিজ্যের আশা করছেন সংশ্লিষ্টরা। ব্যবসায়ীদের আশা আইন-শৃঙ্খলা পরিস্থতি সবকিছু স্বাভাবিক থাকলে এবার ঈদে ব্যবসা-বাণিজ্য ভালো হবে। এ দিকে রোজার শুরু থেকেই চাঙ্গা হয়ে উঠেছে আত্রাইয়ের ব্যবসানির্ভর সকল প্রতিষ্ঠান। সেই সাথে চাঙ্গা । বøক বুটিক থেকে শুরু করে শোরুম সবখানে লেগেছে ঈদের আমেজ। ভ্রাম্যমান ব্যবসায়ীরা ও বসে নেই। পণ্য নিয়ে পাড়া মহল্লা চষে বেড়াতে শুররু করেছেন। বিক্রেতাদের সাথে কথা বললে তারা জানান, ১০ রমজানের পর থেকেই তাদের ব্যবসা বেশ জমে উঠেছে। বর্তমানে অতন্ত ব্যস্ত সময় পার করছেন তারা।


এবারের ঈদে মেয়েদের জন্য আকর্ষণীয় পোশাকের মধ্যে রয়েছে হরেক রকম নাম বাহুবলি টু, রাখিবন্ধন, পটল কুমার, বাজরাঙ্গি ভাইজা, ফ্লোর টার্চ, লাসা, লং স্কাট, শর্ট স্কাটসহ বিভিন্ন নামের থ্রি-পিস ও ফোর পিস পোশাক। তবে দেশী অনেক পোশাক ক্রেতাদের আকৃষ্ট করেছে। আকৃষ্ট করেছে দেশীয় পণ্য টাঙ্গাইল শাড়ি, জামদানী, খদ্দর, মনীপুরী, বালুচুরী, জর্জেট শাড়ি ইত্যাদি।
গত বছরের তুলনায় এবারে পোশাকের দাম একটু বেশি হওয়ায় বিপাকে পড়েছেন নিম্নবিত্তরা। এর কারণেই এদের শেষ আশ্রয় ফুটপাতের দোকানগুলো। তবে যাই হোক ঈদের দিনে নতুন জামা কাপড় পরে সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করবে এই প্রত্যাশা সবার।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে চাষী পর্যায়ে উন্নতমানের ধান,গম ও পাট বীজ উৎপাদন,সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের ২য় পর্যায় এর আওতায় রোপা আমন ধান ও নাবী পাট বীজ উৎপাদন প্রযুক্তির উপর দিনব্যাপী প্রদর্শনী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় কৃষকদের প্রশিক্ষণ প্রদান করেন নওগাঁর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) ড.মো.আব্দুল আজিজ। কর্মশালায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার কায়ছার ইকবাল,সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলেফ উদ্দিন,উপসহকারী কৃষি কর্মকর্তা রেজাউল করিম,মাইনুল হোসেন,মো.রাব্বী প্রমুখ। কর্মশালায় ৭৫ জন কৃষক অংশ গ্রহণ করেন।

এফ এম আবু ইউসুফ রাণীনগর (নওগাঁ): নওগাঁর রাণীনগরে স্ত্রীর উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে স্বামী মানিক শেখ (৩৬) আতœহত্যা করেছে। সৌদি আরবে মানিকের স্ত্রী অন্য একজনকে বিয়ে করেছে এমন গুজব গ্রামে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে গত রবিবার গভীর রাতে স্ত্রীর সাথে মোবাইল ফোনে কথা বলতে বলতে গলায় ফাঁস দেয় মানিক শেখ। গতকাল সোমবার সকালে রাণীনগর থানাপুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।


জানা গেছে, রাজশাহীর চাঁপাই নবাবগঞ্জ উপজেলার আমনুরা পাওয়েল এলাকার মৃত নূরুল ইসলামের ছেলে মানিক শেখ গত প্রায় ১৭ বছর আগে নওগাঁর রাণীনগর উপজেলার চকাদীন এলাকায় এসে লেপ, তোষক, বালিশ তৈরি করে ব্যবসা করছিলেন। রাণীনগরে ব্যবসা করার এক পর্যায় চকাদিন গ্রামের বাছেদ আলীর মেয়ে দিলরুবা কে বিয়ে করেন মানিক শেখ। তাদের সংসার জীবনে জন্ম নেয় তিন ছেলে। হতদরিদ্র ও অস্বচ্ছল সংসারে স্বচ্ছলতা ফিরে আনতে গত দুই বছর আগে স্ত্রী দিলরুবাকে সৌদি আরবে পাঠায়। স্ত্রীর পাঠানো টাকায় জায়গা কিনে বাড়ী তৈরি করে তিন ছেলেকে নিয়ে বেশ সুখেই বসবাস করে আসছেন মানিক। এমতবস্থায় গত প্রায় তিন/চার মাস আগে থেকে স্বামী মানিক তার স্ত্রী দিলরুবাকে বিদেশ থেকে বাড়ীতে আসার চাপ দিতে থাকে। কিন্তু কিছু কাগজপত্রের জটিলতার কারণে আসতে পারছে না জানালে এবং বিভিন্ন লোকজনের উস্কানিমূলক কথায় স্ত্রীর প্রতি নানা রকম সন্দেহ সৃষ্টি হয় মানিকের। গত ৩/৪ দিন আগে মানিক নিজেই বন্ধু-বান্ধবদের কাছে মন্তব্য করে যে, তার স্ত্রী দিলরুবা সৌদিতে যাওয়ার পর হয়তো অন্য কাউকে বিয়ে করেছে। এই সন্দেহের জ্বের ধরে রবিবার গভীর রাতে স্ত্রী দিলরুবার সাথে মোবাইল ফোনে কথা বলতে বলতে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করার কথা বলে মানিক। মানিকের কথায় ঘোর আশংকা দেখা দিলে সৌদি আরব থেকে দিলরুবা তার মা’কে মোবাইল ফোনে সাথে সাথে বিষয়টি জানায়। এসময় শ্বাশুড়ি দ্রæত মানিকের বাড়ীতে পৌছে জানালা দিয়ে মানিকের ঝুলন্ত লাশ দেখতে পায়। স্থানীয় লোকজনদের ডেকে তুলে টিনের চালা কেটে ঘরে প্রবেশ করে লাশটি নামায়। খবর পেয়ে সোমবার সকালে রাণীনগর থানাপুুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।


এব্যাপার মানিকের শ্বাশুড়ি নাজিরা বিবি জানান, গত ২/৩ দিন আগে থেকে আমার জামায় একে-ওকে বলছে আমার মেয়ে নাকি সৌদিতে বিয়ে করেছে। এটা নিয়ে আমার সাথে জামাইয়ের প্রায়ই কথা কাটা-কাটি হতো। রবিবার রাতে সৌদি থেকে মেয়ে ফোন করে বলছে, তোমার জামায় গলায় দড়ি দিচ্ছে! এমন কথা শুনে আমি দ্রæত জামাইয়ের বাড়ীতে পৌছে জানালা দিয়ে জামাইয়ের ঝুলন্ত লাশ দেখতে পাই।


রাণীনগর থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান জানান, সৌদি প্রবাসী স্ত্রীর সাথে পারিবারিক কলহের জ্বের ধরে মানিক শেখ গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছে। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে ইয়াবা ট্যাবলেটসহ মোবারক হোসেন (৪২) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।
রবিবার রাত ১০ টার দিকে উপজেলার কোলার পালশা মধ্যপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মোবারক হোসেন গ্রামের মৃত ছায়ের আলীর ছেলে।


নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সামছুদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে ডিবি পুলিশের সদ্যসার কোলার পালশা গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় কোলার পালশা মধ্যপাড়া স্কুল মাঠ থেকে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে বদলগাছী থানায়
মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget